এলার্ট 🚫: কপি করা নিষিদ্ধ ❌
নাম : লুবনা মির্জা
পর্ব : ০৩
লেখিকা : Fatema tuj Juhora - ফাতেমা তুজ জুহরা
সেই ঘটনার পড় কলেজের অনুষ্ঠান সেখানেই সমাপ্ত করা হয়। ফারহান তার বড় জেঠার ছেলে নাহিদ কে ফোন করে তাদের সকলকে এসে নিয়ে যেতে বললে, ফোন করার কিছু সময় এর মধ্যে নাহিদ গাড়ি নিয়ে কলেজে উপস্থিত হয়।
কলেজে এসে মেহেরিন এর সাথে ঘটা ঘটনায় সে ভিষন রেগে গেলেও লুবনা যে সে ছেলেকে হসপিটালে পাঠিয়েছে সেটা জানার পর তার রাগ নিমিষেই শেষ হয়ে যায়।
সকলকে নিয়ে সে এক সাথে গাড়ি করে বাড়ি চলে যায়।
পরিবার এর অন্য সদস্যদের এই সম্পর্কে কিছু জানানো হয় না, তাতে করে বিষয় টা আরো বিগড়ে যাবে তাই নাহিদ সকলে মানা করে কিছু বলার জন্য।
সেই সময় লুবনা কে সাময়িক সময়ের জন্য শান্ত রাখলে ও পুরো পুরি তা পারা যায়নি। ছেলেটাকে হসপিটালে এডমিট করার জন্য নিয়ে যাওয়ার কিছু সময় পড়ই লুবনা তার বাইক নিয়ে হাওয়া গতিতে কোনো এক অজানায় চলে যায়।
রাত ১০: ৪৫
লুবনা এখনো বাড়ি ফিরে নি, বাড়ির মেয়ে এত রাত পর্যন্ত বাড়ির বাহিরে এটা জানার পড় স্বাভাবিক ভাবেই বাড়িতে হইচই লেগে যেতো সবাই রাগারাগি করতো।
কিন্তুু মির্জা বাড়ি শান্ত প্রতিদিন এর মতোই শান্ত। সকলে নিজেদের মতো করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে।
রাত ১১:৩৫
একটা কালো রং এর বাইক এসে ঢুকলো মির্জা বাড়িতে।
বাইক গেরেজ এ রেখে বাড়ির ভিতর এ দিকে চলে যায় লুবনা।
দরজা খুলে বাড়িতে ঢুকেই একবার ড্রয়িং রুম এ চোখ বুলায় না কেউ নেই।
ধীর পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়, সিঁড়ি বেয়ে কয়েক পা উঠতেই তার কানে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। এতো রাতে কান্নার আওয়াজে তার কপালে ভাঁজ পড়ে। আশেপাশে তাকাতেই চোখ পড়ে ফাহাদ এর রুমের দিকে দরজা ভিরানো, লুবনা নেমে আসে সিঁড়ি থেকে।
অগ্রসর হয় ফাহাদ এর রুমের দিকে, দরজা খুলা ছিল দরজা সামান্য ঠেলতেই তার কানে আসে দুইজন ব্যাক্তির কথোপকথন। যা শুনে লুবনা ভ্রু কুঁচকে যায়,লুবনা দরজা সামান্য খুলে ওকি দিতেই চোখে পড়লো ফাহাদ ফোন এ কথা বলছে, তার কানে আবারও ভেসে আসে তাদের কথোপকথন।
— তুই আবারও বলনা তোর বাবা কে এমন টা করিস নাহ আমাকে আর কিছু মাস সময় দে আমি কিছু করছি।
ওপাশে থেকে মেয়েলি কন্ঠে ভেসে আসে
— আমি বলেছি বাবাকে এক বার না শত বার। বাবা রাজি হচ্ছে না, তুমি এসে আমাকে নিয়ে যাও আমি এই বিয়ে করবো না ফাহাদ প্লিজ না হলে আমাকে হারাবে তুমি। হয় আমাকে এসে কাল নিয়ে যাও না হলে না হলে।
বলেই ফোনের ওপাশ থেকে মেয়েলি কন্ঠে কান্না ভেসে আসে।
ফোনের সাউন্ড বেশি হওয়ায় লুবনা সবটাই দাঁড়িয়ে শুনেছে।লুবনা এবার ধীর পায়ে ফাহাদ এর দিকে অগ্রসর হয়।
কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই, ফাহাদ এর হাত থেকে মোবাইল টা পড়ে যায়। মোবাইল এর ওপাশের মেয়েটা ফাহাদ,,,,,,ফাহাদ,,,,বলে ডাকছে ফাহাদ সামান্য ঢোক গিলে, পিছনে ফিরে লুবনা কে দেখে কিছু টা সস্তির নিশ্বাস নেয়।
লুবনা নিচ থেকে মোবাইল তুলে ফোন টা কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়।
— কী হয়েছে তোর
লুবনা গম্ভীর গলার স্বরে ফাহাদ নিজের ঠোঁট কামড়ে ধরে।
বলবে কী না বুঝতে পারছে না।
— আসলে তেমন কিছু...!!
— চুপ কর আমি সব শুনেছি
ফাহাদ শুধু ছলছল চোখে লুবনার দিকে তাকিয়ে থাকে।
— কত দিনের?
— ৬ বছরের।
লুবনা আবারও প্রশ্ন করলো
— মেয়ে কী রাজি।
ফাহাদ ঝটপট উওর দিলো।
— নাহ
তাহলে তুলে নিয়ে আসলেই তো পারিস।
লুবনার কথায় ফাহাদ চোখ বড় বড় করে তাকায়।
— তুই,,,,তুই কী বলছিস এইসব অর বাবা রাজনীতির মানুষ ভিষণ ডেঞ্জারাস, আমাকে সহ তার মেয়েকে পুতে ফেলবে।
লুবনা তাচ্ছিল্যের হাসি হাসলো,
— তাহলে তোর ওকে চাই না।
ফাহাদ ততক্ষানত উত্তর দিলো।
— চাই আমার ওকে চাই আমার শুধু ওকেই চাই বিশ্বাস কর ভিষণ ভালোবাসি আমারা একে অপরকে।
— ঠিক আছে।
ফাহাদ কিছু টা অবাক হলো,
— কী,,, কী ঠিক আছে
লুবনা কোনো উওর করলো না। তার কথা শেষ করতেই সে হাঁটা ধরে রুমের বাহিরে, ফাহাদ পিছন থেকে অনেক বাড় ডাকলেও লুবনা ফিরে ও তাকায় না।
ফাহাদ কী করবে কিছু বুঝতে পারছে না মাথায় বাড় বাড় চাপড়াচ্ছে, সে মাথা ধরে নিচে বসে পড়ে। মাথা উপরে দিকে দিয়ে পলক হীন দৃষ্টিতে উপরে তাকিয়ে থাকে তার চোখ জুড়া লাল বর্ণ ধারণ করেছে। চোখের জল গুলো ও তপ্ত গরম পানির নেয় হয়ে গেছে। তার চোখের কার্নিশা দিয়ে কয়েক ফোঁটা জল নিচে গড়ি পড়লো।
দরজার এক পাশে দাড়িয়ে লুবনা সবটাই লক্ষ করলো।
সেখান থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় এক পা দু পা করে সিঁড়ি বেয়ে নিজের রুমে প্রবেশ করে রুমটা পুরো পুরি অন্ধকারে ঘেড়া।
লুবনা লাইটা টা জালাতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠলো। কাভার্ড থেকে টিশার্ট বেড় করে ওয়াশরুমে প্রবেশ করলো। একপাশে কাপড় রেখে, ঝরনা চালিয়ে দিতেই পানির অসংখ্য বিন্দু তার পুরো শরীর জুড়ে বয়ে যায়। হাত বাড়িয়ে চুল গুলোতে হাত বুলায়। প্রায় অনেক টা সময় এইভাবেই ঝরনা নিচে ছিলো সে।
দীর্ঘ সময় নিয়ে গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেড় হয়ে আসে। নিজের তোয়ালে দিয়ে চুল গুলো কোনো রকম করে মুছে সেটা ছুড়ে ফেলে সোফায়।
লাইটা টা অফ করে বিছানায় শুয়ে পড়ে। চুল গুলো থেকে পানি ঝড়ে পড়ছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই।
মোবাইল টা হাতে নিয়ে, কিছু একটা টাইপিং করে মোবাইল টা এক পাশে রেখে দেয়, কোল বালিশ জড়িয়ে তাতে মুখ গুঁজে গভীর ঘুমে তলিয়ে যায়।
ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে, ফারহান। পাশেই সাবিনা বসে টিভি তে মগ্ন।
সকাল এর নাস্তা হয়ে গেছে সবার, লুবনা সিঁড়ি দিয়ে নামতে নামতে সোফায় বসা ফারহান আর সাবিনার দিকে একনজর দেখলো।
সিঁড়ি থেকে নেমে এসে সাবিনা আর ফারহান এর সাথে বসে পড়ে।
লুবনা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে বলে,
— ফাহাদ ভাই কোথায়
ফারহান টিভি দেখতে দেখতে জবাব দেয়,
— আজ সকালে তোমার মতোই ডাইনিং টেবিলে অনুপস্থিত ছিল।
লুবনা কিছু বললনা, সে টিভি তে মনোযোগ দিলো। সাবিনা কী যেন ভেবে লুবনার দিকে তাকায়,
— আপু একটা গান শোনাও না।
লুবনা সাবিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,
— এখুনি শোনাতে হবে।
লুবনার কথায় সাবিনা হ্যাঁ বুধক মাথা নারায়।
তখন কিছুর আওয়াজ পেতেই লুবনা সেই শব্দের ধন্যি অনুসরণ করে,
ডাইনিং টেবিলে তাকাতেই ফাহাদ এর দেখা পেল।
যে জগ থেকে পানি ডালছে। লুবনা ভালো করে খেয়াল করে দেখলো ফাহাদ এর চোখ অসম্ভব লাল হয়ে ফুলে আছে। সারা রাত না ঘুমিয়ে হয়তো কেঁদেছে।
লুবনার মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসে।
— কী হলো আপু গান শুনাও।
সাবিনার কথায় ঘাড় নাড়িয়ে লুবনা নিজের গলা টা ঠিক করে নিলো
— এই ফারহান বিট দে গানের।
বলতেই ফারহান সোজা হয়ে বসে টেবিলে তাল দিতে শুরু করে।
লুবনা উচ্চস্বরে ফাহাদ কে শুনিয়ে গাইতে লাগলো
পিরীতি,,পিরীতি,,পিরীতি,,পিরীতি,,
পিরীতি রীতি নীতি,,, শেখাও সজনী গো পিরীতি আজ ও শিখলাম না ও সাজনী গো.......
বলে চোখ খুলে সামনে তাকাতেই ফাহাদ কে না দেখে চোখ ঘুরিয়ে আসে পাশে নজর ঘুরায়।
লুবনা যখন ফাহাদ কে খুঁজতে ব্যস্ত পিছনে থেকে তার কাঁধে হাত পড়লে বিরক্তি তে সে হাতটা সরিয়ে দেয় দ্বিতীয় বার ও হাত পড়ে,
— ফারহান ডিস্টার্ব করছিস কেন আমি একটা কাজ করছি তো। বলেই হাত টা সরিয়ে দিলো,
এবার তৃতীয় বাড়ের মতো আবারও হাত রাখতেই লুবনা হাত টা নিজের কাঁধ থেকে সরিয়ে রেগে পিছনে তাকাতেই জমে যায়।
— তু,,,,তু,,,,তুই এখানে তুই তো পানি খাচ্ছিলি তাহলে।
বলতেই ফাহাদ লুবনার মাথায় গাট্টা মেরে বলে,
— তোর থেকে ৫ বছরের এর বড় আমি আর তুই আমার প্রেম নিয়ে মজা করছিস,,,
লুবনা এক লাফে সোফা থেকে নেমে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে যেতে আবারও ফাহাদ কে শুনিয়ে উচ্চস্বরে গেয়ে উঠলো।
— পিরীতি পিরীতি পিরীতি..............
ফাহাদ কিছু টা বিরক্তি নিয়ে লুবনার কান্ড দেখলো।
লুবনা কিছু টা অগ্রসর হতেই আবারও কিছু একটা ভেবে সামান্য পিছিয়ে আসে।
লুবনা কে ফিরে আসতে দেখে ফাহাদ চোখ ছোট ছোট করে সে দিকে তাকায়।
লুবনা ফাহাদের মুখ খানি দেখে ঠোঁট টিপে হাসলো।
— অপেক্ষা কর আর কিছু সময়, অপেক্ষার মিষ্টি আমি তোকে নিজ হাতে দিবো।
বলে চোখ টিপে চলে যায়।
লুবনা কথার আগামাথা কিছু বুঝতে না পেরে লুবনার যাওয়ার পানে তাকিয়ে থাকে ফাহাদ।
লুবনা উপরে চলে যায়।
ফাহাদ আবারও হতাশা নিয়ে নিজের রুমে চলে গেলো, তার রিদয় ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙ্গে গুড়িয়ে পড়েছে। সে কিছুই করতে পাড়ছে না। তার ভালোবাসা কে বাঁচাতে।
চারিদিকে মানুষ নানান রং এর কাপড়ে সেজে গুজে এসেছে। হাওয়ালদার বাড়িতে, আজ হাওয়ালদার বাড়ির একমাত্র মেয়ে তুলি হাওয়ালদার এর বিয়ে,, তাই এলাকার অসংখ্য মানুষের আসর আজ এখানে। ব্রাহ্মণবাড়ীয়ার এমপি ইমতিয়াজ হাওয়ালদার তার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে আজ। এই নিয়ে তিনি ভিষন খুশি, চারিদিকে ঘুরে ঘুরে মেহমান দের ভালো করে খাওয়ার জন্য বলছেন।
তুলি কে সাজানো হচ্ছে লাল বেনারসী তে,, আজ তার জীবনের সবচেয়ে বড় দিনের মধ্যে একটা। কিন্তু সেটাতে যেন তার মুখে কোনো রকম খুশির দেখা নেই। আকাশের মতো উজ্জ্বল মুখটায় কালো মেঘেরা ভিড় করছে।
নিজের ছেলেকে খুজতে ইমতিয়াজ হাওয়ালদার গেইটের দিকে এগিয়ে গেলে গাড়ি ভর্তি ৯ জন কে মানুষ কে দেখে জিজ্ঞেস করলেন।
— কে তোমারা বর যাএী পক্ষ নাকি?
রাফি মাথা নাড়িয়ে, হ্যাঁ বলতে।
আকষ্মিক ইমতিয়াজ হাওয়ালদার এর সামনে এসেই একটা বাইক থেকে যায় ইমতিয়াজ সাহেব ভয়ে কিছু পা পিছিয়ে গেলেন।
— লুবনা বাইক থেকে নেমে আয়নায় তাকিয়ে নিজের চুল গুলো ঠিক করে নেয়। সামনে তাকাতেই ইমতিয়াজ সাহেব এর ভয়ার্ত মুখ খানি দেখে মুচকি হাসে।
— আসসালামু আলাইকুম আংকেল সাইড দেন।
বলেই ইমতিয়াজ সাহেব কে সাইড করে কিছু পা অগ্রসর করে দাড়িয়ে পড়ে। পিছনে ঘুরে দারায় লুবনা
— তোদের কী ইনভিজিলেশন দিতে হবে সালা রা তাড়াতাড়ি আয়।
লুবনা কথা শেষ করে সামনে অগ্রসর হতেই, গাড়ি থেকে একেক করে, মারিদ, রাফি, সাকিব, তৌফিক,রাহাত, আয়ান,অহনা,ইকরা, রিতু, নেমে লুবনার পিছনে পিছনে হাটাঁ শুরু করে।
ইমতিয়াজ সাহেব শুধু দেখেই গেলেন কিছু বুঝতে পারছেন না এখনও,, তিনি মনে করেছেন হয়তো ছেলে পক্ষের তাই কথা বাড়ায় নি আর। তাদের যাওয়ার পানে তাকিয়ে পিছনে ঘুরে তাকাতেই ভয়ে লাফিয়ে ওঠে পিছিনে সরে যান তিনি,
— তূর্য তুই এভাবে কে আসে একটুর জন্য তো হার্ট অ্যাটাক করতাম।
তূর্য বাবার কথায় হেসে উঠে,
— তুমি না এমপি ইমতিয়াজ হাওয়ালদার তাহলে এতো ছোট রিদয় নিয়ে চললে কী করে হয়।
ছেলের কথা ইমতিয়াজ সাহেব ঠাট্টায় উড়িয়ে দিয়ে
বলেন। আমি তোর বয়সে তাগড়া ছিলাম বয়স এর সাথে এমন টা হওয়ায় স্বাভাবিক তাই না।
— চল ভিতরে চল,, অনেক কাজ আছে।
বাবা ছেলে সামনে অগ্রসর হতেই বাড়ির ভিতর থেকে চিক্কার এর আওয়াজ ভেসে আসে।
তূর্য আর ইমতিয়াজ সাহেব এর কানে সে আওয়াজ পৌঁছাতেই,, তারা দ্রুত গতিতে দৌড়ে বাড়ির ভিতর যেতেই।
দেখলো। তার মা একপাশে দাড়িয়ে চিকিৎসা করে তাদের নাম ধরে ডাকছে। ইমতিয়াজ সাহেব চোখ ঘোরাতেই একটু আগের ছেলে মেয়েগুলো সেখানে দেখতে পেলেন।
ছেলেদের পোশাক পরিহিত মেয়েটা তুলির হাত ধরে, বাড়ির বাহিরে দিকে আসছে তার পিছনে আছে তার সঙ্গীরা।
তূর্য লুবনা কে এখানে দেখে কিছু টা অবাক হলেও কিছু সময় এর মধ্যে গভীর মনোযোগ দিয়ে তার কর্মকাণ্ড দেখতে থাকে।
ইমতিয়াজ সাহেব এর মাথা ততক্ষনাত গরম হয়ে গেলো। তার ইশারায় চারিপাশ থেকে অসংখ্যা লোক এসে ঘিরে ধরে তাদের।
— কত বড় সাহস তোমার মেয়ে কোথায় নিয়ে যাচ্ছো আমার মেয়েকে।
লুবনা চোখ মুখের ভঙ্গিতে কোনো রকম ভয় ভীতি নেই সে ইমতিয়াজ হাওয়ালদার এর চোখে চোখ রেখে উওর দেয়।
— আমার আপনার মেয়েকে চাই, তাই নিয়ে যাচ্ছি।
ইমতিয়াজ সাহেব ভ্রু কুঁচকে বললেন।
— আমার মেয়ে কে দিয়ে তোমার কী কাজ?
— আমার ভাইয়ের বউ বানাবো, বুঝলেন তো বয়স হয়েছে ছেলেটার এখন বিয়ে না দিলে বিগড়ে যাবে। তাই মেয়ে খুঁজতে বেড় হয়ে আপনার মেয়েকে প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে। আমার আমার ভাইয়ের বউ হিসেবে আপনার মেয়েকেই চাই
ইমতিয়াজ সাহেব তেতেঁ উঠে বললেন।
— বেয়াদব তুমি কী আমার সাথে মশকরা করছো, তুমি জানো আমি কে?
নির্লিপ্ত গলায় উওর আসলো।
— না জানি না।
লুবনার সোজা সাপ্টা কথায় ইমতিয়াজ সাহেব বিরক্ত হলেন।
— এমপি ইমতিয়াজ হাওয়ালদার নাম তো শুনেইছো।
আবারও একই ভঙ্গিতে উওর করলো লুবনা,
— না শুনিনি।
সকলের সামনে বলায় ইমতিয়াজ সাহেব অপমানিত বুধ করে।
— তুমি তো দেখছি বড্ড বেয়াদব। কথা শেষ হওয়ার সাথে সাথে। হঠাৎ এক নিমিষেই পুরো জায়গা বিস্মিত হয়ে গেল লুবনার কাজে, ইমতিয়াজ হাওয়ালদার চোখ বড় বড় করে বিষ্ময়কর নয়নে লুবনার পানে চেয়ে আছেন। লুবনা তার দিকে বন্দুক তাক করে আছে। তিনি সামান্য ঢোক গিললেন। এরই মধ্যে লুবনার উত্তর আসলো
— আমি বেয়াদব ভিষণ বেয়াদপ আপনার ভাবনা থেকে ও অনেক বেশি।
ইমতিয়াজ সাহেব এবার বললেন,
— আমার মেয়ে কে ছেড়ে দাও।
শান্ত স্বরে লুবনা বললো,
— না ছাড়বো না।
ইমতিয়াজ সাহেব ধীর গলায় বললেন।
— এত জেদ ভালো না মেয়েদের।
লুবনা ইমতিয়াজ সাহেব এর কথায় তাচ্ছিল্য করে হাসে।
— আপনাদের পুরুষ দের জেদ যেখানে শেষ হয় আমার সেখান থেকে শুরু হয়।
— তুমি কিন্তু বড্ড বেশি করছো মেয়ে এর পরিনতি ভিষন খারাপ হতে পারে, এতো জেদ আর তেজ ভালো না।
ইমতিয়াজ সাহেব এর কথায় লুবনা হাতের বন্দুক দ্বারা নিজের মাথা কিছু টা কুচেঁ সামান্য হাসলো,
— আমার জেদ আর তেজ আপনার কল্পনার ও বাহিরে, হাওয়ালদার সাহেব।
ইমতিয়াজ হাওয়ালদার এর ইশারায় তার দলের লোকে রা তার বন্ধু দের ঘিরে ধরে।
লুবনা হাত উপরে তুলে আকাশের পানে, দুইটা গুলি নিক্ষেপ করে,
— আমার হাতের বন্দুক কে ফেলনা ভাবার মতো বোকামো করবেন না হাওয়ালদার সাহেব। জীবন কিন্তু একটাই। গুলি যদি একবার বন্দুক থেকে বেড় হয় না। তাহলে আপনার অস্তিত্ব মুছে যাবে এক নিমিষেই।
লুবনার কথায় ইমতিয়াজ সাহেব সামান্য নড়ে চরে দাড়ান। লুবনা এবার বন্দুকটা এবার তার মাথা বড়া বড় রাখে।
— আমার বন্ধুদের না ছাড়লে আমি বন্দুক চালাতে দ্বিতীয় বার ভাববো না।
ইমতিয়াজ সাহেব কিছু টা ঘাবড়ে গেলেন। এই মেয়ের মুখে কোনো ভয় নেই এই মেয়ের কথা ফেলে দেওয়া যায় না যদি সত্যি গুলি করে।
— ওদের ছেড়ে দাও।
বলার সাথে সাথে তাদের ঘিরে ধরা লোকজন তাদের ছেড়ে দেয়।
সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে বিস্মিত নয়নে।
তূর্য পলক হীন দৃষ্টিতে তাকিয়ে আছে লুবনার দিকে তার বাবার উপর তাক করা বন্দুক টা জেনো তার চোখেই লাগছে না। সে দুই হাত বুকে গুজে সামনের রমনির তান্ডব দেখতে ব্যস্ত।
— কেউ যদি এক পা আগায় আমি ওনাকে এখানেই গুলো করবো।
তার গলার গম্ভীর স্বরের হুমকি তে সবাই স্থির হয়ে দাড়িয়ে পড়ে। এক পা সামনে বাড়ানোর সাহস ও কেউ করে না।
পিছন থেকে অহনা এসে তুলির হাত ধরে, গাড়িতে উঠে বসে সবাই একসঙ্গে, গাড়িতে বসে সকলে একবার লুবনার দিকে তাকাতেই,
লুবনা এক হাতে ইশারা করতেই গাড়ি ছোটো যায় সামনের দিকে।
লুবনা ইমতিয়াজ সাহেব এর মাথায় বন্ধুক ঠেকিয়ে রেখেছে।
— তোমাকে আমি দেখে নিবো মেয়ে।
লুবনা ইমতিয়াজ সাহেব এর কথায় এমন ভাবে হাসলো যেন তিনি কৌতুক বলছে।
— আমি অপেক্ষায় থাকবো।
ধীর পায়ে সকলের চোখের সামনে দিয়ে উল্টো পায়ে পিছনে অগ্রসর হয় লুবনা। একহাতে ইমতিয়াজ হাওয়ালদার এর মাথায় বন্ধুক ঠেকিয়ে, নিজের বাইকে বসে পড়ে পকেট থেকে চাবি বেড় করে বাইক স্টার্ট দিয়ে দ্রুত গতিতে ছুটে যায় সামনের দিকে।
ইমতিয়াজ হাওয়ালদার বন্ধুক থেকে ছাড়া পেয়ে দীর্ঘ নিশ্বাস নেয়,
— যাও ওদের পিছু নাও।
তূর্য হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দিলো।
— কেন মানা করছো আমাদের বাড়ির মেয়ে উঠিয়ে নিয়ে গেছে ওই মেয়ে।
— আমি বিষয় টা দেখবো বাবা তুমি যাও৷
বাবাকে বুঝিয়ে বাড়ির ভিতরে
পাঠিয়ে তূর্য বিড়বিড় করে বলে,
— লুবনা মির্জা হু ভালো ভিষন ভালো I like it.
মুহু no,,no,,no i love it। তোমার তেজ বড়া বড়ই আমাকে আকর্ষণ করেছে মেয়ে । তুমি আমাকে বাধ্য করেছো বার বার তোমার উপর ইন্টারেস্ট হতে। তোমাকে আমি ছাড়ছি না মেয়ে এই জীবনে তো না।
( কেমন লাগলো জানবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি সেয়ার করে দিয়ে। আপনার মন্তব্য কমেন্টে জানান)
#চলমান
#লুবনা_মির্জা
#পর্ব:০৩
#Fatema_tuj_Juhora_ফাতেমা_তুজ_জুহরা
#উপন্যাস
#foryoupage
