কেমন করে এ জীবনে এলো আয়েশা কেনই বা মারইয়াম তার সঙ্গী হল?
তাদের তো জন্ম হয়েছিল এক হিন্দু পরিবারে তারা তো বেড়ে উঠেছিল এক ক্ষয়িষ্মু সমাজে -এমন এক সমাজে, যেখানে সব ধর্মের অস্তিত্ব মিলেমিশে একাকার।
মুসলিমরা হোলি খেলছে, সাড়ম্বরে অংশ নিচ্ছে বসন্ত পূজায়।
হিন্দুরাও অভ্যস্ত মুসলিমদের জীবনাচারে।
অজ্ঞতা আর মূর্খতায় ঘেরা জীবন।
কেউ জানেনা কোথায় যাচ্ছে কিসের পিছনে ছুটছে সবাই!
তবুও তো এমন হয় প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড অস্থির প্রকৃতিতে প্রাণের জোয়ার আসে।
জ্বলে ওঠে জীবনের প্রদীপ।
ধমকা বাতাসও সে প্রদীপ নিভিয়ে দিতে পারে না।
এমনই দুটি প্রদীপের নাম আয়েশা আর মারিয়াম।
কি করে জ্বলে উঠলো তারা?
শোনা যাক আয়েশার জবানিতে।
আমাদের পরিবার -
বাবা মুসলিম মা হিন্দু আর মেয়ে হয়েছে আধা খিষ্টান -তামাশার শেষ নেই সংসারে!
মায়ের চিৎকার আমাদের রুম থেকেও দিব্যি সোনা যাচ্ছে।
নীলনের সাথে চোখাচোখি হল আমার ।
ইশারায় বলে দিলাম রুমের দরজাটা যেন লাগিয়ে দেয়।
তাতে যদি আওয়াজ কিছুটা কমে! খুব একটা লাভ হয়নি অবশ্য।
প্রতি রাতে নিয়ম করে মায়ের আহাজারি শুরু হয়।
রাত যত বাড়ে তার চিৎকারও বাড়ে।
খাবার টেবিল গুছাতে গুছাতে মা একবার না একবার এসব কথা তুলবেই।
বাবার অসহায় ম্রিয়মান গলা ঢাকা পড়ে যায় বাসন -কোসনের ঝনঝনানিতে।
সবাই পাশে থেকে ভালো লাগলে বলবা নেক্সট পর্ব দিবো
