রাত্রের শেষ প্রহরে। সাত আসমানের অধিপতি নেমে এসেছেন প্রথম আসমানে। বান্দাদের ডাকছেন-
আছে কি কোনো তাওবাকারী,যার তাওবা আমি কবুল করব?
আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করে দিবো?
কেউ কি কিছু চাইছে আমার কাছে, যাকে আমি দান করব?ঠিক এই সময়, একদম এই সময়েই আলো জ্বলে ওঠে বিন্নুরি গার্লস মাদরাসার ২০৩ নম্বর কক্ষে।
মারইয়াম,উঠে পড়ো! তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আনুশিয়া, রুকাইয়া ওঠো! তাহাজ্জুদ পড়বে না'
যে মেয়েটা একে একে সবাইকে ডাকছে তার নাম আয়িশা। নওমুসলিম সে। দিন পনেরো হলো মাদরাসায় এসেছে। সঙ্গে এসেছে তার ছোট বোন মারইয়াম।
রাএির শেষ প্রহরে নিয়ম করে ঘুম ভেঙে যায় আয়িশার। দু-চারটা সুরা মুখস্থ হয়েছে সবে।
ওটুকু সম্বল করেই আবেগমথিত হ্রদয়ে রবের সামনে দাড়ায় সে।
পার্থিব কোলাহলকে পেছনে ফেলে সে মগ্ন থাকে নিবিড় আলাপনে, সমহার রবেন সাথে।
চলবে গল্প টা এটা একটা সত্যি গঠনা রবের পথে ফিরে আসার গল্প আপনাদের যদি পড়তে ভালো লাগে তাহলে দিবো আশা করি সবার ভালো লাগবে দুটি বোনের ইসলামের পথে কি ভাবে ফিরে এসেছে তাদেখার জন্য কিন্তু আপনারা গল্প টা শেষ করবেন কেমন আল্লাহ হাফেজ দেখা হবে পরের পাটে পাশে থেকো
