মায়ের চেচামেচির কোন সমাধান নেই আসলে।
মনের ঝাল মেটাতে সুযোগ পেলেই তিনি চিৎকার করেন।
বাবা তার মুসলিম কর্মচারীর পাল্লা পড়েছেন।
ভদ্রলোক ভীষণ ধার্মিক, সজ্জন ব্যক্তি।
দাড়ি আছে, ধর্ম কর্ম করেন বেশ নিষ্ঠার সাথে।
সম্প্রতি বাবাকে দ্বীনের দাওয়াত দিয়ে বসেছেন।
এখানে ব্যাপারটা শেষ হলে চিন্তার কিছু ছিল না।
চিন্তার বিষয় হলো বাবা তার দাওয়াত কবুল করে নিয়েছেন।
আমাদের পরিবারে, মায়ের ভাষায় তামাশার সংসারে এমন খবরটা সহজ ভাবে নেওয়ার অবকাশ নেই।
মা আমার মনে প্রানে হিন্দু।
স্বামী আমার মুসলিম হয়ে যাবেন -এটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না।
যদিও আমরা থাকি মিশ্র এক পরিবেশে তবুও।
মিলেমিশে সব ধর্মের রীতিনীতি এক আধটু পালন করা
আর একেবারে ধর্মান্তরিত
হয়ে যাওয়াতে তফাৎ আছে।
আত্মীয়-স্বজন মানবে না, সমাজে এক ঘরে করে দিবে।
আর আমার মা ও এই তফাৎ মানতে পারছেন না কোনভাবেই।
এজন্যই রোজ রোজ হট্টগোল।
আমাদের বর্তমান নিবাস মিরপুরখাস জেলার এক ভাড়া বাড়িতে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের একদম সীমান্তঘেষা জেলা এই মিরপুরখাস।
সীমান্তবর্তী বলেই এখানে হিন্দু -মুসলিমের সংখ্যা পায় কাছাকাছি।
ধর্ম নিয়ে খুব বেশি চিন্তা. -ভাবনা নেই এখানকার মানুষের।
এক ধর্মের লোকেরা আরেক ধর্মের প্রথা দিব্যি মেনে চলেছে।
মুসলিমরা রাখি বন্ধনের অনুষ্ঠান করছে তো হিন্দুরা ঝাড় ফুকের জন্য দৌড়াচ্ছে মসজিদে আমার বড় দুই ভাইয়ের কোথায় ধরা যাক তারা রমাদানে সিয়াম রাখ সাহরি খায়।
ফজরের সালাত আদায় করে।
অন্য চার রক্ত চালাতেও তাদের দেখা যায় কদাচিত।
তাদের কথা হিন্দু বলো আর মুসলিম আমাদের সবার প্রভু তো একজনই।
চলবে,,,,
