#দাহরেখা
#পর্ব_০৮
#পূর্ণতা_আহমেদ
আজকের সকাল টা অন্যান্য দিনের মত না,সূর্য আজকে মজুমদার বাড়ির জন্য দুঃসংবাদ নিয়ে উঠেছে।গতকাল রাতে গুদামঘরে লাগা আগুন এখন ছাইয়ে পরিনত। এখনো সেখানে গেলে কালো ধোঁয়ায় শ্বাস আটকে আসবে। কিন্তু কালো ধোঁয়ার চাইতেও এই ভয়াবহ পরিস্থিতি আর পরবর্তী দিন গুলো কিভাবে চলবে এই ভেবে সকলের শ্বাস আটকে যাচ্ছে। বিশেষ করে জামশাদের অবস্থা করুণ। একরাতে তার সব পুড়ে ছাই হয়ে গেছে তা যেন মানতেই পারছেন না তিনি। মাথায় হাত দিয়ে ছাইয়ের পাশে বসে আছেন পাথর হয়ে। এই ভয়াবহ পরিস্থিতির মাশুল দিতে হতে পারে পথে নেমে। এই গুদামঘর ই তাদের টিকিয়ে রাখার একমাত্র ভিত্তি।সেই ভিত্তি এখন ছাই হয়ে বাতাসে উড়ছে।
গতকাল ই বিশাল অঙ্কের পন্য গুদামঘরে ঢুকেছিল আর আজ ই সব ছাঁই! এ থেকে এখনো পর্যন্ত এক পয়সাও লাভ করা হয়নি। তার উপর আবার ব্রিটিশদের বিশাল ভাগ আছে। সময়মত পরিশোধ করতে না পারলে সূর্যাস্ত আইন অনুযায়ী এ বাড়ি নিলামে পর্যন্ত ঠবে।ব্রিটিশরা আর যাই হোক কর পরিশোধ নিয়ে একশো ভাগ কঠোর আর বাকি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তো আছেই। যদি এ বাড়ি নিলামে ওঠে তবে তাদের পথে নামা ছাড়া আর উপায় হবে না।
মেহের নিজেও বাকরুদ্ধ তবুও বাবার পাশে বসে বাবাকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। নানা লোকজন এসে নানান আলোচনা সমালোচনা করেছিল সবাইকে আপদত বাইরে বের করে দাওয়া হয়েছে। পুরো বাড়িতে চাকর-বাকর দের ফিসফিস শব্দ আর শাহরিয়ারের চেঁচামেচি শোনা যায় শুধু,বাকিরা যেন স্তব্ধ। এর ফাঁকে লুৎফুন্নেসা গোপনে তার সিন্দুক লুকানোর চেষ্টা করছেন।এত বছর যত দামী রত্ন জমিয়েছেন তা দিয়ে তার দিব্যি চলে যাবে কিন্তু এর খোঁজ বাকিরা পেলে তাদের ও ভাগ দিতে হবে এই নিয়েই তার আতঙ্ক।
“বেশ অবাক হচ্ছি এতগুলো পাহারাদার একসঙ্গে ঘুমিয়ে পড়ল কিভাবে? আমার তো মনে হচ্ছে এই কাজ বাড়ির কারোই হবে। দূরের শত্রুর দ্বারা এই নিঁখুত কাজ সম্ভব নয়।"
শায়েরের কথার কোনো জবাব দিতে পারল না মাহিব।তার মুখে যেন কোনো কথা আসছে না আপাদত।শায়ের ই নিজ থেকে বলতে শুরু করলো , " এর একটা সুষ্ঠ তদন্ত প্রয়োজন,আগে বের করতে হবে এই কাজে কারা কারা জড়িত।"
" তদন্ত করে বের হলেই কি আর ছাঁই হওয়া জিনিস ফিরে পাবো? দিন শেষে তো সেই পথেই নামতে হবে রে শায়ের।"
" পথে নামতে হবে না । কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে,সৃষ্টিকর্তা কখনো সব পথ বন্ধ করেন না,তাঁর বান্দার জন্য সর্বদাই কোনো না কোনো পথ ঠিকই খোলা রাখেন। তুই এসব নিয়ে ভেঙে পড়িস না,যা চাচার কাছে যা। চাচাকে সামাল দে,তুই বাড়ির পুরুষ মানুষ তোকে এখন অনেক শক্ত থাকতে হবে,বুঝতে পারছিস আমার কথা?"
" জীবনে অনেক ধাক্কা ই খেয়েছি তবে এমন ধাক্কা খাবো কখনো আশা করিনি,কেমন যেন অবাস্তব লাগছে।"
" সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষদের হঠাৎ কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হলে তারা থ বনে যায়,অবিশ্বাস্য মনে হয়,এটাই
সাধারণ বিষয়। তুই আপাদত চাচার কাছে যা।"
মাহিব শায়েরের কথামত জামশাদের পাশে যেয়ে বসে কিন্তু যে নিজেই স্তম্ভিত সে আরেকজন উচ্চমানের স্তম্ভিত মানুষকে কিভাবে শান্ত করবে? শায়েরের চোখ পড়লো মেহেরের দিকে,পরপর মেহেরকে কাঁদতে,হাসতে আবার এখন নিঃশব্দে কাঁদতে দেখা যাচ্ছে হঠাৎ শায়েরের একটা কথা মাথায় আছড়ে পড়লো,
কেউ একজন বলেছিলো,কান্না,হাসি,কান্না এরা চক্রাকারে জীবনে আসতে থাকে কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না,যদি দীর্ঘস্থায়ী হতোই তবে মানুষেরই একঘেয়েমি লেগে যেতো,বিষয়টা শায়েরের কাছে আংশিক সত্য বলে মনে হয়,তার জীবনে এখনো সত্যিকারের হাসির আগমন ঘটেনি বহুদিন হলো। এক চক্রটা সে পরীক্ষা করে দেখবে যদি এই ঘটনার পর মেহেরকে আবার হাসি খুশি দেখতে পায় তবে এক চক্র সম্পর্কে কিছুটা ভরসা করতে পারবে।এসব ভাবতে ভাবতেই শায়েরের চোখ পড়ল দোতলায় দাঁড়িয়ে থাকা আজাদের উপর।তার এই শান্ত মনোভাব দেখে বেশ অবাক ই হলো। তার সাথে একবার কথা বলবে নাকি ভাবতে না ভাবতেই ভেতর থেকে শাহরিয়ার হুংকার দিতে দিতে বের হয়ে এল। এই তীব্র রাগের মধ্যেও শাহরিয়ারের চোখের অশ্র যেন এই বদমেজাজী মানুষটার প্রতি আলাদা মায়া সৃষ্টি করে।ফর্সা মানুষ রাগলে চেহারা লালচে বর্ণের হয়ে যায়,দেখতে অবশ্য ভালোই লাগে। কিন্তু ভালো লাগাটা কাজ করছে না শায়েরের আকাশ ভাঙন গর্জনের সামনে।
"সবকটাকে এক সারিতে নামাও! আমার চাবুকটা নিয়ে এসো! এক্ষুনি! আজ সেই বেঈমান কে বের করেই ছাড়ব।আমাদের খেয়ে আমাদের সাথেই বেঈমানী! " শাহরিয়ারের এক হুংকারে চারিপাশের গাছগুলোর ডালে বসা পাখিরা আকাশে উড়ে গেল। নীচে পরে থাকল সদ্য ধ্বংস হওয়া একটি অভিজাত পরিবার।
শাহরিয়ারের হুংকারে থরথর করে কেঁপে উঠল গোটা উঠোন। ভয়ে সিঁটিয়ে যাওয়া প্রধান পাহারাদারের পিঠে আঘাতটা পড়ার আগেই বাতাসে হাতটা শক্ত করে চেপে ধরল শায়ের।
"শাহরিয়ার ভাই, থামুন! রাগের মাথায় অন্যায় করবেন না।" শায়েরের গলার স্বর অসম্ভব শান্ত, কিন্তু তাতে এমন এক গম্ভীর দৃঢ়তা ছিল যে শাহরিয়ার বাধ্য হয়ে হাত নামাল।
"তুই মাঝখানে আসবি না শায়ের!" রক্তচক্ষু তুলে গর্জাল শাহরিয়ার। "এদের গাফিলতিতেই আজ আমাদের এই দশা! এদের পিটিয়ে চামড়া তুলে নেওয়া উচিত!"
শায়ের আলতো করে শাহরিয়ারের হাত ছেড়ে দিয়ে ঢুলে পড়া পাহারাদারদের দিকে এগিয়ে গেল। একজনের চোখের পাতা তুলে পর্যবেক্ষণ করে গম্ভীর মুখে বলল,
"ওদের গায়ে চাবুক মারলে ছাই হয়ে যাওয়া সম্পদ ফিরে আসবে না শাহরিয়ার ভাই। পাহারাদাররা ঘুমে অবহেলা করেনি, ওদের বেহুঁশ করা হয়েছে। দেখুন, এদের চোখ-মুখ কেমন নীলচে হয়ে আছে। রাতে এদের পানি বা খাবারে কড়া কোনো বিষ বা নেশাজাতীয় কিছু মেশানো হয়েছিল।"
কথাটা শুনে পুরো উঠোনে এক রহস্যময় স্তব্ধতা নেমে এলো। মাহিব কপালে হাত দিয়ে বসে পড়ল, আর জমানো ছাইয়ের পাশে বসা জামশেদ মজুমদার শূন্য চোখে শায়েরের দিকে তাকালেন।
শায়ের অন্দরমহলের সিঁড়ির দিকে ইঙ্গিত করে ধীর গলায় বলল,
"বাইরের কোনো ডাকাত দলের পক্ষে এ বাড়ির প্রতিটি পাহারাদারকে এত নিখুঁতভাবে ওষুধ খাইয়ে বেহুঁশ করা অসম্ভব। অন্দরমহলের বা কাছারিঘরের অতি পরিচিত কেউ পথ না দেখালে এত বড় চক্রান্ত সম্ভব নয়।"
ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে মোটা চশমা সামলাতে সামলাতে দুলতে দুলতে নেমে এল ব্যারিস্টার আজাদ। তার চোখে-মুখে এক অদ্ভুত অস্বস্তি, রুমাল দিয়ে ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, "হোয়াট আ ট্র্যাজেডি! ওহ মাই গড! পুরো ট্রেজারি ভস্মীভূত! মিস্টার শাহরিয়ার, আমি তো বলছি দিস ইজ আ ক্লিয়ার কেস অফ লোকাল রেবেল ষড়যন্ত্র! ইংরেজ সরকারের ল অ্যান্ড অর্ডার এখানে ভীষণ দরকার..."
আজাদের মুখে 'ইংরেজ সরকারের' কথা শুনতেই শাহরিয়ারের মাথায় যেন কিছু একটা জ্বলে উঠল। কাল বিকেল থেকেই আজাদের অদ্ভুত চালচলন, হুক্কা পরিষ্কারের নাম করে অন্দরে-বাইরে ঘুরে বেড়ানো আর অতিমাত্রায় বিলেতি দালালি,সবকিছুর সমীকরণ যেন শাহরিয়ারের মাথায় মুহূর্তেই মিলে গেল।
একদিকে লুৎফুন্নেসা প্রাণপণে সিন্দুক লুকাতে ব্যস্ত অন্যদিকে আসমা হতাশা আর আতঙ্কে জর্জরিত। তার হাত পা অনবরত কাঁপছে।রাতের এই দৃশ্যের সাক্ষী একমাত্র সেই দেখেছিল উত্তরের দিকে প্রায় একদল মানুষ যেতে কিন্তু তাও চুপ করে গেল ভয়ে। কাল রাতে পিছু নাওয়া সেই লোককে চিনে ফেলার পর দ্বিধায় পরে যায় কাওকে জানাবে কি না।এমনি এ পর্যন্ত যতবার উপকার করতে গেছে উল্টো সেই বিপদে পড়েছে।পরপর দুইবার নিজ চোখে শায়ের ও মেহেরকে একসাথে ঘনিষ্ঠ হতে দেখেছে তবুও কেউ আসমার কথা বিশ্বাস করেনি,উল্টো তাকে রাত পোহাতে হয়েছে গরুর গোয়ালের গরুদের সাথে,তাছাড়া তাৎক্ষণিক কাউকে না জানাতে পারার ব্যর্থতাও তার উপর এসেই পড়বে এর চেয়ে ভালো চুপ থাকা। এই ভেবে সে ঘুমিয়ে পড়েছিল মাঝরাতে।সকলের চেঁচামেচিতে ঘুম ভাঙতেই বালিশের পাশে রাখা একটা চিরকুট পেল।সেখানে স্পষ্ট লেখা,
"মুখ খুললেই মৃত্যু নিশ্চিত।"
