#একগুচ্ছ_কদম_হাতে
#লেখনীতে_মাহি
#পর্ব_০২
তিথি গুনগুন করতে করতে এলোমেলো পায়ে রাস্তার পাশ ঘেষে হেঁটে চলেছে। এক হাতে ভরা গ্রোসারির ব্যাগ। চোখ ঘুরাতেই একটা পোস্টারে চোখ আটকালো তার। পা থমকালো তিথির। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো এক চিলতে হাসি। দ্রুত পায়ে হেঁটে সেই পোস্টারের সামনে গিয়ে দাঁড়ালো সে। পোস্টারে বড় করে দেওয়া তার সুরওয়ালার ছবি। গলায় গিটার। পোস্টারে দেওয়া আছে কবে কনসার্ট হবে তার সময়সূচি। হাতে থাকা গ্রোসারি ব্যাগটা পায়ের কাছে নিচে রাখলো। আশপাশটায় চোখ বুলিয়ে দেখে নিলো একবার।
সুযোগ বুঝেই তার সুরওয়ালার ছবিটায় ঠোঁট ছোঁয়ালো তিথি। ঠোঁটের কোণায় দৃঢ় হাসির রেখা ফুটে ওঠলো। বুকের বাঁ পাশে ডান হাত রেখে তার ওপর বাম হাত রাখলো। সুরওয়ালার ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো,
" ইশশ, একেবারের জন্য যদি তুমি আমার হয়ে যেতে সুরওয়ালা! তাহলে তোমাকে এমনভাবে ভালোবাসতাম যেনো ভালোবাসা শব্দটাও লজ্জা পায়।..... আমার এই হৃদয়ের বাক্স জুড়ে থাকতে শুধু তুমি। একান্তই আমার হয়ে। তুমি আমার হবে না জেনেও আমার তোমার প্রতি এতো কেন টান সুরওয়ালা?..... আমি কি অনিশ্চিত পথের দিকে হাঁটছি না! উপরওয়ালা যদি তোমাকে একেবারের জন্য আমার করে দিতো! তাহলে কত্তো ভালো হতো বলো "
গভীর কালো এক জোড়া চোখের মনি তিথির দিকে স্থির। চোখজুড়ে অদ্ভুত এক ভালোলাগা। তার ঠোঁটের কোণায় হাসি খেলে গেলো। সেই হাসির সঙ্গে যেনো তার চোখ জোড়াও হেসে চলেছে। তার অধর জোড়া ফাঁক হয়ে বেড়িয়ে এলো এক অস্পষ্ট বাক্য,
" পাগলি! "
মাথা নেড়ে হেসে প্রস্থান করলো সেই ব্যক্তি। তিথি তার সুরওয়ালার ছবিতে হাত বুলিয়ে দিলো একবার। হাতে গ্রোসারি ব্যাগটা তুলে নিয়ে টিকেট কাউন্টারের দিকে হাঁটা দিলো। কাল তার সুরওয়ালার কনসার্ট। যতোবার যতো কনসার্ট হয়েছে দূর জায়গায় হওয়ায় এটেন্ড করতে পারেনি সেগুলো। কিন্তু এবারের সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এবার সে তার সুরওয়ালাকে একদম কাছ থেকে দেখেই তারপর ছাড়বে।
♡♡♡♡♡
বাহিরে ঝুম বৃষ্টি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বয়ে চলেছে ঝড়ো হাওয়া। ঘরের দরজা খুলে ছুটে বৃষ্টির মাঝে বেড়িয়ে এলো এক তরুনী। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা তরুনীকে ছুঁয়ে গেলো। দুই হাত প্রসারিত করে চঞ্চল পাখির ন্যায় এদিক সেদিক ছুটে বেড়াতে লাগলো। ভেজা মাটির গন্ধ এসে এক নতুন অনুভূতি এসে দোলা দিলো তার ক্ষুদ্র মনের আঙিনায়। ভেজা চুলগুলো এসে কপালে লেপ্টে আছে। পড়নের কামিজটা ভিজে চুপচুপে হয়ে গেছে।
মায়াময় সেই স্নিগ্ধ হাসি তরুনীটির ঠোঁটের কোণ থেকে যেনো সরছেই না।
" তিথিবুড়ি! "
থমকালো তিথি। চকিত নয়নে পেছন ফিরে দেখলো সেই হেলমেট পড়া ব্যক্তিটিকে। কি অসম্ভব আদুরে সেই ডাক!।
যুবকটির পড়নের কালো শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চোখ দুটোই যেনো ঘায়েল করে ফেলবে তিথিকে। কি আছে এই চোখজোড়ায়? যার জন্য যতোবার সে এই চোখে তাকিয়েছে ততোবারই হৃদয়ের প্রত্যেকটি স্পন্দনের শব্দ তার কানে এসে জোড়ালো হয়! অশান্ত করে তোলার জন্য এই চোখজোড়া এতোটা সুন্দর না হলে কি হতো না!
এক কদম দুই কদম করে এগিয়ে তিথির সামনে এসে দাঁড়ালো যুবকটি। তিথির মাঝে কোনো হেলদোল দেখা গেলো না। ঠাঁই সেখানেই দাঁড়িয়ে রইলো। যুবকটি ঝুঁকে এলো তিথির দিকে কিছুটা। তিথির চোখে চোখ রাখলো। দৃষ্টি স্থির হলো দুজনকার। তিথির কানে ভেসে এলো অসম্ভব সুন্দর এক কন্ঠস্বর,
এমন একদিনেই তোমার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিলো আমার, তিথিবুড়ি।
সাক্ষাৎটা ছিলো অনাকাঙ্ক্ষিত… একপাক্ষিকও।
পার্থক্য শুধু এটুকুই—
সেদিন ছিলো সকাল… আর আজ রাত।
সেদিন তোমার পড়নে ছিলো নীল শাড়ি… আর আজ কামিজ।
সেদিন তোমার হাতে ছিলো কুড়িয়ে নেওয়া কদম ফুল… আর আজ তোমার হাত খালি।
বলেছিলাম না, তিথিবুড়ি—
পুনরায় আমাদের দেখা হবে! ।”
তিথি পূর্ন আঁখি মেলে তাকালো।
" কে আপনি? "
যুবকটির অধর জুড়ে হাসি খেলে গেলো। কানে ভেসে এলো ক্ষীন হাসির আওয়াজ। যুবকটির চোখজোড়াও যেনো হেসে উঠলে সেই সাথে পাল্লা দিয়ে। হাতে থাকা একটা কদম ফুল তিথির কানে গুঁজে দিয়ে এক কদম দুই কদম করে পিছিয়ে গেলো সে। অবাক নেত্রে যুবকটির দিকে চেয়ে রইলো তিথি।
যুবকটি একটা সময় পর থামলো। তাদের দুজনের মাঝে এখন অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। পেছনে হাত গুঁজে বলল,
" খুব শীঘ্রই আমাকে চিনতে পারবে তিথিবুড়ি। সেদিনই হবে তোমার আর আমার মিলন। "
হাসলো যুবকটি। তিথি অনুভব করতে পারলো সেটা। ঘুরে গিয়ে বাইকে বসলো সে। তিথি দুই কদম পিছিয়ে গেলো। কানে ভেসে এলো পরিচিত কন্ঠ,
" তোমার সুরওয়ালা তোমারই হবে তিথিবুড়ি "
তিথির মনে বিদ্যুৎ খেলে গেলো। চকিত দৃষ্টিতে তাকালো সামনের দিকে। ততক্ষণে যুবকটি বাইক নিয়ে প্রস্থান করেছে সেখান থেকে। তিথি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলো বৃষ্টির মাঝখানে। এ কোন মায়াজালে ফেঁসেছে সে? একি সত্যিই তার সুরওয়ালা? নাকি সুরওয়ালাকে নিয়ে ভাবতে ভাবতে সে বাস্তব আর কল্পনাকে গুলিয়ে ফেলছে?
চলবে......
