#একগুচ্ছ_কদম_হাতে
#লেখনীতে_মাহি
#পর্ব_০১
নিস্তব্ধ রাত। ফাঁকা রাস্তা। হিম শীতল বাতাস বইছে। সেই রাস্তা দিয়ে সাইকেলে করে ছুটে চলেছে এক চঞ্চল তরুনী। পড়নে চেকের শার্ট, ব্যাগি জিন্স। সাইকেলের বাস্কেট জুড়ে রং বেরঙের ফুল শোভা পাচ্ছে। বাতাসের দাপটে তরুনীর চুলগুলো অবাধ্যের ন্যায় এলোমেলো ভাবে উড়ে চলেছে। ঠোঁটের কোণায় অমায়িক হাসি। মুক্ত পাখির ন্যায় তরুনীটি ফাঁকা রাস্তায় বিচরন করে চলেছে। তিথি!
চোখে মুখে তিথির দুষ্টু হাসি। বাম হাত সাইকেলের হ্যান্ডেলবারে ধরে রেখে ডান হাত প্রসারিত করে, তিথি সাইকেল এদিক সেদিক বিচরন করতে করতে অধর জোড়া নেড়ে গেয়ে ওঠলো,
ㅤㅤㅤㅤㅤ তোমার খোলা হাওয়া
ㅤㅤㅤㅤ লাগিয়ে পালে...
ㅤㅤㅤㅤㅤ তোমার খোলা হাওয়া
ㅤㅤㅤㅤ টুকরো করে কাছি
ㅤㅤ আমি ডুবতে রাজি আছি
ㅤㅤ আমি ডুবতে রাজি আছি...
ㅤㅤㅤㅤㅤ তোমার খোলা হাওয়া....
এক দমকা বাতাস এসে তিথির শরীর স্পর্শ করে গেলো। তার ঠোঁটের কোণায় ফুটে ওঠা সূক্ষ্ম হাসির রেখা আরও দৃঢ় হলো। প্রসারিত করা হাতে কিছুর স্পর্শ পেতেই তিথি মাথা ঘুরিয়ে ডানে তাকালো। দেখতে পেলো তার সাইকেলের গতির সাথেই পাল্লা দিয়ে একজন বাইক রাইড করছে। পাশাপাশি তিথি আর বাইক চালানো সেই যুবক। মাথায় হেলমেট পড়া। তিথির হাতে এক গুচ্ছ কদম ফুল দিয়ে তিথির চোখে চোখ রাখলো যুবকটি। যুবকটির চোখ জোড়া শান্ত নদীর ন্যায়। অথচ একবার দেখাতেই শান্ত মনকে অশান্ত করে তোলার জন্য যথেষ্ট।
মুহূর্তেই তিথির হাসি মিলিয়ে গেলো। পাশাপাশি দুই মানব মানবি একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। তিথির দৃষ্টি স্থির। এক মুহূর্তেই চোখ জোড়ার অসম্ভব মায়ার জালে জড়িয়ে ফেলেছে তরুনীটিকে। যুবকটি তিথির থেকে চোখ সরিয়ে নিলো। বাইকের স্প্রিড বাড়িয়ে তিথিকে পাল্লা দিয়ে ফাঁকা রাস্তায় মিলিয়ে গেলো সেই চোখ জোড়ার মালিক।
তিথি এখনো নিজের জাল ছেড়ে বেরোতে পারেনি। এই চঞ্চল তরুনীর আশেপাশের কোনো কিছুর খেয়াল নেই। সাইকেলের চাকা রাস্তায় পড়ে থাকা ছোট পাথরে বাঁধা পেতেই হুমড়ি খেয়ে সাইকেল সমেত পড়ে গেলো তিথি। হাতে ব্যথা পেতেই নিজের বিভ্রম কেটে বেড়িয়ে এলো। হাতের কনুইয়ের জায়গাটা পিচঢালা রাস্তার ঘর্ষনে ছিলে গেছে। জ্বলুনি হলো খুব। হাত দেখতে গিয়ে চোখ পড়লো তার হাতে ধরা এক গুচ্ছ কদম ফুলের দিকে।
বেশকিছুক্ষন এক দৃষ্টিতে তাকিয়ে রইলো ফুলগুলোর দিকে। অচেনা এক অনুভূতির তোপে অজান্তেই ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠলো তিথির। কোনোরকম নিজে ওঠে, গাঁ থেকে ধুলো ঝেরে নিয়ে ঝুঁকে গিয়ে পড়ে যাওয়া সাইকেলটাকেও ওঠালো। সাইকেলের বাস্কেটে ফুলগুলো সাজিয়ে রেখে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে রেখেই পুনরায় উঠে বসলো সাইকেলে।
প্যাডেল চেপে পুনরায় মুক্ত পাখির ন্যায় খোলা আকাশের নিচে ফাঁকা রাস্তায় বিচরন শুরু হলো তার।
♡♡♡♡♡♡
বাহিরে ঝুম বৃষ্টি । মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাতাসও বয়ে চলেছে। সারা রুম অন্ধকার। জানালার সামনে টেবিলে চোখ বন্ধ করে আছে তিথি। জানালার পর্দাগুলো বাতাসের দাপটে উড়ে বেড়াচ্ছে। ঠান্ডা, শীতল অনুভূতি। তরুনীটির কানে হেডফোন লাগানো। টেবিলে রাখা তরুনীটির ফোনে একজনের কনসার্টের ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। তিথির ঠোঁট জোড়া অবিরাম নড়ে চড়েছে। গুনগুন করে সেই গায়কের সঙ্গে তাল মিলিয়ে গেয়ে চলেছে,
বৃষ্টি ভেজা রাতে
আমি তোমায় নিয়ে যাবো
যতগুলো কথা হয়নি বলা
তোমাকেই বলে দেবো
স্বপ্নিল এই পৃথিবীকে আজ
তোমার রঙে রাঙাবো
অনেক দূরের আকাশপথে
তোমায় নিয়ে হারাবো....
তিথির ঠোঁটের কোণায় ফুটে ওঠলো মিষ্টি হাসি। চোখ মেলে তাকালো ফোনের সেই গায়কের দিকে।স্টেডিয়ামের শত শত মানুষও গেয়ে চলেছে সেই গায়কের সাথে তাল মিলিয়ে। গাল হাত দিয়ে কনুই টেবিলে ঠেকিয়ে তাকালো সেই যুবকের দিকে। এলোমেলো চুল, পড়নে সাদা টিশার্টের ওপর চেকের শার্ট। গলায় ইলেকট্রিক গিটার। মোবাইল থেকে চোখ সরিয়ে রুমের দেয়ালের দিকে তাকালো তিথি। দেয়াল জুড়ে রয়েছে শুধু সেই গায়কেরই ছবি। ইশশশ! লোকটাকে যদি সে নিজের করে পেতো তাহলে কতোই না ভালো হতো! মনে মনে কথাটা ভাবলো চঞ্চল তরুনী।
এই গায়ককে জুড়ে রয়েছে তার হাজারও ইমোশন। প্রথম যেদিন সে ফেসবুকে এই যুবকের কনসার্ট দেখেছিলো সেদিনই এক অদৃশ্য টান অনুভূত হয়েছে তার ক্ষুদ্র মনে। ওনারা গায়ক মানুষ নিশ্চয়ই তাদের কোনো না কোনো গার্লফ্রেন্ড রয়েছে! হুম হতেই পারে। সে যে এক অনিশ্চিত পথের দিকে তাকিয়ে আছে। স্বপ্নের সুরওয়ালাকে পাওয়ার আশা করাটা বোকামি নয় কি!
তখনই টুং করে নোটিফিকেশন আসার শব্দ হলো তিথির ফোনে। কান থেকে হেডফোন খুলে ম্যাসেনজারে গিয়ে দেখতে পেলো আননোন আইডি থেকে ম্যাসেজ। ভ্রু জোড়া কুঁচকে গেলো তার। আইডিতে গিয়ে ঢুকেই দেখতে পেলো একটি বাক্য,
" খুব শিঘ্রই দেখা হবে তিথিবুড়ি। পুনরায় দেখা হবে এক বৃষ্টি স্নান দিনে, এক গুচ্ছ কদম ফুলের সঙ্গে। তোমার জীবনে আমার আগমন হবে—সারাজীবনের জন্য তোমাকে জুড়ে নিতে। "
বিস্ময়ের চোটে তিথির চোয়াল ঝুলে গেলো। কে এই আগন্তুক? যে কিনা তাকে এতো আদুরে ভাষায় তিথিবুড়ি বলে ডাকছে? জীবনের সঙ্গে জুড়ে নিতে!
তিথি সেই আগন্তুকের প্রোফাইল পিক চেক করলো। স্পষ্ট চেহারা বোঝা যাচ্ছে না। শুধু এক জোড়া চোখের ছবি। আইডির নামটাও অদ্ভুত
" সুরওয়ালা "। এই চোখ জোড়া তার বড্ড চেনা! সে আগেও এই চোখ জোড়া কোথাও একটা দেখেছে! কোথায় দেখেছে সে?
তিথি পাল্টা ম্যাসেজে লিখে পাঠালো,
" কে আপনি? "
সাথে সাথেই উত্তর আসলো অপর পাশ থেকে,
" তোমার সুরওয়ালা তিথিবুড়ি। তিথিবুড়ির ব্যাক্তিগত সুরওয়ালা "
এর কিছুক্ষণ পরেই সেই অচেনা লোকটি অফলাইনে চলে গেলো তিথিকে হাজারো বিস্ময়ের মাঝে ফেলে দিয়ে। তিথির হাত থেকে মোবাইলটা শব্দ করে টেবিলের ওপরে পড়ে গেলো। সুরওয়ালা!.....
তিথি তো এটা তার পছন্দের গায়ককে এই নামটা দিয়েছিলো মনে মনে। এই ব্যাক্তি জানলো কিভাবে সেটা! কে এই লোক? এই এলো আবার চলেও গেলো!
তিথি ঘন ঘন মাথা ডানে বামে নাড়িয়ে নিজের বিভ্রম কাটানোর চেষ্টা চালালো। হতেই তো পারে কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে! অনেক আজেবাজে কতো লোকই তো আছে যারা এরকম মেয়েদেরকে জ্বালায়। হুম হতেি পারে। এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
চলবে.....
