নাম: হৃদয়ের অন্তরঙ্গ
লেখিকা: সুমাইয়া শেখ
তৃতীয় পর্ব
নাস্তার টেবিল থেকে উঠে আরিশ নিজের ঘরের দিকে যাচ্ছিল। পেছন থেকে তাসমিনের ডাক এল,
— আরিশ, একটু দাঁড়া তো।
আরিশ থেমে পেছনে তাকাল।
— বলো।
— আজকে তোর কোথাও যাওয়ার কথা আছে?
— না। কেন?
— তাহলে বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে আসিস। তোর বাবাকে বলেছিলাম, উনি আবার ভুলে গেছেন।
আরিশ মায়ের হাতে দেওয়া তালিকাটা নিয়ে একবার চোখ বুলিয়ে নিল।
— এত কিছু! বাজার করতে পাঠাচ্ছ, নাকি দোকান খুলতে?
তাসমিন ভ্রু কুঁচকে বললেন,
— বেশি কথা না বলে নিয়ে আয়।
— আচ্ছা, যাচ্ছি।
ঠিক তখনই রাফি ঘরে ঢুকলেন। ছেলের হাতে বাজারের তালিকা দেখে বললেন,
— কী রে, সকাল সকাল দায়িত্বশীল হয়ে গেলি?
আরিশ বলল,
— দায়িত্ব না, পরিস্থিতির শিকার।
রাফি হেসে ফেললেন।
— তোর মায়ের সামনে এই কথাটা বলিস না। তাহলে বাজারের সঙ্গে আরও দশটা কাজ যোগ হবে।
আরিশ কপলা ভাঁজ করে বাবার দিকে চেয়ে বলল।
— উপদেশটা একটু আগে দিলে ভালো হতো, বাবা।
রাফি চৌধুরী হেসে চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসলেন। তাসমিন এবার স্বামীর দিকে তাকালেন।
— আপনার আবার হাসি আসছে কেন? বাজারে যাওয়ার সময় কথা তো আপনারই ছিল।
— আমার মনে ছিল না।
—হ্যাঁ আজকাল তো আবার আপনার অনেক কিছুই মনে থাকে না।
গম্ভীর কন্ঠে কথা টা বলল তাসমিন চৌধুরী।
এইরকম কথার সুরঁ শুনে রাফি সাহেবের কাঁশি উঠে গেলোও।
আরিশ দরজার কাছে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছিল। শেষে বলল,
— আমি তাহলে যাই। তোমাদের পুরোনো হিসাবের মধ্যে আমাকে জড়িও না।
কথাটা বলেই বেরিয়ে গেল সে।
পেছন থেকে তখনও রাফির কাঁশির শব্দ শোনা গেল। তাসমিন অবশ্য কিছু বললেনা; তাঁর চোখ তখন স্বামীর দিকে।
চলবে....
