নাম:হৃদয়ের অন্তরঙ্গ
লেখিকা: সুমাইয়া শেখ
চতুর্থ পর্ব
গাড়িটা মির্জা মঞ্জিলের ফটকের সামনে এসে থামল। আয়রা গাড়ি থেকে নেমেই মায়ের জন্য অপেক্ষা না করে বাড়ির ভেতরে ঢুকে গেল।
— দাদি!
রওশান আরা নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। নাতনিকে দেখে মুখে হাসি মোটেও ফুটলো না গম্ভীর সুঁরে বলল
— তোমার যে দাদিও আছে সেটা মনে আছে তাহলে.!
আয়রা কিছুক্ষন ড্যাবড্যাব করে তাকিয়ে বেশ বুঝলো বুড়ি খেঁপেছে। বিরবির করে আওড়ালো।
— বুড়ির মুখে রসকস নেই আল্লাহ দাদাজান কে ধৈর্য দিও।
পেছন থেকে মেহজাবিন সালাম দিলেন। নাকমুখ কুঁচকে বললেন
— তোর বাড়ির ভিতরে যাওয়ার না ইচ্ছাই থাকতে পারে তাই বলে পথ আটকে আছিস কেন সর।
আয়রা মায়ের দিকে তাকিয়ে মুখ বাকালো। রওশান আরা সালামের উত্তর দিয়ে মেহজাবিনকে পাশে বসিয়ে তাঁদের খোঁজখবর নিতে লাগলেন।
বসার ঘরের এক পাশে বসে কাজ করছিল আরিশ। আয়রাকে দেখে শুধু একবার তাকাল।
— এসেছিস?
— না, বাইরে দাঁড়িয়ে আছি।
আরিশ ভ্রু কুঁচকে তাকাল। আয়রা আর কথা না বাড়িয়ে সোফায় বসে পড়ল।
কিছুক্ষণ পর বাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামল। রায়হান মির্জা ও নুসরাত জাহান তাঁদের ছেলে মেহরাব এবং মেয়ে নুহাকে নিয়ে এসেছেন।
নুহা ঢুকেই দাদিকে সালাম করে আয়রার পাশে গিয়ে বসল।
— তুই কখন এলি?
— এই তো একটু আগে। তোরা একসঙ্গে এলি?
— হ্যাঁ। পথে মেহরাব ভাইয়ের জন্য দাঁড়াতে হয়েছিল।
কথাটা বলে নুহা মুখ কুঁচকায় যেন এটা বলতে বেচারির রাগ উঠছিলো।
মেহরাব জুতা খুলতে খুলতে বলল,
— আমার জন্য না, তোর ব্যাগের জন্য দাঁড়াতে হয়েছিল। নিজের ব্যাগ নিজে ধরতে পারিস না?
নুহা পাত্তা না দিয়ে আয়রার সঙ্গে গল্প শুরু করল।
এরপর এলেন বাড়ির একমাত্র মেয়ে নাদিয়া মির্জা ও তাঁর স্বামী মাহমুদ হাসান। তাঁদের সঙ্গে ছেলে রাফসান ও মেয়ে মাহিরা। রাফসান ঢুকেই মেহরাবের পাশে বসে পড়ল। আর মাহিরা গিয়ে যোগ দিল আয়রা ও নুহার সঙ্গে।
এতক্ষণে বসার ঘরে বেশ ভিড় জমেছে।
রাফি মির্জা সবার দিকে তাকিয়ে বললেন,
— অনেকদিন পর সবাই একসঙ্গে হলাম। কেমন আছিস তোরা?
রাফসান উত্তর দিল,
— ভালো আছি, চাচা। তবে এখানে এসে মনে হচ্ছে আজ আর খাবার পাবো না
নাদিয়া ছেলের দিকে তাকালেন।
— বাড়িতে ঢুকেই খাবার নিয়ে পড়লি কেনোও.?
— আমি তো শুধু পরিস্থিতি বুঝে নিচ্ছি, আম্মু।
মাহমুদ সাহেব ছেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
— পরিস্থিতি বুঝে আগে সবার সঙ্গে দেখা করো।
রাফসান এবার উঠে গিয়ে বড়দের সালাম করল।
এদিকে তাসমিন রান্নাঘর থেকে এসে বললেন,
— তোরা বস, আমি চা-নাশতার ব্যবস্থা করছি।
নুসরাতও উঠে দাঁড়ালেন।
— আমিও আসছি ভাবি।
— না না, তুই বস। এতদিন পর এসেছিস,একটু গল্প কর।
(তারা জা বলে নিজেদের বোনের মতো থাকে তাই তুই করে বলে)।
কথাটা শুনে রওশান আরা বললেন,
— গল্প পরে হইব। আগে সবাই কিছু খাইয়া নে।
সবাই যার যার জায়গায় বসে পড়ল। মেহরাব আর রাফসান নিজেদের মধ্যে কথা বলছিল। নুহা ও মাহিরা আয়রার কাছে বসে পুরোনো দিনের গল্প তুলেছে।
আরিশ এতক্ষণ চুপচাপ ছিল। এবার উঠে দাঁড়াতেই রাফি বললেন,
— কোথায় যাচ্ছিস?
— একটা ফোন করতে হবে।
— পরে করিস। সবাই এসেছে, একটু বস।
আরিশ কিছু না বলে আবার বসে পড়ল। তার মুখ দেখে বোঝা গেল, সিদ্ধান্তটা তার খুব একটা পছন্দ হয়নি।
নুহা সেটা লক্ষ করে আয়রাকে আস্তে বলল,
— আরিশ ভাইয়ের মেজাজটা আজও আগের মতোই আছে।
আয়রা নিচু গলায় বলল,
— ওনার মেজাজ কখনো বদলায় নাকি?
কথাটা আরিশের কানে গেল কি না বোঝা গেল না। সে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল।
দুপুরের খাবারের আয়োজন করতে করতে বাড়ির বড়রাও নিজেদের গল্পে ব্যস্ত হয়ে পড়লেন। আর ছোটদের আড্ডা তখন ধীরে ধীরে জমে উঠছে।
মির্জা মঞ্জিলে আজ অনেকদিন পর পরিবারের সবাই একসঙ্গে। আর এই একসঙ্গে থাকাটাই যে কত রকম গল্পের জন্ম দেবে, তা তখনও কারও জানা ছিল না।
চলবে।
পাখিরা বেশি বেশি করে শেয়ার। লাইক করোও। আর গল্প টা কেমন লাগলো এটা নিয়ে ছোট একটা কমেন্ট কইরো😭🤌🏻
