#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ২
কথাগুলো শুনে নূরের মাথায় ঝিমঝিম করতে লাগল। সে বাইরে যতটা চঞ্চলতা আর জেদই দেখাক না কেন, মনের কোণে একটা ষোলো বছরের কিশোরী নূর তো ঠিকই বসে আছে। নওসাদের রক্তবর্ণ চোখ আর কালকের রাতের সেই চরের কথা মনে পড়তেই তার বুকটা ভয়ে দুরুদুরু করে উঠল।
ধীর পায়ে ঘরের দিকে গেল। হ্যারিকেনটার আলো কমিয়ে দিয়ে কোণে রেখে দিল। অন্ধকার ঘরে শুধু একটা আবছা আভা ছড়িয়ে রইল। চাদর গায়ে জড়িয়ে বিছানার একদম এক কোণে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। তার মনে হলো, দেয়ালে মিশে যেতে পারলে বোধহয় নওসাদ তাকে দেখতেই পাবে না। সে নিজেকে খুব ছোট করে কুঁকড়ে রাখল।
বাইরে তখনো ঝিঁঝিঁ পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরদের আর্তনাদ শোনা যাচ্ছে— নূর চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। তার কান পড়ে আছে দরজার দিকে। ভয়ের চোটে তার হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে এল।
অন্ধকারে শুয়ে থাকতে থাকতে এক সময় কখন যে তার চোখের পাতা ভারী হয়ে এল, সে নিজেই টের পেল না। কিন্তু অবচেতন মনে সে বারবার প্রার্থনা করছিল—আজ রাতে যেন নওসাদ ঘরে না আসে।
নওসাদ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। হ্যারিকেনের আবছা আলোয় সে দেখল নূর তার বিছানায় আয়েশ করে শুয়ে আছে। এটা দেখেই নওসাদের পিত্তি জ্বলে উঠল যেন ।
গটগট করে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে কর্কশ গলায় চিৎকার করে উঠল,
**"এই মেয়ে! ওঠ বলছি! আমার বিছানায় শোয়ার সাহস তোকে কে দিয়েছে? নাম এখান থেকে! এখনই নাম!"
নূর ঘুমের ঘোরে চমকে উঠে ধড়ফড় করে বসার চেষ্টা করল। তার অগোছালো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে, ভয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কিছু বলতে চাইল, কিন্তু নওসাদ তাকে সুযোগ না দিয়ে তার হাত ধরে টান দিতে উদ্যত হলো।
ঠিক সেই মুহূর্তেই নওসাদ থমকে গেল।
হ্যারিকেনের ম্লান আলো নূরের ওপর পড়েছে। নওসাদ খেয়াল করল, নূরের ধবধবে ফর্সা মুখটা একদম নিষ্পাপ হয়ে আছে। কোনো কৃত্রিম সাজ নেই, শুধু এক অদ্ভুত সারল্য তামাটে অন্ধকারে জ্বলজ্বল করছে। নূরের এই স্নিগ্ধ মুখটা নওসাদের মনে এক অন্যরকম ধাক্কা দিল। উদ্যত হাতটা মাঝপথেই জমে গেল। তার মনে হলো, এই কিশোরীর ওপর চড়াও হওয়া মানে কোনো এক পবিত্র জিনিসকে অপবিত্র করা। নওসাদ অনেক বড় শয়তানি করেছে জীবনে, কিন্তু এই মুহূর্তে কেন জানি তার নিজের ভেতরের অশান্ত রূপ থেমে গেলো!
নওসাদ দাঁতে দাঁত চেপে নিজের রাগটা গিলল। নূরের হাতটা ছেড়ে দিয়ে সে মুখ ফিরিয়ে নিল। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। নূর পাথরের মূর্তির মতো বিছানার এক কোণে বসে কাঁপছে।
নওসাদ আর কোনো কথা বলল না। গায়ের পাঞ্জাবী এক ঝটকায় খুলে বিছানার ওপর আছাড় দিল। তারপর নূরের দিক থেকে একদম মুখ ফিরিয়ে বিছানার অন্য প্রান্তে ধপাস করে শুয়ে পড়ল।
নূর বিশ্বাসই করতে পারছিল না যে নওসাদ তাকে মারল না,,ঘর থেকে বের করে দিল না।
দুজনেই একই বিছানায়, কিন্তু মাঝে যেন এক বিশাল অদৃশ্য দেয়াল।
রাতের নিস্তব্ধতায় শুধু দুজনের দীর্ঘশ্বাসের শব্দ মিলেমিশে একাকার হতে লাগল।
পরের দিন সকালে দেওয়ান বাড়িতে বিশাল উঠোনজুড়ে গ্রামের মানুষের ভিড়। নূরের ঘুম ভাঙল বেশ ভোরেই। সে ঘরের জানালার পর্দা সরিয়ে দেখল, পাঞ্জাবি আর লুঙ্গি পরা প্রচুর মানুষ গম্ভীর মুখে উঠোনে বসে আছে।
নূর হাত-মুখ ধুয়ে বারান্দায় আসতেই দেখল বাড়ির পুরনো কাজের বুয়া ঝাড়ু দিচ্ছে। নূর কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করল, "ও খালা, এত মানুষ কেন আজ বাড়িতে? কোনো অনুষ্ঠান নাকি?"
বুয়া একগাল হেসে বলল, "না গো আম্মা, অনুষ্ঠান না। বড় দেওয়ান সাহেব তো চেয়ারম্যান। এরা সব বিচার নিয়ে আইছে। কেউ আইছে জমি নিয়া, কেউ আইছে মারামারি নিয়া। এই দেওয়ান বাড়ির আঙিনায় কত যে বিচার হয়!"
নূর 'ও' বলে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। গ্রামের বিচার-আচার সে কখনো কাছ থেকে দেখেনি। মানুষের চোখে দেওয়ান পরিবারের প্রতি এক বিশাল শ্রদ্ধা আর ভয় দুটোই যেন স্পষ্ট।
এরপর নূর সোজা রান্নাঘরে চলে গেল। সেখানে ধোঁয়া ওঠা চুলায় বিশাল হাঁড়িতে চা আর নাস্তার তোড়জোড় চলছে। তার শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে নাস্তা তদারকি করছেন। নূরকে দেখেই চাচি শাশুড়ি হাসিমুখে ডাকলেন।
"আইসো মা নূর, একদম সময়মতো আসছো। এই যে দেখো, লাল কাপটা, এটা তোমার নওসাদের। ওকে দিয়ে আসো।"
নূরের বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, **"চাচি, আমি উনার সামনে যাব না।
অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলে হয় না?"**
নূরের শাশুড়ি এবার এগিয়ে এসে নূরের কাঁধে হাত রাখলেন। তিনি বললেন,
**"না মা, তুমি হলে এই বাড়ির বড় বউ। এই ছোটখাটো দায়িত্বগুলো এখন তোমার। তুমি ওর কাছে না গেলে, ওর সামনে না দাঁড়ালে এই যে তোমাদের মনের দূরত্ব—এটা কোনোদিনও ঘুচবে না। ও রাগী হতে পারে, কিন্তু ও তো তোমার স্বামী।
নূর আর না করতে পারল না।
নূর কাঁপাকাঁপা হাতে চা নিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছে। এখন নওসাদের মুখোমুখি হওয়ার কথা ভেবেই নূরের হাত-পা হিম হয়ে আসছে।
ধীর পায়ে দরজার কাছে গিয়ে দেখল নওসাদ বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার কপালে ভাঁজ, মনে হয় কিছু একটা নিয়ে চিন্তা করছে। নূর নিঃশব্দে ঘরে ঢুকে কোণার -টেবিলের ওপর চা-টা রাখল।
নূর যখন পা বাড়িয়েছে দরজার দিকে, তখনই নওসাদের গম্ভীর আর কর্কশ গলা শোনা গেল—
"চা কি ঐখানে গিয়ে খাব? সামনে নিয়ে আয়!"
নূর থমকে দাঁড়াল। নওসাদের রাগী মেজাজ দেখে সে কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে নিল। নওসাদের দিকে তাকাতেই দেখল নওসাদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নওসাদের তীক্ষ্ণ রাগী দৃষ্টির সামনে নূরের পা যেন জড়িয়ে গেল। নওসাদের ঠিক কাছে আসতেই নূরের শাড়ির আঁচলটা অসাবধানতাবশত নিজের পায়ের সাথেই পেঁচিয়ে গেল। নূর সামলাতে না পেরে টাল খেয়ে ঠিক নওসাদের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল।
গরম চা নওসাদের বুকের ওপর ছিটকে পড়ল। নওসাদ যন্ত্রণায় একটা চিৎকার দিয়ে উঠল,
"উফ! হারামজাদি! কী করলি এটা?"
রাগে নওসাদ একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকা দিয়ে নূরকে বিছানার ওপর ফেলে দিল। তারপর দুই হাতে নূরের কবজি চেপে ধরে বিছানায় চেপে ধরল। নওসাদের গরম নিঃশ্বাস নূরের নাকে মুখে লাগছে। নূরের ' মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, চোখের পাতা কাঁপছে থরথর করে।
নূর ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলল। মনে হলো এখনই হয়তো আবার একটা চড় তার গালে এসে পড়বে।, "আমি... আমি ইচ্ছে করে করিনি... মাফ করে দিন..."
নওসাদ নূরের দুই হাতের কবজি আরও জোরে চেপে ধরল। মারতে যাচ্ছিল ঠিকই, কাছ থেকে নূরের নিষ্পাপ ভয়ার্ত মুখ নওসাদকে আবার সেই অদ্ভুত এক মায়ার জালে আটকে দিল। রাগে নওসাদের বুকটা ধকধক করছে, কিন্তু এক অজানা কারণে সে নূরকে আর মারতে পারল না। তার জেদ আর রাগ যেন নূরের এই অসহায়ত্বের সামনে বারবার হার মানছে।
। কয়েক মুহূর্ত সময় কাটল—যেটা নূরের কাছে মনে হলো কয়েক বছর।
হঠাৎ নওসাদ এক ঝটকায় নূরের কবজি দুটো ছেড়ে দিল। সে যেন নিজের ওপরেই বিরক্ত। বিছানা থেকে সরে দাঁড়িয়ে গলার স্বর কিছুটা নিচু কিন্তু অত্যন্ত কঠোর করে বলল,
"বের হ এখান থেকে! চোখের সামনে থেকে দূর হ!"
ছাড়া পেয়েই নূর আর এক মুহূর্ত দেরি করল না। বিছানা থেকে উঠে শাড়ির আঁচল কোনোমতে গায়ে জড়িয়েই পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল।
নূর সোজা দৌড়ে গিয়ে থামল বাড়ির পেছনের বড় আমগাছটার নিচে, যেখানে কেউ নেই। কবজি দুটোর দিকে তাকিয়ে দেখল নওসাদের হাতের চাপে সেখানে লাল দাগ বসে গেছে।
মনে মনে গালি দিল— "জানোয়ার একটা! মানুষ না ওটা, আস্ত একটা রাক্ষস!"
চলবে ~~
