#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৯
⚠️ ১৭+ | থ্রিলার | ডার্ক সাইকোলজিক্যাল থিম | সহিংসতার ইঙ্গিত
Reader discretion is advised.
.
.
.
হসপিটালের নিরব আলো আঁধারিতে ঢেকে থাকা করিডোর জুড়ে ধ্বনিত হচ্ছে ভারী বুটের শব্দ। ঠক ঠক ঠক.....!
একজোড়া কালো বুট পড়িহিত পা ধীর পায়ে নিঃশব্দে এগিয়ে চলছে । অতঃপর কয়েক কদম হাঁটতেই থমকালো সে। দৃষ্টি বুলিয়ে তাকালো সুদূরে গেটের পাশে টেবিলের সামনে চেয়ারে বসে বসে ঘুমাতে থাকা নীল পোশাক, কালো টুপি পড়া গার্ডকে। তারপর তাকালো দেয়ালের একদম কোণে থাকা সিসিটিভি ক্যামেরাটায়। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। শহরের সবচেয়ে বড় হসপিটাল হওয়া সত্তেও সিসিটিভি ক্যামেরা অচল কি হাস্যকর ব্যাপার তাই না!
ধীর পায়ে আইসিইউর কেবিনটায় প্রবেশ করলো কালো হুডি পড়িহিত ব্যক্তিটি। কেবিনে ঢুকে দরজা আটকে দিলো গ্লাভস পড়িহিত হাতের সাহায্যে। বাঁকা হেসে তাকালো তার হাত দুয়েক সামনে বেডে শুয়ে থাকা মিস সুজানার দিকে। চেহারায় ব্যান্ডেজ জড়ানো। মুখে অক্সিজেন মাস্ক। চোখ বন্ধ করে আছেন তিনি। ঘুমিয়ে আছেন কি? তাতে তার কি!
তৎক্ষনাৎ ঘুরে দাঁড়ালো সে। দুই হাত পেছনে নিয়ে ঠোঁট গোল করে আচমকাই সুর তুলে শিষ বাজাতে বাজাতে হেলেদুলে হেঁটে মিস সুজানার দিকে এগোতে লাগলো সে। মিস সুজানার সবেমাত্র চোখটা লেগে এসেছিলো। নিস্তব্ধ কেবিনজুড়ে এমন উদ্ভট সুর শুনে তরাক করে ঘুম উবে গেলো তার। হাতে পায়ে কি অসহ্য যন্ত্রণা! নড়তে চড়তে বড্ড কষ্ট হয় তার। হঠাৎ একদিন একটা লোক এসে যে তাকে গাড়ি দিয়ে......
" হাউ আর ইউ মিস সুজানা.....? "
কানের কাছে খুবই গভীর এক কন্ঠস্বর শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠলো তার। বুকের ভেতরটা কেমন দুরু দুরু করছে। বহু কষ্টে ঘাড় ঘুরিয়ে আড়চোখে তাকাতেই বিস্ফোরিত হয়ে গেলো তার নেত্রযুগল। অক্সিজেন মাস্কের ভেতর থেকে কেমন ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট স্বরে বেড়িয়ে আসতে চাইল,
" তু-তুমি.... এ...... "
বাকিটুকু বলার ফুরসত করতে পারলো না রমনীটি। তার আগেই সতর্ক কন্ঠে ঠোঁটে আঙুল ঠেঁকিয়ে শব্দ করে বলে ওঠলো,
" হুশশশশশ! কথা নয় মিস সুজানা। এতো কথা বলতে নেই। কিছু কথা জমিয়ে রাখুন। যেনো প্রাণটা যাওয়ার আগে আপসোসে হাসফাস করতে পারেন "
থরথর করে কেঁপে ওঠলো মিস সুজানার দেহটা। কাঁপা কাঁপা কন্ঠে বলে ওঠলেন,
" কি-কি চাও তুমি? "
" আপনার মৃত দুটি ভীত চোখ মিস সুজানা... দেবেন প্লিজ....! "
শেষের কথাটুকু কেমন নাটকীয় ভঙ্গিতে বলে চাপা স্বরে খিলখিলিয়ে হেসে ওঠলো ব্যক্তিটি। পাগল! বদ্ধ পাগল! আপাতত এখন তাই মনে হলো মিস সুজানার কাছে। অজানা এক ভয় এসে গ্রাস করলো তাকে। নড়েচড়ে ওঠার চেষ্টা করলেন তিনি। অথচ ফলাফল শূণ্য।
দেহটা কেমন অসাড় হয়ে আছে তার। দরজার দিকে তাকিয়ে ডাকার চেষ্টা করলো মিস্টার জ্যাকবকে। মিস সুজানার বয়ফ্রেন্ড। মিস সুজানার ভাবগতি কেমন চট করেই বুঝে ফেলল লোকটি। ঠোঁটের কোণায় হাসি লেপ্টে অবলোকন করলো সেসব।
" ভয় পাচ্ছেন মিস সুজানা!? "
বারংবার শুকনো ঢোক গিললেন রমনীটি।
" ভ-ভয় পাবো কেন আমি?! আমি তো অন্যায় করিনি? "
মুহূর্তেই মুখভঙ্গি পাল্টে গেলো ব্যক্তিটির। আক্রোশে ফেটে পড়লো মুহূর্তেই। মিস সুজানার পাশে চরম রাগে বেডের ওপর একের পর এক চাপড় বসাতে বসাতে চাপা স্বরে গর্জে ওঠলো,
" জিভ টেনে একদম ছিঁড়ে ফেলবো ব্লাডি বিচ! এতো মিথ্যা বলিস কি করে তুই? হু? এতো অন্যায় করার পরও কোন মুখে বলিস তুই কোনো অন্যায় করিসনি?! বলবো নাকি সেসব কথা!? হু!? শুনবি "
গলা শুকিয়ে কাঠ হলো মিস সুজানার। দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগলো কপাল বেয়ে। কালো পোশাকে ঢেকে থাকা ব্যক্তিটি বলে ওঠলো,
" অরফানেজের অনাথ ছেলে মেয়েদেরকে তাদের স্বপ্ন পূরণের আশায় নিয়ে গিয়ে কড়া দামে বিদেশে পাচার করিসনি? সেই মোটা টাকা আবার অরফানেজের ম্যানেজারদের সাথে সমান ভাগে ভাগ করে নিয়েছিস আর দিনের পর দিন ফুর্তি করে বেড়িয়েছিস। মনে পড়ে সেসব কথা!? আচ্ছা তোর ওই যে ওই পুলিশ বয়ফ্রেন্ডটা জানে তোর এই কুকীর্তির কথা?! "
দমটা বুঝি এখনই আটকে আসবে মিস সুজানার। পরমুহূর্তেই ব্যক্তিটি হো হো করে হেসে ওঠে মাথা চাপড়াতে চাপড়াতে বলে ওঠলো,
" ওহ হো কি করে ভুলে গেলাম আমি! তোর ওই বয়ফ্রেন্ডও এসবের সাথে জড়িত! তো তুই কি করে ভালো হবি বল তো। কতগুলো অনাথ ছেলেমেয়ের জীবন নষ্ট করলি বল তো তোরা! কি মজা পাস এতে!? তোদের কি শাস্তি হওয়া উচিত বল তো? উমমমম..... "
ব্যাক্তিটি ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ ভেবে নিয়ে বলে ওঠলো,
" তোদের জীবনটাই একদম বের করে ফেলি কি বলিস! ভালো হবে না!? অবশ্য এতোক্ষণে তোর ওই টাকার পার্টনাররা জ্বলে পুড়ে আগুনে ঝলসে যাচ্ছে.....। মানুষ যখন মৃত্যুভয়ে চিৎকার করে, শব্দটা আমার খুব প্রিয় জানিস! কি যে শান্তি সেই সবে! ইশশশ যদি দেখতে পারতি! "
বলেই কেমন পৈশাচিক ভাবে কিটকিটিয়ে হেসে ওঠলো ব্যক্তিটি।
থমকালেন মিস সুজানা। এ কাকে দেখছে সে! কেমন পিশাচের ন্যায় হেসে চলেছে আনন্দে। যেন অন্যকে আগুনে পৃড়িয়ে মারাটা তার কাছে বেশ উপভোগ্য ও আনন্দের একটি বিষয়।
মিস সুজানার শরীরটা ভয়ে ঝাঁকুনি দিয়ে ওঠলো। আকুতিভরা কন্ঠে বলে ওঠলো,
" প্লিজ মেরো না আমায়। প্লিজ ফর'গিভ মি! "
ব্যক্তিটি হালকা হেসে মিস সুজানার পাশে বেডে আয়েস করে বসলো কিছুটা। অতঃপর রয়েসয়ে বলে ওঠলো,
" ক্ষমা করে দিতেই পারতাম। ওসব পাচার ফাচারের বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই আমার। কিন্তু আমার সাথে আপনি যে অন্যায়গুলো করেছেন সেটার কি হবে মিস সুজানা...!? "
মিস সুজানা ঘন ঘন মাথা নেড়ে বললেন,
" করবো না আর করবো না। দরকার পড়লে তোমার পা ধরে ক্ষমা চাইবো। বাট প্লিজ.... ডোন্ট কিল মি! "
ব্যক্তিটি মিস সুজানার মাঝে এতো বাঁচার প্রবল ইচ্ছাটাকে দেখে আচমকাই ঠোঁট গোল করে কেমন চু চু চু শব্দ বের করলো। আফসোসের স্বরে বলল,
" বড্ড বাঁচার ইচ্ছা আপনার তাই না মিস সুজানা!? এতোদিন শুধু আমি একটা সুযোগ খুঁজছিলাম। আমার সাথে অন্যায় করবেন, আমাকে যা না তাই বলে অপমান করবেন আর আমি এমনি এমনি ছেড়ে দিবো ভাবছেন। আর এমন ব্যবহার করবেন না কি বলছেন মিস সুজানা... আপনাকে তো আমি আর সেকেন্ড চান্সটাই দিবো না "
বলেই হঠাৎ পকেট থেকে চকচকে ধারালো বড় একটি ছুড়ি বের করে মিস সুজানাকে দেখিয়ে দেখিয়ে হাতের মধ্যে এদিক ওদিক ঘুরালো সে। আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হলো মিস সুজানার। কপাল, গলা বেয়ে কেমন দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। ব্যক্তিটি বসা থেকে ওঠে দাঁড়ালো। পুরো রুম পায়চারি করতে করতে কিছুটা ভাবুক স্বরে বলতে লাগলো,
" হুমমমম.... বড্ড ভয় পাচ্ছেন আপনি মিস সুজানা। কি বলুন আপনাকে কি একটা সেকেন্ড চান্স দিবো?হু? "
বলেই হাসিমাখা মুখে সাইকোপ্যাথের মতো কেমন ঘাড় বাঁকা করে দৃষ্টি তাক করলো মিস সুজানার পানে। ততক্ষণে তার রুম জুড়ে পায়চারি করা বন্ধ হয়েছে। মিস সুজানার থেকে দুই হাত দূরত্বে দাঁড়িয়ে আছে পেছনে হাত বেঁধে।
ব্যক্তিটির কথায় ক্ষানিক আশার আলো জেগে ওঠলো বুঝি মিস সুজানার মনে। বেঁচে থাকার প্রবল ইচ্ছায় তিনি ঘন ঘন শ্বাস নিয়ে চোখের পলক ফেলতে না ফেলতেই যখনই সে ঠোঁট নাড়িয়ে কথা বলতে যাবে তখনই ওদিক থেকে হিংস্র পশুর ন্যায় মিস সুজানার দিকে তেড়ে এলো ব্যক্তিটি। আচমকাই হাতে থাকা ছুড়িটা বসিয়ে দিলো মিস সুজানার ঘাড় বরাবর। সেখানেই থমকে গেলেন মিস সুজানা।
চোখের পলক ফেলতে বুঝি ভুলে গেছেন তিনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে কি থেকে কি হয়ে গেলো সব কেমন গুলিয়ে ওঠল তার। গলায় এসে শ্বাস আটকে আছে তার। ব্যক্তিটি ক্রোধে ফোসফোস করতে করতে হিসহিস করে বলে ওঠলো,
" বাট আই নে'ভার গিভ এনি'ওয়ান অ্যা সেকেন্ড চান্স, মিস সুজানা! "
বলেই কেমন অট্টহাসিতে ফেটে পড়লো ব্যক্তিটি। মিস সুজানার কাছ থেকে সরে এলো সে। হঠাৎ এক ঝাঁকুনি খেলো মিস সুজানার দেহটা। অনবরত ঘামতে লাগলো তার শরীর। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র হলো। হাপরের মতো কেমন টেনে টেনে শ্বাস নিতে লাগলেন তিনি। অক্সিজেন মাস্কের ভেতরটা কেমন সাদা হয়ে ওঠেছে তার। কি আশ্চর্য মাস্ক থাকা সত্তেও সে শ্বাস নিতে পারছে না কেন? এতো কষ্ট হচ্ছে কেন?
বুকের বাঁ দিকটায় কেমন চিনচিনে ব্যথা অনুভব হলো মিস সুজানার। পুরো শরীরটা কেমন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। চোখের সামনে পৃথিবীটা কেমন গুলিয়ে ওঠছে। তখনই একদম কাছ থেকে কানের কাছে শোনা গেলো সেই চাপা কন্ঠস্বর,
"আপনার হ্যালুসিনেশনই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, মিস সুজানা। এটা তো স্রেফ একটা খেলনা। অথচ আপনি কত কী ভেবে বসলেন! এতটা দুর্বল হলে চলে? আমি তো জানতাম, আপনি অল্পতেই ভয় পেয়ে যান। আপনার হার্ট দুর্বল। আর একটু পর সবাই জানবে—আপনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু! আপনাদের মতো নোংরা মানুষকে মেরে আমি আমার হাত নোংরা করব—এমনটা ভাবলেন কী করে? বোকা মানবী!"
বলেই মিস সুজানার বেডের কাছে অক্সিজেনের সিলিন্ডারের পানে এগিয়ে গেলো সে। পুনরায় অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করে দিলো। ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে তাকালো বেডের ওপর। মিস সুজানার দৃষ্টি কেমন স্থির হয়ে আসছে । নিস্তেজ হয়ে আসছে কেমন তার দেহটা!
ওল্টো ঘুরে গিয়ে যেভাবে এসেছিলো ঠিক সেভাবেই নিঃশব্দে হেঁটে বেঁড়িয়ে গেলো কেবিন থেকে। তখনই মনিটারের অস্বাভাবিক শব্দে পুরো ওয়ার্ডের নীরবতা ভেঙে গেলো। ডাক্তার নার্সরা হন্তদন্ত হয়ে ছুটে এলো কেবিনে।
★
নিঃশব্দে অন্ধকার গলিয়ে বুট পড়িহিত পা দুটো জেভিনের ডুপ্লেক্স বাড়িটায় প্রবেশ করলো। পিনপতন নীরবতার মাঝে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না।
ধীর পায়ে সিঁড়ি বেয়ে জেভিনের রুমের দিকে পা বাড়ালো ব্যক্তিটি। আলো আঁধারিতে ঢেকে থাকা রুমটায় প্রবেশ করলো সে। একদৃষ্টিতে তাকিয়ে রইলো বিছানায় সটান হয়ে ঘুমাতে থাকা জেভিনের পানে। ঠোঁটের কোণ ঘেষে ফুটে ওঠলো ক্ষানিক হাসির রেখা।
কেমন যন্ত্রের ন্যায় আবেশি দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেলো জেভিনের পানে। জেভিনের মাথার কাছে বসে তার চুলে হাত ডুবালো ব্যক্তিটি। জেভিনের মাঝে কোনো নড়চড় দেখা গেলো না। গভীর ঘুমে কেমন মত্ত হয়ে আছে সে।
জেভিনের চুলে হাত বুলিয়ে ব্যক্তিটি ঝুঁকে গেলো জেভিনের মুখের ওপর। কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর একের পর এক উন্মাদের মতো জেভিনের সারা মুখে চুমু খেতে লাগলো ব্যক্তিটি। যেনো কত বছরের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে।
" প্রিন্স প্রিন্স প্রিন্স। তুমি কে? তুমি কে? তুমি কে? "
হঠাৎ করেই চেঁচিয়ে ওঠলো মিঠু। কালো পোশাকে আবৃত কোনো ব্যক্তিকে জেভিনের কাছে দেখে কেমন চেঁচাচ্ছে দেখো! নিস্তব্ধতায় ঘেরা রুমটিতে মিঠুর এই চেঁচানোই যেনো কান ফাটিয়ে দেওয়ার মতো উপক্রম হয়েছে। থমকালো ব্যক্তিটি। নিজের কাজে ব্যাঘাত ঘটতেই মাথায় তিরতির করে রাগ চেপে বসলো তার। চরম আক্রোশে দ্রুত নিজের পকেট থেকে পকেট নাইফ বের করে ছুঁড়ে মারলো মিঠুর দিকে। নিঁখুত ভাবে সেটা কেমন চোখের পলকে মিঠুর মাথা ঘেষে বেড়িয়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়লো। হঠাৎ এমন অতর্কিত কান্ডে প্রাণীটি কেমন ভীত হয়ে ওঠলো।
খাঁচা জুড়ে দাপাদাপি করতে লাগলো মিঠু। ব্যক্তিটি গটগট পায়ে হেঁটে গিয়ে মিঠুর খাঁচার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে তর্জনী আঙুল ঠেকিয়ে ক্রোধে হিসিহিস করে ওঠলো,
" হুশশশশ....! সাট ইউর মাউথ! তোর চেঁচামেচিতে যদি আমার প্রিন্সের ঘুম ভেঙে যায় তাহলে একদম গলার রগ টেনে ছিঁড়ে ফেলবো তোর। জাস্ট সাট আপ! "
মিঠু খাঁচার এক কোণে ঝুলে রইলো। চোখ দুটো কেমন তার ভয়ে বড় বড় হয়ে গেছে। বুকের ওঠা নামা তীব্র হয়েছে ছোট্ট প্রাণীটার। মিঠুর কোনো সাড়াশব্দ না পেয়ে নিচ থেকে পকেট নাইফটা হাতে তুলে নিলো ছায়া মানবী। পকেটে ঢুকিয়ে পুনরায় ফিরে গেলো ঘুমন্ত জেভিনের কাছে। জেভিনের ঘুমন্ত চেহারাটা দৃষ্টিতে পড়তেই সকল ক্রোধ যেনো মুহূর্তেই মিলিয়ে গেলো তার। জেভিনের পেটের কাছে বিছানায় বসলো মানবীটি।
জেভিনের বুকের কাছের শার্টের বোতাম খুলে তার উন্মুক্ত বুকে মাথা রাখলো ছায়া মানবী। কিছুটা মাথা তুলে জেভিনের বুকে অসংখ্য চুমু খেলো সে। জেভিনের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এগিয়ে গিয়ে জেভিনের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো প্রগাঢ় ভাবে। বেশকিছুক্ষন সময় অতিক্রম হয়ে যাওয়ার মাঝে জেভিন ঘুমের মাঝে নড়েচড়ে ওঠতেই মানবীটি ছিটকে দূরে সরে গেলো তৎক্ষনাৎ। জেভিনের পাশ থেকে ওঠে হন্তদন্ত হয়ে বেড়িয়ে গেলো রুম থেকে।
সময় তখন ১৫-২০ মিনিট পেড়িয়েছে কি পেড়োয়নি। আচমকাই চোখ মেলে তাকালো জেভিন। ঠোঁটের কোণায় বক্র হাসি ফুটে ওঠলো তার। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই এলারাকে ঘুমিয়ে থাকতে দেখা গেলো। গভীর ঘুমে তলিয়ে আসে সে। জেভিন শোয়া থেকে ওঠে বসলো। কাত হয়ে ঝুঁকে গেলো এলারার ওপর। বাঁকা হাসলো সে। বৃদ্ধাঙ্গুলির সাহায্যে এলারার কপালে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিলো সে। এলারার নরম গালে নিজের ঠোঁট আর নাক দাবালো। বেশকিছুক্ষন সেভাবেই থেকে এলারাকাকে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো জেভিন।
শার্টের বোতামগুলো এখনই সেভাবেই খোলা। ধীর পায়ে এগিয়ে গেলো মিঠুর দিকে। ততক্ষণে প্রাণীটা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবুও পুরোপুরি এখনো ধাতস্থ হয়ে ওঠতে পারেনি। মিঠুর এহেন অবস্থা দেখে হাসলো জেভিন। অবুঝ প্রাণী! এখনো বুঝলো না যে এখানে থাকতে হলে এসবের সম্মুখীন তো একটু হতেই হবে! হয়তোবা নিজের প্রাণটাও হারালো! কে বলতে পারে সেসব!?
চলবে.......
