#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৮
শাওয়ার নিয়ে বেড়িয়ে এসে গায়ে কালো রাঙা শার্ট জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতের সাহায্যে আধভেজা চুলগুলো ঝেড়ে নিলো জেভিন। তাতে করে কপালে এসে এলোমেলো চুলগুলো নেতিয়ে পড়ে রইলো।
শার্টের হাতা ফোল্ড করতে করতে আলমারির দিকে এগিয়ে গেলো জেভিন। আলমারির এক সাইডের পাল্লা খুলতেই নাকে এসে বারি খেলো এক মিষ্টি সুঘ্রাণ। চোখ বুজে জোরালো শ্বাস টানলো । হাত বাড়িয়ে অন্য সাইডের পাল্লাটা খুলতেই একই কাজ হলো পুনরায়। আলমারির হ্যাঙ্গারে ঝুলানো সাদা, কালো, ধূসর রাঙা শার্টগুলোতে নজর বুলালো জেভিন। তার থেকে কয়েকটা শার্ট এলারা পড়ে আর বাকিগুলো জেভিনের।
দুই মাসের মধ্যে তাদের মাঝে এখন অনেক কিছুই বেশ স্বাভাবিক হয়ে ওঠেছে। মাঝে মাঝে ইচ্ছে হলে হুটহাট একটু নিজ থেকে জেভিনকে জড়িয়ে ধরে এলারা। তাদের সম্পর্কে অনেকটা গভীর হয়েছে এখন।
এলারা যে শার্টগুলো পড়ে সেগুলো থেকেই মিষ্টি সুঘ্রাণ পুরো আলমারি জুড়ে ছড়িয়ে পড়েছে। আলমারি থেকে মূলত সে এলারার এপ্রোন বের করতে এসেছিলো। সামনেই এলারার এক্সিবিশনের জন্য একটা আর্ট তৈরি করতে হবে যার জন্য জেভিনই গাইড করছে তাকে। জেভিনের কাছে ক্লাইন্ডের একটা বড় অর্ডার এসেছে। যার দরুন তারও কাজের একটু চাপ রয়েছে।
নিম্নাংশের ঠোঁট কামড়ে ধরলো জেভিন। হাত বাড়িয়ে একটা শার্ট হাতে তুলে নিলো সে। উন্মাদের ন্যায় নাকের সঙ্গে চেপে ধরে গভীর ভাবে শ্বাস টানতে লাগলো জেভিন। বারকয়েক একই কাজ করলো উন্মাদ পুরুষটি। মিষ্টি সুঘ্রানে মত্ত হয়ে ওঠলো সে।
" কি করছো জেভিন? "
চমকে ওঠলো জেভিন। দ্রুত আলমারির ভেতর রেখে দিলো শার্টটা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলো এলারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফ্যালফ্যাল করে কেমন তাকিয়ে আছে তার পানে। আলমারির ভেতর শার্টটা ঠিকমতো হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে অপর পাশ থেকে এলারার এপ্রোনটা হাতে তুলে নিলো জেভিন। অতঃপর আলমারি লাগাতে লাগাতে বলে ওঠলো,
" নাথিং মাই প্রিন্সেস "
" আমি দেখছিলাম তুমি কিছু একটা করছিলে। কি করছিলে তুমি? "
সরু চোখে তাকালো জেভিন। দ্রুত কদমে এগিয়ে এলো এলারার দিকে। খপ করে এলারার কব্জি চেপে ধরে গম্ভীর কন্ঠে বলে ওঠলো,
" আজকাল তুমি বড্ড কুয়েশ্চন করছো এলারা। তোমার সামনে কত বড় একটা কাজ মনে আছে সেটা?! চলো তারাতারি বড্ড কথা বলো "
বলেই টানতে টানতে এলারাকে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগলো জেভিন। ঠোঁট চেপে হেসে ওঠল এলারা। নিজেকে এমন পরিস্থির থেকে বাঁচানো জন্য মাঝে মধ্যেই এমন সিরিয়াস ভাব নেই জেভিন। তখন নিজের অজান্তেই কেমন এলারার নাম ধরে ডেকে ওঠে সে। জেভিনকে অপ্রস্তুত হতে দেখে বেশ মজাই পেলো মেয়েটা।
★
আকাশ গুড়ুম গাড়ুম শব্দ করে চলেছে। ক্ষনে ক্ষনে বয়ে চলেছে ঝড়ো হাওয়া। নিকষকালো আকাশের মাঝ দিয়ে সাপের মতো এঁকেবেঁকে চলে যাচ্ছে সাদা বক্র রেখা। গর্জন তুলল আকাশ। আর ওমনি ঝমঝমিয়ে ধরনী জুড়ে বৃষ্টি নামলো। বৃষ্টির শত শত ফোঁটা আছড়ে পড়লো ভূপৃষ্ঠের বুকে।
গুটিগুটি পায়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামলো এলারা। উঁকিঝুঁকি মেরে ওপরে তাকালো একবার। জেভিন আসার কোনো চান্স নেই। এটাই সুযোগ! আজ ইচ্ছেমতো সে বৃষ্টিতে ভিজবে। কতোদিন ধরে সে বৃষ্টিতে ভেজে না। সেই যে একবার অরফানেজে থাকতে ভিজেছিলো তারপর তো আর.....
গায়ে জড়ানো জেভিনের একটা সফেদ রাঙা শার্ট। হাতাগুলো ফোল্ড করা। নগ্ন পায়ে ধীর পায়ে এগিয়ে গেলো দরজার দিকে। জেভিন জানলে আর তাকে ভিজতে দিবে না। গম্ভীর কন্ঠে বলবে,
" না প্রিন্সেস বৃষ্টি ভিজলে তোমার জ্বর বাঁধবে। তুমি অসুস্থ হয়ে পড়লে কষ্ট তুমিও পাবে সেই সাথে আমিও পাবো। তার কোনো দরকার নেই "
তার বাকি থাকা কাজ শেষ হয়েছে অনেকক্ষন আগে। এতোক্ষণ সে জেভিনের কাছেই বসে ছিলো। জেভিন চোখ ধাঁধানো বড় মাপের একটি ভাস্কর্যের কাজ করছে স্টুডিওতে। তার আসার এখন কোনো প্রশ্নই আসে না। এই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না।
নিঃশব্দে দরজা খুলে আস্তে ধীরে বেড়িয়ে যেতে লাগলো এলারা। দরজা খুলতেই এক ঠান্ডা দমকা বাতাস এসে ছুঁয়ে দিলো তার শরীর। চোখ বুজে উপভোগ করলো সেটা।
এদিক ওদিক এলারাকে খুঁজতে খুঁজতে সিঁড়ির মাথায় আসতেই কপাল কুঁচকে গেলো জেভিনের। কেমন চোরের মতো এলারা দরজা খুলে বাহিরে বেড়িয়ে যাচ্ছে। চোখ বুজে গভীর শ্বাস ফেলল জেভিন। তার অগোচরে তার কুইন বৃষ্টিতে ভিজতে যাচ্ছে?! তার কুইন ভাবলো কি করে যে তার সামনে এলারা নেই আর সে চুপচাপ নিজের কাজে মগ্ন থাকবে! এতো বোকা কেন তার লিটল কুইন!?
খালি পায়ে সেও নিঃশব্দে এগিয়ে গেলো । দরজার কাছে আসতেই দেখতে পেলো ততক্ষণে ঝুম বৃষ্টিতে এলারা ভিজে জুবুথুবু হয়ে গেছে। দুই হাত প্রসারিত করে চোখ বুজে ভিজে চলেছে মেয়েটা। অজান্তেই জেভিনের চোখ আটকালো এলারার উপর। মন্ত্রমুগ্ধের ন্যায় সেও এগিয়ে গেলো বৃষ্টির মাঝে।
বাগানে ঘাসের অস্তিত্ব না থাকায় মাটি এখন ভিজে কাঁদাতে রূপ নিয়েছে। টুপটাপ করে বৃষ্টি ঝড়ে পড়ছে। মুহূর্তেই জেভিনও ভিজে গেলো ঝুম বৃষ্টিতে। তাতে তার কোনরূপ হেলদোল দেখা গেলো না। মুক্ত পাখির ন্যায় কেমন খিলখিলিয়ে হেসে চলেছে এলারা। জেভিন একদম এলারার পেছনে কাছ ঘেষে দাঁড়ালো। হেসে খেলে পেছন ঘোরা মাত্রই মেয়েটার পিলে চমকে ওঠলো।
এক কদম পেছনে সরে গেলো এলারা। চোখ মুখে এসে ভর করলো বকা খাওয়ার ভয়। এতো সাবধানে আসার পরও দেখে ফেলল লোকটা? চোর ধরা পড়বার মতো এদিক ওদিক তাকালো মেয়েটা। জেভিন কেমন এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আড়চোখে জেভিনের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই আঁতকে ওঠলো এলারা।
মুহূর্তে এক আকাশ পরিমান লজ্জায় মিইয়ে গেলো সে। ভিজে যাওয়ার ফলে শার্টটা শরীরের সঙ্গে লেপ্টে গেছে একদম। যার ফলে নারী কায়ার প্রতিটি ভাঁজ কেমন ভেসে ওঠেছে। দুই হাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো এলারা। লালিমায় ভরে ওঠলো তার কপোল।
মাথা কাত করে আগুন দৃষ্টিতে রূপ নিলো জেভিনের চাহনি। বৃষ্টির প্রতিটা ফোঁটা এলারা শরীর কেমন ছুঁয়ে দিচ্ছে দেখো! জেভিন ব্যতীত অন্য কেউ কেন তার বার্বিগার্লকে ছুঁয়ে দেখবে?! এতো স্পর্ধা কেন তাদের?! দ্রুত হাত বাড়িয়ে শরীর থেকে নিজের শার্টটা খুলে ফেলল জেভিন। অবাক নেত্রে ফ্যালফ্যাল করে তাকিয়ে এলারা দেখতে লাগলো জেভিনের কর্মকান্ড।
উন্মুক্ত হলো জেভিনের বলিষ্ঠ দেহ। বৃষ্টির ফোঁটাগুলো মুক্তার মতো আছড়ে পড়তে লাগলো তার শুভ্র রাঙা দেহে। জেভিন তার ভেজা শার্টটা দিয়ে এলারার মাথা ও ছোট্ট শরীরটা ঢেকে দিলো।
কার্জ সম্পন্ন করতে পেরে বিজয়ের হাসি হাসলো জেভিন। তার কুইনকে আর স্পর্শ করতে পারবে না তারা!
এলারা অবাক স্বরে বলল,
" এমন করলে কেন? "
জেভিনের থেকে সোজাসাপ্টা উত্তর ভেসে এলো তৎক্ষনাৎ,
" তোমাকে ছুঁয়ে দেখার অধিকার আমি কাউকে দেইনি... এমনকি বৃষ্টিকেও না। কেন ছোঁবে তারা তোমাকে! "
ফিক করে হেসে ফেলল এলারা। জেভিনের চোখের দুষ্টি আটকালো এবার এলারার পায়ের দিকে। কাঁদায় কেমন মাখোমাখো হয়ে যাওয়ার জোগাড় হয়েছে।
জেভিন এগিয়ে এসে এলারার ধনুকের ন্যায় বাকানো কোমড় জড়িয়ে ধরে শূন্যে তুলে ফেলল মুহূর্তে। হকচকিয়ে গেলো মেয়েটা। চোখের পলকেই জেভিন এলারাকে তার পায়ের ওপর দাঁড় করিয়ে এক হাতে এলারার কোমড় জড়িয়ে চেপে ধরলো নিজের সঙ্গে। সেকেন্ডের মাঝে কি থেকে কি হয়ে যাচ্ছে সহজে বোধগম্য হয়ে ওঠছে না এলারার। লজ্জা পাওয়ার বদলে এবার কেমন দুষ্টু হাসলো এলারা। জেভিনের উন্মুক্ত কোমড় জড়িয়ে ধরলো ছোট্ট নরম হাতদুটো দিয়ে। তার মাথা ঠেকলো জেভিনের বুকে। ঠোঁট ঠোঁট চেপে হেসে বলে ওঠলো,
" কি হলো এটা? "
এলারার কোমড়ে জড়িযে ধরা জেভিনের হাতের জোর বাড়লো। হিসহিসিয়ে বলল,
" আমি থাকতে তোমার পায়ে নোংরা লাগবে কেন প্রিটি "
জেভিনের কথাটা মজার ছলে নিলো এলারা। খিলখিলিয়ে হেসে বলে ওঠলো,
" তুমি পাগল জেভিন! "
জেভিন কিছুটা ঝুঁকে এলো এলারার মুখের দিকে। চোখে চোখ রেখে বলল,
" ইয়েস মাই প্রিন্সেস, তোমার জন্য! "
তখনই তার চোখ দৃষ্টি নিবদ্ধ হলো এলারার গোলাপী ফোলা অধর যুগরের মাঝে। বৃষ্টির এক দু' ফোঁটা কেমন এলারার সেই ঠোঁটজোড়া বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ করেই কেমন এক ঘোরে ডুবে গেলো পুরুষটি। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে দিলো তাতে। যারপরানই কিঞ্চিৎ কেঁপে ওঠলো এলারা। কেমন ঘোর লাগা কন্ঠে জেভিন বলে ওঠলো,
" মে আই ডু সাম'থিং মাই লাভ!? "
শিরদাঁড়া বেয়ে ঠান্ডা শ্রোত বয়ে গেলো এলারার। লজ্জায় গ্রীবা নামাতে গেলে জেভিন টুটি ধরে বাঁধা দিলো তাতে। সম্মোহনী দৃষ্টি তাক করে একই কন্ঠে শুধালো,
" ইয়েস অর নো মাই প্রিটি? "
জেভিনের কোমড়ে এলারার জড়িয়ে ধরা হাতের বাঁধন শক্ত হলো। লালিমায় রাঙা হয়ে ওঠলো তার গালদুটো। জেভিন এলারার নিরব থাকাটাকেই সম্মতির লক্ষ্মণ মনে করলো। উহু! মনে করলো না। তার বার্বিগার্ল তো নিরব থেকে সম্মতিই দিচ্ছে।
জেভিন ধীরে ধীরে এলারার দিকে ঝুঁকে যেতে লাগলো। লজ্জায় চোখজোড়া বন্ধ করে ফেলল এলারা। এলারার অধরযুগলে জেভিন এগোতে নিলেই থমকালো সে। কপট দৃষ্টিতে একবার আকাশে কালো মেঘে আধো আধো ঢেকে থাকা চাঁদের পানে তাকালো। শুনলো বাতাসের ঝনঝন শব্দ। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো বাঁকা হাসি।
মেঘের আড়ালে ঢেকে থাকা চাঁদ আর বাতাসের উদ্দেশ্যে বিদ্রুপ কন্ঠে বলে ওঠলো,
" একদিন এই আমাকেই বিদ্রুপ করেছিলি না!? লুক, আজ সেই মানুষটাই মেয়েটাকে ছুঁয়ে দিচ্ছে। মেয়েটা স্বেচ্ছায় এসে ধরা দিয়েছে আমার কাছে। পারিসনি তোরা আটকাতে। জেভিনের সঙ্গে চ্যালেঞ্জ করা এতোটাও সহজ না। আমাদের এই মুহূর্ত এখন তাহলে তোদের দেখার কোনো রাইটস নেই। বিকজ আ'ম জেলাস। ইউ অল ডেয়ার টু টাচ মাই কুইন.... এন্ড আই কান্ট স্ট্যান্ড ইট "
কেউ শুনতে পেলো না সেই বিদ্রুপের সুর। শুধু শুনতে পেলো সেই জড় বস্তুগুলো। আচমকাই কেমন বাতাস থমকে গেলো। মেঘের আড়ালে পুরোপুরি আড়াল হয়ে গেলো চাঁদটা। শুধু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার শব্দ চারদিকে ধ্বনিত হতে লাগলো। তবে প্রকৃতিও কি জেভিনের কথায় সাড়া দিলো!?
জেভিন হাত বাড়িয়ে এলারার মাথার ওপর থেকে তার শার্টটা আংশিক নিয়ে এলারার দিকে ঝুঁকে গিয়ে নিজেকেও ঢেকে ফেলল। আড়াল হয়ে পড়লো দুটো মানব মানবীর ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য। এলারার কোমড় আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে ফেলল জেভিন। জেভিনের উন্মুক্ত কোমড়ে গেঁথে গেলো এলারার আঙুল।
তখনই দূরে কোথাও বাজ পড়ার শব্দে সঙ্গে সঙ্গেই বাগানের স্টোর রুমের কোণে মিটমিট করে জ্বলতে থাকা হলুদাভ বাল্বটা স্বশব্দে ফেটে পড়লো। এদিক সেদিক ছড়িয়ে পড়লো বাল্বের কাঁচগুলো। মুহূর্তেই চারপাশ আধো অন্ধকারে তলিয়ে গেলো। ঝুম বৃষ্টির মাঝে নিজেদের উজার করে দিলো দুই মানব মানবী।
★
লিভিং রুমের সোফায় গায়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছে এলারা। কাল রাতে বৃষ্টিতে ভেজার ফলে মেয়েটার হুট করেই বেজায় ঠান্ডা লেগে গেছে। চোখ মুখ কেমন লাল হয়ে ওঠেছে তার। কাঁপা কাঁপা হাতে রিমোট নিয়ে টিভি ছাড়তেই নিউজ চ্যানেলের হেডলাইনে চোখ আটকে গেলো এলারার। চোখে মুখে আতঙ্ক খেলে গেলো।
নিউজ চ্যানেলের হেডলাইনে বারবার একটা লাইনে ভেসে ওঠছে,
" তিন রাস্তার মোড়ের জঙ্গলে তিনটি মৃত লাশ উদ্ধার। ইনভেস্টিগেটরদের তথ্য মোতাবেক তিনটা লাশকে খুবই জঘন্যভাবে কোনো হিংস্র প্রাণী নৃশংস ভাবে হত্যা করেছে। "
জেভিন এসেছিলো এলারাকে গরম দুধ দিতে। এলারার এমন আতঙ্কিত চেহারা দেখে কপাল কুঁচকালো সে। ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকাতেই তীক্ষ্ণ হয়ে ওঠলো তার দৃষ্টি। চেহারা দেখে যতটুকু বোঝা যাচ্ছে সেদিনকার ছেলেগুলোই তারা। দুই মাস ধরে সে লোকগুলোকে খুঁজে চলেছে অথচ লোকগুলোর কোনো দেখাই পায়নি সে। জঙ্গলে তো এমন কোনো হিংস্র প্রাণী নেই যে এভাবে মারবে?! মারলো কে তবে!? জেভিন তো কিছু করেনি!? কে করলো এমন?
পরমুহূর্তেই কিছু ভেবে ওঠতেই বাঁকা হাসলো জেভিন। দৃষ্টি ঘুরালো এলারার দিকে। কেমন ড্যাবড্যাব করে ভীত দৃষ্টি দেখে চলেছে এসব মেয়েটা। ভীত কি সত্যিই ছিলো!? উহু! চোখ দেখে তো তা মনে হয় না!?
এলারার দিকে এগিয়ে এলো জেভিন। হাত বাড়িয়ে রিমোট নিয়ে টিভি অফ করে দিতেই এলারা জেভিনের পানে তাকালো। জেভিন এলারার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলে ওঠলো,
" এসব এখন দেখে লাভ নেই সুইটহার্ট। যা শাস্তি পাওয়ার তারা এমনিই পেয়ে গেছে "
ক্ষানিক মাথা নেড়ে জেভিনের কথায় সম্মতি প্রকাশ করলো এলারা। জেভিন আলতো হেসে এগিয়ে এসে এলারার কপালে শব্দ করে ভালোবাসার পরশ ছোঁয়ালো।
চলবে......
