#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১০
সকালের নরম, স্নিগ্ধ আলো এসে পড়তেই এলারার ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটলো। চোখ মুখ কুঁচকে ফেলল সে। পরমুহূর্তেই মুখের ওপর অন্ধকার ছেঁয়ে যেতেই ঠোঁটের কোণায় কিঞ্চিৎ হাসি ফুটলো তার। যখনই শান্তির ঘুম দিতে যাবে তখনই চোখে মুখের ওপর থেকে কালো ছায়া সরে গেলো। পুনরায় আলো এসে পড়লো তার মুখে। চোখ বন্ধ রেখেই বিরক্ত হলো বেশ।
বার কয়েক একই কান্ড ঘটায় শেষমেষ না পেরে পিটপিট করে চোখ মেলে তাকালো এলারা। সামনে তাকাতেই দেখতে পেলো তার মুখের ওপর আবছা কিছু। চোখ ঝাপটে ভালোভাবে তাকাতেই স্পষ্ট হলো একটি বলিষ্ঠ রুক্ষ পুরুষালী হাত। ভ্রু কুঁচকে গেলো এলারার। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে পড়লো জেভিনের মুখখানা। কেমন মোহাবিষ্টের মতো তাকিয়ে আছে সদ্য ঘুম জাগা এলারার দিকে।
একবার জেভিনের হাতের দিকে আরেকবার জেভিনের দিকে তাকিয়েই যা বুঝার বুঝে ফেলল এলারা। তারমানে এতোক্ষণ জেভিনই তাকে ঘুমের মাঝে জ্বালিয়েছে এভাবে! নাকের পাটা ফুলালো এলারা। কপট স্বরে বলে ওঠলো,
" তুমি কি করছিলে জেভিন? "
জেভিন হাত সরিয়ে নিলো। উরুতে কঁনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে এলারার দিকে তাকিয়ে থেকেই বলে ওঠলো,
" দেখছিলাম "
এলারা শোয়া থেকে ওঠে বসলো। বলল,
" কি দেখছিলে!? "
" তোমাকে "
তৎক্ষনাৎ উত্তর ভেসে এলো জেভিনের থেকে। কপাল গোঁছালো এলারা।
" দেখছিলে ভালো কথা। এমন দুষ্টুমি করার কি মানে! "
এলারার কথায় চমৎকার হাসলো জেভিন ঠোঁট বাঁকিয়ে। তা দেখেই অর্ধেক কাবু হলো মেয়েটা। চোখের পলক থমকালো। সত্যি একদম রূপকথার প্রিন্সের মতো জেভিনকে দেখতে!
" তোমার ওই বিরক্তিমাখা চেহারাটা আমার কাছে খুব ভালো লাগছিলো দেখতে "
মুহূর্তে ভ্রু কুঁচকে ফেলল এলারা। এটার কেমন কথা হলো!
" তাই বলে তুমি এমন করবে?"
" এমন সুন্দর দৃশ্য দেখতে হলে একটু করতেই
হয় "
জেভিনের থেকে দায়সারা উত্তর ভেসে আসতেই দীর্ঘশ্বাস ফেলল অষ্টাদশী। এই লোককে বলে কোনো লাভ নেই তার। যাই বলুক সে জেভিনের থেকে এমন উত্তরই পাবে জানা কথা! তখনই জেভিন করে বসলো আরেক কান্ড। এলারার ভাবনার মাঝেই জেভিন এগিয়ে এসে টুপ করে শব্দ করে এলারার অধরে নিজের অধর ছুঁয়ে দিলো।
চোখ বড় বড় হয়ে গেলো এলারার। পরক্ষণেই লালিমায় ছেয়ে গেলো তার কপোল দুটো। নিজের লজ্জা সঙবরণের চেষ্টায় দাঁত কিড়মিড় করতে করতে বলতে ওঠলো,
" অসভ্য লোক! "
জেভিন দারুন করে হাসলো। এলারার দিকে তাকিয়ে বলে ওঠলো,
" দিস ইজ অ্যা গুড'মনিং কিসি মাই প্রিন্সেস। তুমি তো দাও না তাই আমিই দিলাম "
মেয়েটার লজ্জায় মরি মরি অবস্থা হলো। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে অগ্রসর হলে এলারার কব্জিতে টান পড়লো তক্ষুনি। জেভিনের দিকে তাকিয়ে লালিমায় ছেঁয়ে থাকা চেহারায় রাগ দেখিয়ে বলল,
" কি সমস্যা হাত ধরেছো কেন? "
জেভিন তীক্ষ্ণ দৃষ্টিতে মাথা কাত করে বলে ওঠলো,
" আমি তোমাকে গুড মর্নিং বললাম, তুমি আমাকে না বলেই চলে যাচ্ছো কেন? আমারও গুড মর্নিং কিসি চাই "
এলারার চোয়াল দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেলো। লজ্জা সরমের "ল " ও নেই এই লোকের মধ্যে! সাপের মতো ফোসফোস করে ওঠলো মেয়েটা। এভাবে বলে তাকে লজ্জায় না ফেললে কি শান্তি পায় না নাকি এই পুরুষ!
" হাত ছাড়ো বলছি! দিনকে দিন তুমি বড্ড অসভ্য হয়ে যাচ্ছো জেভিন। "
" অসভ্যের মতো আমি অনেক কাজই করতে পারি হানি.... তুমি যদি বলো করেও দেখাতে
পারি "
বলেই চোখ টিপলো জেভিন। ঠোঁট বাঁকিয়ে দুষ্টু হাসলো। তেলে বেগুনে জ্বলে ওঠলো এলারা। জেভিনের হাত থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে ওঠলো,
" আমার হাত ছাড়ো জেভিন। তোমার সাথে আর একটা কথাও আমি বলতে চাই না। "
জেভিনের হাতের বাঁধন আলগা করতেই কেমন ছুট লাগাতে গেছিলো এলারা। তার আগেই জেভিন এলারার কোমড় জড়িয়ে ধরে হেঁচকা টানে নিজের কোলের ওপর এনে বসালো এলারাকে। এলারা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। জেভিন নিম্নাংশের ঠোঁট কামড়ে হেসে ওঠলো। এলারার নরম ফোলা গালদুটোতে টুপ করে দুটো চুমু বসিয়ে দিলো। তারপর বলে ওঠলো,
" রাগ পরে করো আগে আমার কথা শুনো। "
বড় বড় চোখ করে জেভিনের পানে তাকালো এলারা। তার চোখে মুখে এখন দুষ্টুমি ভাবটা নেই। কেমন গম্ভীর ভাবভঙ্গি এসে জড়ো হয়েছে। কি এমন কথা বলবে শুনি!
এলারার উৎসুক দৃষ্টির পানে তাকিয়ে জেভিন গম্ভীর অথচ শান্ত কন্ঠে বলে ওঠলো,
" মিস সুজানা ইজ ডেড.... "
চমকে ওঠলো এলারা। জেভিনের দিকে অবিশ্বাস্য নয়নে তাকালো মেয়েটা। সে কি ঠিক শুনছে?!
" কি! হাউ ইট ইজ পসিবিল!? মিস সুজানা তো প্রায়ই ভালোই হয়ে গিয়েছিলেন তাহলে..... "
" তিনি হার্ট এ্যাটাক করেছেন "
শান্ত কন্ঠে জেভিনের থেকে উত্তর ভেসে এলো তক্ষুনি। ভ্রু কুঁচকে গেলো এলারার। জেভিন বুঝি বুঝতে পারলো এলারার অভিব্যক্তি। এলারার নরম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠলো,
" তিনি আইসিইউ রুমে একা ছিলেন। তাও রাতে। ডাক্তাররা যতটুকু আন্দাজ করতে পারছেন তিনি হয়তো এমন কোনো ভয়ের জিনিস দেখেছেন যার জন্যই মিস সুজানা হার্ট এ্যাটাক করেছে। জানা গেছে ওনার নাকি হার্ট দূর্বল ছিলো তার ওপর অসুস্থও ছিলেন। "
এলারার মনটা বিষিয়ে ওঠলো হঠাৎ করে। মিস সুজানা তার সাথে কম খারাপ ব্যবহার করেননি তবুও তার কেন কষ্ট হচ্ছে মিস সুজানার মৃত্যুর কথা শুনে!? একদলা দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো।
" নাউ গিভ মি অ্যা গুড মর্নিং কিসি মাই লাভ.. "
কপাল কুঁচকে গেলো এলারার। এমন একটা খারাপ সংবাদ দিয়ে এখন কেমন অসভ্যপনা করছে দেখো! তেঁতে ওঠলো এলারা,
" এই আবার শুরু হলো তোমার অসভ্যপনা! এই ছাড়ো আমাকে। নামাও বলছি। আমি পারবো না "
ছাড়ার বদলে জেভিন আর শক্ত করে চেপে ধরলো এলারার ধনুকের ন্যায় বাঁকানো কোমড়টা। নিজের কথাতেই ঠাঁই থেকে নিজের মুখ এগিয়ে দিয়ে বলে ওঠলো,
" না দেওয়া অব্দি আজ তোমাকে ছাড়ছি না হানি...! যতো যাই বলো না কেন। আই ওয়ান্ট
দিস "
এলারার এই মুহূর্তে নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে করলো। এ কার পাল্লায় পড়লো! ামতা আমতা করে বলে ওঠলো,
" ঠিক আছে দিবো। কিন্তু তুমি চোখ বন্ধ করো "
ভ্রু কুঁচকালো জেভিন। মুখের ওপর বলে বসলো,
" নো। আই কান্ট ডু দিস। যা করবে সামনাসামনি "
" তাহলে পাবেও না "
তৎক্ষনাৎ এলারার থেকে সোজাসাপটা উত্তর ভেসে এলো। মুখ ঘুরিয়ে নিলো অন্যদিকে। জেভিন সরু চোখে তাকিয়ে রইলো এলারার দিকে। অতঃপর চোখ বন্ধ করে বলে ওঠল,
" ওকে ফাইন। করলাম চোখ বন্ধ। নাও এবার
দাও "
ঘাড় ঘুরিয়ে তাকালো এলারা। ধীরে ধীরে এগিয়ে গেলো জেভিনের অধরযুগলের পানে। বুকের ভেতরটা কেমন দুরুদুরু করছে মেয়েটার। গোলাপীর পাপড়ির ন্যায় ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। দোনামোনা করতে করতে একপর্যায়ে নিজেকে দমিয়ে রেখে কাজটা করেই বসলো অষ্টাদশী। তক্ষুনি চোখ খুলে তাকালো জেভিন। ঠোঁটের কোণায় বক্র হাসি ফুটে ওঠলো তার। চোখ বড় বড় হয়ে গেলো এলারার। জেভিন হাত বাড়িয়ে আলতো করে এলারার ঘাড়ে হাত রাখলো। কোমড় জড়িয়ে আরও কাছে টেনো নিলো এলারাকে। এলারার অধরে নিজের অধর আরও প্রগাঢ় ভাবে ছুঁয়ে দিলো জেভিন। লজ্জায় লাল হয়ে ওঠলো এলারার শুভ্র গালদুটো।
★
দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গেছে সরু কংক্রিটের রাস্তা। সকাল হলেও গাছপালা ভেদ করে সূর্যের আলোকরশ্মি এসে জায়গাটাকে পুরোপুরিভাবে গ্রাস করতে পারিনি। নেই কোনো যানবাহনের দেখা। কেমন গুমোট এক পরিবেশ। সেই রাস্তা দিয়েই সাঁইসাঁই করে চলছে জেভিনের গাড়িটা।
জেভিনের পাশের সিটেই চুপটি করে বসে আছে এলারা। মনটা তার তুলনামূলকভাবে খারাপ বললেই চলে। সকালের ব্রেকফাস্ট করার সময় যখন সে বসে বসে টিভি দেখছিলো তখনই চোখে পড়লো একটা নিউজ। একটু নয় বরং অনেকটাইঅবাক এবং বিস্মিত হয়েছিল সে। হেডলাইনের ব্রেকিং নিউজে দেখানো হচ্ছে,
" অরফানেজে আগুন লেগে তিনজন নিহত। রেসকিউটিম তিনজন বাবদ আর কোনো লাশ দেখতে পাননি। "
এটার দেখার পর খুব কেঁদেছিলো সে। এই অরফানেজটা তো তার বাবার ছিলো। শেষ স্মৃতিটুকুও এভাবে..... দীর্ঘ আটটা বছর সে এই অরফানেজে থেকেছে। কি করে মানবে সে!?
" কি ভাবছো সুইটহার্ট? "
জেভিনের কথায় ভাবনার জাল ছিঁড়ে বেড়িয়ে এলো এলারা। দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলে ওঠলো,
" কিছু না। কিন্তু আমরা কোথায় যাচ্ছি জেভিন? "
মুচকি হেসে জেভিন গাড়ি চালাতে চালাতে বলে ওঠলো,
" সারপ্রাইজ আছে বললামই তো ডার্লিং "
" কি সারপ্রাইজ? "
জিজ্ঞাসু কন্ঠে বলে ওঠলো এলারা। জেভিন ঘাড় বাঁকিয়ে দেখতে পেলো এলারার উৎসুক দৃষ্টিজোড়া। হেসে বলল,
" বলে দিলে তো সারপ্রাইজের কথাটাই বলতাম না তাই
না! "
মাথা নাড়লো এলারা। সিটে গা এলিয়ে দিয়ে বাহিরে দৃষ্টিপাত করলো সে। ফাঁকা রাস্তায় গাড়ি তুলনামূলকভাবে কিছুটা জোড়েই চালাচ্ছে জেভিন। সেই হিসেবে জানালা দিয়ে বাতাস আসার কথা। কিন্তু জেভিন জানালার কাঁচ উঠিয়ে রেখেছে। ধুলো আসবে বলে..!
আড়চোখে একপলক এলারাকে দেখে সামনে দৃষ্টি দিলো জেভিন। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো বাঁকা হাসি। কিছু কিছু মানুষের দু'টি রূপ থাকে। একটা রূপ এমনভাবে সকলের সামনে দেখাবে যেটা হয়ে ওঠবে সকলের প্রিয়। আর আরেকটা রূপ.... নিঃশব্দে হেসে ওঠলো জেভিন। আরেকটা রূপ শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তিরই দেখার সুযোগ হয়। তবে সেসব ব্যক্তির অন্যকাউকে তার কথা বলার সুযোগ হয়ে ওঠে না। তার আগেই.....
গাড়ির স্পিড বাড়ালো জেভিন। দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে। সূর্যটাও ধীরে ধীরে কেমন ডুবে যাচ্ছে। আকাশ লালচে বর্ণ ধারণ করেছে।
★
এলারা প্রায় ঘুমিয়েই পড়েছিলো একপ্রকার। চোখ বুজে ফেলেছিলো সে। এমন সময় গাড়ির ঝাঁকুনিতে ঘুম পুরোপুরি উবে গেলো তার। পাশের সিটে তাকাতেই দেখতে পেলো জেভিন গাগি থেকে বের হচ্ছে। ঘাড় ঘুরিয়ে চারপাশে চোখ বুলালো এলারা। আশপাশটা ঘন জঙ্গলে ঘেরা। ঘাড় উঁচিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় গাছপালা।
" কাম অন আউট মাই লাভ "
জেভিনের কন্ঠস্বরে ফিরে তাকালো এলারা। জেভিন গাড়ির ডোর খুলে এক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। উৎসুক দৃষ্টিতে তাকাতে তাকাতে জেভিনের হাতে হাত রেখে বেড়িয়ে এলো এলারা। শব্দ করে গাড়ির ডোর লাগিয়ে এলারাকে পাশ থেকে তার কোমড় জড়িয়ে ধরে দাঁড়ালো জেভিন।
এলারা চারপাশটায় তাকালো বারকয়েক। বড় বড় গাছপালার সামনে ছোটছোট ফুলের গাছও রয়েছে। রেড রোজ, ডেইজি, আরও নানারকম ফুলের সমাহারে ভরপুর।
দুইপাশে গাছ ও ফুলের ঝোঁপের মাঝখান দিয়ে গেছে সরু ছোট ছোট পাথর বিছানো রাস্তা। কয়েক কদম হাঁটলেই চোখে পড়ে একটা কালো রঙের বড় লোহার গেইট। তাতে পেঁচিয়ে আছে বিভিন্ন লতাপাতা আর সেসবে ফুটে আছে ফুল। গেট পেড়িয়েই যেটা সবথেকে নজরকাড়া সেটা হলো কিছুটা প্যালেসের মতো দেখতে বাড়ি।
প্যালেস না হলেও ইউরোপীয় রূপকথার রাজপ্রাসাদের মতো দেখতে বাড়িটা।
সাদা-ক্রিম রঙের পাথরে গড়া দোতলা বাড়িটির ওপর ছিল গাঢ় ধূসর স্লেটের ঢালু ছাদ। ছাদের কিনারায় ছোট ছোট অলংকরণ আর মাঝখানে উঁচু ত্রিভুজাকৃতির নকশা পুরো স্থাপনাটিকে রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছে যেনো।
বাড়ির সামনের দিকে বিশাল খিলানযুক্ত প্রবেশদ্বার, যার দুই পাশে সারি সারি লম্বা ফরাসি জানালা। জানালাগুলোর কালো লোহার কারুকাজ করা বারান্দা। সাদা মার্বেলের প্রশস্ত সিঁড়ি বেয়ে দেখা যায় পালিশ করা কাঠের তৈরি বিশাল দরজার, যার ওপর সূক্ষ্ম নকশা খোদাই করা।
বিস্ময় নিয়ে সেদিক তাকিয়ে রইলো এলারা। তখনই কব্জিতে টান পড়লো তার। জেভিনের সঙ্গে তালে তাল মিলিয়ে হেঁটে চললো সেও। গেট পেড়িয়ে এগিয়ে গেলো এলার রূপকথার বাড়িটির কাছে। দুটো সিঁড়ি বেয়ে উপরে ওঠে কড়কড় শব্দ তুলে জেভিন খুলে দিলো সূক্ষ্ম নকশার খোদাই করা কাঠের বিশাল দরজাটা।
জেভিন এলারার দিকে হাত বাঁড়িয়ে বলে ওঠলো,
" ওয়েলকাম ইউ'র ফেইরি হাউজ মাই প্রিন্সেস "
অবাক নেত্রে এলারা তাকালো জেভিনের পানে। মুচকি হেসে জেভিন এলারার হাত টেনে ভেতরে প্রবেশ করলো। ভেতরের দৃশ্য দেখা মাত্রই আপনাআপনি মুখে হাত চলে গেলে তার।
মেঝেজুড়ে সাদা-কালো মার্বেলের নকশা, আর মাথার অনেক ওপরে উঁচু ছাদ থেকে ঝুলে আছে স্ফটিকের ঝাড়বাতি। তার নরম সোনালি আলো পুরো হলঘরে এক রাজকীয় আবহ ছড়িয়ে দিচ্ছে।
সামনেই বাঁক নিয়ে ওপরে উঠে গেছে প্রশস্ত কাঠের সিঁড়ি। গাঢ় বাদামি ওক কাঠের রেলিংয়ে সূক্ষ্ম কারুকাজ, আর সিঁড়ির দুই পাশে সাজানো তাজা লাল গোলাপের ফুলদানিগুলো পুরো জায়গাটিকে আরও অভিজাত করে তুলেছে।
ডান পাশে বিশাল ড্রয়িংরুম।
নরম ভেলভেটের সোফা, মার্বেলের ফায়ারপ্লেস, দেয়ালজুড়ে তেলরঙের পুরোনো চিত্রকর্ম আর বুকশেলফে সারি সারি দুর্লভ বই।
বাম দিকে ডাইনিং হল। মাঝখানে লম্বা পালিশ করা কাঠের টেবিল, টেবিলের ওপর রুপার ক্যান্ডেলস্ট্যান্ড, আর চারপাশে খোদাই করা কাঠের চেয়ার।
পেছন থেকে এলারাকে জড়িয়ে ধরে জেভিন তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে ওঠলো,
" পছন্দ হয়েছে সুইটহার্ট? "
চোখ ছলছল করে ওঠলো এলারার। আবেগি কন্ঠে বলে ওঠল,
" খুব পছন্দ হয়েছে "
ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। ঘাড় থেকে চুল সরিয়ে উন্মুক্ত করলো এলারার শুভ্র ঘাড়। সেখানটাই চুমু খেয়ে জেভিন এলারার পাশে এসে তার কোমড় জড়িয়ে ধরলো এক হাতে। অতঃপর এলারার পানে তাকিয়ে বলে ওঠলো,
" সকল কোলাহল থেকে দূরে এখন থেকে এখানেই আমরা সুন্দর একটা জীবন লিড করবো মাই লাভ। সেখানে শুধু থাকবে জেভিন আর এলারার ভালোবাসা। ভালোবাসার জোয়ার বইবে শুধু "
ছলছল চোখে হেসে ওঠলো এলারা। জেভিনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে রইলো অষ্টাদশী। এতো সুখ সত্যিই কি সে ডিজার্ভ করে!? হ্যাঁ করে তো জেভিন থাকলে এলারা সব ডিজার্ভ করে। জেভিনের বুকে মুখ গুঁজে রেখেই এলারা বলে ওঠলো,
" তোমাকে খুব ভালোবাসি জেভিন "
হাসলো জেভিন। এলারাকে পাল্টা জড়িয়ে ধরে তার চুলে মুখ গুঁজে চোখ বন্ধ করে হাস্কি স্বরে সেও বলে ওঠলো,
" আই লাভ ইউ টু মাই লাভ "
চলবে.......
