আরিয়ান মাইশাকে নিয়ে সোজা তার ছোট বাসায় গেল।
একটা রুম, একটা ছোট বারান্দা, একটা ভাঙা চেয়ার। মাইশাদের ড্রইংরুমের চেয়েও ছোট।
মাইশা বাসায় ঢুকতেই আরিয়ানের মা দরজায় দাঁড়ালেন।
তিনি সব শুনেছেন। ছেলে ফোনে সব বলেছিল।
মা কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে রইলেন। মাইশা ভয়ে কাঁপতেছে। ভাবতেছে, উনিও হয়তো অপমান করবেন।
কিন্তু মা হঠাৎ মাইশাকে জড়িয়ে ধরলেন। বললেন, "আয় মা, ঘরে আয়। আমার ছেলেটা এতদিন একা একা সংসারটা টানতো। আজ থেকে তুই আমার মেয়ে।"
মাইশা কেঁদে ফেললো। এত বড় বাড়ি ছেড়ে এসে, এই ছোট ঘরে এসে সে প্রথমবার মায়ের আদর পেলো।
আরিয়ানের ছোট বোন, নিশা দৌড়ে এসে বললো, "ভাবি! তুমি কত সুন্দর! তুমি এখন থেকে আমাদের সাথে থাকবা?"
মাইশা হেসে বললো, "হ্যাঁ, থাকবো। তুমি আমাকে রান্না শিখিয়ে দিবা? আমি তো কিছুই পারি না।"
নিশা বললো, "আমি শিখিয়ে দিবো।"
সেদিন রাতে ওরা চারজন একসাথে মেঝেতে বসে ডাল-ভাত খেলো। মাইশার কাছে মনে হলো, জীবনে এত মজার খাবার সে কখনো খায় নাই। কারণ এই খাবারে ভালোবাসা আছে।
কিন্তু ওদিকে রাকিব চুপ করে বসে ছিল না।
সবার সামনে অপমানিত হওয়ার পর সে প্রতিশোধ নিতে চাইলো।
সে আরিয়ানের অফিসে গিয়ে বসকে বললো, "এই ছেলেটা চোর। আমার বাড়ি থেকে টাকা চুরি করছে।"
বস বিশ্বাস করলো না, কিন্তু রাকিবের টাকার জোরে আরিয়ানের চাকরিটা চলে গেল।
আরিয়ান বাসায় ফিরে মাইশাকে কিছু বললো না। শুধু বললো, "আজকে একটু দেরি হয়ে গেল।"
মাইশা বুঝে গেল, কিছু একটা হয়েছে। সে আরিয়ানের মুখ দেখেই বুঝে যায়।
পরের দিন টিউশনিও চলে গেল। রাকিব সব জায়গায় ফোন করে আরিয়ানের নামে বদনাম ছড়িয়ে দিলো।
আরিয়ানের পকেটে তখন মাত্র ৩০০ টাকা।
মাইশা নিজের গলার চেইনটা খুলে আরিয়ানের হাতে দিলো। বললো, "এটা বিক্রি করে দেন। সংসার চালাতে হবে তো।"
আরিয়ান চেইনটা হাতে নিয়ে বললো, "মাইশা, তুমি আমার জন্য সব ছেড়ে আসছো। আমি তোমার শেষ সম্বলটাও বিক্রি করতে পারবো না।"
মাইশা বললো, "আপনি আমার সম্বল না? এই চেইনটা তো শুধু সোনা। আপনি তো আমার হিরা।"
আরিয়ান সেদিন রাতে সারারাত ছাদে বসে ছিল।
সে মনে মনে বললো, "আমি মাইশাকে কষ্ট দিতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে।"
পরের দিন সকালে আরিয়ান একটা সিদ্ধান্ত নিলো। সে একটা ছোট চায়ের দোকান দিবে।
মাইশা বললো, "আমিও আপনার সাথে দোকানে বসবো।"
আরিয়ান বললো, "পাগল নাকি? বড়লোকের মেয়ে চায়ের দোকানে বসবে?"
মাইশা বললো, "বড়লোকের মেয়ে না, আপনার বউ চায়ের দোকানে বসবে।"
ওরা দুজন মিলে ছোট একটা দোকান দিলো। নাম দিলো "মাইশা-আরিয়ান টি স্টল"।
প্রথম দিন কেউ আসলো না। দ্বিতীয় দিন ২ জন আসলো। তৃতীয় দিন মাইশা নিজে ফেসবুকে একটা ভিডিও ছাড়লো, "আমার স্বামীর চায়ের দোকান, সবাই আসবেন।"
ভিডিওটা ভাইরাল হয়ে গেল।
পরের দিন থেকে দোকানে লাইন লেগে গেল। মানুষ মাইশা আর আরিয়ানের ভালোবাসার গল্প শুনতে আসতো। চা খেতো আর গল্প শুনতো।
এদিকে রহমান সাহেব বাসায় একা। মেয়ের ছবি দেখে কাঁদেন। তিনি বুঝতে পারছেন, তিনি ভুল করেছেন। টাকার জন্য মেয়েটাকে কষ্ট দিয়েছেন।
তিনি একদিন লুকিয়ে লুকিয়ে আরিয়ানের দোকানে গেলেন। দূর থেকে দেখলেন, মাইশা হাসতে হাসতে চা বানাচ্ছে, আরিয়ান কাস্টমার সামলাচ্ছে। মাইশার মুখে এত হাসি তিনি আগে কখনো দেখেন নাই।
রহমান সাহেবের চোখে পানি চলে আসলো। তিনি মনে মনে বললেন, "আমার মেয়েটা সুখে আছে। এটাই তো চাইছিলাম।"
