শুক্রবার। মাইশাদের বাড়ি সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো।
লাল-সোনালি লাইট, ফুলের গন্ধ, মানুষের ভিড়।
মাইশাকে লাল শাড়ি পরানো হয়েছে। হাতে মেহেদি। কিন্তু মাইশার চোখে কোনো আনন্দ নাই। চোখ দুইটা ফোলা। সারারাত কেঁদেছে।
নিচে রাকিব বসে আছে। স্যুট-টাই পরে। সবার সাথে হাসছে। সে ভাবতেছে, আজকে থেকে মাইশা তার।
রহমান সাহেব মাইকে ঘোষণা দিলেন, "আজকে আমার মেয়ে মাইশা আর রাকিবের বাগদান। সবাই দোয়া করবেন।"
সবাই হাততালি দিলো।
ঠিক তখনই দরজায় একটা শব্দ।
সবাই ঘুরে তাকালো।
দরজায় দাঁড়িয়ে আছে আরিয়ান।
পুরনো পাঞ্জাবি, কিন্তু চোখে আগুন। সে কারো দিকে তাকায় নাই। সরাসরি মাইশার দিকে তাকিয়ে আছে।
রহমান সাহেব চিৎকার করে বললেন, "তুমি এখানে কেন আসছো? গার্ড! ওকে বের করে দাও!"
গার্ডরা এগিয়ে আসলো।
কিন্তু মাইশা হঠাৎ উঠে দাঁড়ালো। লাল শাড়ি পরে, সবার সামনে, গলা উঁচু করে বললো,
"বাবা, দাঁড়াও!"
পুরো বাড়ি চুপ হয়ে গেল।
মাইশা বললো, "বাবা, আজকে তুমি সবার সামনে আমার বিয়ে ঠিক করতেছো। কিন্তু তুমি একবারও আমাকে জিজ্ঞেস করো নাই, আমি কি চাই?"
রহমান সাহেব বললেন, "মাইশা, তুমি কি পাগল হয়ে গেছো? নিচে নামো।"
মাইশা কাঁদতে কাঁদতে বললো, "না বাবা, আজকে আমি পাগল হই নাই। আজকে আমি প্রথমবার সাহসী হইছি। আমি রাকিব ভাইকে বিয়ে করবো না। কারণ আমি একজনকে ভালোবাসি।"
রাকিব উঠে দাঁড়িয়ে বললো, "মাইশা, তুমি কি বলতেছো?"
মাইশা রাকিবের দিকে তাকিয়ে বললো, "রাকিব ভাই, আপনি অনেক ভালো ছেলে। কিন্তু আমার মনটা অন্য কারো কাছে। আমি আপনাকে ঠকাতে চাই না। আমাকে মাফ করে দিয়েন।"
তারপর মাইশা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসলো। সবার সামনে গিয়ে আরিয়ানের হাত ধরলো। শক্ত করে।
আরিয়ান বললো, "মাইশা, তুমি কি নিশ্চিত? এরপর কিন্তু সবাই তোমাকে কথা শোনাবে।"
মাইশা বললো, "সবাই কথা শোনাক। আমি শুধু চাই, আপনি আমার হাতটা ছাড়বেন না।"
আরিয়ান বললো, "এই হাতটা আমি সারাজীবন ধরে রাখবো। কথা দিলাম।"
রহমান সাহেব রাগে কাঁপতেছেন। তিনি বললেন, "মাইশা, তুমি যদি ওই ছেলের হাত ধরে এই বাড়ি থেকে বের হও, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ।"
মাইশা এক সেকেন্ড চুপ থেকে বাবার পায়ে সালাম করলো। বললো, "বাবা, তুমি আমাকে জন্ম দিছো। তোমাকে আমি কখনো ভুলবো না। কিন্তু আজকে তুমি আমাকে বেছে নিতে বলতেছো। আমি ভালোবাসাকে বেছে নিলাম। একদিন তুমি বুঝবা, আমি ভুল করি নাই।"
বলে মাইশা আরিয়ানের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল।
পেছনে সবাই তাকিয়ে রইলো। কেউ কিছু বলতে পারলো না।
বাইরে বৃষ্টি শুরু হয়েছে। সেই প্রথম দিনের মতো।
আরিয়ান নিজের পাঞ্জাবিটা খুলে মাইশার মাথার উপর ধরলো, যাতে মাইশা না ভিজে। নিজে ভিজে গেল।
মাইশা বললো, "আপনি ভিজে যাচ্ছেন তো!"
আরিয়ান হেসে বললো, "আমি ভিজলে কিছু হবে না। তুমি ভিজলে আমার কষ্ট লাগবে।"
মাইশা আরিয়ানের বুকে মাথা রাখলো। বললো, "আজ থেকে আমার কোনো বাড়ি নাই, কোনো টাকা নাই। শুধু আপনি আছেন।"
আরিয়ান বললো, "আর আমার কাছে আজ থেকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আছে। তুমি।"
ওরা দুজন রিকশায় উঠলো। গন্তব্য কোথায়, কেউ জানে না।
কিন্তু মাইশা জানে, যেখানে আরিয়ান আছে, সেটাই তার বাড়ি
চলবে....
