আরিয়ান আর মাইশার কথা ধীরে ধীরে সারা বাড়িতে ছড়িয়ে গেল। কাজের লোক থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবাই জানতো, মাইশা ম্যাডাম এখন আর একা একা ছাদে বসে থাকে না। সে এখন টিউশন স্যারের আসার অপেক্ষা করে।
একদিন মাইশার বাবা, রহমান সাহেব অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসলেন।
ড্রইংরুমে এসে দেখলেন, মাইশা আর আরিয়ান হেসে হেসে কথা বলছে। মাইশার হাতে চায়ের কাপ, আরিয়ানের হাতে বই।
রহমান সাহেবের চোখ লাল হয়ে গেল। তিনি গম্ভীর গলায় ডাক দিলেন, "মাইশা! রুমে যাও।"
মাইশা ভয় পেয়ে বললো, "বাবা, উনি তো..."
রহমান সাহেব চিৎকার করে বললেন, "আমি বলছি রুমে যাও!"
মাইশা চোখে পানি নিয়ে রুমে চলে গেল।
এবার রহমান সাহেব আরিয়ানের দিকে তাকালেন। উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। পুরনো শার্ট, ছেঁড়া জুতা, হাতে একটা সস্তা ঘড়ি।
তিনি বললেন, "তোমার নাম কি?"
আরিয়ান মাথা নিচু করে বললো, "আরিয়ান, স্যার।"
রহমান সাহেব হেসে বললেন, "আরিয়ান, তুমি জানো আমার মেয়ের একদিনের শপিং এর টাকা দিয়ে তোমার পুরো মাসের সংসার চলে যাবে? তুমি কি মনে করো তুমি আমার মেয়ের যোগ্য?"
আরিয়ান চুপ। তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। কিন্তু সে কিছু বললো না। কারণ সে গরিব, কিন্তু বেয়াদব না।
রহমান সাহেব পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে টেবিলে রাখলেন। বললেন, "এই নাও ২ লাখ টাকা। আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আর কখনো এই বাড়িতে আসবা না।"
আরিয়ান টাকার দিকে একবার তাকালো। তার মায়ের ওষুধের টাকা নাই, বোনের স্কুলের বেতন বাকি। এই টাকাটা দিয়ে সব হয়ে যেত।
কিন্তু সে টাকাটা হাতে নিলো না। আস্তে করে বললো, "স্যার, আপনার মেয়েকে আমি ভালোবাসি না। আমি এখনো তাকে ভালোবাসি কথাটা বলিই নাই। কিন্তু আপনার টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যাবে না। কারণ আমি এখনো তাকে ভালোবাসিই নাই, কিন্তু তার সম্মানটা আমি কিনতে দিবো না।"
বলে আরিয়ান চলে গেল।
রুমে মাইশা দরজায় কান পেতে সব শুনছিল। তার বুকটা ফেটে যাচ্ছিল।
সেদিন রাতে আরিয়ান আর আসলো না। পরের দিনও না।
মাইশা পাগলের মতো হয়ে গেল। খাওয়া বন্ধ, ঘুম বন্ধ।
তিন দিন পর মাইশা বাবাকে বললো, "বাবা, তুমি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তখন তোমারও তো টাকা ছিল না। মা তো তোমাকে ছেড়ে যায় নাই। তাহলে আমি কেন আরিয়ানকে ছাড়বো?"
রহমান সাহেব চুপ হয়ে গেলেন। মাইশার মায়ের কথা মনে পড়ে গেল। তিনিও তো একদিন গরিব ছিলেন।
কিন্তু তখনই গল্পে নতুন মোড় আসলো।
মাইশার বাবার ব্যবসার পার্টনারের ছেলে, রাকিব — যে ছোটবেলা থেকে মাইশাকে পছন্দ করে। সে বিদেশ থেকে ফিরে এসেছে। সে মাইশাকে বিয়ে করতে চায়।
রহমান সাহেব ভাবলেন, রাকিবের সাথে বিয়ে দিলেই মাইশা আরিয়ানকে ভুলে যাবে।
তিনি ঘোষণা দিলেন, "আগামী শুক্রবার মাইশা আর রাকিবের বাগদান।"
মাইশা এই কথা শুনে দৌড়ে ছাদে গেল। আরিয়ানকে ফোন দিলো।
কাঁদতে কাঁদতে বললো, "আরিয়ান, আপনি কোথায়? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আপনি কিছু করবেন না?"
আরিয়ান অনেকক্ষণ চুপ থেকে বললো, "মাইশা, আমি গরিব। আমি তোমার বাবার সাথে লড়তে পারবো না। কিন্তু একটা কথা বলি, তুমি যদি সত্যিই আমাকে চাও, তাহলে তোমাকেই শক্ত হতে হবে।"
মাইশা বললো, "আমি শক্ত হবো। আপনি শুধু শুক্রবারে আমাদের বাসার সামনে আসবেন। আমি সবার সামনে আপনার হাত ধরবো।"
আরিয়ান বললো, "আমি আসবো। তুমি ডাকলে আমি পৃথিবীর যেকোনো জায়গায় আসবো
চলবে,,
