#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৭
দরজার দিকে তাকিয়ে সতর্কতার দৃষ্টি বুলালো এলারা। অতঃপর জেভিন এখন আসার কোনো চান্স নেই বুঝতেই ঠোঁটের কোণায় লাজুক হাসি ফুটে ওঠলো এলারার। দরজার দিক থেকে চোখ ঘুরিয়ে তার পাশের বেডসাইড টেবিল থেকে মিঠুর খাঁচাটা এনে নিজের কোলের ওপরে রাখলো এলারা।
মিঠু মাথা কাত করে চোখ পিটপিট দেখে যাচ্ছে এলারার কর্মকান্ড। এলারা কন্ঠ খাদে নামিয়ে লাজুক হেসে বলে ওঠলো,
" আচ্ছা মিঠু জেভিনকে তোমার কেমন লাগে? "
প্রাণীটা কি বুঝলো কে জানে। এলারার কথার পরিপ্রেক্ষিতে বলতে লাগলো,
" প্রিন্স প্রিন্স প্রিন্স এলারাকে Love you করে, প্রিন্স এলারাকে Love you করে "
চোখ সরু করে তাকালো এলারা। সন্দিহান কন্ঠে বলল,
" আজকাল দেখছি এই একই কথা বলা হচ্ছে তোমার! কাহিনী কি মিঠু!? এই কথা কে শিখিয়েছে তোমায়?! "
" প্রিন্স, প্রিন্স, প্রিন্স "
চোয়াল ঝুলে পড়লো এলারার। বিস্ময়ভরা কন্ঠে বলল,
" জেভিন শিখিয়েছে তোমাকে? "
প্রত্যুত্তরে মিঠুর কোনো উত্তর না পেয়ে ক্ষানিক লজ্জা লজ্জা মুখ করলো মেয়েটা। অবশ্য জেভিনের দ্বারা এটা অস্বাভাবিক কিছু নয়। একপলক সাদা ব্যান্ডেজে মোড়ানো এলারা নিজের পা দুটোকে দেখলো। মুহূর্তেই জেভিনের প্রতি এক ভালো লাগা এসে ভর করলো তার ওপর। এক সপ্তাহ হয়ে গেছে তার পায়ের এমন করুন অবস্থা। ঠিকভাবে হাঁটতে পারেনা বললেই চলে। কোনো প্রয়োজনে জেভিন এলারাকে কোলে করে নিচে নিয়ে যায় আবার ওপরে নিয়ে আসে।
মাঝে মাঝে সবসময় এলারার রুমে বসে থাকতে থাকতে বোর হলে জেভিন কোলে করে নিয়ে রাতের বেলা বাগান জুড়ে হেঁটে বেড়ায়। ক্ষত স্থানে নিজ হাতে ড্রেসিংও করে দেয়। এলারা পারা সত্ত্বেও জেভিনই যত্ন নিয়ে এলারার ঢেউ খেলানো চুলগুলো বেঁধে দেয়। তাদের বিয়ের দু 'সপ্তাহের মধ্যেও এতো সুযোগ থাকা সত্ত্বেও জেভিন একবারও স্বামীর অধিকার খাটায়নি জোর করে। ধৈর্য্য ধরে সবকিছু করে যাচ্ছে। অপেক্ষা করে যাচ্ছে এলারার সবকিছু মেনে নেওয়ার।
এতোটা দিন একবারও ঠিকভাবে তার চোখে চোখ রাখেনি জেভিন। এলারা জিজ্ঞেস করলে বলেছে,
" তোমার চোখে চোখ রাখলে নিজেকে সেই মায়ায় ডুবিয়ে ফেলবো এলারা। তোমার ইচ্ছার বিরুদ্ধে হযতো কিছু একটা করে ফেলবো। তাই আমি চাই না সেরকম কিছু হোক। জোর করে আমি কিছু করতে চাই না "
যতো দিন যাচ্ছে এলারা জেভিনের ওপর ততো যেনো মুগ্ধ হচ্ছে। চাইলেই তো পারতো নিজের অধিকার খাটাতে। কিন্তু সেরকম কিছু না করে কেমন অপেক্ষা করে চলেছে এলারার জন্য। যেদিন এলারা অসহায় কন্ঠে বলেছিল,
" এভাবে আমাকে নিয়ে না হাঁটলেও তো পারো। কষ্ট হয় তো তোমার "
সেদিন জেভিনের সোজাসাপ্টা উত্তর দিয়েছিলো,
" আমার এই হাতদুটো আছেই তো তোমাকে কোলে করে পুরো বিশ্ব ঘুরে বেড়ানোর জন্য। তুমি বললে সবসময় তোমাকে এমন কোলে নিয়ে থাকতে পারবো। এই প্রশস্ত বুকটা তো তোমাকে আগলে রাখার জন্যই আছে মাই লাভ। কষ্টের কথা আসছে কোথা থেকে এখানে "
সেদিন জেভিনের কথা শুনে ভারী অবাক হয়েছিলো এলারা। একটা মানুষ একপাক্ষিক হয়ে এতোটা কিভাবে ভালোবেসে যেতে পারে? তার ভাগ্যে বুঝি এতোটাই সুখ লিখে রেখেছিলো বিধাতা! মাঝে মাঝে তো নিজেকে এই পৃথিবীর সবথেকে সুখী একজন মানুষ মনে হয়। এমন বললে আবার তার নিজেরই নজর লেগে যাবে না তো!? এসব ভেবেই মাঝে মাঝে বড্ড হাসে এলারা।
বাবা - মায়ের পরে এতোটা ভালোবাসা, আদর, যত্ন তেমনভাবে কেউ দেয়নি বললেই চলে। সে যে জেভিনের মতো এমন একটা মানুষকে স্বামী হিসেবে পাবে কোনোদিন কল্পনাও করেনি এলারা। মেয়েরা স্বামীদের এই যত্ন, ভালোবাসাগুলোই চায়।
বিয়ের পর থেকে একটা জিনিস ভেবে বড্ড অবাক হয়েছে সে। বিয়ের আগে প্রতিরাতে স্বপ্নে যে মানুষটাকে দেখতো তাকে আর এখন দেখে না এলারা। হুট করেই কেমন গায়েব হয়ে গেলো অস্পষ্ট চেহারার সেই মালিক! কাহিণী কি হলো তার সাথে?!
" প্রিন্সেস, প্রিন্সেস... "
ধ্যান ভাঙলো এলারার। হেসে ওঠলো মিঠুর কথা শুনে। জেভিন যেভাবে তাকে দিন রাত ট্রিট করে তাতে নিজেকে প্রিন্সেসের থেকে কম কিছু মনে হয় না তার। হেসে বলল,
" তোমার প্রিন্স আমাকে কি জাদু করলো বলো তো মিঠু যে এভাবে আমি কাবু হয়ে যাচ্ছি!? "
সঙ্গে সঙ্গেই এলারার প্রত্যুত্তরে প্রাণীটা গৎবাঁধার ন্যায় বলে ওঠলো,
" Love you, Love you প্রিন্স "
তব্দা খেয়ে গেলো মেয়েটা। জেভিনকে সে Love you করেছে?! চুরি করে ধরার মতো করে হাসফাস করে ওঠলো এলারা। খুক খুক করে কেঁশে নাকের পাটা ফুলিয়ে বলে ওঠলো,
" তুমি আজকাল বড্ড দুষ্টু হয়ে যাচ্ছো মিঠু। খুব Love you বলা শেখা হয়েছে তাই না! একটু পর পর কাঁচা মরিচ খেয়ে খেয়ে মুখের বুলি ফুটেছে তোমার। আর দিবো না তোমায় এই আমি বলে দিলাম "
বলেই ভেংচি কাঁটলো এলারা। মিঠুর খাঁচাটা বেড সাইড টেবিলের ওপর পুনরায় রেখে দিলো। ঠোঁট কাঁমড়াতে লাগতো কোনো কিছু চিন্তাভাবনা করার ভঙ্গিতে। মিঠু কি সত্যি কথা বলে ফেলল?! নাকি নিজের মন গড়া কথা বললো মিঠু? নাকি মিঠুই তার মনের কথা পড়ে ফেলেছে কোনটা?!
সবেমাত্রই বাহির থেকে এসে রুমের দিকে পা বাড়িয়েছিলো জেভিন। দরজার আড়ালে আসা মাত্রই এলারার বলা কথাটা কেমন তীরের ফলার মতো এসে তার কানে আঁছড়ে পড়েছে। অমনি থমকেছে জেভিন। আড়ালে দাঁড়িয়ে ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসি ফুটিয়ে কান খাড়া করে শুনেছে এলারার প্রত্যেকটি কথা। সেই সাথে শুনেছে মিঠুর উত্তর গুলো। খুব ভালো ভাবেই তবে প্রানীটিকে নিজের মুঠোয় আনতে পেরেছে জেভিন। কিঞ্চিৎ হাসলো সে। পড়নের সাদা শার্ট আর কালো ট্রাউজারে লেগে আছে ধুলো মাটি। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। চোখে মুখে ক্লান্তি ভাব ফুটিয়ে হরবর করে রুমে ঢুকে পড়লো জেভিন।
জেভিনকে হঠাৎ দেখে আঁতকে ওঠলো মেয়েটা। কিছু শুনে ফেলেনি তো আবার? তাহলে মাটি ফাঁক করে নিচে ঢুকে পড়লেও লজ্জা লুকানোর আর জায়গা থাকবে না তার। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো এলারা। জেভিনের দিকে তাকিয়ে তার এমন দফারফা অবস্থা দেখে জিজ্ঞেস করে ওঠলো,
" একি তোমার এই অবস্থা কেন? মাটি লেগে আছে! কোথায় কি পড়ে গিয়েছিলে? "
জেভিন আলমারি থেকে কাপড় নিতে নিতে মুচকি হেসে বলে ওঠল,
" না'থিং মাই প্রি'ন্সেস। আ'ম অল'রাইট। বাগানের আগাছা পরিষ্কার করছিলাম জাস্ট। তুমি ওয়েট করো আমি এক্ষুনি শাওয়ার নিয়ে চলে আসছি মাই লাভ "
বলেই তোয়ালে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই ওয়াশরুমে ঢুকে পড়লো জেভিন। দরজা দিতেই ফুস করে শ্বাস ফেলল এলারা। যাক বাবা তাহলে কিছু শুনেনি জেভিন! নাহলে লজ্জায় পড়ে মরতে হতো তাকে।
★
ডাইনিং টেবিলে জেভিনের মুখোমুখি অপর দিকের চেয়ারে বসে আনমনে খাবার খেয়ে চলেছে এলারা। মুখ ভর্তি খাবার ঢুকানোর ফলে গাল দুটো কেমন কাঠবিড়ালির মতো ফুলে আছে। জেভিন খাওয়া বাদ দিয়ে একধ্যানে তাকিয়ে আছে সেদিক। সে কি এভাবে এভাবে লিটল কুইন ডাকে তার লাভ কে?! উহু মোটেও না। তার কুইন তো সত্যিই লিটল। জেভিনের লিটল প্রিন্সেস।
মুখের খাবারটুকু শেষ করে এলারা মাথা তুলে বলল,
" জেভিন আম....."
আঁতকে ওঠলো এলারা। মুখের কথাটুকুও সম্পূর্ণ করতে পারলো না বেচারা। জেভিনকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো অষ্টাদশী। তা নজর এড়ালোনা জেভিনের। খানিক হেসে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে হাস্কি স্বরে প্রত্যুত্তর করে ওঠলো,
" ইয়েস প্রিন্সেস "
গলা শুকিয়ে কাঠ হলো মেয়েটার। এতো সুন্দর করে কথা বলতে হবে কেন লোকটার! বুকের ভেতরটা কেমন ধরফর করছে এলারার। এখন মুখ দিয়ে কথা বের করবে কিভাবে সে! এদিক ওদিক চাইলো এলারা। হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরোটা পানি সাবাড় করে দিলো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অতঃপর রয়েসয়ে বলল,
" বাসা থেকে আমার জিনিসপত্র গুলো আনার প্রয়োজন ছিলো জেভিন "
সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল এলারা। বাদামী গভীর চোখ জোড়ার পানে বেশিক্ষণ দৃষ্টি মিলিয়ে রাখতে পারে না সে। অজানা এক লজ্জা এসে ভর করে এলারাকে।
" তোমার আর্টের সকল সামগ্রী তো আনা হয়েই গেছে অলরেডি "
জেভিনের দায়সার উত্তর। এলারা হাসফাস করে ওঠলো। গাইগুই করতে করতে বলে ওঠলো,
" সেসব না জেভিন। আমার জামাকাপড়গুলো ওই বাসাই পড়ে আছে। ওগুলো না আনলে পড়বো কি আমি? "
চামচ ধরে রাখা হাত থেমে গেলো জেভিনের। মাথা তুলে তাকালো এলারার পানে। কেমন এদিক ওদিক তাকাচ্ছে আর হাসফাস করছে মেয়েটা। কপাল কুঁচকালো তার।
" কেন? এতোদিন যা পড়ে ছিলে তাই পড়বে! "
হতবুদ্ধির ন্যায় এলারা তাকালো জেভিনের পানে।
" এগুলো তোমার শার্ট জেভিন "
" সো হোয়াট? "
জেভিনের উত্তরে এক আকাশ পরিমাণ হতাশ হলো এলারা।
" কতোদিন এভাবে তোমার কাপড় পড়বো আমি? "
জেভিন গ্লাস নিয়ে পানি খেতে খেতে গা ছাড়া ভাব নিয়ে বলল,
" যতোদিন বেঁচে থাকবে "
তব্দা খেয়ে গেলো এলারা। লোকটা যা বলছে ভেবেচিন্তে বলছে তো! বিস্ময়ের চোটে মেয়েটা বলেই বসলো,
" এ্যাঁ! "
জেভিন এঁটো প্লেট নিয়ে বসা থেকে ওঠতে ওঠতে বলে ওঠলো,
" এ্যাঁ নয় হ্যাঁ। বিক'জ ইউ লুক সো মাচ প্রিটিয়া'র ইন মাই শার্ট, সুইটহার্ট.... সো আই ডোন্ট সি এনি রি'জন টু ব্রিং ইয়োর ক্লো'থস ব্যাক। "
বলেই হতবুদ্ধের মতো চেয়ে থাকা এলারাকে দুষ্টু হেসে চোখ মেরে গটগট করে কিচেনে চলে গেলো জেভিন। থম মেরে বসে রইলো এলারা। হঠাৎ করেই একরাশ লজ্জা এসে ভর করলো মেয়েটার ওপর। নরম গালদুটো লালিমায় ভরে ওঠলো। কথা বলার ভাষা হারিয়ে ফেলল বোধহয় মেয়েটা। বিয়ের এই কটাদিন জেভিন এমন করে নানাভাবে এলারাকে লজ্জায় ফেলেছে। আর মেয়েটা কেও দেখো রাগ আর অস্বস্তি হওয়ার বদলে সে লজ্জায় প্রতিবার কাবু হয়েছে। এই লজ্জা বুঝি আর রাখার জায়গা খুঁজে পায় না মেয়েটা।
তখনই কিচেন থেকে ভেসে এলো জেভিনের উচ্চস্বরে কন্ঠস্বর,
" লজ্জা পাওয়া বাদ দিয়ে তারাতারি খাওয়া শেষ করো ডার্লিং। রাতে চন্দ্রবিলাশ করতে বের হবো "
এতো এতো সম্মোধনে মেয়েটার মরি মরি অবস্থা। এবারের বেলায় একেবারে মুখের সামনে খাবার তুলে যেই চামচটা সামনে নিয়েছিলো সেটাও হাত থেকে ধপ করে প্লেটের ওপর পড়ে গেলো।
★
বাগানে পেতে রাখা কাঠের বেঞ্চিটায় পাশাপাশি বসে আছে জেভিন আর এলারা। পূর্ণ চাঁদের উজ্জ্বল কিরণ এসে সম্পূর্ণ জেভিনের ওপর পড়ছে। জেভিন ইচ্ছাকৃত ভাবেই এলারাকে তার জায়গায় বসতে দেয়নি। চাঁদ কেনো তার কুইনকে স্পর্শ করবে?! এই অধিকার দেখানো স্পর্ধা হয় কি করে! সে যেখানে ঠিকমতো তার কুইনকে স্পর্শ করে দেখতে পারলো না সেখানে এরা কোন ছাড়!
এলারা আড়চোখে বেঞ্চে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে থাকা জেভিনকে দেখে নিলো। মনের মধ্যে উঁকি দেওয়া প্রশ্নগুলো কি করবে সে?! করেই দেখা যাক জেভিন কি বলে! যেই ভাবা সেই কাজ, মধ্যকার নিরবতা কাটিয়ে এলারা মাথা নত করে নরম স্বরে ডেকে ওঠলো,
" জেভিন... "
তৎক্ষনাৎ উত্তর ভেসে এলো জেভিনের থেকে,
" ইয়েস মাই প্রিন্সেস..! "
মাথা তুলে ঘাড় বাঁকিয়ে জেভিনের দিকে এলারা তাকাতেই দেখতে পেলো জেভিনের দৃষ্টি এখন তার দিকে। চাঁদের কিরণে জেভিনকে কেমন মায়াবী রাজপুত্রের মতো দেখতে লাগছে। শুভ্র গায়ের রংটা যেনো আরও উজ্জ্বল হয়ে ওঠেছে তাতে। বাদামী চোখজোড়া জ্বলজ্বল করছে। কিন্তু সেই চোখজোড়া দিয়ে তার ভেতরকার অবস্থান বোঝা বড় দায়।
এলারা পুনরায় মাথা নিচু করে ফেলল। মিনমিনে কন্ঠে বলল,
" তোমাকে আমার কিছু প্রশ্ন করার ছিলো জেভিন "
মুহূর্তেই জেভিনের ভাবভঙ্গি পাল্টে গেলো। গম্ভীর হলো তার মুখভঙ্গি। দৃষ্টি হলো তীক্ষ্ণ আর চোয়াল হলো শক্ত। কন্ঠ তার একদম স্বাভাবিক। সকল মাধুর্য ঢেলে বলল ,
" ইয়েস মাই লাভ "
এটার জন্যই যেনো অপেক্ষা করছিলো এলারা। জেভিনের দিকে ঘুরে তাকিয়ে বলে ওঠলো,
" চার্চে বিয়ের দিন আমাদের ওয়েডিং ড্রেস ওখানে কিভাবে আসলো জেভিন? বিয়েটা তো হঠাৎ করেই.... "
এলারাকে আর বলার সুযোগ দিলো না জেভিন। তার আগেই এলারাকে প্রচন্ড অবাক করে দিয়ে জেভিন এলারার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লো। চোখে মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠেছে তার। জেভিন এলারার হাত দুটো আঁকড়ে ধরলো। ব্যথাতুর কন্ঠে এলারার চোখের দিকে তাকিয়ে বলে ওঠলো,
" আ'ই নিউ দ্যাট তুমি একদিন না একদিন এই প্রশ্নগুলোই আমাকে করবে। শুনো তাহলে "
এলারা শুকনো ঢোক গিলে মাথা নাড়তেই জেভিন বলতে শুরু করলো,
" ছোট থেকেই আমি অরফানেজে বড় হয়েছি। আমার বাবা - মা কোথায়, আদৌ আছেন কিনা সেসব কিচ্ছু জানিনা আমি। অরফানেজে থাকলেও সবসময় অবহেলায় দিন কাটতো আমার। আমি চুপচাপ এক জায়গায় বসে থাকতাম বলে অন্যান্য বাচ্চারা আমাকে নিয়ে মজা করতো, মারধরও করতো। তখন থেকেই বুঝতে পারলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি একা বড্ড একা আমি। কেউ আমাকে একটু আদর করে কাছে টেনে নেয়নি ভালোবাসেনি। "
থামলো জেভিন চোখ দুটো কেমন তার ঝাপসা হয়ে এসেছে। এলারার দৃষ্টি জেভিনের পানে। বুকের ভেতরটা হাহাকারে ভরে ওঠেছে তার। সেও তো এমন একটা দিন পার করে এসেছিলো। তাও তো জীবনের দশটা বছর সে তার বাবা - মায়ের ভালোবাসাটুকু পেয়েছে কিন্তু জেভিন! সে তো তাও পায়নি!
জেভিন পা মুড়ে মাটিতে বসে পড়লো। একপলক তাকালো এলারার ছলছল করা চোখের দিকে। অতঃপর পুনরায় বলতে শুরু করলো,
" ছোট থেকে আর্টের প্রতি বরাবরই প্রচন্ড ঝোঁক ছিলো আমার। তারপর যখন বড় হলাম তখন নিজের পরিচয় বানানোর প্রয়োজন মনে করলাম। ছোটখাটো নিজ সৃজনশীলতায় গড়া বস্তুগুলো বিক্রি করা শুরু করি। সেটা দিয়ে যা ইনকাম হতো তা দিয়ে ভালো ইন্সটিটিউটে প্রশিক্ষন নিয়েছি। সেখান থেকেই আমার এই শিল্পী হওয়ার যাত্রা শুরু। তারপর সেই অরফানেজ ছেড়ে সকল মানুষের কোলাহল থেকে দূরে এখানে বাড়ি কিনলাম।
একাকীত্ব জীবন কাটাতে লাগালাম। আমার এই চুপচাপ থাকা স্বভাবটাকে মানুষ পছন্দ করতো না। সকলে আমার কাছ থেকে দূরে দূরে থাকতো। তখন নিজেকে বড্ড অসহায় মনে হতো জানো। খুব কষ্ট হতো। তাই মানুষের থেকে যতো পারতাম দূরে দূরে থাকতাম। প্রয়োজন না হলে কথাই বলতাম না। আর্ট ইন্সটিটিউটেও নিজের মতো যেতাম আসতাম স্টুডেন্টদেরকে শেখাতাম এতোটুকুর মধ্যেই আমার জীবন সীমাবদ্ধ ছিলো। তারপর একদিন.... "
" তারপর... তারপর কি হলো? "
এলারার উৎসুক কন্ঠে চোখ তুলে তাকালো জেভিন। অসহায় চেহারায় মুচকি হেসে বলে ওঠলো,
" তারপর একদিন ইন্সটিটিউটে তোমার দেখা পেলাম। প্রথমে খুব রাগ হয়েছিলো জানো বার্বিগার্ল। তারপর তোমাকে দেখার পর আমার বুকের বাঁ পাশটায় যে কি হলো....! তোমাকে বড্ড আপন মনে হলো আমার। মিস সুজানার কথায় বুঝতে পারলাম আমার মতো তোমারও কারোর কাছে কোনো মূল্য নেই। অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে তোমায়। সেদিন থেকেই তোমার প্রতি অদৃশ্য এক টান অনুভব হতে লাগলো আমার।
তারপর মনে মনে ভেবেও নিয়েছিলাম আমার মনের কথা সব খুলে বলবো তোমায়। তোমাকে বিয়ের প্রস্তাব দিবো। সেদিন মিস সুজানাকে হসপিটালে দেখেই একটা জরুরি কাজে বেড়িয়ে যেতে হয়েছিলো আমায়। ফেরার পথে দোকানে সেই ওয়েডিং ড্রেসগুলো চোখে পড়লো আমার। একজোড়া কাপলের। বড্ড ইচ্ছা হলো আমার সেগুলো দেখে তোমার সঙ্গে সুখে একটা সংসার করার। স্বপ্ন দেখলাম নতুন করে। ভেবেছিলাম যদি তুমি রাজি নাও হও তাও আমি সেগুলো নিজের কাছে সারাজীবন রেখে দিবো। স্বপ্ন দেখতে ক্ষতি কি বলো!
সেগুলো কিনে আমি ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম। জানিনা তুমি খেয়াল করেছো কিনা। কিন্তু ড্রেসগুলো প্যাকেট করা আমার গাড়ির ফ্রন্ট সিটেই ছিলো। তখনই একজন মেয়ের চিৎকার শুনতে পাই। হেল্প চাইছে মেয়েটা। সেখানে গিয়েই দেখি তোমাকে ঘিরে কতোগুলো লোক দাঁড়িয়ে আছে। খারাপ ভাবে হাত দিতে চাইছে তোমাকে। আর তারপরের ঘটনাগুলো তো তোমার সবই জানা।
সেই ঘটনার পর তোমাকে আর হারাতে ইচ্ছে করলো না আমার। আমি নাহয় একজন পুরুষ মানুষ জীবন পার করে দিতে পারবো। কিন্তু তুমি? তোমাকে তো নানাভাবে খারাপ লোকেরা হেনস্তা করার সুযোগ খুঁজবে। আমি সেটা কি করে হতে দেই? যেখানে তুমি আমার হৃদয়ে বাস করা প্রেয়সী। ভালোবাসার মানুষের ক্ষতি হতে কি করে দেখবো আমি? তাই তোমাকে সোজা বিয়ের কথাই বলে দেই। "
অবশেষে থামলো জেভিন। এলারা বাকরুদ্ধ। বুকের ভেতরটা অদৃশ্য এক যন্ত্রণায় কেমন ছটফট করছে। একটা মানুষ এতোটা কষ্ট পেয়ে এই পর্যন্ত এসেছে! তার ভালোর কথা চিন্তা করে এতোকিছু করলো!? লোকটা তাকে নিয়ে একটু সুখই তো খুঁজতে চেয়েছিলো আর সে কিনা...!
উরুতে উষ্ণ তরল কিছুর স্পর্শ পেতেই চমকে ওঠলো এলারা। তাকাতেই দেখতে পেলো এলারার কোলে মাথা রেখে নিরবে অশ্রু বিসর্জন দিচ্ছে জেভিন। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠলো এলারার। সইতে না পেরে এলারাও ফুঁপিয়ে ওঠলো। জেভিন মাথা তুলে তাকিয়ে ব্যস্ত কন্ঠে বলে ওঠলো,
" হেই ওয়া'ই আর ইউ ক্রা'য়িং? প্লিজ ডো'ন্ট ক্রাই, মাই লাভ! "
এলারা ঝাঁপিয়ে পড়লো জেভিনের ওপর। জেভিনের গলা জড়িয়ে ধরে কান্নারত কন্ঠে বলে ওঠল,
" আ'ম সরি জেভিন। আ'ম রিয়্যা'লি সরি। তোমাকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না!? আমি আর কক্ষনো এমন করবো না প্রমিস। "
হালকা হাসলো জেভিন। এলারাকে বেঞ্চি থেকে নামিয়ে নিজের কোলের ওপর বসালো। অতঃপর হালকা করে জড়িয়ে ধরে হালকা হেসে বলল,
" উহু! এইযে তুমি আমাকে এভাবে আগলে নিলে, কষ্টগুলো এখন আমার কাছে আর কষ্টই মনে হচ্ছে না প্রিটিগার্ল ট্রাস্ট মি "
জেভিনের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরলো এলারা। হাসলো জেভিন। আলতো হাতে এলারার খোলা চুলগুলো নিজের মুঠোয় নিয়ে নাকের কাছে নিলো। অতি সাবধানে গভীর শ্বাস টানলো। মিষ্টি সুঘ্রাণটুকু গ্রহন করলো জেভিন। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো বক্র হাসি। তর্জনী আঙুলের ডগায় চোখের পানির এক বিন্দু নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে টোকা মেরে ছিটকে ফেলল জেভিন।
" মিঠু তাহলে কি করে গেলো চার্চে? "
মুহূর্তেই ভাবমূর্তি পাল্টে ফেলল জেভিন। এলারা জেভিনের ঘাড় থেকে মুখ তুলে তাকিয়েছে তার পানে। কেঁদেকুটে বেহাল দশা। নাকের ডগা লাল হয়ে টুকটুক করছে। চোখের পাপড়ি গুলো চোখের পানিতে ভিজে একটার সঙ্গে আরেকটা লেপ্টে আছে। জেভিন এলারার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
" সেদিন হসপিটাল থেকে বেড়িয়ে ইন্সটিটিউটেি গিয়েছিলাম আমার জরুরি কাজে। সেখানে গিয়ে মিঠুর অনবরত চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখতে পারি স্টুডেন্টরা মিঠুকে নানা ভাবে জ্বালাতন করছে। ঠিকভাবে খেতে পর্যন্ত দিচ্ছে না। যেই টিচার মিঠুকে নিজের কাছে রাখেন তিনি সামনে থাকা সত্ত্বেও কিছু বলছেন না। আরও সেসব এনজয় করছে।
তাই মিঠুকে আমি নিয়ে আসি। আমার এখানে আনলেও আমি ঠিকভাবে যত্ন করতে পারবো না, খেয়াল রাখতে পারবো না বিধায় ওকে চার্চে রেখে এসেছিলাম। সেখানে সিস্টাররা ওকে আরও ভালো যত্ন করতো ভেবে "
এলারা নাকের পাটা ফুলিয়ে বলে ওঠলো,
" তুমি আমাকে আগে কেন বলো নি এসব? তাহলে আচ্ছা মতো করে কয়েকটা কথা শুনিয়ে আসতাম ওদেরকে। মিঠু কতো কষ্ট পেয়েছে বলো "
এলারার কথায় মাথা নাড়লো জেভিন। তারপর কিছুক্ষণ মৌন থেকে ডেকে ওঠলো,
" হানি.. "
ভেজা নয়নে এলারা জেভিনের দিকে তাকাতেই জেভিন মাথা নত করে বাচ্চাদের মতো আবদার করে বলে ওঠলো,
" তোমাকে একটু জড়িয়ে ধরব?তোমাকে পাশে নিয়ে আমি সবকিছু আজ ভুলে যেতে চাই। যদি তোমার ইচ্ছা না থেকে তাহলে তোমায় আমি জোর করবো না প্রমিস। "
ঠোঁটে ঠোঁট চেপে জেভিনের বাচ্চামো আবদারটুকু শ্রবণ করলো এলারা। জেভিন দীর্ঘশ্বাস ফেলল। আর তক্ষুণি জেভিনকে অবাক করে দিয়ে এলারা জেভিনের গলা জড়িয়ে ধরলো শক্ত করে। অবাক হতে গিয়েও নিঃশব্দে হাসলো জেভিন। সেও জড়িয়ে ধরলো এলারাকে। মুখ গুঁজলো এলারার ঢেউ খেলানো চুলের ভাঁজে।
চলবে....
