#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৬
বিছানার ওপর গুটিশুটি মেরে বসে আছে এলারা। পড়নে সফেদ রাঙা জেভিনেরই শার্ট। যেটা কিনা এলারার হাঁটু অব্দি নেমেছে। হাফ কার্ল চুলগুলো ভেজা। জেভিন গিয়েছে খাবার আনতে। রাত তিনটা বেজে পাঁচ মিনিট। চার্চে হুট করে মিঠুকে দেখেই চরম অবাক হয়েছিলো এলারা। চার্চে মিঠু আসবে কি করে? তারপরেি সেখান থেকে ফেরার সময় সঙ্গে করে মিঠুকে নিয়ে চলে এসেছে এলারা। মিঠুর খাঁচাটা জেভিনের রুমের এক কোণায় থাকা টি টেবিলের ওপর রাখা। বসে বসে কেমন ঝিমাচ্ছে প্রাণীটা।
তখনই ট্রে হাতে রুমে প্রবেশ করলো জেভিন। পড়নে তার কালো টিশার্ট আর নিচে কালো ট্রাউজার। আধভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়ে আছে। ঠোঁটের কোণ বেয়ে ফুটে আছে কিঞ্চিৎ হাসি। এলারার সামনে ট্রে টা রাখতেই দৃষ্টি ঘুরালো এলারা। সঙ্গে সঙ্গে জেভিনের চোখে দৃষ্টি মিলিত হলো তার। দ্রুত চোখ ফিরিয়ে নিলো এলারা। জেভিন হালকা হেসে এলারার মুখোমুখি বিছানার ওপর বসলো। চামচে খাবার তুলে এলারার মুখের সামনে ধরতেই চমকে ওঠলো এলারা। আমতা আমতা করে বলে ওঠলো,
" আম আমি নিজে খেতে পারবো "
ভ্রু জোড়া কুঁচকে এলো জেভিনের। চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। গলার শিরাগুলো কেমন টানটান হয়েছে। হাতের চামচটা শক্ত করে চেপে ধরলো জেভিন। তবুও এলারার মুখের সামনে থেকে সরালোনা সেটা। কেন তার হাত থেকে খেলে কি এমন হবে? ঘন ঘন শ্বাস ফেলল জেভিন। ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলে ওঠলো,
" আমি জানি তো তুমি খেতে পারবে। কিন্তু একমাত্র বউকে আদর যত্ন করে একটু খাইয়ে দিলে এমন কিছু তো হবে না তাই না। "
বলেই এলারার মুখের সামনে আরেকটু এগিয়ে দিলো খাবার সমেত চামচটা। এলারা হাসফাস করে ওঠলো। হাত কচলাতে লাগলো মেয়েটা। এভাবে হুট করে মুখের ওপর না বলাটাও তো কেমন অভদ্রের মতো কাজ করা হবে। এলারা আড়চোখে একপলক জেভিনকে দেখে নিয়ে মুখে খাবার তুলে নিতেই মুচকি হাসলো জেভিন।
খাবার চিবুতে চিবুতে এলারা মিনমিনে কন্ঠে বলে ওঠলো,
" আপনি খাবেন না স্যার? "
" অন'লি জেভিন মাই লাভ "
চোখ তুলে তাকালো এলারা। জেভিন কেমন ঠোঁটের কোণায় দৃঢ় হাসি ফুটিয়ে রেখেছে। এলারাকে সংশোধন করে দিয়ে পুনরায় বলে ওঠলো,
" এখন থেকে জেভিন বলে ডাকবে কেমন! আর আপনি আপনি না তুমি করে বলবে ইট'স সাউ'ন্ডস গুড "
এলারা মাথা নেড়ে বলল,
" আই উই'ল ট্রাই "
" দ্যাট'স মাই গুড গার্ল "
বলেই এক গাল হেসে আরেক চামচ খাবার এলার মুখে তুলে দিলো জেভিন। চুপচাপ আর কোনো বাক্য ব্যয় না করে খেতে লাগলো এলারা।
.........
খাটের সঙ্গে আধশোয়া হয়ে বসে আছে এলারা। এলারাকে খাইয়ে জেভিন নিচে গিয়েছে। মাথায় চলছে নানা ধরনের প্রশ্ন। জেভিনকে সবকিছু জিজ্ঞেস করতে হবে তাকে। সবকিছু এতো তারাতারি ব্যবস্থা কি সত্যিই করা যায়? বড়সড় হাই তুলল এলারা। জেভিনের জন্য অপেক্ষা করতে করতে চোখের পাতাদুটো কেমন ভারী হয়ে আসছে তার। চেষ্টা করেও চোখ মেলে রাখতে পারছেনা এলারা। বালিশের সঙ্গে মাথা ঠেকাতেই চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো এলারার।
ধীরে ধীরে চোখের পাতাটা বুজে এলো তার। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেলো এলারা। মাথাটা এক পাশে হেলে পড়লো তার। তখনই রুমে নিঃশব্দে প্রবেশ করলো জেভিন। ধীর পায়ে এগিয়ে এলো এলারার দিকে। খাটের একদম কাছ ঘেষে দাঁড়িয়ে এলারাকে টেনে ধরতেই জেভিনের ওপর ঢলে পড়লো এলারার মাথাটা। ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন।
ঝুঁকে গিয়ে এলারাকে পাঁজাকোলে তুলে নিলো জেভিন। মুহূর্তেই ভ্রু উঁচালো সে। এলারার মখমলের ন্যায় শরীরটায় একবার চোখ বুলালো জেভিন। এলারার ছিমছাম নরম শরীরটা কোলের মধ্যে একবার উপরে তুলল তো আরেকবার নিচে নামালো। ঠোঁট কামড়ে হাসলো জেভিন। এলারার ঘুমন্ত শরীরটা বিছানায় শুইয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো জেভিন। ঝুঁকে গিয়ে এলারার চেহারায়।দৃষ্টি স্থির হলো তার। এলারার গালে আঁকিবুঁকির করতে করতে জেভিন হিসহিসিয়ে বলে ওঠলো,
" হ্যাভ ইউ ফলে'ন অ্যাস্লিপ, সুইটহার্ট? "
এলারার থেকে কোনো উত্তর ভেসে এলো না। হেসে ওঠলো জেভিন। সোজা হয়ে দাঁড়িয়ে রুমের লাইট বন্ধ করতেই পুরো রুম জুড়ে অন্ধকারে ছেয়ে গেলো। অন্ধকার কাটানোর জন্য ব্যালকণির কাঁচের স্লাইডিং ডোর দিয়ে ঠিকরে আঁছড়ে পড়ছে চাঁদের উজ্জ্বল কিরণ। বিরক্তিতে কপাল কুঁচকে গেলো জেভিনের। গটগট করে হেঁটে এগিয়ে গেলো সেদিক। নিকষকালো আকাশে কেমন জ্বলজ্বল করছে চাঁদটা। দাঁতে দাঁত চেপে চাঁদের দিকে তাকিয়ে চরম বিরক্তিতে জেভিন বলে ওঠলো,
" ইউ আর সাচ অ্যান অ্যানো'য়িং থিং "
বলেই চরম আক্রোশে স্লাইডিং ডোরের সফেদ পর্দাটা শব্দ করে টেনে দিলো জেভিন। পুরো রুম আধো অন্ধকারে ঢুবে গেলো মুহূর্তেই। ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁটের কোণায় হাসি লেপ্টে এলারার দিকে পুনরায় ফিরে এলো জেভিন। মাথা থেকে পা অব্দি একপলক পরখ করে নিলো। অতঃপর বিছানার এক কোণে থাকা সাদা চাদরটা এলারার বুক থেকে হাঁটু অব্দি জড়িয়ে দিলো। হাঁটু মুড়ে বিছানায় কঁনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে এলারার পায়ের কাছে বসে পড়লো জেভিন।
এলারার শুভ্র রাঙা পায়ে নজর বুলালো সে। ওমন তুলার ন্যায় শরীরটা সারাদিন তার কোলে থাকলে মন্দ হয় না! পাঁজাকোলে তুলে সারা বাড়ি তার বার্বিগার্লকে নিয়ে ঘুরবে, কাছাকাছি থাকবে, সে তার বার্বিগার্লের স্পর্শ অনুভব করতে পারবে! তার বার্বিগার্লের শরীরের মিষ্টি সুঘ্রাণ নিতে পারবে কতো ভালো হবে তাই না!? কিন্তু.... কপাল কুঁচকে গেলো জেভিনের। কিন্তু তার বার্বিগার্ল তো এতো সহজে তার কোলে ওঠতে চাইবে না। মাথার চুল টেনে ধরলো জেভিন। কিন্তু সে তো তার বার্বিগার্লের কাঠাকাছি থাকতে চায় সবসময়। একটু আদুরে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তার বার্বিগার্ল তো এটা মানবে না!
মুহূর্তেই মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেলো জেভিনের। গভীর দৃষ্টি দিলো এলারার শুভ্র উন্মুক্ত পায়ের দিকে। ঠোঁটের কোণায় বক্র হাসি ফুটে ওঠলো তার। বিছানায় মাথা রেখে ঠোঁট কামড়ে হেসে ওঠলো জেভিন। যদি পা দিয়ে হাঁটতেই না পারে তাহলে তো তার কোলে ওঠা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না তার বার্বিগার্লের! কিটকিটিয়ে হেসে ওঠলো জেভিন।
★
চোখে মুখে সকালের নরম স্নিগ্ধ আলো এসে পড়তেই ঘুম ভেঙে গেলো এলারার। পিটপিট করে চোখ খুলতেই চমকে ওঠলো মেয়েটা। ধরফরিয়ে শোয়া থেকে ওঠে বসলো তক্ষুনি। জেভিন এলারার মুখের ওপর ঝুঁকে ছিলো। মুচকি হেসে সোজা হয়ে দাঁড়িয়েই এলারার কানের পেছনে সামনে আসা চুলগুলো গুঁজে দিয়ে বলে ওঠলো,
" গুড মর্নিং প্রিটিগার্ল। আশা করি ঘুম ভালো হয়েছে তোমার "
ফুস করে শ্বাস ফেলে এলারা মাথা নেড়ে পাল্টা প্রত্যুত্তর করল,
" মর্নিং "
চমৎকার হাসলো জেভিন। সকালের স্নিগ্ধ আলোয় চোখ ধাঁধিয়ে গেলো তাতে এলারার। বাছবিচার না করেই কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে রইল জেভিনের দিকে। জেভিনের অ্যাডম'স অ্যাপলটা হঠাৎই চোখ কাড়লো এলারার। হঠাৎ কি হলো কে জানে! সেটা হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে বড্ড ইচ্ছা হলো এলারার। এক ধ্যানে তাকিয়েই রইল সেদিক। ঠোঁট বাঁকিয়ে খানিক হাসলো জেভিন এলারার এমন দৃষ্টি দেখে। তার কুইনকে কিছুটা লজ্জায় ফেললে কেমন হয়! জেভিনের যেই ভাবা সেই কাজ। গলা খাঁকড়ি দিয়ে বলে ওঠলো ,
" দ্রুত ফ্রেশ হয়ে আসুন ম্যাডাম। আমাকে সারাজীবন দেখতে পারবেন। বললে সারাদিন রাত পুতুলের মতো আপনার সামনে পরে নাহয় বসে থাকবো তখন নাহয় মন ভরে আমার সব আকর্ষিত জিনিসগুলো দেখে নিবেন "
জেভিনের কথায় নিজের হুশে ফিরলো এলারা। তৎক্ষনাৎ দৃষ্টি ঘুরিয়ে ফেলল। গাল দুটো লাল হয়ে ওঠলো তার। ইশশ কি বাজে একটা কাজ করছিলো সে! বিছানা থেকে নেমে এই লজ্জাকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য দ্রুত ওয়াশরুমে ঢুকে গেলো এলারা। নিঃশব্দে হেসে ওঠলো জেভিন। বিছানা গুছিয়ে রুম থেকে বেড়িয়ে গেলো সে।
★
খালি পায়ে পাশাপাশি হাঁটছে জেভিন আর এলারা। সবুজ ঘাসের ওপর চিকচিক করছে শিশির কণা। ব্রেকফাস্ট করেই দুজন বাড়ির বাগানে হাঁটতে বেড়িয়েছে। অবশ্য প্রস্তাবটা জেভিনেরই ছিলো বলা চলে। খাওয়া শেষে জেভিন হঠাৎ করেই এলারার কাছে এসে বাচ্চাদের মতো আবদার জুড়ে বসলো। যেনো বাগানে খালি পায়ে পাশাপাশি হাঁটে। সহসাই এমন আদুরে আবদারে আর না করতে পারেনি এলারা। এখন বলতে গেলে তার ভালোই লাগছে হাঁটতে।
এলারার মুখভঙ্গি যতোটা ফুরফুরে জেভিনের তার ঠিক উল্টোটা। চোয়াল শক্ত হয়ে আছে তার। চোখের দৃষ্টি কেমন তীক্ষ্ণ। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ। জেভিনের মাথা নিচু। তার সম্পূর্ণ দৃষ্টি এলারার প্রতিটি কদমে। তার বার্বিগার্লের স্পর্শ খুব আরাম করে অনুভব করছে ওই ঘাসগুলো। সে যেটা পাচ্ছে না সেটা ওরা কেন এতো সহজেই পেয়ে যাচ্ছে!? ওই ঘাসগুলোকে একটুও সহ্য হচ্ছে না তার। তারা কেন স্পর্শ করবে তার বার্বিগার্লকে। হোয়াই?!
" আজকের ওয়েদার টা কতো সুন্দর তাই না জেভিন? "
থমকে গেলো জেভিন। চোখ তুলে তাকাতেই দেখতে পেলো এলারা কেমন ঠোঁট কামড়ে একটু পর পর তার দিকে তাকাচ্ছে। মনটা আচমকাই কেমন খুশিতে রূপ নিলো। এক ভালো লাগা অনুভব হলো জেভিনের। তার বার্বিগার্ল তার নাম ধরে ডাকছে! ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। মাথা চুলকে নিম্নাংশের ঠোঁট কামড়ে এলারাকে চোখ টিপ দিতেই থতমত খেয়ে গেলো মেয়েটা। অজানা এক লজ্জা এসে ঘিরে ধরলো তাকে। মাথা নত করে ফেলল তখনই। শব্দহীন হেসে ওঠলো জেভিন। আর তক্ষুনি ভ্রু কুঁচকে গেলো জেভিনের। আঁতকে ওঠে বলে ওঠলো,
" ওহ মাই গড! "
তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো এলারা। জিজ্ঞাসু কন্ঠে বলল,
" কি হয়েছে? "
জেভিন মাথায় হাত দিয়ে বলে ওঠলো,
" ওভেনে কেক বেক হতে দিয়েছিলাম। কেমন স্মেল পাওয়া যাচ্ছে। ওহ গড! "
বলতে দেরী জেভিনের দৌঁড়ে বাড়ির দিকে দৌঁড় দিতে দেরী হলো না। পিটপিট করে জেভিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল এলারা। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে পেছন ঘুরে একা একাই ধীর পায়ে হাঁটতে লাগলো এলারা।
কোমড়ে হাত দিয়ে অসহায় চোখে সামনে থাকা কাপ কেকগুলোর দিকে তাকিয়ে আছে জেভিন। পুড়ে দিয়ে একদম খাওয়ার অযোগ্য হয়ে গেছে। ফুস করে শ্বাস ফেলল জেভিন। হাতে ট্রে টা উঠিয়ে নিয়ে বিনের কাছে এগিয়ে গেলো সে। বিনে যখনই কেকগুলো ফেলতে যাবে তখনই বাগান থেকে ভেসে এলো এলারার চিৎকার,
" আহহহ! জেভিন!!! "
থমকে গেলো জেভিন। হাতে থাকা ট্রে টা দ্রুত টেবিলের ওপর রেখে ছুটে গেলো বাগানের দিকে। বাগানে আসা মাত্রই দেখতে পেলো এলারা পায়ে হাত দিয়ে মাটিতে বসে আছে। চোখ দিয়ে ঝরঝর করে ঝর্নার ন্যায় নোনা জল গড়িয়ে পড়ছে তার। উন্মাদের মতো জেভিন এলারার দিকে ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে। এলারাকে কোলে তুলে নিজের উরুর ওপর বসিয়ে বলে ওঠলো,
" কি হয়েছে বার্বিগার্ল? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমাকে বলো। কোথায় কষ্ট হচ্ছে?! "
এলারা ফোপাঁতে ফোঁপাতে তর্জনী দিয়ে তার পা দেখাতেই সেদিক তাকালো জেভিন। ঘাষের ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে এদিক সেদিক কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোই এলারার দুই পায়ে ঢুকে গিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। জেভিন এলারার পায়ে ধরতেই ব্যথায় কুকড়ে ওঠলো অষ্টাদশী। হু হু করে কেঁদে ওঠলো মেয়েটা। জেভিনের কাঁধে হাত দিয়ে তার টিশার্ট খামঁচে ধরলো এলারা। কাঁদতে কাঁদতে বলে ওঠলো,
" খুব লাগছে জেভিন "
জেভিন একপলক এলারার কান্নারত মুখপানের দিকে তাকিয়ে আরেকবার জঘন্য ভাবে কাঁচে কেটে যাওয়া পা দুটোর দিকে অসহায় চোখে তাকালো । তারপর কিছু না ভেবেই এলারাকে পাঁজাকোলে তুলে নিলো। জেভিনের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে এলারা।
জেভিন বাড়ির দিকে পা বাড়ালো তৎক্ষনাৎ। বাড়ির মেইন দরজা পেড়িয়ে ভেতরে ঢোকার সময় এলালার দিকে এক পলক তাকিয়ে অগোচরে বাঁকা হাসলো জেভিন।পরমুহূর্তেই চোখে মুখে ফুটিয়ে তুলল অসহায় ও কষ্টের ছাপ।
চলবে......
