#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৫
" এসব আপনি কি বলছেন স্যার? "
কান্না ভুলে বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে গেছে এলারার। নিজের কানকেই যেনো বিশ্বাস করে ওঠতে পারছে না মেয়েটা। জেভিনের মাথা নিচু। এলারার হাতদুটো আরও শক্ত করে চেপে ধরলো জেভিন। থরথর করে থেকে থেকে কেঁপে ওঠছে তার সুদীর্ঘ দেহ। কাঁপা কাঁপা কন্ঠে বলে ওঠলো,
" আ- আই নো আই সেই'ড সাম'থিং টেরিবে'ল। কিন্তু বিশ্বাস করো, জাস্ট লাইক ইউ, আ'ম ডেসপেরে'টলি অ্যালো'ন ইন দিস ওয়ার্ল'ড "
বুক কেঁপে ওঠলো এলারার। জেভিনের কন্ঠস্বর বড্ড ভঙ্গুর মনে হলো তার কাছে। জেভিন পুনরায় বলতে লাগল,
" এই সমগ্র পৃথিবীতে আমার একাকীত্ব জীবনে আমি তোমাকে চাই এলারা। আমরা কি পারিনা আমাদের একাকীত্ব জীবনের ইতি টানতে? ট্রাস্ট মি এলারা আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো আমার অধিকার খাটাতে চাইবো না। তুমি অন্তত আমার এই অন্ধকার জীবনে আলোর পথপ্রদর্শক হয়েই থেকো। তোমার দিকেও কেউ আর হাত বাড়ানোর সাহস পাবে না কোনোদিন। তোমাকে অসম্মান করতে পারবে না "
আচমকাই এলারা তার হাতের পিঠে উষ্ণ কিছুর স্পর্শ পেতেই বাকরুদ্ধ হয়ে গেলো। চমকে হাতের দিকে তাকাতেই দেখতে পেলো জেভিনের চোখের নোনা জলে তার হাত ভিজে ওঠেছে। এমন হঠাৎ প্রস্তাবে কি করা বা বলা উচিত তার বিন্দুমাত্র ধারণা নেই এলারার মাঝে। কিন্তু একাকীত্ব জীবনের যন্ত্রণার সামিল তো সেও। জেভিনের এমন বাচ্চাদের মতো অনুরোধে অন্তরের কোথাও একটা কষ্ট অনুভব হলো তার। কি করা উচিত এখন তার?
" বিয়ে করবে না তুমি আমায়? "
চোখ ফিরিয়ে জেভিনের পানে তাকাতেই বুকটা ধক করে ওঠলো এলারার। চোখ দুটো কেমন লাল হয়ে আছে তার। তার কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। সর্বাঙ্গ কেমন থরথর করে কাঁপছে পুরুষটির। কি করা উচিত এলারার? বড্ড দ্বিধায় পড়ে গেলো মেয়েটা। তার ওয়েল উইশারের কষ্ট কিভাবে প্রশমিত করবে সে? হুট করে রাজি হয়ে যাওয়াটা কি ভালো হবে তার? তার জীবনে কেমন প্রভাব ফেলবে এটা?
" কি হলো এলারা বলছো না কেন? বিয়ে করবে না আমায় তুমি? সত্যি বলছি, বললে প্রমিস করছি তোমার ওপর কোনো জোরজবরদস্তি করবো না, নিজের অধিকার খাটাবো না যতোদিন না পর্যন্ত মন থেকে তুমি আমাকে মেনে নেবে। কিন্তু আমার পার্টনার হয়ে আমার এই অন্ধকার লাইফে আলো হয়ে এসো এলারা। তাতেই হবে আমার। শুধু তুমি আমার পাশে থেকো। আর কিছু চাই না আমি "
অবাক নেত্রে জেভিনের পানে তাকিয়ে রইলো এলারা। এতোটা একপক্ষের হয়ে কখনো এভাবে সবকিছু মেনে নিতে পারে একটা মানুষ? এমন মানুষ সত্যিই পাওয়া যায় এখনো পৃথিবীতে? এতোটা কেউ কাউকে এখন আদৌও বুঝতে পারে? নাহলে তার ইচ্ছার ওপর সব ছেড়ে দিচ্ছে মানুষটা! শুধুমাত্র এতোকালের একাকী জীবনে একজন সঙ্গিনী চাইছে! অবশ্য এতোকিছু ভেবে কি করবে সে? তার জীবন বলতে আদৌও কিছু আছে? তিন কূলে তো তার কোনো শুভাকাঙ্ক্ষীও নেই।
এই জীবনে এই একজনই হলো তার শুভাকাঙ্ক্ষী। যে কিনা তার বিপদে এসে পাশে থেকেছে। সেই কৃতজ্ঞতা থেকে একটাবার ভেবে দেখলে কি মন্দ হবে?
এলারার চোখ ছলছল করে ওঠলো। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে মিনমিনে কন্ঠে বলে ওঠলো,
" কিন্তু আমার সবকিছু মেনে নিতে কিছুটা সময় লাগবে স্যার। অপেক্ষা করতে পারবেন তো? "
অবিশ্বাস্যের ন্যায় কিছুক্ষণ মাথা নত করে রাখা এলারার দিকে তাকিয়ে রইল জেভিন। আরে পাগলা মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে। হাবলার মতো তাকিয়ে আছিস কেন তুই? কথাটা মস্তিষ্কে ঘেটে যেতেই জেভিনের ঠোঁটের কোণায় দৃঢ় হাসি ফুটে ওঠলো। ঘন ঘন মাথা নেড়ে বলে ওঠলো,
" ইয়ে'স ইয়ে'স আ'ম উই'লিং টু ওয়েট মাই প্রিন্সেস "
অষ্টাদশী থতমত খেয়ে গেলো জেভিনের হঠাৎ প্রিন্সেস সম্মোধনে। মাথা নুইয়ে ফেলল তৎক্ষনাৎ। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। অতি উত্তেজনায় হাত বাড়িয়ে এলারাকে জড়িয়ে ধরতে গিয়েও নিজেকে সামলে নিলো জেভিন। হাত গুটিয়ে ফেলল সে। বসা থেকে ওঠে এলারার হাত চেপে ধরা মাত্রই আঁতকে ওঠলো মেয়েটা। ব্যথায় কুঁকড়ে উঠলো। মুখ দিয়ে " আহ! " শব্দটা ভেসে এতেই চমকে ওঠলো জেভিন।
এলারা থেকে ছিটকে হাত সরিয়ে নিলো। মেয়েটা ব্যথায় কেমন চোখ মুখ কুঁচকে রেখেছে। পাগলপ্রায় হয়ে একপ্রকার এলারার দিকে ছুটে গেলো জেভিন।
" কি হয়েছে এলারা? কোথায় ব্যথা পেয়েছো? আমি খুব খারাপ তাই না! তোমাকে ব্যথা দিয়েছি আমি। ওহ গড! "
জেভিনের এহেন পাগলাটে আচরণে তব্দা খেয়ে গেলো এলারা। চোয়াল ঝুলে পড়লো তার। এলারা ঢোক গিলে বলে ওঠলো,
" এতো চিন্তিত হওয়ার কিছু নেই স্যার, ছিঁলে যাওয়া জায়গায় হাত লাগাতে একটু ব্যথা করছিলো "
এতোক্ষণ সবকিছু ভুলে এলারার ছিঁলে যাওয়া হাত দুটোর কথা মাথায় চাড়া দিয়ে ওঠলো জেভিনের। ধুলোয় এলারার পড়নের কালো রাঙা ট্যাঙ্ক টপটা ময়লা হয়ে গেছে। মাথায় পুনরায় রাগ চেপে বসলো জেভিনের। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে এগিয়ে গেলো গাড়ির দিকে। গাড়ির ভেতর থেকে পানির বোতল এনে এলারার কব্জি টেনে ধরলো।
তারপর গড়গড় করে হাত দুটোতে পানি ঢালতে শুরু করলো জেভিন। চামড়া উঠে যাওয়া জায়গায় পানির স্পর্শ লাগতেই জায়গাগুলো ছ্যাৎ করে ওঠলো। চোখ মুখ কুঁচকে ফেলল এলারা। তবে এবার মুখ দিয়ে টু মব্দটি বের করলো না মেয়েটা। জেভিন একপলক তাকিয়ে নিজের কাজে মন দিলো। বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার। তার লিটল কুইনকে ছোঁয়ার সাহস হলো কি করে ওই লোকগুলোর। রাস্কেলের দল!
পানি দেওয়া শেষ হতেই এলারার জ্বলুনি বেশ কমে এলো। পানি দেওয়াতে এখন কিছুটা আরাম লাগছে। জেভিন গম্ভীর গলায় শুধালো,
" আরাম লাগছে এখন? "
" হুম কিছুটা "
এলারার মায়াবী মুখপানে কিছুক্ষণ তাকিয়ে থেকে জেভিন বলে ওঠলো,
" গাড়িতে ওঠে বসো "
★
জেভিন গাড়ি থামাতেই আশেপাশে চোখ বুলাতেই অবাক হলো এলারা। জেভিনের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিলো এলারা।
" চার্চের কেন এসেছি আমরা স্যার? "
স্টিয়ারিং এ শক্ত করে হাত চেপে বসলো জেভিনের। এলারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠলো,
" শুভ কাজে দেরি করতে নেই এলারা "
মেয়েটা অবাক হলো জেভিনের কথা শুনে।
" কিন্তু এতো রাতে কিভাবে.... "
এলারাকে বলতে না দিয়েই জেভিন গাড়ি থেকে নামতে নামতে বলে ওঠলো,
" সেসব ব্যবস্থা চার্চের ভেতরে গিয়েই করা যাবে "
বলেই জেভিন ঘুরে এসে এলারার পাশের দরজাটা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে বেড়িয়ে এলো এলারা। শব্দ করে দরজা আটকে এলারার হাত চেপে ধরলো জেভিন। এলারাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই গটগট করে হেঁটে চার্চের ভেতরে ঢুকে গেলো দুজন।
চার্চে ঢুকেই আশেপাশে চোখ বুলালো এলারা। পুরো চার্চ হলুদাভ আলোয় আলোকিত হয়ে আছে। বাহির থেকে দেখে তা বোঝার কোনো উপায়ই নেই। চোখ বুলাতে গিয়েই দেখতে পেলো ঘড়ির কাটা রাত একটায় এসে থমকেছে। কতোটা সময় প্রবাহিত হয়ে গেছে তার কোনো ধারণাই ছিলো না এতোক্ষণ এলারার। এলারাকে এক পাশেই দাঁড় করিয়ে রেখে চার্চে থাকা একজন মধ্যবয়স্ক মহিলা নানের সাথে এলারার থেকে দূরে গিয়ে কি যেনো কথা বললো জেভিন। তিনি মাথা নেড়ে এগিয়ে এলেন এলারার দিকে।
এলারার চোখ ঘুরিয়ে তাকালো মহিলাটির দিকে। চেহারায় বয়সের ছাপ ফুটে ওঠেছে। পড়নে কালো রাঙা হ্যাবিট । মাথায় সফেদ ভেইল। গলায় ক্রুশ ঝুলছে। চোখ মুখ জুড়ে অদ্ভুত নমনীয়তা। দেখলেই প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। মুচকি হেসে এলারাকে বলে ওঠলেন,
" তুমি আমার সাথে এসো মাই সুইট গার্ল "
এলারা গুটিগুটি পায়ে মহিলাটির পেছন পেছন গেলো কোনো বাক্য ব্যয় করা ছাড়াই। যাওয়ার আগে একপলক শুধু তাকিয়ে জেভিনকে দেখে গেলো যে কিনা শান্ত দৃষ্টিতে তার পানেই তাকিয়ে ছিলো।
★
ছোট্ট চার্চজুড়ে বিরাজ করছে এক অপার্থিব নিরবতা। হলুদাভ আলোয় জ্বলজ্বল করছে কাঠের বেঞ্চগুলো। বেদীর দুই পাশে লাল রঙের গোলাপ দিয়ে সাজানো। রাতের নিস্তব্ধতা যেনো চার্চের ভেতরের পরিবেশটাকে ভারী করে তুলেছে। থেকে থেকে খুবই ক্ষীন আওয়াজে ভেসে আসছে চার্চের ঘন্টা ধ্বনি।
চার্চে উপস্থিত শুধু চার্চেরই একজন সদস্য সিস্টার লিয়া। যিনিই কিনা এলারাকে নিয়ে গেছিলেন তার সঙ্গে করে। পাদ্রি আর জেভিন। জেভিন বেদীর সামনে কালো স্যুট পড়ে দাঁড়িয়ে আছে টানটান হয়ে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ঠোঁটের কোণ ঘেষে স্পষ্ট হয়েছে তার বাঁকানো হাসি। শুধু সময়ের অপেক্ষায় সে।
সময় হয়ে আসতেই চার্চের ভেতরের এক ঘর থেকে বেড়িয়ে এলো এলারা। তার পড়নে সাদা গাউন। সেটা মাটিতে ছুঁয়ে গিয়েছে। কাঁধ থেকে হাত অব্দি উন্মুক্ত তার। চেহারায় কৃত্রিম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। তবুও মেয়েটার থেকে চোখ ফেরানো দায়। হাফ কার্ল চুলগুলো কিছুটা পরিপাটি করে বাঁধা। মাথায় হালকা ভেইল যা দিয়ে তার মুখ অব্দি ঢেকে রাখা। হাত দিয়ে গাউনের দু পাশ কিছুটা উঁচু করে ধরে এগিয়ে যাচ্ছে জেভিনের দিকে।
জেভিনের ঠোঁটের হাসিটুকু দৃঢ় হলো। চোখের দৃষ্টি ঘুরতে লাগলো এলারার উপর। একবার নয় দু বার নয় বারবার একই কাজ করলো জেভিন। এই দেখার তৃষ্ণা মিটবার নয় তার। ওয়েডিং গাউনে মেয়েটাকে একটু বেশিই সুন্দর লাগছে না কি? এটাই তো এতোটাদিন ধরে সে দেখতে চেয়েছিলো। এই রূপ দেখার জন্যই তো এতো অপেক্ষা!
সিস্টার লিয়ার সাহায্যে জেভিনের সামনে গিয়ে দাঁড়ালো এলারা। নত দৃষ্টি ট্রান্সপ্যারেন্ট ভেইলকে ভেদ করে জেভিনের পানে তাকালো মেয়েটা। চোখে হাজারও প্রশ্ন তার। সব কিছুই তো ছিলো অপরিকল্পিত তাহলে ওয়েডিং গাউন আসলো কোথা থেকে? জেভিন ওয়েডিং স্যুটই বা পেলো কোথায়? এতো তারাতারি ব্যবস্থা করা কি আদৌ সম্ভব? মিস লিয়াকে বারবার জিজ্ঞেস করার পরও তার প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
দুজন দুজনের দৃষ্টি যেনো একে অপরের থেকে সরছেই না। এলারা তাকিয়ে আছে একরাশ প্রশ্ন চোখে আর জেভিনের চোখে খেলা করছে শুধু দেখে যাওয়ার তৃষ্ণা। তৃষ্ণা মেটানোর সময় যে এখন তার!
এলারার দৃষ্টি ঘুরলো ফাদারের কোমল কন্ঠে। অথচ জেভিনকে দেখো বালাইষাট তার দৃষ্টি এখনো স্থির হয়ে আছে এলারার দিকে। ফাদার কোমল কন্ঠে বলছেন,
" প্রিয় সন্তানরা, আজ আমরা ঈশ্বরের উপস্থিতিতে এই দুজন।মানুষকে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য একত্রিত হয়েছি। তারা পৃথিবীতে একা হলেও আজ থেকে তারা একে অপরের সঙ্গী হবেন। ঈশ্বর তাদের পথপ্রদর্শক হোন "
উপস্থিতরা মাথা নত করে প্রার্থনায় অংশ নিলো। প্রার্থণা শেষে ফাদার এলারা আর জেভিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠলেন,
" তুমি কি নিজের ইচ্ছায়, কোনো চাপ ছাড়াই, এই মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে গ্রহন করছো? "
জেভিন ভেতরে ভেতরে বড্ড বিরক্ত হলো। ইচ্ছা না থাকলে কি সে বিয়ে করতে এভাবে এভাবে এসেছে! এমন প্রশ্ন করার আদৌ কোনো মানে হয়?! না চাওয়া সত্ত্বেও সে বলে ওঠলো,
" ইয়েস, আই এক্সে'প্ট হার "
এলারার থেকে তৎক্ষনাৎ কোনো উত্তর ভেসে এলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জেভিন। বলছে না কেন কিছু? ফাদার অপেক্ষা করলেন। এলারা মাথা নত করে ধীর কন্ঠে বলল,
" জ্বী আমি গ্রহণ করছি "
ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। বিয়েটা না হওয়া অব্দি তার স্বস্তি নেই। যদি মত পাল্টে ফেলে তখন!
ফাদার মুচকি হেসে এলারা আর জেভিনকে শপথ পাঠ করতে বললেন। জেভিন আর এলারা একে অপরের হাত ধরল। জেভিন এলারার দিকে তাকিয়ে গড়গড় করে বলতে লাগলো,
" ঈশ্বরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, সুখে - দুঃখে, সুস্থতায় -অসুস্থতায়, জীবনের প্রতিটি মূহুর্তে আমি তোমার পাশে রাখবো। যতোদিন বেঁচে থাকবো ততোদিন জীবন দিয়ে ভালোবাসবো, রক্ষা করবো "
এলারার গলা শুকিয়ে এলো। ঢোক গিলে বলতে লাগলো,
" ঈশ্বরকে সাক্ষী রেখে আমিও প্রতিজ্ঞা করছি, জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো। কোনো পরিস্থিতিেই তোমার হাত ছাড়বো না "
ফাদার ইশারা করতেই সিস্টার লিয়া তাদের দুজনের দিকে আংটি বাড়িয়ে দিলেন। জেভিন আর এলারা একে অপরকে আংটি পড়িয়ে দিলো। ফাদার তাদের দুজনের মাথায় হাত রেখে প্রার্থণা করলেন,
" হে প্রভু, এই দুটি হৃদয়কে আশীর্বাদ করুন। তাদের ঘরকে ভালোবাসায় পূর্ন করে দিন "
প্রার্থণা শেষ করে তিনি মৃদু হাসলেন। তারপর ঘোষনা করলেন,
" ঈশ্বর এবং উপস্থিত সাক্ষীর সামনে আমি ঘোষনা করছি এখন থেকে তোমরা স্বামী -স্ত্রী "
সিস্টার লিয়া হাততালি দিলেন। সিস্টার লিয়াকে সাক্ষী রেখে তারা বিয়ের নিবন্ধনে সাইন করলো। সবশেষে ফাদার ঠোঁটের কোণায় মৃদু হাসি টেনে জেভিনকে উদ্দেশ্য করে বলে ওঠলেন,
" ইউ মে কিস দ্যা ব্রা'ইড মাই সন! "
চমকে ওঠলো এলারা। বুকের ভেতর দ্রিমদ্রিম করতে লাগলো তার। অস্বস্তি এসে ঘিরে ধরলো তাকে। গলা শুকিয়ে কাঠ হলো অষ্টাদশীর। জেভিনের মাঝে তেমন কোনো হেলদোলই দেখা গেলো না। বাহিরে প্রকাশ না করলেও তার কিছুক্ষণ আগে হওয়া স্ত্রীকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার। এখন ছুঁয়ে দিতে তো আর কোনো বাঁধা নেই! তাহলে করবে না কেন সে? দিস ইজ দ্যা রুলস!
জেভিন এগিয়ে গেলো এলারার দিকে। হাত বাড়িয়ে তার মুখের ওপর থেকে সাদা ভেইলটা সরিয়ে দিলো। এলারার এই মুহুর্তে বড্ড লজ্জা লাগছে। চোখ তুলে একপ্রকার তাকাতেই পারছেনা জেভিনের দিকে। ঠোঁট কামড়ে হাসলো জেভিন। এক হাত এলারার ঝিনুকের ন্যায় বাঁকানো কোমড়ে রাখলো। আরেক হাত এলারার নরম গালে আলতো করে ছুঁয়ে দিলো। ফিসফিসিয়ে জেভিন বলল,
" লুক এট মি মাই প্রি'ন্সেস। ডো'ন্ট সাই মাই লাভ। ইট'স জাস্ট অ্যা কিস "
লাজ রাঙা চেহারায় বহু কষ্টে চোখ তুলে জেভিনের চোখে দৃষ্টি স্থির করলো। আর তক্ষুনি জেভিন ঝুঁকে এসে তার গোলাপের পাপড়ির ন্যায় ফোলা অধরযুগলে নিজের অধর ছুঁয়ে দিলো।
সেই মুহূর্তেই হঠাৎ পুরো চার্চ জুড়ে ধ্বনিত হতে শুরু করলো একটি প্রাণীর আওড়ানো বুলি,
" প্রিন্স এলারাকে Love you করেছে, প্রিন্স এলারাকে Love you করেছে "
চলবে.......
(
