#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_২১ ( অন্তিম)
ব্যলকণির রেলিং-এর সাথে পিঠ ঠেকিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে জেভিন। অগোছালো চুলগুলো কপালে এসে আছড়ে পড়েছে। দৃষ্টি তার ব্যলকণির এক কোনায় স্ট্যান্ডে ঝুলতে থাকা সোনালী রঙের খাঁচার ভেতরের দৃশ্যের দিকে।
যেখানে কিনা দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট একটা বাচ্চা প্যারোট। এক কোণায় একসাথে ঘেষে বসে আছে মিঠু আর তার সঙ্গিণী। পারলে বোধহয় একজনের ভেতর আরেকজন ঢুকে যাবে যাবে এমন অবস্থা! কালো মেঘে ছেয়ে আছে জ্বলজ্বলে চাঁদ। চারপাশ আঁধারে ডুবে আছে কেমন।
দূর থেকে খুবই ক্ষীন আওয়াজে ভেসে আসছে ঝর্নার রিনরিনে আওয়াজ। পানি আঁছড়ে পড়ার শব্দ। ঝোপঝাড়ের আনাচে কানাচে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে জোনাকির দল। তাদের টিমটিমে হলুদাভ আলোয় কেমন রূপকথার জগৎ তৈরি হয়েছে!
মাথা আকাশের দিকে উঁচিয়ে চোখ বন্ধ করে ক্ষীন হাসলো জেভিন। এলারাকে পাওয়ার জন্য কতো পাগলামিই না করা হয়েছে তার। যদি হারিয়ে যায় সেই ভয়ে। অথচ আজ.... আজ কারোর পালানোর কোনো রাস্তা নেই। সকলেই আঁটকে পড়েছে মায়া এবং ভালোবাসার তীব্র জালে। যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই।
সেদিন এলারার পেছনে রাস্তায় একদল লোক কে লাগিয়েছিল? সে-ই তো লাগিয়েছিলো.... উহু!সে নয়। মিস্টার জ্যাকবের অরফানেজে করা সকল কুকীর্তি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ম্যানুপুলেট করে তাকে দিয়েই লোক লাগিয়েছিলো জেভিন।
যাতে করে এলারাকে বাঁচিয়ে এলারার সামনে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সেই সুযোগে যেনো খুব সহজেই নিজের করে নিতে পারে! প্ল্যান মাফিক একের পর এক কাজ করে খুব সহজেই তা করে ফেলেছে জেভিন।
এলারাকে আঘাত করার শাস্তিস্বরূপ গাড়ি চাপা দিয়ে মিস সুজানাকে মেরে ফেলতে চেয়েছিলো সে। কই মাছের প্রাণের মতো কেমন তাও বেঁচে গেলো মিস সুজানা!
পরবর্তীতে পুনরায় মারার প্ল্যান করার আগেই তার প্রিন্সেসই তো আসল কাজটা করে দিলো! অরফানেজে আগুন লাগার পেছনেও যে এলারার হাত আছে সে কি তা জানে না! তার প্রিন্সেস কি ভেবেছে!? তাকে ঘুমের ওষুধ খাইয়ে সে রাতের অন্ধকারে কাজ করবে আর সে কিচ্ছু টের পাবে না! আদৌও তে সে তো সেই খাবার গুলোই খেতো না। ঘুমের ভান ধরে থাকতো শুধু।
মিস্টার জ্যাকবের লোকগুলোকেও যে মিসেস জেভিন লুরেন্ট মেরেছে তাও সে খুব ভালোভাবেই জানে। জেভিন কি কি করেছে শুধু সে সম্পর্কে অবগত নয় তার প্রিন্সেস! বিয়ের পরের দিন এলারার ওইভাবে পা কেটে যাওয়ার পেছনেও তারই হাত ছিলো। বাগানে ঘাসের আড়ালে আগেই সে বিছিয়ে দিয়েছিলো কাঁচের টুকরো। যাতে করে এলারা সবসময় তার কাছে কাছে থাকতে পারে!
ভালো প্রেমিক পুরুষ হয়ে থাকার একটাই কারণ যাতে খুব সহজেই এলারার মন জয় করে ফেলতে পারে সে। অবশেষে এতোকিছুর পরে সকলকিছুর থেকে এলারাকে সে দূরে নিয়ে এসেছে। এই অরণ্যের মাঝে কেউ আর তাদের ভালোবাসার ব্যাঘাত ঘটাতে পারবে না!
নিঃশব্দে হেসে ওঠলো জেভিন। ঘুরে গিয়ে বাগানের এক কোণে তাকালো সে। এতোদিনে নতুন করে ঘাস জন্মেছে সেখানে। মিঠুর পার্টনারকে খোঁজার দিন জুতাগুলো পড়ে কেমন মাটিতে পড়ে গিয়েছিলো তার প্রিন্সেস! ব্যথা না পেলেও পড়ে যাওয়ার জন্য দায়ী তো ছিলো জুতাগুলো।
তাই সে জুতাগুলোও পুড়িয়ে ফেলেছে। এলারাকে কষ্ট দিবে এমন কোনো জিনিস সে পৃথিবীতে থাকতে দিবে না। এলারার গায়ে ফুলের টোকাও সে পড়তে দিবে না। এতোকিছুর পর অবশেষে কি হলো! এলারা তারই হলো! শুধু তার!
" উঁয়া.…... উ-উঁয়া "
ভাবনার জাল ছিঁড়ে বেড়িয়ে এলো জেভিন। দ্রুত পায়ে রুমে প্রবেশ করে বেড সাইড টেবিলে থাকা ল্যাম্পটা জ্বালাতেই মৃদু আলোয় আলোকিত হয়ে ওঠলো অন্ধকারে ছেঁয়ে থাকা রুমটি।
তাতে স্পষ্ট হলো এলারার পাশে শুঁয়ে ছোট ছোট নাজুক হাত পা নাড়িয়ে কাঁদতে থাকা বাচ্চাটার চেহারা। সরু দৃষ্টিতে মেয়ের পানে তাকালো জেভিন। ঝুঁকে গিয়ে মেয়ের কানের কাছে ফিসফিস করে বলে ওঠলো,
" আজ তুমি আমার মেয়ে বলে বেঁচে গেলে মাই ড্যাডি,, নাহলে তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমার প্রিন্সেসের ঘুম ভাঙানোর অপরাধে তার অস্তিত্বই মুছে দিতাম আমি "
জেভিনের কথায় পাত্তা দিলে তো সে! নিজের মতোই গলা ছেড়ে কাঁদায় মনোযোগ দিয়েছেন সে। বাবার কথা পড়েও শোনা যাবে।
তার পেটে যে ক্ষুদায় ইঁদুর দৌঁড়াচ্ছে তার জানান আগে মাকে দেওয়া দরকার তার। পাগল বাবা তো মায়ের জন্য এমন করেই থাকে। সেই পাত্তা পড়েও দেয়া যাবে!
ঘুমের মাঝে মেয়ের কান্নার আওয়াজ শুনে ধড়ফড়িয়ে উঠলো এলারা। এখন বাইশ বছরের রমনী সে। এক বাচ্চার মা-ও বললে ভুল হবেনা কিছু!
ঘুমিয়েই ছিলো এক-দেড় ঘন্টা আগেই মেয়ের ডায়পার চেঞ্জ করে জেভিন আর এলারা শুয়েছিলো। চোখদুটো কেমন জ্বালা করে ওঠলো এলারার। আপাতত সেসব একটা পাত্তা দিলো না এলারা।
এলারাকে উঠতে দেখে দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট জ্বালিয়ে দিলো জেভিন। বাপের মেয়ে তো নয় যেন আস্ত এক শত্রু! বাপকে যদি দেখে যে সে মা-কে ভালোবাসা দিতে যাচ্ছে ওমনি তার তিড়িংবিড়িং শুরু হয়ে যাবে। নিজের মেয়ে বলে না পারছে বলতে আর না পারছে সহ্য করতে!
হাত বাড়িয়ে ছয় মাসের শিশুকে পাঁজাকোলে করে তুলে নিলো এলারা। নাকের ভেতর মা মা গন্ধ এসে প্রবেশ করে সুরসুরি দিতেই যেন ছটফটানি বাড়লো তার। এর মাঝেই কেঁদেকুটে কেমন চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে মেয়েটা! বাঁদামি চোখজোড়া জুড়ে টলমল করছে নোনা পানির দল। যেন আস্ত এক টমেটো!
শার্টের বোতাম খুলে মেয়েকে ব্রেস্টফিডিং করাতেই মুহূর্তেই চুপ করে গেলো তার ছটফট করতে থাকা বাচ্চা মেয়েটা। চুকচুক আওয়াজ তুলে আবেশে চোখ বুঝে খেতে লাগলো সে।
এলারা হালকা হেসে মেয়ের নাজুক হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে শব্দ করে চুমু খেলো তাতে। খেয়াল করলে এখনই বেশ বোঝা যায় একদম জেভিনের কার্বন কপি হয়েছে মেয়েটা! আহত মুখ করে জেভিন এলারার সামনে এসে বসলো।
খেতে থাকা মেয়ের পানে বিষন্ন দৃষ্টি নিক্ষেপ করলো সে। যখন তখন মা-কে কেমন ছুঁয়ে দিচ্ছে দেখো! অথচ সে একটু ছুঁয়ে দিতে গেলেই যেনো তার মেয়ের রাজ্যের সব সমস্যা এসে হাজির হয়। ব্যাঘাত না ঘটালে যেনো শান্তি পায় না সে! মেয়েরা নাকি বাপের কষ্ট বুঝে? তাহলে মেয়ে হয়ে বাপের কষ্ট বুঝবে থাক দূরের কথা ওল্টো কাজকারবার করছে এই মেয়ে!
জেভিনকে ওমনভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো এলারা।
" কি হয়েছে জেভিন? "
" দেখছি... "
" কি দেখছো? "
" জেলারা কেমন তোমাকে ছুঁয়ে দিচ্ছে দেখো! তুমি ওকে কিসও করলে। অথচ নিজ থেকে কখনো আমাকে কিসি করলে না আজ পর্যন্ত! "
হেসে ওঠলো এলারা। বলল,
" ও-তো আমাদেরই মেয়ে জেভিন... তাও এত্তো
জেলাস...! "
শান্ত দৃষ্টিতে মেয়ের পানে তাকালো জেভিন। খেতে খেতে মেয়ে তার ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। মেয়ে ঘুমিয়ে গেছে বুঝতেই এলারা আস্তে করে বিছানায় শুঁইয়ে দিয়ে মেয়ের মুখের পানে তাকালো। ঠোঁটদুটো কেমন লাল টসটসে হয়ে আছে। আচমকাই মায়া আর স্নেহে ভরে ওঠলো তার বুক। ঘুমন্ত মেয়ের চেহারা জুড়ে একগাদা চুমু এঁকে দিলো তৎক্ষনাৎ এলারা।
" প্রিন্সেস..... "
এলারা সোজা হয়ে বসে শার্টের বোতাম লাগাতে লাগাতে প্রত্যুত্তর করলো,
" হুমমম "
" আর কত আদর দিবে তুমি ওকে? "
বিস্ময়ে চোখদুটো বড় বড় হয়ে গেলো এলারা। তড়িৎ দৃষ্টিতে জেভিনের পানে তাকিয়ে দেখতে পেলো কেমন কপাল কুঁচকে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে আছে এলারা দিকে। চোয়াল ঝুলে এলো এলারা,, বিস্ময় ভরা কন্ঠে বলল,
" আমার মেয়েকে আমি আদর করবো না? "
বসা থেকে ওঠে রুমের লাইট অফ করে পুনরায় এলারার কাছে ফিরে আসলো জেভিন। ল্যাম্পের আলোয় মৃদু আলোকিত হয়ে আছে রুম। মেয়েকে এক পাশে নিয়ে তার সাইডেএক গাদা বালিশ দিয়ে মেয়েকে বর্ডারের ভেতর রেখে এলারার কাছে ঘেষে এলো জেভিন। অবাক দৃষ্টিতে এলারা শুধু পরখ করে করে গেলো জেভিনের কর্মকান্ড!
এলারার কানের কাছে ঝুঁকে গিয়ে হিসহিসিয়ে বলে ওঠলো,
" এতোক্ষণ মেয়েকে আদর করেছো, এবার আমার পালা "
" মানে!? "
বাঁকা দৃষ্টিতে অবাকে চরম সীমায় পৌঁছে যাওয়া এলারাকে একবার পরখ করে নিলো জেভিন। এক হাতে আলগোছে এলারার ধনুকের ন্যায় বাঁকানো কোমড়ে হাত জড়িয়ে তার দিকে ঝুঁকে গিয়ে বলে ওঠলো,
" মানেটা এখন আমি তোমাকে বুঝাব... "
চমকে ওঠলো এলারা। ঘন ঘন মাথা নেড়ে বলে ওঠলো,
" না না জেভিন তুমি..... "
মেয়ের থেকে এলারাকে নিয়ে দূরে সরে গেলো জেভিন। মুহূর্তেই চারপাশ কেমন নিরবতায় ছেয়ে গেলো। বিছানার একপাশে বালিশের বর্ডারের মাঝে ঘুমন্ত জেলারা নড়েচড়ে ওঠলো কিছুটা। পরমুহূর্তেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলো সে ।
★
নাজুক নাজুক পায়ে এদিক ওদিক সাদা ফ্রগ পড়া জেলারা ছুটে বেড়াচ্ছে। তার সামনে ছুটছে একটা বাচ্চা হরিণ। জেলারার পায়ের কাছে ঘুরঘুর করে দৌঁড়াচ্ছে মিঠুর ছোট ভার্সন। ঝর্নার রিমঝিমে আওয়াজে মুখোরিত চারপাশ। গাছের পাতার পাঁক গলিয়ে একটুকরো সূর্যের আলোকরশ্মি এসে উপচে পড়ছে ঝর্নার স্বচ্ছ পানিতে।
তাতে হীরার ন্যায় জ্বলজ্বল করছে পানি। সেই ছয় মাসের ছোট নাজুক জেলারা এখন দুই বছরের শিশু। টুকটুক করে হাঁটতে পারে, দৌঁড়তে পারে। জেভিন-এলারার আস্ত এক প্রতীক হিসেবে গড়ে ওঠেছে যেন সে। বাতাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে জেলারার খিলখিলিয়ে হাসির আওয়াজ।
জেভিনের মতো জেলারার কালচে ব্রাউন পাতলা সিল্কি চুলগুলো ছোটখাটো একটা মেসি বান করে বেঁধে দিয়েছে এলারা। ফোলা ফোলা গাল, টসটসে লাল ঠোঁট, নাদুসনুদুস বাচ্চাটা জেভিন-এলারার আস্ত একটা প্রাণ।
ঝর্নার পানির গা ঘেষে থাকা বড় বড় পাথরের ওপর বসে আছে এলারা। ঢেউ খেলানো চুলগুলো পিঠে আছড়ে পড়েছে। কাঁচা হলুদ রঙের গাউন পড়নে তার। পা দুটো ডুবিয়ে রাখা ঝর্নার সেই স্বচ্ছ পানিতে। তাতে আবছা দেখা যাচ্ছে তার শুভ্র পায়ের কাছে আরেক জোড়া পুরুষালি পা।
এলারার গাউনটা পানির ওপর ভাসমান। তার গা ঘেষেই বসে আছে জেভিন। পড়নে সাদা শার্ট আর প্যান্ট। পায়ের কাছের দিকের প্যান্টটা হাঁটুর বেশ কিছুটা নিচ পর্যন্ত ভাঁজ করে রাখা। যেন ভিজে না যায়। বাতাসের তোপে বারংবার এলোমেলো হয়ে যাচ্ছে তার অগোছালো চুলগুলো।
মাথার ওপর এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে দুই জোড়া প্যারোট তার সাথে সঙ্গ দিয়েছে মিঠু আর তার সঙ্গিণী। মেয়ের থেকে চোখ সরিয়ে নিয়ে জেভিনের পানে তাকালো এলারা।
যার পূর্ণ দৃষ্টি তার পানে। সেই দৃষ্টির পরিপ্রেক্ষিতে হাসলো এলারা। জেভিনের কাঁধে মাথা এলিয়ে দিলো। জেভিন ঠোঁট বাঁকিয়ে হেসে হাত বাড়িয়ে এলারার ধনুকের ন্যায় বাঁকানো কোমড় এক হাতে পেছন থেকে জড়িয়ে ধরলো।
" তোমার মেয়ে একদম তোমার কপি হয়েছে, দেখেছো! "
এলারার কথায় এক চিলতে হেসে ওঠলো জেভিন। রয়েসয়ে ছোট্ট উত্তর দিলো,
" ডিএনএ যেহেতু আমার, আমার মতোই নিশ্চয়ই হবে "
ঠোঁট ওল্টালো এলারা,
" সেটা যে কেউ দেখলেই বুঝবে। কেমন পাঁকা পাঁকা কথা বলে জানো তুমি! জিজ্ঞেস করলে বলে পাপাই শিখিয়েছে। অসভ্য লোক! "
কপাল কুঁচকালো জেভিন। বলল, " আমি আবার কি করলাম? "
জেভিনের কাঁধ হতে মাথা তুলে কপট রাগ দেখিয়ে এলারা বলে ওঠলো,
" কিছু করোনি তুমি? এটা এখন আমাকে ট্রাস্ট করতে হবে!? মাম্মাম পাপাইকে চুমু খায় না এই কথাটা নাহলে কোথা থেকে শিখেছে জেলারা? "
ফিক করে হেসে ওঠলো জেভিন। রাগের তোপে এলারার সরু নাকের পাটাটা কেমন লাল হয়ে ফুলে ওঠেছে! সেথায় আলগোছে মুখ বাড়িয়ে এনে শব্দ করে চুমু খেয়ে জেভিন বলে ওঠলো,
" ঠিকই তো বলেছে আমার মেয়ে। কখনো নিজ ইচ্ছায় আমায় একটা কিসি দিয়েছো তুমি? তাই তো অভিমান করে মেয়ের কাছে নিজের মনের কষ্ট বলে হালকা হয়েছি "
চোখ রাঙালো এলারা। আড়চোখে তা পরখ করে পাত্তা দিলে তো জেভিন! মুখ খুলে কিছু বলতে উদ্যোত হতেই পেছন থেকে ভেসে এলো বাচ্চার রিনরিনে ভাঙা ভাঙা আওয়াজ,
" পা-পাপাই... "
তৎক্ষনাৎ দুজন পেছন ঘুরে তাকালো মেয়ের পানে। বাচ্চাটা তার বাবার দিকে কেমন দুই হাত বাড়িয়ে রেখেছে মায়া মায়া মুখ করে। মেয়েকে দেখে হেসে হাত বাড়িয়ে কোলে তুলে নিলো জেভিন। নিজের উরুর ওপর বসিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠলো,
" বলো পাপাই... এনি প্রবলেম মাই বিউটি? "
ছোট্ট ছোট্ট নাজুক হাতদুটো বাড়িয়ে জেভিনের গলা জড়িয়ে ধরলো জেলারা। বুকে মাথা ঠেকিয়ে বলে ওঠলো,
" পাপাই... মাম্মামের নাক ওমন টমেটো হয়ে আছে কেন? "
মেয়ের কথায় স্বশব্দে হেসে ওঠলো জেভিন। তা দেখে রাগে ফুসে ওঠলো এলারা।
" তোমরা... তোমরা বাবা-মেয়ে দুইজনই একটা
অসহ্যকর... "
বলেই সেখান থেকে উঠে যেতে নিলে এলারার কোমড় হাত দিয়ে হেঁচকা টানে জেভিনের আরেক উরুর ওপর এলারাকে বসিয়ে দিলো জেভিন। জেভিন হেসে বলল,
" রাগ কেন করছো সুইটহার্ট? আমরা জাস্ট ফান করছিলাম... বলো বিউটি? "
জেভিনের কথায় মাথা নেড়ে তৎক্ষনাৎ সম্মতি জানালো জেলারা। ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নিলো এলারা। ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। মেয়ের কানের কাছে ঝুঁকে গিয়ে জেভিন ফিসফিস করে বলল,
" পাপাই... আমি মাম্মামের রাগ ভাঙাবো এখন ম্যাজিকের মতো। পাপাই তোমার চোখ ঢেকে দিবে চুপটি করে থাকবে কেমন মাই বিউটি? "
জেলারা মাথা নেড়ে সম্মতি জানালো। আগে তার মায়ের রাগ ভাঙানোর দরকার না! মেয়ের সম্মতি পেয়ে জেভিন আলগোছে মেয়েকে যে হাতে ধরে রেখেছিলো সেই হাতটা মাথার পেছন দিক থেকে এনে বাঁড়িয়ে দিয়ে চোখ ঢেকে দিলো জেলারার। এরপর ঘাড় বাঁকিয়ে তাকালো এলারার পানে। যে কিনা গাল ফুলিয়ে অন্যত্র তাকিয়ে আছে।
কিঞ্চিৎ হেসে চাপা হাস্কি করে ডেকে ওঠলো এলারাকে,
" প্রিন্সেস..... "
সেই কন্ঠে সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেলো এলারার। বুকের ধুকপুকানি বেড়ে তীব্র হলো কেমন!না চাইতেও কেমন সেই ডাকে মোহের ন্যায় জেভিনের পানে তাকালো এলারা। গলা শুকিয়ে কাঠ হলো জেভিনের বাদামী চোখজোড়ার গভীরে দৃষ্টি ফেলতেই। কেমন জ্বলজ্বল করছে সেই চোখজোড়া। এলারার কোমড়ে রাখা জেভিনের হাতটা শক্ত করে চেপে বসলো মুহূর্তেই। ক্ষীন কন্ঠে হিসহিসিয়ে বলে ওঠলো,
" ইজ মাই প্রিন্সেস এ্যাংগ্রি উইদ মি সুইটহার্ট? "
কিঞ্চিৎ মাথা নেড়ে জেভিনের চোখে চোখ রেখেই ছোট্ট উত্তর দিলো এলারা,
" হু...হুমমম "
" তাহলে..... ভালোবাসা দিয়ে রাগ ভাঙিয়ে দেই আমার প্রিন্সেসের? হুহহ! "
গভীর টান্ডা কন্ঠে বলা কথাগুলোয় অজান্তেই কেমন অনুভূত হলো এলারার মনে। মাথা নেড়ে কিছু বলার আগেই.... এলারার গোলাপের পাপড়ির ন্যায় অধর জোড়া অধর মিলিয়ে দিলো জেভিন.... মুহুর্তেই সব রাগগুলো কেমন কররপূরের মতো উবে গেলো এলারার চেহারা হতে।
Finally.......
❝Even two psychos can have a beautiful little family… in their own twisted way.❞ 😝🌚🐸👉👈
সমাপ্ত.....
