#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_২০
সদ্য ফ্রেশ হয়ে আযনার সামনে দাঁড়িয়ে গায়ে শার্ট জড়িয়ে নিচ্ছে জেভিন। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে আছড়ে পড়েছে। রাত গড়িয়েছে কিছুক্ষণ আগেই। সন্ধ্যায় এলারাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলো জেভিন। কিছুক্ষণ আগেই তারা দুজন বাড়ি ফিরেছে।
আকাশে জ্বলমল করা চাঁদের উজ্জ্বল কিরণ এসে ব্যলকণির প্রান্ত আলোকিত করে রেখেছে। শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজের প্রতিভিম্বের দিকে তাকাতেই চোখ দুটো স্থির হলো জেভিনের। তার ঠিক কয়েক হাত পেছনেই পেছনে হাত মুড়িয়ে চোখেমুখে দুষ্টুমির হাসি লেপ্টে দাঁড়িয়ে আছে এলারা।
পড়নে জেভিনের একটি ঢিলেঢালা শার্ট। যার ভেতর দিযে আরো একটা মানুষের দেহ ঢুকবে বলে আন্দাজ করার মতো। বুকের কাছে কযেকটা বোতাম হা করে খোলা রেখেই এলারার দিকে ঘুরে তাকালো জেভিন।
লং ড্রাইভ থেকে বাড়ি ফেরার পরথেকেই জেভিন খেয়াল করছে এলারার এমন পরিবর্তন। তার দিকে কেমন দুষ্টুমি চেহারা নিয়ে তাকিয়ে থাকে। মাথায় কি চলছে এই মেয়ের?
এলারার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাতে গিয়েই দৃষ্টি থমকালো জেভিনের। এলারার গলার কাছে দুই তিনটা বোতাম খোলা। যার দরুন কলার সরে গিয়ে তার শুভ্র কাঁধ উন্মুক্ত হয়ে আছে আংশিক। ঠিক কাঁধের কিছুটা নিচেই জ্বলজ্বল করছে একটি কালো তিল।
জেভিনের সেই দৃষ্টি দেখে ঠোঁট কামড়ে দুষ্টুমি হাসলো এলারা। মন্ত্রমুগ্ধের ন্যায় জেভিন ধীর পায়ে এক পা এক পা করে এগিয়ে এলো এলারার দিকে। তার সাথে পাল্লা দিয়ে এলারাও এক পা এক পা করে পিছিয়ে চলেছে।
বেশকিছুক্ষন পিছিয়ে গিয়ে একপর্যায়ে দরজার থেকে কিছুটা সামনে ঘুরে দাঁড়ালো এলারা। এলারার এহেন কান্ডে ভ্রু কুঁচকালো জেভিন। সেই হাঁটা থামিয়ে এলারার থেকে এক হাত দূরত্বে এলারার মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়ালো।
এক হাতের দূরত্বও এলারা এগিয়ে এসে ঘুচিয়ে দিলো তৎক্ষনাৎ। ঘাড় উঁচিয়ে তাকালো জেভিনের পানে। জেভিন ভ্রু জোড়া কুঁচকে রেখেই কিঞ্চিৎ হেসে বলল,
" কি দেখছো মাই প্রিন্সেস? "
আচমকাই পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে জেভিনের গলা জড়িয়ে ধরলো এলারা। এলারার এমন কর্মকান্ডে হতবিহ্বলের ন্যায় তাকিয়ে রইলো জেভিন। তৎক্ষনাৎ এলারা কেমন নতুন প্রেমিকার মতো মুগ্ধ কন্ঠে বলে ওঠলো,
" তোমাকে.... মাই প্রিন্স "
কয়েক মুহূর্তের জন্য এলারার মুখে তাকে প্রিন্স বলে সম্বোধন করায় অবাক নেত্রে তাকিয়ে রইলো যুবক। পরমুহূর্তেই ঠোঁটের কোণ ঘেষে বক্র হাসি ফুটে ওঠলো তার।
" আজ প্রিন্সেসের মনটা কি একটু বেশিই ভালো? না মানে নাহলে আজ নিজ থেকে ধরা দিচ্ছে যে! ভালোবাসবো কিন্তু!? "
ফ্যালফ্যাল নয়নে দেখলো এলারা। দৃষ্টি না সরিয়েই বলল,
" হুমমম "
কপাল গোঁছালো জেভিন। সন্দিগ্ধ কন্ঠে আওড়ালো,
" হুমমম!? কোনটা হুমম? ডাজ মাই প্রিন্সেস ওয়ান্ট সাম লাভ? হুহহ.! "
" উহু! দিবো... "
এলারার প্রত্যুত্তরে যারপরানই অবাক হলো জেভিন। হাসলো ক্ষানিক। এলারার চোখের পানে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো তার মনের ভেতর কি চলছে। দুষ্টুমি কন্ঠে জিজ্ঞেস করলো,
" তা কি মনে করে আজ নিজ থেকে স্টার্ট করছো সুইটি...!?"
হঠাৎই লজ্জায় নুইয়ে পড়লো তার মাথা। লজ্জা লজ্জা মুখ করে বলল,
" এমনি.... "
দাঁত দিয়ে নিম্নাংশের ঠোঁট কামড়ে ধরলো জেভিন। এক ভ্রু উঁচিয়ে চোখে মুখে দুষ্টুমির ছাপ ফুটিয়ে বলল,
" তা কোথা থেকে শুরু করতে চাচ্ছো মাই লাভ? কিসি অরর......"
" ক-কিসি..! "
বলতে না বলতেই গালদুটো কেমন টমেটোর মতো লাল হয়ে ওঠলো এলারার। এলারার সোজাসাপ্টা স্বীকারোক্তিতে ক্ষানিক সন্দেহ চাপলো মাথায় জেভিনের। আজ এতো বেশি লজ্জা না পেয়েই ঝটপট উত্তর দিচ্ছে!? স্ট্রেঞ্জ!
মাথা থেকে আপাতত সন্দেহটুকু ঝেড়ে ফেলল জেভিন। নিজ থেকে যদি দিতেই চায় তাহলে বাঁধা দেওয়ার কোনো মানেই হয় না। তার জন্যই তো লাভ! ক্ষতি তো নয়! পরক্ষনেই হাসলো জেভিন। কন্ঠ খাদে নামিয়ে বলল,
" ওকে.... আ'ম রেডি। নাও স্টার্ট করো "
বলেই নিজের মুখ এগিয়ে দিলো এলারার দিকে। হাসফাস করে ওঠলো এলারা। মিনমিনে কন্ঠে আওড়ালো,
" চোখ বন্ধ করো "
এলারার হুট করে এহেন কথায় বেজায় বিরক্ত খেলে গেলো তার চেহারা জুড়ে।
" নো... আজ তুমি নিজে থেকে এসেছো সো আমাকে ফিল করতে হবে। ইম্পসিবল! "
মুখ বাঁকিয়ে তৎক্ষনাৎ ভেংচি কাটলো এলারা। মুখ ঘুরিয়ে নিয়ে তেঁতো কন্ঠে বলল,
" তাহলে দিবো না যাও। মুডটাই নষ্ট! "
ভ্রু কুঁটি করে বেশকিছুক্ষন এলারার মুখপানের দিকে তাকিয়ে থাকলো জেভিন। ভোঁতা মুখ করে বলল,
" ওকে ফাইন... "
বলেই চোখ জোড়া বন্ধ করে নিলো জেভিন। তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে তাকালো এলারা। ঠোঁট বাঁকিয়ে কেমন দুষ্টু হাসলো দেখো! জেভিনের গলায় জড়িয়ে রাৎা হাতদুটো থেকে একটি হাত জেভিনের গালে রাখলো। আরেক হাত দিয়ে শক্ত করে জেভিনের গলা জড়িয়ে ধরে মুখ এগিয়ে নিয়ে গেলো এলারা.....
আচমকা পেছনের দিকে হেলে পড়তেই তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো জেভিন। তৎক্ষনাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েছে পেছনে থাকা মখমলি বিছানায়। কয়েক মুহূর্তের জন্য কেমন বেকুকে পরিণত হলো যুবক।
মস্তিষ্কও ঠিকমতো কাজ করছে কিনা কে জানে! সবকিছু মিলিয়ে ভেবে ওঠার মাঝেই সামনে থেকে ভেসে এলো মেয়েলি রিনরিনে হাসির আওয়াজ। চোখ তুলে তাকাতেই দেখতে পেলো এলারা সর্বাঙ্গ কাঁপিয়ে খিলখিল করে হেসে চলেছে।
মুহূর্তেই এলারার দুষ্টুমি চিন্তাভাবনা একদম পানির মতো পরিষ্কার হয়ে ওঠলো জেভিনের কাছে। মেয়েটা তবে এতো বড় চিটিং করলো তার সাথে!
বেড থেকে জেভিন নিজেকে টেনে তুলতে উদ্যত হতেই এলারা পেছন ঘুরে দিলো ভোঁ দৌঁড়.... তৎক্ষনাৎ হুড়মুড়িয়ে বেড থেকে ওঠে দাঁড়ালো জেভিন। পেছন পেছন সেও একপ্রকার দৌঁড় লাগিয়ে বাড়ি কাঁপিয়ে এলারার নাম ধরে কেমন ডেকে ওঠলো!
সেই জোরালো ডাকে বেচারা জিমুতে থাকা মিঠু আর তার সঙ্গী ধরফরিয়ে আঁতকে ওঠলো। বেচারাদের জান যায় যায় অবস্থা!
★
বাগানময় জুড়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এলারা। তার পেছন পেছন ছুটছে জেভিন। দৌঁড়াতে দৌঁড়াতে খিলখিল করে হেসে চলেছে এলারা। তক্ষুনি পেছন থেকে ভেসে এলো জেভিনের কন্ঠস্বর,
" দৌঁড়াও... প্রিন্সেস.. দৌঁড়াও। আরো জোরে সুইটহার্ট। থামলে কিন্তু খবর আছে "
মুহূর্তেই হাসিটা উবে গেলো এলারার চোখ মুখ থেকে। চেহারায় আঁধার নেমে এলো তার। পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলো জেভিনের চোখ মুখ জুড়ে শয়তানি হাসি খেলা করে বেড়াচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য এলারার পায়ের গতি মিইয়ে এলো যেন।
তা দেখে ঠোঁটের কোণায় ফুটে থাকা শয়তানি হাসি আরও চওড়া হলো জেভিনের। সেই সুযোগে জেভিন তার পায়ের গতি আগের তুলনায় বাড়িয়ে এলারার দিকে ছুটে আসতে লাগলো।
জেভিনকে প্রচন্ড বেগে তার দিকে আসতে দেখে ভড়কালো এলারা। সামনে তাকিয়ে জোর গতিতে দৌঁড় দেওয়ার আগেই চোখের পলকে শূন্যে ভেসে ওঠলো তার পা দুটো।
তাতে হকচকিয়ে গেলো মেয়েটা। নিজের বোকামির জন্য দাঁত দিয়ে জিভ কাটলো তৎক্ষনাৎ। হরিণ যেমন শিকারির গতিপথ দেখতে গিয়ে নিজের দৌড়ের গতি হারিয়ে শিকারির কাছে ধরা পড়ে যায় ঠিক সেই দশা হয়েছে এলারার।
দূর থেকে দৌঁড়ে এসে এলারার কোমড় জড়িয়ে শূন্যে উঠাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ধপাস করে নরম সবুজ ঘাসের উপর পড়ে গেলো দুজন। জেভিনের বুকে থাকা এলারাকে ঘাষের ওপর শুইয়ে দিয়ে তার ওপর উঠে শুয়ে পড়লো জেভিন। প্রচন্ড গতিতে দুজনেরই হৃদপিণ্ডের উঠানামা বেড়েছে। হাসলো জেভিন। ক্ষানিক হাঁপানো গলায় বলল,
" দৌঁড়ানোর সময় হরিণকে পেছনে তাকাতে হয় না জানো না মাই ডার্লিং...!? এতো বড় বোকামি করলে কিভাবে? "
কটমট দৃষ্টিতে তাকালো এলারা। রাগান্বিত স্বরে বলে ওঠলো,
" তোমার কারণেই তো আমি পিছিয়ে গেলাম "
নিম্নাংশের ঠোঁট কামড়ে জেভিন দুষ্টু কন্ঠে শুধালো,
" সেই জন্যই তো বলেছিলাম কথাটা হানি.... একটু আগে তো খুব হাসছিলে আমাকে বোকা বানাতে পেরে! এতো যে হেসেছো এখন একটু কাঁদলে ভালো হয় না!? "
বিস্ময়ে চোখজোড়া বড় বড় হয়ে গেলো এলারার। জেভিনের বুকে দুই হাত রেখে তাকে ঠেলে সরানোর চেষ্টা করতে করতে আমতা আমতা করে বলল,
" জ-জেভিন শুনো... আমি সত্যিই সরি। আর কখনো এমন করবো না প্রমিস। আমাদের বাড়িতে যাওয়া দরকার তাই না ব-বলো! কতো রাত হয়ে...."
" প্রিন্সেস জানি একটু আগে কি বলছিলো.... আমাকে কিসি দিবে....! হুহহহ? "
বারংবার শুকনো ঢোক গিলে এলারা কিছু বলার জন্য উদ্যত হওয়ার আগেই কথা বলার পথ বন্ধ করে ফেলল জেভিন....
ব্যালকণিতে রাখা স্ট্যান্ডে ঝুলন্ত খাঁচা থেকে জ্বলজ্বল করে ওঠলো দুই জোড়া চোখ। মিঠু আর তার পার্টনারের বড় বড় চোখদুটোর দৃষ্টি বাগানে ঘাষের ওপর মানব মানবীর পানে। কেমন নির্লজ্জের মতো কৌতুহলী দৃষ্টিতে তাদের মালিক আর মালকিনের প্রেম দেখছে দেখো! পাখি বলে কি তারা মানুষ নয়! তাদেরও তো একটু দেখতে ইচ্ছে করে নাকি!
চলবে......
