#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৮
কর্কশ শব্দে “নূর হাউজ ” এর সামনে কালো রঙের গাড়ি এসে থামলো। দরজা খুলে নেমে এলো এক জোড়া স্ন্যাকার্স পড়া পা। তাকে নামিয়ে দিয়েই গাড়িটি কেমন নিজের পথ ধরলো।
হরিণীর মতো টানাটানা একজোড়া চোখ পুরো বাড়িটায় একবার চোখ বুলালো। গোলাপীর ন্যায় অধর কোণে ফুটে ওঠলো সূক্ষ্ম রহস্যময় হাসি। ধীর পায়ে সে এগিয়ে গেলো বাড়ির দিকে। হাত দিয়ে আলতো ঠেলে দিতেই রাজকীয় মাপের দরজাটা ক্যার ক্যার করে খুলে গেলো মুহূর্তেই।
আশেপাশে তাকাতে তাকাতে বাড়ির ভেতর প্রবেশ করলো সে। পাঁচ বছর....! দীর্ঘ পাঁচ বছর পর আজ আবার সে এই বাড়িতে পা রেখেছে। অথচ এই বাড়ি থেকে তার দূরে থাকার কথা ছিলো না। বাড়ির মেয়ে বাড়িতেই বড় হওয়ার কথা ছিলো। আচমকাই পুরনো অতীতের স্মৃতিগুলো কেমন মাথায় চাড়া দিয়ে ওঠলো এলারার।
গত পাঁচটা বছর সে সাইকিয়াট্রিক হসপিটালে ছিলো। সেদিনের পর একটাবার আর তার সাথে কেউ দেখা পর্যন্ত করতে যায়নি। তখনই রুম থেকে পড়নের ওয়েস্টার্ন ড্রেস ঠিক করতে করতে বেড়িয়ে এলেন মিসেস নূর। শরীরের একাংশই অনাবৃত। লিনেন কাপড়ের হওয়ায় নারী কায়ার ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে।
মিসেস নূরের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো এলারা। একই রকম সৌন্দর্য্যের অধিকারী রয়ে গেছেন গ্রিস রমনীটি। একটুও পরিবর্তন হয়নি। এই সৌন্দর্যই বুঝি এলারার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে....!? চোয়ালদ্বয় কেমন শক্ত হয়ে এলো কিশোরী এলারার।
সামনে তাকাতেই থমকালেন মিসেস নূর। এলারাকে হঠাৎ দেখে অবাক হয়েছেন না খুশি হয়েছেন ঠিক বোঝা গেলো না। তার চেহারায় কোনোরূপ সেই খুশির ঝিলিক এলারা দেখতে পেলো না।
হঠাৎ করেই ঠোঁটের কোণায় চওড়া হাসি ফুটিয়ে কেমন এলারার দিকে ছুটে আসলেন মিসেস নূর। জাপ্টে জড়িয়ে ধরলেন এলারাকে।
" ওহ মাই গড! এলা মাই বেবি কেমন আছো তুমি? আমাকে বললে না কেন আজ তুমি আসবে? "
" গত পাঁচটা বছর যারা কিনা আমার খোঁজ রাখেনি তাদেরকে জানানো আর না জানানো একই কথা "
মিসেস নূরের হাসিটা তৎক্ষনাৎ মিলিয়ে গেলো সেই কথায়। এলারাকে ছেড়ে দিয়ে কথা ঘুরিয়ে বললেন,
" আম ওকে তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড মাই বেবি...! তুমি ফ্রেশ হয়ে আসো আমি ন্যানি কে বলছি তোমাকে খাবার বানিয়ে দিতে ওকে মাই গার্ল! আমার এক্ষুনি যেতে হবে একটা কাজে। ওকে বাই সুইটহার্ট "
বলেই এলারাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কিশোরীর চাপা হাসির শব্দে পা থেমে গেলো তার। পেছনে মাথা ঘুরাতেই তার দিকে তাকালো এলারা।
তাচ্ছিল্য ভরা কন্ঠে বলে ওঠলো,
" বফ এর সাথে বার এ দেখা করতে যাচ্ছো বুঝি!? "
মুহূর্তেই কেমন তেলেবেগুনে জ্বলে ওঠলেন মিসেস নূর।
" মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এলারা। আমি তোমার মা হই। বেয়াদবের মতো কথা বলো না "
ঠোঁট বাকিঁয়ে হাসলো এলারা। ততক্ষণে মিসেস নূরের চিৎকারে লিভিং রুমে উপস্থিত হয়েছেন মিসেস ন্যানি আর তার আট বছরের মেয়ে। হাতে থাকা ফোনটা বেজে ওঠতেই তিনি রাগে ফুসতে ফুসতে বেড়িয়ে গেলেন। পেছন ফিরতেই দেখা মিলল মিসেস ন্যানির আর তার মেয়ের।
মিসেস ন্যানির থেকে চোখ ফিরিয়ে আট বছরের বাচ্চাটার দিকে তাকালো এলারা। কেমন দৃষ্টিতে চোখ বুলালো বাচ্চাটার ওপরে। চোখ মুখেই বোঝা যাচ্ছে কতোটা হ্যাপি।
এই বয়সটা তো সেও পার করে এসেছে! কই সে তো এতো হ্যাপি থাকতে পারলো না! তাকে কেনো ওইটুকুন বয়সে বাবা-মাযের থেকে এতোটা দূরে থাকতে হলো? তার অপরাধটা কি ছিলো?
এলারার এহেন দৃষ্টিতে মিসেস ন্যানি কেমন তার মেয়েকে আড়াল করে ফেললেন তার পেছনে। ন্যানির কাজে হাসলো এলারা। এই মানুষগুলোর জন্যই তাকে তার বাবা-মায়ের ভালোবাসা থেকে দূরে থাকতে হয়েছে। এই পাঁচটা বছরে সে যেই ভালোবাসাটা পায়নি সবটুকু এই মেয়েটা পেয়েছে। তার ভালোবাসায় ভাগ বসিয়েছে!
একমুহূর্তও সেখানে দাঁড়ালোনা এলারা। ধপাধপ পা ফেলে উপরের দিকে অগ্রসর হলো সে।
★
গাড়ির ইঞ্জিনের কর্কশ শব্দে চোখ খুলে তাকালো এলারা। শোয়া থেকে ওঠে বসলো সে। বেডের সঙ্গে লাগোয়া জানালার পর্দা সরিয়ে দেখলো সাদা রঙের একটি গাড়ি গেইট পেড়িয়ে বেড়িয়ে যাচ্ছে।
তা দেখে ঠোঁটের কোণ ঘেষে বক্র হাসি ফুটে ওঠলো তার। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে বেড থেকে নেমে দাঁড়ালো এলারা। পুরো রুম জুড়ে অন্ধকারে ছেয়ে আছে। রুমের এক কোণে শুধু টিমটিম করে বেড সাইড টেবিলের ওপর টেবিল ল্যাম্প জ্বলছে।
দরজা খুলে সিঁড়ি বেয়ে নেমে এলো লিভিং রুমে। দেখতে পেলো ডাইনিং টেবিলে মিসেস ন্যানি আর তার আট বছরের মেয়েটি বসে আছে। রাতের ডিনার করছেন। মেয়েকেও খাইয়ে দিচ্ছেন সাথে নিজেও খাচ্ছেন।
সিঁড়ির ওপর বসে আড়ালে হাঁটুতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে রইল এলারা। খেয়াল করলে চোখে পড়ার মতো হাসি ফুটে আছে অধর কোণে।
খাওয়া শেষে মিসেস ন্যানি প্লেট নিয়ে উঠতে নিলেই কেঁশে ওঠলো তার মেয়েটি। উদ্বিগ্ন হয়ে ওঠলেন ন্যানি। জগ থেকে গ্লাসে পানি ঢেলে মেয়েকে খাইয়ে দিলেন তৎক্ষনাৎ। মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি।
পরক্ষণেই চোখের পলকে কেমন ছটফট করে ওঠলো বাচ্চাটা। চোখ ওল্টে এলো তার। ভয়ে অন্তর কেঁপে ওঠলো মিসে ন্যানির।
" মাই বেবি...! হোয়াট হ্যাপেন্ড মাই গার্ল? এমন করছো কেন তুমি? মাম্মিকে বলো সোনা..! "
ধপ করে চেয়ার থেকে বাচ্চাটি নিচে পড়ে কেমন কাতরাতে লাগলো সে। মুহূর্তেই ঠোঁট আর ত্বক নীল হয়ে ওঠলো মেয়েটার। ছটফট করতে করতে দাঁতে দাঁত লেগে গেলো বাচ্চাটার।
মিসেস ন্যানি লুটিয়ে পড়লেন মেঝেতে। থরথর করে সর্বাঙ্গ কাঁপছে তার। সেকেন্ডের মাঝেই মেয়ের পাশে তিনিও কেমন শুয়ে কাতরাতে লাগলেন। অক্সিজেনের অভাবে চোখ কোটর থেকে বেড়িয়ে আসার উপক্রম হলো। বিষের মতো নীল হয়ে ওঠলো দুটি দেহ।
বসা থেকে ওঠে দাঁড়ালো এলারা। পেছনে হাত বেঁধে ধীর পায়ে এগোতে এগোতে আচমকাই ঠোঁট গোল করে শীষ বাঁজাতে শুরু করলো মেয়েটি। পায়ে পায়ে এগিয়ে গেলো মিসেস ন্যানি ও তার মেয়ের পানে। তাদের সামনে এসে দাঁড়াতেই মিসেস ন্যানি সাহায্যের আশায় হাত বাড়িয়ে দিলেন শূন্যে।
গড়গড় আওয়াজ তুলে থেকে থেকে বললেন,
" আ-আম-আমার ম-মেয়েটাকে বাচা-বাঁচাও "
চোখ ঘুরিয়ে এলারা তাকালো বাচ্চাটার দিকে। কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে দেহটা। মুখ দিয়ে কেমন চুকচুক করে আওয়াজ তুলে আফসোসের স্বরে বলে ওঠলো,
" বাঁচতে চাও ন্যা....নি আন্টি..? "
কেমন ব্যাঙ্গাত্নক স্বরে নামটি উচ্চারন করে খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়লো এলারা। হাসির তোপে ঝংকার দিয়ে ওঠলো তার সর্বাঙ্গ। এলারার হাসিতেও যেনো বাড়ির চার দেয়াল পর্যন্ত কেঁপে কেঁপে ওঠলো।
কাতরাতে কাতরাতে একসময় মিসেস ন্যানির নীল হয়ে আসা শরীরটা নিস্তেজ হয়ে এলো। চোখ গুলো বড় বড় হয়ে এক দিকে হেলে পড়লো তার মাথাটা। তা দেখে আনন্দে উন্মাদের মতো হো হো করে হাসতে শুরু করলো মেয়েটি।
হাসতে হাসতে চোখ ঘুরিয়ে তাকালো টেবিলের ওপর সাজিয়ে রাখা খাবারগুলো। ডেজার্টের বাটিতে একটি মাছি উড়ে এসে বসে চুকচুক করে খেতেই ডেজার্টের বাটিতে বসা মাছিটা কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে পড়তেই এলারার ঠোঁটের কোণে হাসি আরও গভীর হলো।
তার কিছুক্ষণ পরেই চোয়ালদ্বয় শক্ত হয়ে এলো এলারার। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো বক্র হাসি। সে-ই মিশিয়েছে। এলারা নূর... এই বাড়ির খাবারে… মৃত্যুর স্বাদ!
এই মানুষগুলোর জন্যই তো সে এতোটা বছর একাকীত্বে ভুগেছে। ভালোবাসা থেকে বঞ্চিত থেকেছে। তারা যদি না আসতো এমন তো হতো না! চোখের কোণে ছলছল করে ওঠলো এলারার। মাথা কাত করে কেমন অশনি দৃষ্টিতে তাকালো মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে থাকা দেহ দুটিকে।
★
সিঙ্কে ভালোভাবে ডলে ডলে পানি দিয়ে হাত ধুঁয়ে চলেছে এলারা। ঠোঁটের কোণায় এখনো ফুটে আছে সেই বাঁকা হাসি। হাত ধুঁয়ে টিস্যু দিয়ে মুছে আড়মোড়া ভাঙতে ভাঙতে লিভিং রুমে উপস্থিত হলো এলারা।
চোখ বুলালো পুরো রুমটায়। কি চমৎকার চকচক করছে ফ্লোর! কোথাও কোনো নোংরা নেই! কোনো নোংরা নেই...! সোফায় গিয়ে পায়ের ওপর পা তুলে বসে পড়লো এলারা।
সোফায় গা এলিয়ে আয়েশি ভঙ্গিতে বসে ঘড়ির কাটার দিকে তাকিয়ে তর্জনী নেড়ে চাপা স্বরে উচ্চারন করলো,
" টিক টক টিক টক.... "
★
সুনসান রাস্তা দিয়ে শোঁ শোঁ আওয়াজ তুলে সাদা রঙের একটি গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে। অস্বাভাবিক সেই গাড়ির চলন বলন। সাপের ন্যায় কেমন এদিক সেদিক শুধু বাঁক কেটে চলেছে।
মিস্টার নূরের কপালে ঘামের দেখা মিলছে। তার পাশেই বসে আছেন মিসেস নূর। দুজনই ভীতসন্ত্রস্ত হয়ে আছেন যা তাদের মুখভঙ্গিতে স্পষ্ট ফুটে ওঠেছে। থেকে থেকে শুকনো ঢোক গিলছেন তারা। পা দিয়ে অনবরত ব্রেক চেপে চলেছে মিস্টার নূর।
অথচ তা যেনো থামারই নাম নিচ্ছে না। স্টিয়ারিং ঘুরিয়েও গাড়িটাকে নিয়ন্ত্রণ করে ওঠতে পারছেন না তিনি। এক পাশে ঘন জঙ্গল। আরেক পাশে বিশাল খাদ। সেই খাদে একবার পড়লে মৃত্যু নিশ্চিত!
সন্ধার দিকে তাদের দুজনের মাঝে তুমুল ঝগড়া হয়েছে। যার দরুন তারা এর একটা হেস্তনেস্ত করবেন বলেই স্থির করেছেন। এভাবে আর কতোদিন! যার জন্যই তারা উকিলের উদ্দেশ্যে বেড়িয়েছিলেন। কয়েক মিনিট বেশ ভালোই চলছিলো হঠাৎ করেই কেমন পাগলা ঘোড়ার মতো নিয়ন্ত্রণ হাড়িয়ে বসেছে গাড়িটা।
এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করলেন তিনি। বড্ড অস্বস্তি হচ্ছে তার। বুকের ধুকপুকানি বেড়েছে। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছতে উদ্যত হতেই গাড়িটা কেমন ঝাঁকুনি দিয়ে ওঠলো চোখের পলকেই। শেষ একবার আশায় ব্রেক প্যাডেলে চাপ দিয়েও বুঝি কোনো কাজ হলো না।
চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখছেন তারা। মিসেস নূর সিটের সঙ্গে চিপকে গিয়ে বিড়বিড় করছেন। হয়তো উপরওয়ালার নাম নিচ্ছেন শেষ মুহূর্তে এসে! জঙ্গল কাঁপিয়ে এক ঝাঁক ঈগল পাখি উড়ে গেলো আকাশে। চেঁচিয়ে ওঠলো জঙ্গলের পশু-পাখিগুলো। তখনই এক বিকট শব্দে গভীর এক খাদে গিয়ে কেমন গড়িয়ে পড়লো গাড়িটি। আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়লো চারপাশ......
“নূর হাউজ ” এ অট্টহাসিতে ফেটে পড়লো এলারা। পাগলের মতো হাসতে হাসতে সোফার ওপর শুয়ে পড়লো সে। হাসছে... কেমন আনন্দে আত্মহারা হয়ে ঘর কাঁপিয়ে হেসে চলেছে এলারা। চোখের কার্নিশ বেয়ে অঝোড় ধারার ন্যায় গড়িয়ে পড়ছে নোনা পানি।...
হাত উঁচিয়ে শূন্যে তুলে ফেলল একটি ছবি। যাতে দেখা যাচ্ছে এক জোড়া দম্পতিকে। হাত বাড়িয়ে সেই ছবিটির এক কোণে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলো এলারা। দাউ দাউ করে চোখের সামনে জ্বলতে লাগলো সেই ছবি। তুচ্ছ বস্তুর ন্যায় সেটি উড়িয়ে দিয়ে অদৃশ্য পানে তাকিয়ে কেমন ঠান্ডা চাপা ভঙ্গিতে বলে ওঠলো,
" আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করার কারোর অধিকার নেই। কারোর না! আমাকে একাকীত্বে ভোগানোর তারা কে!?"
ঘাড় ঘুরিয়ে সেই জ্বলন্ত ছবিটির পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে শেষবারের মতো বলে ওঠলো,
" দ্যা গেম ইজ ওভার মাম্মাম-বাবাই.... তোমাদের সবাইকে মুক্তি দিলাম এই জটিল চক্র থেকে। আমি যা পাইনি অন্য কেউ তা কেন পাবে!? হোয়াই!? "
চলবে.......
