#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৯
চারপাশ দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত আগুনের স্পর্শে চারিপাশ কেমন উত্তপ্ত হয়ে গেছে। যেনো ছড়িয়ে আছে আগ্নেয়গিরির লাভা। ভষ্ম করে দিচ্ছে সবকিছু। পোড়া গন্ধে আশপাশটা মুহূর্তেই কেমন শশ্মান ঘাটের মতো রূপ নিয়েছে!
“ নূর হাউজ ” দাউ দাউ করে জ্বলতে থাকা ডুপ্লেক্স বাড়ি থেকে দমকলকর্মীদের মধ্যে একজনের কোলে ঠাঁই পেয়েছে এক কিশোরী। শুভ্র রাঙা গায়ের জায়গায় জায়গায় তার কালসিটে দাগ। অচেতন হয়ে কেমন পড়ে আছে মেয়েটা। অবহেলায় একটি হাত নিচের দিকে শূন্যে ঝুলছে।
স্বশব্দে এম্বুলেন্স এসে থামতেই তার ভেতরে স্ট্রেচারে নিয়ে শুইয়ে দিলো অচেতন এলারাকে। দরজা আটকে ড্রাইভারকে নির্দেশ দিতেই পথের ধুলো উড়িয়ে ছুটতে লাগলো গাড়িটি।
চোখ খুলে তাকালো এলারা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে এক মনে এম্বলেন্স ড্রাইভ করতে থাকা ড্রাইভারকে দেখে নিয়ে হঠাৎই কুটিল হাসলো সে। অদৃশ্য এক চিন্তায় ভেবে নিলো সামনে থেকে ভেতরে দেখার কোনো উপায় নেই।
মাথার নিচে হাত দিয়ে আয়েশ করে শুয়ে রইলো এলারা। সমস্ত শরীরে জ্বলুনি অনুভব হচ্ছে কিছুটা। কার্য হাসিলের জন্য এতটুকু কষ্ট করাই যায়। বাড়িতে সে নিজেই আগুন লাগিয়েছে যাতে সকলে মনে করে মিস্টার নূরের কোনো শত্রুরই আগে থাকা করা এসকল কিছু প্রি প্ল্যান।
প্রথমে মিসেস ন্যানি আর তার বাচ্চা বেপাত্তা। তারপর মিস্টার নূর আর তার স্ত্রীর লাশ। আর সর্বশেষ তাদের একমাত্র চিহ্ন তাদের সন্তানকে সিলেন্ডার ব্লাস্ট করে মারার একটি ছক কষা হয়েছিলো।
এতোকিছুর পরে সে থাকবে কোথায়? তার তো যাওয়ার কোনো জায়গা নেই? তখনই কৌশলে পা রাখবে ডোনেশন দেওয়া সেই অরফানেজে। নিঃশব্দে খেক খেক করে হেসে ওঠলো কিশোরী।
প্ল্যান মোতাবেক হলোও তাই। অবশেষে তার ঠাঁই হলো অরফানেজে। সেখানে করা সকল কিছুর কর্মকান্ডের সাথে মুখোমুখি হওয়া থেকে শুরু করে মিস সুজানার সাথে আর্ট ইন্সটিটিউটে আসা সবটুকুই ছিলো তার প্ল্যান মাফিক। অপেক্ষা করছিলো একটা সুযোগ্য সময়ের আশায়। দিন যেতে লাগলো হঠাৎ তারপর...
বাথটাব থেকে ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ালো এলারা। স্ট্যান্ড থেকে টাওয়াল নিয়ে তা শরীরে জড়িয়ে নিলো এলারা। ধীর পায়ে ভেজা চুলে দরজা খুলে ওযাশরুম থেকে বেড়িয়ে এলো এলারা। অপর একটি টাওয়াল দিয়ে চুলগুলো বেঁধে নিলো সে।
এগিয়ে গেলো রুমে থাকা রাজকীয় আয়নাটির দিকে। তার সামনে পেতে রাখা ছোট্ট বেলবেট কাপড়ে মোড়ানো টুলে বসে পড়লো এলারা। আয়নায় নিজের প্রতিভিম্বে চোখ বুলালো কয়েকবার। নিজের শুভ্র রাঙা গোলগাল চেহারাটা নিখুঁদভাবে পর্যবেক্ষণ করলো।
মানসপটে ভেসে ওঠলো একটি অতি চেনা পরিচিত মুখ। হুবহু তার মতো দেখতে তার চেহারাটা। সেই চোখ, সেই নাক, চুল সবকিছু। অজান্তেই নিজের চেহারাটায় হাত বাড়িয়ে ছুঁয়ে দিলো এলারা।
মিসেস নূর.... এলারার মাম্মাম। চোখদুটো কেমন ঘোলাটে হয়ে এলো তার অজান্তে। মুহূর্তেই মাথা নেড়ে চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যগুলো মুছে ফেলার চেষ্টা করলো এলারা। ভাববেনা। কারোর কথা ভাববেনা সে। সবাই চিটার। তার সাথে চিট করেছে তাকে।
চোখ সরাতে গিয়ে নজর কাড়লো গুছিয়ে রাখা জেভিনের বিভিন্ন ফ্র্যাগরেন্সের পারফিউম
গুলোতে। হাসলো এলারা। তারপর....
তারপর একদিন ইন্সটিটিউটে দেখা হলো বাদামী চোখের অধিকারী এক যুবকের সাথে। একপলক দেখাতেই বেশ মনে লেগেছিলো তাকে। তারপর হঠাৎ করেই সেদিন রাতে সেই ঘটনার পর জেভিন তাকে বিয়ে করার প্রস্তাব দিলো। এ যেনো ছিলো এলারার কাছে মেঘ না চাইতেই বৃষ্টি। প্রথমে জেভিনকে না করাটা ছিলো নিছকই কিছুটা অভিনয়। নাহলে এতো সহজে কজনই বা পায়!
বসা থেকে ওঠে আলমারির কাছে এগিয়ে গেলো এলারা। আলমারি খুলে তা থেকে বের করে আনলো জেভিনের একটি কালো রাঙা শার্ট। দু'হাতে চেপে ধরে নাকের কাছে নিয়ে গভীর শ্বাস টানলো সে। তৎক্ষনাৎ টাওয়ালের ওপরেই গায়ে জড়িয়ে নিলো সেটা।
পুনরায় এসে দাঁড়ালো আয়নার সামনে। ঘুরে ফিরে দেখলো নিজেকে। ঘাড় ঘুরিয়ে জেভিনের শার্টের কলারে নাক ডুবিয়ে পুরুষালি পারফিউমের কড়া সুঘ্রানটুকু টেনে নিলো নিজের ভেতর। গায়ে জড়াতেই নিজের শরীর থেকে কেমন জেভিন জেভিন গন্ধ আসছে!
ফিক করে হেসে ওঠলো এলারা। বেশ গভীর ভাবে ভাবলো কিছু কথা। সেদিনকার তাকে ফলো করা, তাকে খারাপভাবে টাচ করা লোকগুলোর কি করুন দশাই না হলো! যে লোক গুলো সেদিন রাতে এলারাকে তাড়া করেছিলো, তাকে ওমনভাবে ছুঁয়েছিলো... তাদেরকে এক এক করে কুড়াল দিয়ে নৃশংস ভাবে খুন করেছে কে? এলারা... এলারা নূর..! মৃত্যু তো হতো না!
যদি না তাকে ওইভাবে টাচ করতো! তাকে টাচ করাই ছিলো তাদের সবথেকে বড় অপরাধ! জেভিন ব্যতীত অন্যকেউ তাকে টাচ করার স্পর্ধা দেখায় কি করে! এলারা মোটেও তা সহ্য করবে না কিছুতেই। তাইতো একদিন রাতে জেভিনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে বেড়িয়েছিলো এলারা।
আয়নার সামনে ধপ করে বসে খিলখিলিয়ে রুম কাঁপিয়ে হেসে ওঠলো মেয়েটা। বেচারা লোকগুলোর জন্য বড্ড মায়া হয় তার! সে ছেড়ে দিলেও আরেকজন তো কিছুতেই ছাড়তো না! জেভিন লুরেন্ট ওরফে তার প্রিন্স.....
হাসতে হাসতে হাতের দিকে তাকালো এলারা। নরম ফর্সা হাতে আবছা কিছু দাগ এখনো স্পষ্ট। মিস সুজানার সেই নখের দাগ। বেশ দেবে গিয়েছিলো তার চামড়ায়। তীক্ষ্ণ নজরে খেয়াল করলে তার দাগ এখনো চোখে পড়ে কিঞ্চিৎ।
মিস সুজানার জন্য বড্ড আফসোস হয় তার। নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে রমনীটি । তার সাথে যদি ওইভাবে খারাপ আচরণ না করতো, তাকে আঘাত না করতো তাহলে তাকে কোনোভাবেই মারা ইচ্ছা কোনোকালেই ছিলো না এলারার।
তার সাথে ওমন নিকৃষ্ট আচরণের দায়েই অগ্যতা অকালে রমনীটির প্রাণ হারাতে হলো! আফসোসে চুকচুক করে কেমন শব্দ তুললো এলারা। উপরে গিয়ে মিস্টার জ্যাকবের সাথে নিশ্চয়ই বেশ প্রেম জমিয়েছেন মিস সুজানা!
মনের সুখে গুনগুন করে ওঠলো এলারা। মাথা থেকে টাওয়াল খুলে ঢেউ খেলানো ভেজা চুলগুলো আয়েশি ভঙ্গিতে মুছতে শুরু করলো।
দরজার ফ্রেমে আলো আঁধারিতে পিঠ ঠেকিয়ে পকেটে দু'হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো এক অবয়বকে। জ্বলজ্বল করছে তার বাদামী চোখজোড়া। দৃষ্টি তার এলারার ওপর নিবদ্ধ। ঠোঁটের কোণায় মুহূর্তেই বক্র হাসি ফুটে ওঠলো তার। তখনই রুম জুড়ে ধ্বনিত হয়ে ওঠলো একজোড়া প্যারোটের কন্ঠ,
" প্রিন্স... প্রিন্স এসেছে... "
চলবে......
*
