#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৪
⚠️ TW: Violence | Murder | Death | Acid mention 🩸
This chapter contains disturbing themes and scenes of violence. Read at your discretion.
..
..
..
রাত ৩ টা বেজে ৪৫ মিনিট,,,
চারদিক সুনসান নিরবতা। একটা গাছের পাতা নড়ারও শব্দ পর্যন্ত নেই। আপেল গাছটার কাছে খুবই ক্ষীন আলোয় টিমটিম করে জ্বলছে হলুদাভ বাল্ব। দূর থেকে ভেসে আসছে পানির কলকল ধ্বনি। পিনপতন নীরবতার মাঝেই খট করে দরজা খোলার আওয়াজটা চারপাশে কেমন তীব্র হয়ে ছড়িয়ে পড়লো।
সদর দরজা খুলে বাড়ি থেকে নীরব ধীর পায়ে বেড়িয়ে এলো জেভিন। হলুদাভ আলোয় জ্বলজ্বল করে ওঠলো তার বাদামী চোখজোড়া। সেখানে বিরাজ করছে বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি। দাঁড়িবিহীন চোয়ালটা ব্লেডের ন্যায় ধারালো। চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়ে আছে। পড়নে কালো ট্রাউজার আর টিশার্ট।
ধীর হাতে দরজাটা পুনরায় লাগিয়ে দিয়ে মাথা উঁচিয়ে তাকালো দোতলার বিশাল আকৃতির ব্যলকনিটার পানে। রুমজুড়ে অন্ধকার। সেদিক থেকে সতর্কতার দৃষ্টি ফিরিয়ে আনলো জেভিন। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো খুবই সূক্ষ্ম বক্র হাসির রেখা।
ধুপধাপ পা ফেলে এগিয়ে গেলো সামনের দিকে। মুহূর্তেই আশপাশটা দমবন্ধকর গুমোট পরিস্থিতির সৃষ্টি হলো। ক্যারক্যার শব্দ তুলে কালো রাঙা লোহার গেইট খুলে নিঃশব্দে এমনভাবে প্রস্থান করলো যেন কাক পক্ষীও টের না পেয়ে যায়।
নিকষ কালো আঁধার গলিয়ে ব্যলকনির রেলিংয়ে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে দাঁড়ালো এলারা। পড়নের সফেদ রাঙা শার্টটা এলোমেলো হয়ে আছে। খোলা ঢেউ খেলানো চুলগুলো পিঠে আঁছড়ে পড়ে আছে।
এলারার চোখমুখ জুড়ে এক অদ্ভুত ভাবভঙ্গি। জেভিনের যাওয়ার পানে তাকিয়ে হঠাৎই ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎ হেসে ওঠলো সদ্য ঊনিশ বছর বয়সে পা দেওয়া তরুনীটি। তার চোখমুখ জুড়ে খেলা করছে অদ্ভুত অভিব্যক্তি। ঘাড় বাঁকিয়ে নিচের দিকে দৃষ্টিপাত করলো সে।
বাগানের যে জায়গায় আগুন লাগানো হয়েছিলো সেই জায়গার ঘাস পুড়ে গিয়ে এখন কালো বর্ন ধারন করেছে । খুবই অস্পষ্ট এখনো ধোঁয়া উড়ছে সেখান থেকে। পুড়ে গিয়ে কেমন ধূসর ছাইয়ে রূপ নিয়েছে তা । যা পোড়ানোর জন্য আগুন লাগানো হয়েছিলো তা পুরোপুরি পুড়ে যায়নি। সেই একাংশটা চোখ এড়ালোনা এলারার।
জুতো। একটা জুতোর অর্ধেক অংশ দেখা যাচ্ছে। যা কিনা আগুনের তোপে কালচে বর্ন ধারন করেছে ঠিকই কিন্তু পুরোপুরি ভাবে গ্রাস করতে পারেনি। এলারার ঠোঁটের কোণায় বক্র হাসি ফুটে ওঠলো। স্বাভাবিক নয় সেই হাসি! সেই হাসিতে ফুটে আছে রহস্যের ছাপ। কি সেই রহস্য? এলারার মাঝেই বা কি রহস্য রয়েছে?
★
আলো আঁধারির মাঝে গা এলিয়ে আয়েশ করে চেয়ারে বসে আছে কালো পোশাকধারী এক মানব। এক কোণে টিমটিম করে জ্বলছে হলদেটে আলোর উৎস। তাতে দেখা গেলো বদ্ধ এক রুম ভর্তি শত শত ছোট বড় বাক্স।
যার ওপরে জমে আছে ধুলোর আস্তরণ। নাকে এসে সুরসুরি দিচ্ছে স্যাঁতসেঁতে, পুরাতন গন্ধ। বহুদিন বন্ধ থাকায় আশপাশটা ধুলো ময়লার স্তুপ পড়েছে।
তখনই সেই রুমে প্রবেশ করলো ফর্মাল পোশাক পড়িহিত এক ব্যক্তি। আঁধারের ফাঁক গলিয়ে শুধু দেখা গেলো তার অবয়ব। দ্বিতীয় ব্যক্তির উপস্থিতিতেও কোনোরূপ ভাবান্তর দেখা গেলো না চেয়ারে বসা ব্যক্তিটির।
ফর্মাল পোশাক পড়িহিত ব্যক্তিটি আঁধার গলিয়ে বেড়িয়ে এলো সামনে। হলদেটে স্পষ্ট হলো তার মুখাবয়ব। সবুজ রাঙা চোখ। বাদামী ধাঁচের সিল্কি চুল। চোয়াল ভর্তি ট্রিম করে রাখা বাদামী চাপ দাঁড়ি। মিস্টার জ্যাকব...। বয়ফ্রেন্ড অব মিস সুজানা।
চোখমুখ জুড়ে ভীত ভাবভঙ্গি। তবুও কোনোরূপ দূর্বল দেখা গেলো না তাকে। দরদর করে কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে তার। তৎক্ষনাৎ সামনে বসা ব্যক্তিটির দিকে প্রশ্ন ছুড়ে মারলো মিস্টার জ্যাকব,
" সুজানাকে কেন মারলে তুমি? "
অপরপক্ষের ব্যক্তির থেকে প্রথমেই কোনো উত্তর ভেসে এলো না। বেশকিছুক্ষন মৌন থেকে কালো পোশাকধারী ব্যক্তিটি সোজা হয়ে বসলো। অস্বাভাবিক রকমের ঘাড় কাত করে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল,
" আমার ইচ্ছে হয়েছে তাই... "
চোয়াল শক্ত হয়ে এলো জ্যাকবের। মাথায় তিরতির করে রাগের পারদ বাড়লো যেন। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল,
" এটা কোনো উত্তর হতে পারে না... কেন মারলে ওকে?। কি করেছিলো সুজানা ? "
পুনরায় আয়েশি ভঙ্গিতে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে ব্যক্তিটি ধীর কন্ঠে বলে ওঠলো,
" কি করেছিলো সেটা যে ওনাকে মেরেছে সে জানে। আই ডোন্ট নো...! "
" তার মানে বলছো তুমি ওকে মারোনি? "
" নো "
" এটা আমাকে বিশ্বাস করতে হবে বলছো? "
ফিক করে হেসে ফেলল ব্যক্তিটি। রয়েসয়ে বলল,
" মৃত্যু লেখা থাকলে কার সাধ্য আছে তাকে আটকানোর? "
ধপ করে মাথার ভেতরে দাবানলের মতো যেন আগুন জ্বলে ওঠলো জ্যাকবের। রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে ব্যক্তিটির কলার চেপে তাকে বসা থেকে দাঁড় করিয়ে চিৎকার করে ওঠল,
" একদম হেয়ালি করে কথা বলবে না। তোমার কথা মতো তোমাকে তো সাহায্যও করেছিলাম আমি তাহলে..... "
মিস্টার জ্যাকবকে মাঝ পথে থামিয়ে দিয়েই ব্যক্তিটি অস্বাভাবিক শান্ত কন্ঠে আচানক বলে ওঠলো,
" তার জন্যই তো আজ তোমার লাইফের সময় ফুরিয়ে এসেছে মিস্টার জ্যা...জ্যা...জ্যাকব "
শেষের জ্যাকবের নামটুকু বেশ ব্যাঙ্গাত্নক ভঙ্গিতে টেনে টেনে বলে ওঠলো মানবটি। থমকালো জ্যাকব। অবিশ্বাস্য নয়নে তাকালো সেই বাদামী চোখজোড়ার পানে। যার ঠোঁটের কোণে ঝুলে আছে রহস্যময় বক্র হাসি।
কেঁপে ওঠলো জ্যাকবের দেহ। কাঁপা কন্ঠে বলে ওঠল,
" মা-মানে? "
তক্ষুনি বাতাসের গতিতে তার দিকে ছুটে এলো একটি বলিষ্ঠ শক্তপোক্ত হাতের ঘুষি। মুখ থুবড়ে মাটিতে পড়লো জ্যাকব। নাক দিয়ে রক্ত ঝরছে দরদর করে। সেদিকে বিন্দূমাত্র খেয়াল নেই তার। ভবিষ্যৎ অশনি সংকেতে হঠাৎই কেমন মুষড়ে উঠলো সে। আইনের রক্ষক হয়ে সেই সুযোগ ব্যবহার করে কম অন্যায় তো করেননি তিনি মিস সুজানার সাথে হাত মিলিয়ে । যা করেছিলেন লোভের বশে করেছিলেন। কি করতে চাইছে এই মানব?
মানবটি এক হাতে জ্যাকবের শার্টের কলার চেপে ধরে টেনে হিঁচড়ে উঠিয়ে দাঁড় করালো তাকে। হিসহিসিয়ে বলে ওঠলো,
" আমি কাজ শেষে কোনো প্রমান রেখে যেতে মোটেও ইচ্ছুক নই মিস্টার জ্যাকব। আপনিই তো আমার শেষ প্রমান। আপনাকে কি করে পৃথিবীতে শ্বাস নিতে দেই বলুন "
ঘন ঘন মাথা নাড়লেন মিস্টার জ্যাকব।
" তু-তুমি এটা করতে পারোনা। না না পারোনা তুমি। আমি সব বলে দিবো পুলিশের কাছে তোমার নামে। সব বলে..... "
মানবটি সেই কথার তোপে অট্টহাসিতে ফেটে পড়লো। বদ্ধ রুমটাও যেনো তার হাসিতে ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠল। হাসতে হাসতে একপর্যায়ে তার মুখভঙ্গিতে আচমকাই নেমে এলো এক ভয়ঙ্কর ক্রোধ।
দাঁত কিড়মিড় করতে করতে কোনো কিছু না বলে কয়েই মিস্টার জ্যাকবকে একপ্রকার টেনে হিঁচড়ে নিয়ে দাঁড় করালো দীর্ঘ পাত্রের সামনে। যার ভেতর টগবগ করে ফুটছে স্বচ্ছ ঘন লিকুইড। ক্ষনে ক্ষনে কুয়াশার মতো ধোঁয়া উড়ছে তা থেকে।
মিস্টার জ্যাকবের সেই লিকুইড চিনতে মোটেও বেগ পোহাতে হলো না। এসিড.... ফুটন্ত সালফিউরিক এসিড...!
চোখের পলকে মিস্টার জ্যাকবকে সেই এসিডের উপর ঝুঁকিয়ে মাথা ঠেসে ধরলো মানবটি। দাঁতে দাঁত চেপে কিটকিটিয়ে হেসে ওঠলো সে।
" বলে দিবি সব? দে না বলে কে মানা করেছে? আগে এখান থেকে নিজেকে বাঁচিয়ে নে তারপর বলিস ওকে? "
ছটফটিয়ে ওঠলেন মিস্টার জ্যাকব। বাঁচার তাড়নায় সর্বস্ব দিয়ে চেষ্টা করতে লাগলেন লিকুইড থেকে মুখ সরানোর। সে যতো ছটফট করছে ততোই জেনো মানবটির হাতের জোর বেড়ে চলেছে। ঘাড়ে হাত দিয়ে সর্ব শক্তি দয়ে ঠেসে ধরছে তার মাথা। চিৎকার করে ওঠল জ্যাকব,
" ইউ কান্ট ডু দিস জেভিন..!। তুমি পারো না এটা করতে। "
গর্জে ওঠলো জেভিন। চিৎকার করে পাগলের মতো প্রলাপ বকতে বকতে বলে ওঠলো,
" পারি পারি পারি। আমি সব করতে পারি। আমার রাস্তা ক্লিন করতে আমি সব কিছু করতে পারি। তোর বাঁচার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। আই উইল কিল এভরিওয়ান। শুধু থাকবো আমি আর আমার প্রিন্সেস। আর কেউ থাকবে না। "
নিজ চোখের সামনে মিস্টার জ্যাকব স্বয়ং মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। যা পাপ করেছেন তাতে শাস্তি তো পেতেই হতো তাকে...! কিন্তু এতো নিকৃষ্ট সেই শাস্তি?
" তুমি পাগল। বদ্ধ পাগল তুমি জেভিন। ইউ আর অ্যা সাইকো.... "
হো হো করে গাঁ কাঁপিয়ে হেসে ওঠলো জেভিন।
" জানি তো জানি আমি পাগল। তাহলে সেই পাগলামির সাক্ষীও নাহয় হয়ে যা। আই হ্যাভ নো প্রবলেম... "
বলেই এক ধাক্কায় ফুটন্ত সালফিউরিক এসিডের পাত্রে ছুঁড়ে ফেলে দিলো মিস্টার জ্যাকবকে। বদ্ধ রুমজুড়ে ধ্বনিত হয়ে ওঠলো লোমহর্ষক চিৎকার।সেই চিৎকারে কেমন গগন কাঁপানো পৈশাচিক হাসিতে মেতে ওঠলো জেভিন।
চলবে.....
