#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১৩
পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। সবুজ ঘাস আর ঝোপঝাড়ের ওপর ছোট ছোট পানির ফোঁটা জমে আছে। ভিজে যাওয়ায় ঘাসগুলো নরম ও স্যাঁতসেঁতে হয়ে।
গত রাতের প্রবল বৃষ্টি হওয়ার পর আজ সকালের পরিবেশটা বড়ই নির্মল, সুন্দর ও সতেজ ঠেকছে এলারার কাছে। মনে হচ্ছে যেনো আজ বুঝি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
খালি পায়েই ধীরস্থির ভাবে ঘাসের ওপর হাঁটছে এলারা। আজ খুব সকাল সকালই তার ঘুমটা কেমন হালকা হয়ে এসেছে। প্রকৃতির এমন অপর সৌন্দর্য উপলব্ধি করতে তাই কেমন চুপিচুপি বেড়িয়ে এসেছে দেখো!
জেভিন এখনও ঘুমুচ্ছে। তাই সেই সুযোগে এলারাও চলে এসেছে। তার থেকেও একটা গুরুত্বপূর্ণ কথা হলো কাল বিকেলের দিকে যখন বৃষ্টি ছিলো না তখন এলারা তাদের ব্যলকণিতে দাঁড়িয়ে থেকে দূরে কোথাও ঝর্নার আওয়াজ পেয়েছে। খুবই ক্ষীন সেই আওয়াজ। মনোযোগ দিয়ে শুনলে যা স্পষ্ট শোনার মতো।
সেই কৌতুহল থেকেই এলারার বের হওয়া। জেভিনকে জিজ্ঞেস করবে করবে বলে আর করাই হয়নি তার। তাই বলে কি সে একটু খুঁজে দেখতে পারবে না? অবশ্যই পারবে!
এলারার পড়নে সফেদ রাঙা স্ট্র্যাপলেস সুইটহার্ট গাউন। যা তার হাঁটু অব্দি নেমেছে। ঢেউ খেলানো পিঠসমান চুলগুলো খোলা। গাউনটা অবশ্য জেভিনই এলারার জন্য নিয়ে এসেছে নিজ থেকে।
ভাবনার মাঝেই দূর থেকে পুনরায় তার কানে ভেসে এলো সেই একই আওয়াজ। আজ প্রায় এক মাস হবে তারা এখানে আছে। কখনো শুনতে পাইনি কেন স? ভাবুক হলো বেশ মেয়েটা। নাকি সেরকম মনোযোগ দেইনি বলে শুনতে পাইনি....
ধীর পায়ে আওয়াজটা অনুসরণ করে এগোতে লাগলো এলারা। সামনের দিকে যত এগোচ্ছে ততোই গাছপালার সংখ্যাগুলো কেমন কমে আসছে। ঝর্নার আওয়াজ হচ্ছে অতীব স্পষ্ট । তার সাথে পাল্লা দিয়ে বুকের ধুকপুকানি বেড়ে চলেছে অষ্টাদশীর।
তখনই এক প্রাণীর সঙ্গে চোখাচোখি হলো এলারার। চমকে ওঠলো মেয়েটা। প্রাণীটির টানা টানা কালো টলটলে ভীতু অথচ নিষ্পাপ চোখ। তার দেহের আকৃতি সরু ও ছিপছিপে। গায়ের রং হালকা বাদামী। বাদামী পশমের ওপর ছড়িয়ে থাকা সাদা ফোঁটাগুলো দূর থেকে তারার মতো জ্বলজ্বল করছিলো।
সামান্য শব্দেই তার খাড়া কানদুটো নড়েচড়ে ওঠছিলো। এলারা বিস্ময় ভরা নয়নে তাকিয়েই থাকলো কিছুক্ষণ। মোহাবিষ্ট হয়ে সেটার দিকে এক পা এগোতেই সরু পা দিয়ে কেমন বাতাসের ন্যায় দৌঁড় লাগালো প্রাণীটি।
এলারা চোখ কচলে পুনরায় তাকালো সেদিক। হরিণ...! হ্যাঁ সত্যিই হরিণ!
এতোদিন কেন দেখতে পায়নি এলারা? কোন জগতে তবে ছিলো মেয়েটা !?
সতর্কতার সহিত পা বাড়ালো অষ্টাদশী। ঝোপঝাড় পেড়িয়ে খোলা মাঠের মতো সবুজ ঘাসে আবৃত জায়গায় পৌঁছতেই বিস্ফোরিত চোখদুটো অক্ষিকোটর হতে বেড়িয়ে আসার উপক্রম হলো যেন। নিজের অজান্তেই এলারার হাত মুখের ওপর চলে গেলো।
তার সামনেই বড় বড় পাথরের গা ঘেষে কলকল ধ্বনি তুলে বয়ে চলেছে ছোটখাটো ঝর্না। সেই পানি এসে আঁছড়ে পড়ে জমা হচ্ছে একটি মাঝারি আকৃতির অগভীর গর্তে। টলটলে স্বচ্ছ পানিতে ঠিক কেমন পুকুরের মতো লাগছে।
সেটার চারপাশে গোলাকৃতি ভাবে সাজানো রয়েছে মাঝারি আকৃতির পাথর। চারপাশে ঝোপঝাড়। ফুটে আছে নানা রঙ বেরঙের ফুল। এদিক সেদিক আকাশে উড়ে বেড়াচ্ছে চার পাঁচটা সবুজ রাঙা প্যারোট।
তার মানে এখান থেকেই একটা ফিমেল প্যারোট এসেছিলো তাদের ব্যলকণিতে?! তখনই চোখ গেলো তার ঝোপের আড়ালে উঁকিঝুঁকি মারতে থাকা হরিণটার পানে।
সে কি নিষ্পাপ, সরল চাহনি! এলারার মনে হচ্ছে যেন সে বোধহয় সত্যি সত্যি কোনো ফেইরি ল্যান্ডে এসে হাজির হয়েছে। যেখানে রয়েছে অপার্থিব সৌন্দর্য। মনোমুগ্ধকর পরিবেশ।
গুটিগুটি পায়ে এলারা এগিয়ে গেলো ঝর্নাটার দিকে। জড়ো হওয়া স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে পাথরের ওপর বসলো মেয়েটা। এক ঠান্ডা রিনরিনে বাতাস এসে ছুঁয়ে দিলো তার সর্বাঙ্গে। দোল খেয়ে ওঠলো তার চুলগুলো। শীতল পানিতে পা ডুবিয়ে বড্ড আরাম অনুভূত হলো অষ্টাদশীর। উরুতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে চোখ বুজে উপভোগ করলো সেই ঝর্নার কলকল ধ্বনি।
গাছপালায় ঢেকে থাকায় জায়গাটায় সূর্যের আলো এসে পৌঁছতে পারছেনা। পাতার ফাঁকফোকর দিয়ে চিলিক দিয়ে মাঝে মাঝে এসে সূর্যের রশ্মির দেখা মিলছে।
নিরবতা ভেঙে বাতাসের সঙ্গে প্রতিধ্বনি হয়ে ভেসে এলো পুরুষালি মাদকতাময় কন্ঠ,
" মাই ফেইরি.... মাই লি'টল ফেইরি "
চোখ মেলে তাকালো এলারা। ঘাড় বাঁকাতেই দেখতে পেলো তার দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে জেভিন। পড়নে পাতলা ঢিলেঢালা সাদা শার্ট। চুলগুলো এলোমেলো হয়ে কপালে আঁছড়ে পড়ে আছে। চোখমুখ জুড়ে সদ্য ঘুম থেকে ওঠা ভাব।
পাতার ফাঁক দিয়ে এক চিলতে সূর্যের আলোকরশ্মি এসে জেভিনের মুখের ওপর আঁছড়ে পড়লো। বাদামী চোখজোড়া লাইট ব্রাউন রং ধারণ করলো তাতে। জেভিনকে ফেইরি ল্যান্ডের ঠিক রাজপুত্রের মতো লাগছে এলারার কাছে।
এলারা হাসলো। যা ছিলো লাজুক হাসি। আচমকাই মনে পড়লো আরো কয়েকমাস আগের কথা। ঠিক এমনই একটা স্বপ্ন দেখেছিল সে। যে কিনা তাকে ঠিক জেভিনের মতো করেই ফেইরি ডেকেছিলো। যে পুরুষটির চোয়াল ছিলো জেভিনের মতো তীক্ষ্ণ। সুদীর্ঘ দেহ। তবে সেটা দিন ছিলো না রাতের মুহূর্তের ছিলো। ভাবুক হলো এলারা। সে কি কোনোভাবে বাস্তবের সাথে কল্পনাকে গুলিয়ে ফেলছে!? নাকি এটাই সত্যি!?
ভাবনার জাল ছিঁড়ে বেড়িয়ে এলারা জেভিনের পানে তাকিয়ে বলে ওঠলো,
" তুমি আমাকে এতো নামে কেন ডাকো জেভিন? "
" বি'কজ ওয়ান নে'ম ক্যু'ড নেভার বি এনাফ ফর ইউ, মাই লাভ "
কিঞ্চিৎ হাসলো এলারা। ঝর্নার পানে তাকিয়ে আনমনে বলল,
" এখানে যে এতো সুন্দর একটা ওয়াটারফল আছে আমাকে কখনো বলোনি কেন? "
ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো জেভিন।
" এমনি "
দুজনের মাঝেই নিরবতা এসে ভর করলো। চারপাশ ধ্বনিত হতে থাকলো পাখির কিচিরমিচির শব্দ আর কলকল ধ্বনি। নরম হাতের ওপর পুরুষালি রুক্ষ হাতের স্পর্শে আড়চোখে ক্ষানিক তাকালো এলারা।
" লুক এট মাই আই'স লিটল ফেইরি "
জেভিনের কথায় কেমন মোহের ন্যায় সঙ্গে সঙ্গেই চোখ তুলে জেভিনের চোখে চোখ রাখলো অষ্টাদশী। হাসলো জেভিন। মুক্তার ন্যায় কেমন ঝরে পড়লো সেই হাসি। তৎক্ষনাৎ এলারার কব্জি সন্ধিতে টান পড়লো। ঠান্ডা পানিতে নেমে দাঁড়ালো তারা। জেভিন পা ভিজিয়ে ধীর পায়ে এগিয়ে গেলো সামনের দিকে। কেমন যন্ত্রের ন্যায় পেছন পেছন এলারাও পায়ে সঙ্গে তাল তাল মেলালো।
পানির ঠিক মাঝবরাবর এসে থমকালো জেভিন। দুজনের পা হাঁটু অব্দি ভিজেছে সেই স্বচ্ছ পানিতে।ঘুরে গিয়ে এলারার মুখোমুখি দাঁড়ালো জেভিন। এক ঝিলিক রোদ রশ্মি এসে এলারার চেহারায় আছড়ে পড়লো। হঠাৎ চোখে মুখে আলো পড়তেই তা সহ্য করতে না পেরে চোখ খিঁচে বন্ধ করে নিলো এলারা।
মোহাবিষ্ট নয়নে কেমন সেই চেহারার পানে তাকিয়ে রইল জেভিন। পা বাড়াতেই ছলাৎ ছলাৎ শব্দ হলো পানিতে। এগিয়ে এসে ধনুকের ন্যায় বাঁকানো কোমড়ে এক হাতে জড়িয়ে ধরলো এলারাকে। মুহূর্তেই নিজের সাথে মিশিয়ে ফেলল অষ্টাদশীকে। পিটপিট করে চোখ মেলে তাকালো এলারা। সেই বাদামী চোখজোড়ার জন্য দৃষ্টি মিলিত হলো তার।
ঘোর। এক গভীর ঘোরে আটকা পড়লো দুই মানব মানবী। হাত বাড়িয়ে এলারার কানের পেছনে চুল গুঁজে দিলো জেভিন। চিবুক ধরে এলারার গ্রীবা ক্ষানিক উপরে তুলে নিজের মুখোমুখি করলো। অতঃপর ঝুঁকে গিয়ে এলারার কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে নেশালো কন্ঠে আওড়ালো,
" উই'ল ওয়া'ইফি লেট মি ডু ইট? "
লালিমায় ভরে ওঠলো এলারার শুভ্র গাল দুটো। খামচে ধরলো জেভিনের সফেদ রাঙা শার্ট। হাসলো জেভিন। এলারার গোলাপী অধরযুগলের দিকে ঝুঁকে গেলো সে। চোখ বন্ধ করে ছুঁয়ে দিলো এলারার গোলাপের পাপড়ির ন্যায় অধর। পানির ঝাপটা এসে ভিজিয়ে দিলো দুজনকে।
নিষ্পাপ, সরল চোখদুটির মালিক এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। ঝুঁকে গিয়ে মুখে এক খাবলা সবুজ ঘাস তুলে নিলো তৎক্ষনাৎ। রয়ে সয়ে সময় নিয়ে দাঁত দিয়ে পিষ্ট করতে করতে চিবুতে লাগলো হরিণটি। খেতে খেতে নিষ্পলক ভাবে দেখে গেলো ঝর্নার নিচে দাঁড়িয়ে ব্যক্তিগত সময় কাটাতে থাকা দুজন কপোত-কপোতীকে।
★
চাঁদনী রাত। আকাশে জ্বলমল করছে শতশত তারা। ঝোপঝাড়ের ভেতর থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। জোনাকি পোকার দেখা নেই আজ। যার দরুন অন্ধকারে ছেয়ে আছে জায়গাটা।
ব্যলকনিতে এসে গভীর শ্বাস টানলো এলারা। বড্ড হালকা লাগছে ভেতরটা আজ। পাশ ফিরে তাকালো ব্যলকনির এক কোণে স্ট্যান্ডের মধ্যে ঝুলতে থাকা মিঠুর খাঁচাটা। যেখানটায় মিঠু তার পার্টনারকে নিয়ে একদম ঘেষে বসে আছে। একটু পরপর কেমন পার্টনারকে মাথা চুলকে দিচ্ছে।
তা দেখে হাসলো এলারা। এগিয়ে গেলো তাদের দিকে। এখন মিঠুকে অতোটা সময় দেওয়া হয়না বললেই চলে। যা করে জেভিনই করে। পাশ থেকে বাদামের বাটিটা হাতে তুলে নিলো এলারা। তা থেকে বাদাম নিয়ে মিঠু আর তার পার্টনারকে খাইয়ে দিতে লাগলো। কি সুন্দর করে চুকচুক করে খেয়ে ফেলছে দেখো!
উদ্ভট এক পোড়া গন্ধে কপাল কুঁচকে গেলো এলারার। হাতের বাটিটা আগের জায়গায় রেখে ব্যালকনির কাছ ঘেষে দাঁড়িয়ে নিচে তাকালো সে। দেখতে পেলো একটা জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে।
আগুনের তোপে দেখা গেলো না কি পোড়ানো হচ্ছে। কিছুটা প্লাস্টিক বা ফোম পোড়ানোর গন্ধ। আশেপাশে চোখ বুলালো এলারা। জেভিনকে কোথাও দেখতে পেলো না।
তখনই এলারার পেটে সাপের মতো কিছু একটা পেঁচিয়ে ধরলো। ভড়কালো না অষ্টাদশী। শরীরের ঘ্রাণটুকু তার নাকে এসে বারি খেতেই বুঝতে পারলো লোকটা আর কেউ না জেভিন। এলারার গলায় মুখ গুঁজে আছে সে। ফিসফিস করে বলছে,
" আমাকে খুঁজছিলে মাই লাভ?... "
কোনোরূপ ভনিতা করা ছাড়াই এলারা বলে ওঠলো,
" ওখানে কিসে আগুন লাগালে জেভিন? "
জেভিনের থেকে সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো,
" গার্বেজ... "
এলারা পাল্টা কিছু বলতে যাবে তার সুযোগ না দিয়ে এলারাকে টেনে রুমে ঢুকিয়ে ফেলল জেভিন। বিছানার ওপর একটা প্যাকেট দেখিয়ে বলে ওঠলো,
" তারাতারি ওটা পড়ে রেডি হয়ে নিচে এসো সুইটহার্ট। আ'ম ওয়েটিং ইউ ওকে "
বলেই কেমন হুড়মুড় করে মিঠুর খাঁচাটা নিয়ে রুম থেকে বেড়িয়ে গেলো জেভিন। বেকুবের মতো একবার প্যাকেটটার দিকে আরেকবার জেভিনের যাওয়ার পানে তাকালো এলারা। ধীর পায়ে এগিয়ে গেলো প্যাকেটটার দিকে। বেশ বড়! কি আছে এতে?!
..................
বাঁকানো সেই রাজকীয় ধাঁচের সিঁড়ি বেয়ে ঠকঠক শব্দ তুলে নামছে এলারা। লিভিং রুম জুড়ে অন্ধকারে ছেয়ে আছে। রেলিং হাতড়ে কোনোরকম নেমে মিনমিনে কন্ঠে হাক ছাড়লো এলারা,
" জেভিন কোথায় তুমি? এতো অন্ধকার কেন? "
তখনই চোখ ঝলসে দিয়ে লিভিং রুমের ঠিক মাঝবরাবর লাইট জ্বলে ওঠল। যেখানে কালো কোট স্যুট পড়ে প্রিন্সের মতো দাঁড়িয়ে আছে জেভিন। চুলগুলো পরিপাটি করে গুছানো। সেই আলো আঁধারির মাঝে স্পষ্ট দেখা গেলো এলারাকে। যার পড়নে প্রিন্সেসদের মতো পিঙ্ক কালারের বল গাউন।
হাতের কনুই অব্দি ট্রান্সপ্যারেন্ট সাদা গ্লাভস। হাফ কার্ল চুলগুলো মেসি বান করা। কপালের সাইডে এদিক সেদিক বাঁকানো চুলগুলো ছড়িয়ে আছে।
ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। কালো স্যু জুতার ঠকঠক শব্দ তুলে এগিয়ে এলো এলারার দিকে। বাম হাত বুকে রেখে ডান হাত এলারার দিকে বাড়িয়ে দিয়ে কিছুটা ঝুঁকে গিয়ে হাস্কি স্বরে বলে ওঠলো,
" মে আই হ্যাভ দ্যা অনার অফ দিস ড্যান্স, মাই প্রিন্সেস? "
মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে ওঠলো এলারার হৃদয়। ফিক করে হেসে মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাত বাড়িয়ে দিতেই জেভিন সেই হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিলো। এলারাকে এক পাক ঘুরিয়ে লিভিং রুমের ঠিক মাঝবরাবর লাইটের নিচে দাঁড়ালো দুজন।
চারপাশ বলরুমের মতো সাদা কুয়াশার মতো ছড়িয়ে পড়লো। আশপাশটা স্বপ্নের মতো ছড়িয়ে পড়লো। জেভিন এক হাত এলারার কোমড়ে আরেক হাত দিয়ে এলারার হাত ধরলো। এলারা তার ডান হাত জেভিনের কাঁধে রেখে জেভিনের চোখে চোখ রাখলো। অতঃপর মুচকি হেসে বলল,
" আমার জন্য এতোকিছু কেন করছো জেভিন? "
মুচকি হেসে জেভিন উত্তর করল,
" প্রিন্সেসের জন্মদিনে তাকে প্রিন্সেস ট্রিট দিবো না তা কি করে হয় মাই লাভ "
চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেলো এলারার। ছলছল করে ওঠলো তার চোখদুটো। তখনই রুম জুড়ে প্রতিধ্বনি হয়ে ওঠলো " Love story " গানের কিছু অংশ। চারপাশ কেমন স্বপ্নিল হয়ে ওঠলো মুহূর্তেই। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ফেইরি ল্যান্ডের প্রিন্সেস এবং প্রিন্সের মতো রুম জুড়ে নেচে বেড়ালো জেভিন আর এলারা। তাদের মাথার ওপর এদিক সেদিক উড়ে বেড়িয়ে পাক খেতে লাগলো একজোড়া প্যারোট।
চলবে.......
