#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১২
নিচু বেশ বয়স্ক একটি গাছের নিচু মোটা সোটা ডালে বসে পা দোলাচ্ছে এলারা। তার ঠিক সামনেই কিছুটা দূরে সবুজ ঘাসের ওপর পা মুড়ে বসে একগাদা লাল গোলাপ দিয়ে কি যেন করে চলেছে জেভিন। জেভিনের সম্পূর্ন মনোযোগ নিচের দিকে। তখনই কানে ভেসে এলো মেয়েলি রিনরিনে আওয়াজ,
" এই ফেইরি হাউজের মতো দেখতে বাড়িটা কিভাবে কিনলে জেভিন? "
ক্ষানিক হাসলো জেভিন। মুখ তুলে তাকালো এলারার পানে। হাতের কাজ অব্যাহত রেখেই বলে ওঠলো,
" আরো এক মাস আগে নিউজ পেপারে দেখেছিলাম বাড়িটা। বাড়ির মালিক বাড়িটা বেঁচে দিয়ে ইতালি চলে গিয়েছে। তখনই কিনেছিলাম "
এলারা চোখ পিটপিট করে বলল,
" তাই বলে এমন একটা নির্জন জায়গায়
জেভিন? "
ঠোঁটের হাসি প্রসারিত হলো জেভিনের।
" কেন তোমার এখানে ভালো লাগছে না
সুইটহার্ট? "
আমতা আমতা করে এলারা শুধালো,
" আমমম না ঠিক তা না। সারাদিন তুমি এমনভাবে আমায় রাখো যে আমার একাকীত্ব ফিলই হয় না। আরও এক মাস আগে যদি তুমি এই বাড়িটা কিনে থাকো তাহলে এতোদিন পর আমায় এখানে আনলে কেন? "
মাথা নাড়িয়ে জেভিন হেসে বলল,
" বাড়িতে কিছু চেঞ্জের দরকার ছিলো। ফেইরি হাউজ আনকমপ্লিট থাকলে সেখানে প্রিন্সেসকে কিভাবে আনতাম ডার্লিং। তাই সেইসব কমপ্লিট করেই তবে আনবো ভেবিছিলাম তোমাকে "
কানের পেছনে চুল গুঁজে লাজুক হাসলো এলারা। অদ্ভুত এক ভালো লাগায় মনটা কেমন ভরে ওঠলো অষ্টাদশীর। অজান্তেই অতীতের স্মৃতিগুলো কেমন বিষিয়ে দিলো তার ক্ষুদ্র মন। আনমনে বলে ওঠলো,
" তুমি তো তোমার পাস্ট আমায় বলেছিলে । আমারটা জানতে চাইবে না জেভিন? "
এলারার কথায় হাত থমকালো জেভিনের। চোখ তুলে তাকিয়ে বলল,
" তুমি বলতে ইচ্ছুক মাই লেডি? আমার কাছে বলতে স্বাচ্ছন্দ্যে ফিল করবে? "
ঠোঁক বাঁকিয়ে হাসলো এলারা। জেভিনের পানে তাকিয়ে বলে ওঠলো,
" এই পৃথিবীতে আমার আপন বলতে তুমিই তো শুধু আছো জেভিন। আমার সবটুকু সুখ তো তুমিই। তোমাকে বলতে দ্বিধা কিসের? "
ঠোঁটের কোণে সূক্ষ্ণ হাসির রেখা ফুটে ওঠলো জেভিনের। হাতের জিনিসপত্র গুলো পাশে রেখে জেভিন সম্পূর্ণ মনোযোগ দিলো এলারার দিকে। ডালের ওপর আরও আঁটসাঁট হয়ে বসলো এলারা। বুক ভরা শ্বাস নিয়ে এলারা বলতে শুরু করলো,
" তখন আমার বয়স দশ বছর। বাবা - মায়ের একমাত্র ছিলাম। বাবা - মা আর আমি এই ছোট্ট পরিবারেই না অনেক সুখ ছিলো। আমি যে অরফানেজে এতোবছর ছিলাম সেই অরফানেজে বাবা টাকা ডোনেশন দিতেন।
সেই সুবাদে অরফানেজের ম্যানেজারদের সাথে খুব ভালো সম্পর্ক ছিলো। মাঝে মাঝেই আমরা তিনজন মিলে অরফানেজ থেকে ঘুরে আসতাম।
সেদিন রাতে আমি বাসায় ছিলাম। পরেরদিন পরীক্ষা থাকায় আমি বাবা - মায়ের সাথে বাইরে যায়নি। বাড়িতে মিসেস ন্যানি মানে আমাদের বাড়িতে কাজ করতেন যিনি, তিনি থাকায় বাবা - মা নিশ্চিন্তেই আমাকে বাড়িতে রেখে গেছিলেন।
অনেক রাত হয়ে যাওয়ার পরও তাদের আসার কোনো নাম নিচ্ছে না দেখে আমি কল করি। কিন্তু প্রতিবারই ব্যর্থ। সারা রাত আমার সাথে ন্যানি থেকে যান। এর পরেরদিন ভোরে আমাদের বাড়ির সামনে পুলিশের গাড়ির ভিড় জমে।
মিসেস ন্যানির ডাকে ঘুম ভাঙে আমার। নিচে নেমে দেখি বাবা কেমন এলোমেলো হয়ে সোফায় বসে আছে। অজস্র মারধরের দাগ। বাবাকে যখন জিজ্ঞেস করলাম তখন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিলো জেভিন। "
সর্বাঙ্গ কেঁপে ওঠলো এলারার। চোখের সামনে সবকিছু কেমন ঝাঁপসা হয়ে এলো। জেভিন নিশ্চুপ। গালে হাত দিয়ে কেমন স্বাভাবিক ভঙ্গিতে শুনে যাচ্ছে।
চোখের কার্নিশে জড়ো হওয়া নোনা পানিটুকু মুছে নিয়ে পুনরায় বলতে আরম্ভ করলো এলারা,
" বাবা - মা গাড়ি করে ফিরছিলেন। অরফানেজে কি যেন ঝামেলা হওয়ায় সেখানেই অনেকটা দেরি হয়ে যায়। গভীর রাত ছিলো।
তাও আমাদের বাড়ির ফেরার রাস্তা ছিলো আরও সুনশান। পথিমধ্যেই কিছু কালো পোশাকধারী লোক তাদের আটক করে। বাবাকে অনেক মারধর করে তারা। আর মাকে কয়েকজন মিলে তুলে নিয়ে গিয়ে...... "
পড়নের শার্টটা খামচে ধরলো এলারা। ঠোঁট কামড়ে কান্নাটুকু গিলে নেওয়ার আপ্রান চেষ্টা করলো অষ্টাদশী। বুকের ভেতরটা ক্রমশই কেমন ভারী হয়ে যাচ্ছে তার। ঘন ঘন শ্বাস ফেলে বলল,
" মাকে অনেক খুঁজে না পাওয়ায় বাবা পুলিশের কাছে যায়। পুলিশ পুরো এলাকা খুঁজে এক নীরব জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ায় রাস্তায় মার মৃতদেহ খুঁজে পায়। এই ঘটনার পর মাকে হারিয়ে বাবা পাগল প্রায়।
একদিন হঠাৎ করে বাবাও স্ট্রোক করলো। মিসেস ন্যানি বেপাত্তা হয়ে গেলেন। পুরো দুনিয়া যেনো অন্ধকার হয়ে এলো দশ বছর বয়সের আমার কাছে। সেই খবর পেয়ে অরফানেজ থেকে লোক এলো। বাবা যেহেতু তাদের এতোদিন এতো সাহায্য করেছেন সেই প্রতিদান স্বরূপ আমাকে সেই অরফানেজের দায়িত্বে নেয়া হলো। "
চোখের পানি শুকিয়েছে অনেকক্ষণ আগেই। কেমন অনুভূতিহীন মানুষের মতো দূর পানে তাকিয়ে আছে এলারা। ক্ষানিক হাসলো মেয়েটা।
" বাবা - মায়ের পর এতো ভালোবাসা, এতো সুখী যে হতে পারবো তা কখনো ভাবতে পারিনি জেভিন। এই পৃথিবীতে তুমি ছাড়া আমি কেবলই শূন্য "
কখন যে জেভিন এলারার পায়ের কাছে এসে বসেছে তা ধারনারও বাহিরে এলারার। হাতের পুরুষালি হাতের স্পর্শ পেতেই চমকে ওঠলো মেয়েটা। ঘাড় ঘুরিয়ে দেখতে পেলো জেভিনের হাতের মুঠোয় এলারার হাতদুটো। চোখ মুখ জুড়ে তার কি নিদারুন কষ্টের ছাপ। তার প্রিন্সেসের কষ্টে সে কষ্ট পাবে না তা কি আদৌ সম্ভব কখনো...!
এলারার হাতের ওল্টো পিঠে শব্দ করে চুমু খেয়ে জেভিন এলারার গালে হাত রেখে বলল,
"আর কখনো এই অতীতের জন্য কাঁদবে না... ওকে? যতদিন তুমি বেঁচে আছো, ততদিন তুমি শুধু জেভিনের। তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আই প্রমিস "
এলারা ক্ষানিক হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। হালকা হেসে জেভিন পুনরায় ফিরে গেলো নিজ জায়গায়। পুনরায় কাজে কেমন মত্ত হয়ে পড়লো দেখো! যেনো কিছুক্ষণ আগে তেমন কিছুই হয়নি।
নিস্তব্ধতায় ঢেকে গেলো পরিবেশ। রিনরিনে বাতাস এসে ছুঁয়ে দিলো এলারার শরীর। দুলে ওঠল তার চুলগুলো। বিষিয়ে ওঠা মনটা সামলে ওঠতে দৃষ্টি ঘুরালো পাশের ঝোঁপে রেড রোজগুলোর দিকে।
হাত বাড়িয়ে ঝুঁকে গিয়ে ফুলটা হাতে তুলে নিলো এলারা। নাকের কাছে নিয়ে গভীর শ্বাস টানলো। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো এক চিলতে হাসি।
রেড রোজটা এলারা যেই না কানে গুঁজে দিতে যাবে ঠিত তখনি এসে তার কব্জিসন্ধি খপ করে টেনে ধরলো জেভিন। ভড়কালো এলারা। ড্যাবড্যাব করে তাকাতেই দেখতে পেলো জেভিন হাতের কাজ ফেলে হাঁটুতে ভর দিয়ে তার সামনে বসেছে। চোখ মুখ জুড়ে গম্ভীর অভিব্যক্তি। তীক্ষ্ণ চোখের দৃষ্টি এলারার হাতে থাকা গোলাপের দিকে।
এলারা শুকনো ঢোক গিলে মিনমিনে কন্ঠে জিজ্ঞেস করে ওঠল,
" কি হলো ? "
দৃষ্টি ঘুরিয়ে এলারার দিকে তাকিয়ে তৎক্ষনাৎ ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎ হাসলো ছেলেটা। এলারার হাত থেকে ফুলটা নিয়ে আঁছড়ে ফেলল মাটিতে। হড়বড়িয়ে ওঠল এলারা,
" একি একি ফেললে কেন ফুলটা? কানে গুঁজলে তো সুন্দর লাগতো.. জেভিন ! "
জেভিন মাটিতে আঁছড়ে পড়া ফুলটার পানে তাকিয়ে তাচ্ছিল্যের সহিত হেসে এলারার দিকে তাকিয়ে বলল,
" তুমি নিজেই একটা ব্লুমিং ফ্লাওয়ার প্রিটি। তাই ফুল কোথায় থাকবে, কিভাবে তোমাকে ছোঁবে... আই উইল ডিসাইড। নট দ্যাম... "
জেভিনের এহেন কথায় তব্দা খেয়ে বসলো মেয়েটা। ফ্যালফ্যাল করে মেয়েটা কেমন তাকিয়ে থাকলো মাটিতে পড়ে থাকা রোজটার দিকে। অবাক হওয়া কি তার আরেকটু দরকার ছিলো?!
তখনই ঘটে বসলো আরেক কান্ড!। তার শুভ্র খালি পায়ে কারোর স্পর্শ পেতেই চমকে ওঠলো অষ্টাদশী। তড়িৎ পানে তাকাতেই চোখ দুটো অক্ষিকোটর থেকে বেড়িয়ে আসার উপক্রম হলো মেয়েটার।
এলারার পায়ের পাতা জেভিনের হাতের তালুতে। দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। ঠোঁটের কোণায় চকচক করছে বক্র হাসি। মুহূর্তেই ঝুঁকে এসে এলারার নরম পায়ের পাতায় এসে শব্দ করে চুমু খেয়ে বসলো জেভিন।
তাতে সর্বাঙ্গ কেঁপে ওঠলো এলারার। শিড়ঁদাড়া বেয়ে শীতল শ্রোত নেমে গেলো এলারার। শরীরের লোমগুলো কেমন কাটা কাটা দিয়ে ওঠেছে। নিজের পা ছাড়াতে নিয়ে কাঁপা কাঁপা কন্ঠে বলে ওঠলো,
" ক-কি করছো কি জেভিন? "
ছাড়াতে চাইলে এলারার পা শক্ত করে চেপে ধরলো জেভিন। হিসহিসিয়ে গম্ভীর কন্ঠে বলে ওঠলো,
" ডোন্ট মুভ মাই প্রিন্সেস.... তোমার জন্য যা করছি তা শেষ করতে দাও "
সোজা হয়ে বসলো জেভিন। পাশ থেকে হাতে তুলে নিলো গোলাপ ফুলে আবৃত এক জোড়া জুতা। নিচে পাতলা সোল। পায়ের পাতার উপরে টকটকে লাল গোলাপ সোভা পাচ্ছে। ধীরে ধীরে এলারার পায়ে সেই ফুলে আবৃত জুতাজোড়া দুই পায়ে সযত্নে পড়িযে দিলো জেভিন। গোড়ালির দিকটা সবুজ লতা দিয়ে ফিতা বানানো হয়েছে। শুভ্র রাঙা পায়ে কেমন লাল রঙটা জ্বলজ্বল করছে।
চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেলো এলারার। ফুলের জুতা?! এটা আদৌও সম্ভব!? মুহূর্তেই মুখ গুমরা কে পেলল এলারা।
" আমি যখন কানে ফুলটা গুঁজে দিতে গেলাম তখন তো ফেলে দিলে এখন আবার এসব পড়াচ্ছো কেন? "
হাসলো জেভিন। জেভিনের ভেঙে বসা হাঁটুতে এলারার পা রেখে গম্ভীর হাস্কি স্বরে বলে ওঠলো,
" ফ্লাওয়ার'স কান্ট মেক ইউ প্রিটি'য়ার, হানি.....,
আই ইউজ'ড দ্যাম.... বিক'জ দ্যা ডিজার্ভ টু বি পার্ট অফ ইউ'র বিউটি "
বলেই বসা থেকে উঠে দাঁড়ালো এলারা। অবাক হওয়ার সময়টুকুও বুঝি দেওয়া হলো না তাকে। এর মধ্যেই জেভিন এলারার কোমড় জড়িয়ে এলারাকে গাছের ডাল থেকে নামিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো।
এলারাকে ঘুরিয়ে দাঁড় করালো। এলারার পিঠ ঠেকেছে জেভিনের সনে। হাত বুলালো এলারার হাফ কার্ল চুলগুলোতে। অতঃপর খুবই যত্ন সহকারে একটু একটু করে বেণী পাকালো সেই চুলগুলো। পকেট থেকে হেয়ার ব্যান্ড বের করে বেঁধে দিলো জেভিন। নিজের কাজ শেষ হতেই পুনরায় নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো এলারাকে।
কয়েক পা পেছনে গিয়ে ট্রাউজারের পকেটে হাত গুঁজলো জেভিন। এলারার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো সে। ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠলো জেভিন। বিড়বিড় করে আওড়ালো,
" সো প্রিটি.....! "
বিড়বিড় করে বললেও তা স্পষ্ট শুনতে পেলো এলারা। লজ্জায় নুইয়ে গেলো তার গ্রীবা। লালিমায় ভরে ওঠলো তার কপোলযুগল।
চলবে....
