#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_১১
দ্রুত পদধ্বনির শব্দে কিচেন রুম থেকে চোখ তুলে তাকালো জেভিন। তার পড়নে এপ্রোন। প্লেটের মধ্যে প্যানকেক সাজাচ্ছে। যার ভেতরে চকলেট দেওয়া। দেখতে পেলো এলারাকে। মেয়েটা কেমন তড়িঘড়ি করে একপ্রকার দৌঁড়ে সিঁড়ি বেয়ে নামছে।
ভ্রু কুঁচকালো জেভিন। বেশকিছুক্ষন আগেই দুজন মিলে প্যানকেক বানিয়েছে। প্যানকেক বানানো প্রায় শেষ দেখে জেভিন এলারাকে উপরে পাঠিয়েছিলো রেস্ট নিতে। একটু আগেই না গেলো মেয়েটা? এখন আবার এতো তড়িঘড়ি করে নামছে কেন?
জেভিনের ভাবনার মাঝেই ততক্ষণে এলারা বাড়ি থেকে বেড়িয়ে গেছে। ভ্রু জোড়া কুঁচকে রেখেই দ্রুত হাতে পড়নের এপ্রোনটা খুলে জেভিনও একপ্রকার দৌঁড় দিলো। সদরদরজা পেড়িয়েই দেখতে পেলো এলারা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক কি জেনো খুঁজে না পেয়ে পুনরায় দৌঁড় দিয়েছে।
উপায়ন্তর না পেয়ে জেভিনও দৌঁড় লাগালো এলারার পিছন পিছন। এলারা উর্ধ্বগতিতে ছুটে চলেছে সবুজ ঘাসের ওপর দিয়ে। । অবশ্য তার নগ্ন নাজুক পা দুটো দ্বারা অতো বেশি দ্রুত ছুটে চলতে পারছে না। তবে সেটাই এলারার কাছে অনেক...!
রিনরিনে বাতাসের দাপটে এলারার খোলা হাফ কার্ল চুলগুলো এলোমেলো হয়ে দুলে দুলে ওঠছে। পেছন থেকে ভেসে আসছে জেভিনের কন্ঠস্বর,
" এলারা দাঁড়াও। দৌঁড়াচ্ছো কেন এভাবে? এলারা.. "
সেই কথা অষ্টাদশী শুনলে তো! চারপাশ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার আওয়াজ। রাতের অন্ধকারে বাড়ির চারপাশটা জোনাকি পোকার হলদেটে আলোয় কেমন রূপকথার মতো মনে হলো।
এলারার মাঝে কোনো হেলদোল দেখা গেলো না। সে নিজের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে ছুটে চলেছে। জেভিনের নজর এলারার শুভ্র রাঙা খালি পা'দুটোতে যেতেই কেমন বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার।
এলারার মাঝে তার ডাকে কোনো পরিবর্তন না দেখে এইপর্যায়ে জেভিন বড় বড় পা ফেলে দৌঁড়ে এলো তার দিকে। এলারা তখনো এদিক ওদিক কিছু খোঁজার আশায় চোখ বুলাচ্ছে চারদিক।
কেমন ঝড়ের বেগে এসে জেভিন তক্ষুনি চোখের পলকে ছুটে এক হাতে এলারার ধনুকের ন্যায় বাঁকানো কোমড়টা জড়িয়ে ধরলো। পাতলা শরীরটা মুহূর্তেই শূন্যে তুলে ফেলল জেভিন। আচমকা এমন কান্ডে ভড়কে গেলো এলারা। পা'দুটো কেমন শূন্যে ভেসে চলেছে।
আঁকড়ে ধরলো তার কোমড়ে জড়িয়ে রাখা জেভিনের হাত। দৌঁড়ানোর ফলে বুকের ওঠানামা বেড়েছে তার। ঘন ঘন শ্বাস ফেলছে সে। এলারার পিঠ এখন ঠেকেছে জেভিনের বক্ষভাঁজে। হাপাচ্ছে জেভিনও। তার প্রতিটা গরম শ্বাস-প্রশ্বাস এসে আঁছড়ে পড়ছে এলারার ঘাড়ে। তৎক্ষনাৎ তার কানে ভেসে এলো জেভিনের চাপা আদুরে ধমক,
" হোয়াট হ্যাপেন্ড এলারা ? এভাবে খালি পায়ে দৌঁড়াচ্ছিলে কেন? ক'দিন আগে তোমার পা ভালো হয়েছে। এখন যদি আবার কোনো কাঁটা বিঁধে যেতো তখন কি হতো! "
জেভিনের কথায় এবার যেনো হুশ এলো মেয়েটার। পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলো সত্যিই তার পায়ে জুতো নেই। পরমূহুর্তেই ছটফট করে ওঠলো এলারা। অধৈর্য কন্ঠে আওড়ালো,
" ছাড়ো জেভিন। ওহ চলে যাবে তো! পরে আর খুঁজে পাবো না ওকে। ছাড়ো জেভিন... "
অষ্টাদশীর কথায় সে পাত্তা দিলে তো! এলারাকে তো ছাড়লোই না ওল্টো আরও চেপে ধরে জেভিন নিজের পা থেকে জুতো জোড়া খুলে তার ওপর এলারাকে দাঁড় করিয়ে দিয়ে জুতো জুড়া পড়িয়ে দিলো এলারার ছোট্ট পা দুটোতে। ছটফট করে ওঠলো এলারা,
" কোথায় চলে গেলো ওহ? "
কপাল কুঁচকে ফেলল জেভিন। জেভিনের ইয়া দৈত্যাকার সাইজের পায়ের জুতার ভেতর কেমন এক কোণে হয়ে পড়ে আছে এলারার পা দুটো। যেনো তার পা দুটো গিলে ফেলেছে সে। জেভিন এলারাকে নিজের দিকে ঘুরিয়ে বলে ওঠলো,
" কাকে খুঁজছো তুমি? "
" মিঠু... মিঠুর পার্টনারকে "
" হোয়াট...!? "
এলারার কথায় বিস্মিত হলো জেভিন। ঘন ঘন মাথা নাড়লো মেয়েটা। বলল,
" হ্যাঁ। আমি উপরে রুমে গিয়ে ব্যালকনিতে গিয়েছিলাম। তখনই দেখতে পাই একটা ফিমেল প্যারোট মিঠুর খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। জানো জেভিন ওরা দুজন দুজনকে ড্যাবড্যাব করে দেখছিলো। আমাকে দেখা মাত্রই ফিমেল প্যারোটটা উড়ে গেলো। আমি দেখলাম ওহ এখানেই কোথাও এসেছে। তাই তো আমি..... "
চোখমুখ জুড়ে গম্ভীর ভাবভঙ্গি এসে জড়ো হলো জেভিনের। মাথা উঁচিয়ে তাদের রুমের বড় ব্যালকনিটার দিকে তাকালো। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিঠুর খাঁচাটা এক কোণায় স্ট্যান্ডের মধ্যে ঝুলছে। মিঠু জড়োসড়ো হয়ে এদিকটাতেই তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে আছে।
মিঠুর জন্য পার্টনার এনে দিলে মন্দ হয় না। অন্তত তার বার্বিগার্লের কাছাকাছি তো আর এতো আসতে পারবে না তাই না! ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন।
এলারার দিকে ফিরে তাকালো জেভিন। এক হাতে এলারার কোমড় জড়িয়ে ধরে বলে ওঠলো,
" সেটা আমাকে বলে আসলেই হতো প্রিন্সেস। আমিও তোমাকে হেল্প করতাম... "
বলেই এলারার নাকে বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর মাধ্যমে টোকা দিয়ে বলল,
" চলো একসাথে খুঁজি "
বলেই হাঁটা লাগালো দুজন।
অনেকক্ষণ যাবত ঝোপঝাড়ের মাঝে খুঁজেও পাখিটাকে কোনোভাবেই খুঁজে পেলো না তারা। হতাশাগ্রস্ত হয়ে যখন আশা ছেড়েই দিবে এলারা তখনই তার সামনে এসে উপস্থিত হলো জেভিন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়েছিলো সে।
জেভিন অন্য সাইডে খুঁজতে গিয়েছিল। জেভিনকে দেখতে পেয়ে চোখ তুলে তাকালো এলারা।
জেভিনের ঠোঁটের কোণায় খুবই সূক্ষ্মতর হাসির রেখা ফুটে আছে। খুব খেয়াল না করলে চোখেই পড়ে না সেটা। তবে কি অদ্ভুত এক দেখাতেই এলারার নজর কাড়লো সেটা! জেভিন চোখের মাধ্যমে তার হাতে তাকানোর জন্য ইশারা করলো। উৎসুক দৃষ্টিতে সেই ইশারা অনুকরন করে জেভিনের হাতের দিকে তাকাতেই খুশিতে লাফিয়ে ওঠলো অষ্টাদাশী।
জেভিনের হাতে গুটিসুটি মেরে পা ভেঙে বসে আছে সেই ফিমেল প্যারোট। উৎফুল্ল কন্ঠে এলারা বলল,
" ওকে কোথায় পেলে তুমি জেভিন? "
হাসলো জেভিন। পেছনের ঘন অন্ধাকারে ঢেকে থাকা ঝোঁপের দিকে একপলক তাকিয়ে জেভিন বলে ওঠলো,
" ওই ঝোঁপটার পেছনে বসে ছিলো "
জেভিনের সাথে তাল মিলিয়ে উঁকিঝুঁকি মেরে এলারাও একপলক তাকালো ঝোঁপের দিকে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে আনতেই জেভিন বলে ওঠলো,
" এবার তাহলে যাওয়া যাক মাই লাভ। ডিনার করতে হবে তো... "
ঠোঁটের কোণায় হাসি লেপ্টে মাথা নেড়ে সম্মতি জানালো এলারা। জেভিন হাতে পাখিটাকে নিয়েই সামনের দিকে হাঁটা লাগালো। পেছন পেছন এলারাও হাঁটা লাগালো জেভিনের সঙ্গে পাল্লা দিয়ে। এলারা জেভিনের পেছন পেছন হাঁটায় এতোক্ষণে তার নজর গেলো জেভিনের খালি পায়ের দিকে। আরেকবার নিজের পায়ে থাকা জেভিনের জুতা জোড়া দেখে নিয়ে বলে ওঠলো,
" তোমায় পায়েও তো কাঁটা বিঁধে যেতে পারে জেভিন? "
জেভিন ফিরে তাকালো না। সামনে হাঁটতে হাঁটতেই বলে ওঠলো,
" প্রিন্সের কোনো কষ্টই কষ্ট মনে হয় না যখন না তার পাশে তার প্রিন্সেস থাকে সোনা... "
লাজুক ভাবে হেসে ওঠলো এলারা। বেকায়দায় হাঁটতে গিয়ে তার ওপর এত্তো বড় জুতা সামলাতে না পেরে ওমনি মাটির সঙ্গে লেগে চোখের পলকে হুমড়ি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লো মেয়েটা। ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দে তড়িৎ দৃষ্টিতে পেছনে তাকালো জেভিন। সঙ্গে সঙ্গেই উন্মাদের মতো এলারার দিকে ছুটে গেলো হাতে পাখিটাকে চেপে ধরে।
সেকেন্ডের মাঝে সবকিছু ঘটে যাওয়ায় মস্তিষ্কে ঠিক মতো প্রভাব ফেলতে পারছে না এলারার। বেকুবের মতো কেমন তাকিয়ে আছে দেখো! নরম সবুজ ঘাসে আবৃত থাকায় ব্যথা না পেলেও হাতের কনুই তে জোরেসোরে এক বারি খেয়েছে তার। জায়গাটা হঠাৎ টনটন করে ওঠতেই চোখ মুখ কুঁচকে গেলো মেয়েটার।
দুই হাতে ভর দিয়ে ওঠতে নিলে তখনই তার দিকে ছুটে এলো জেভিন। হাঁটু ভেঙে বসে পড়লো মাটিতে। এক হাতেই এলারাকে টেনে তুলে তার কোলে বসালো অষ্টাদশীকে। অস্থির ভঙ্গিতে এলারার হাত, পা দেখতে দেখতে বলে ওঠলো,
" আর ইউ ওকে মাই প্রিন্সেস? হুহ! কোথাও লাগেনি তো তোমার সোনা!? "
হাতের কনুইয়ে ব্যথা পাওয়ার কথাটা পুরোটাই চেপে গেলো এলারা। জেভিনকে জানালেই এখন আবার তাকে নিয়ে মাতামাতি শুরু করে দিবে এই লোক! মাথা ডানে বামে ঘুরিয়ে বলে ওঠলো,
" না না ব্যথা পাইনি আমি। ঠিক আছি। শুধু শার্টটাতে ময়লা লেগে গিয়েছে "
এলারার কথায় জেভিন দৃষ্টি ফেললো তার পড়নে থাকা জেভিনের সফেদ রাঙা শার্টটায়। ধুলো, ময়লা লেগে যা তা অবস্থা হয়েছে। ফুস করে শ্বাস ফেলল জেভিন। কিছু না বলে কয়েই এলারাকে কোলে নিতে গেলে হৈ হৈ করে ওঠলো এলারা,
" এই না না কোলে নিতে হবে না। আমি বললাম তো ঠিক আছি। জেভিন....."
জেভিন তার কথা শুনলে তো! এলারার কথায় পরোয়া না করেই এক হাতে পাঁজাকোলে তুলে নিলো এলারাকে। ধরফরিয়ে দ্রুত জেভিনের গলা জড়িয়ে ধরলো মেয়েটা। না ধরলেই ধপাস! আর কোনো বাক্য ব্যয় না করেই হনহন করে হাঁটা ধরলো জেভিন।
★
সদ্য শাওয়ার নিয়ে বেড়িয়েছে এলারা। বাড়িতে ঢুকেই প্রথমে এলারাকে জেভিন ওয়াশরুমে পাঠাতে চাইলেও তা নাকোচ করেছে অষ্টাদশী। তার পেট নাকি খিদেতে গুড়গুড় করছে। তাই সে আগে খাবে তারপর বাকিসব। হলোও তাই। অগ্যতা মিঠুর খাঁচায় তার পার্টনারকে রেখে জেভিন বাধ্য হয়েছে এলারার কথা শুনতে।
এলারার পড়নে কালো রাঙা শার্ট। শুভ্র গায়ে যেনো আরও দ্বিগুন ফুটে ওঠেছে রংটা। পিঠ সমান তার হাফ কার্ল চুলগুলো ভেজা। চোখে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। কিছুক্ষণ পর পর তা গড়িয়ে গড়িয়ে পড়ছে তার গাল, মুখ বেয়ে।
তখনই রুমে প্রবেশ করলো জেভিন। রুমটা পুরো রাজকীয়ভাবে সাজানো। রাজকীয় সব ফার্নিচার। রুমে ঢুকেই সামনে থাকা অষ্টাদশীকে দেখে থমকালো সে। সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় ঠোঁট দুটো গোলাপী হয়ে আছে। শুভ্র গায়ের রংটা যেনো আরও জ্বলজ্বল করছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে দৃষ্টিপাত হতেই চমকালো এলারা। জেভিনের এহেন ঘোর লাগা দৃষ্টিতে কুপোকাত হলো মেয়েটা। ব্রাউন চোখগুলোর দৃষ্টি কেমন ঘোলাটে। পুরো রুম জুড়ে এক মিষ্টি সুঘ্রান ছড়িয়ে পড়েছে।
নাসারন্ধ্র দিয়ে তা কেমন সুরসুর করে ঢুকে গেলো জেভিনের। বুক ফুলিয়ে শ্বাস টানলো গভীর ভাবে। ততোই মনটা উতলা হলো তার। ধীর পায়ে এগোলে এলারার দিকে। শুকনো ঢোক গিলল অষ্টাদশী। জেভিনের দৃষ্টি কেমন যেনো ঠেকছে তার কাছে। এলারা এক পা পেছোতে নিলে খপ করে এসে তার কটিদেশ জড়িয়ে ধরলো জেভিন। ভড়কে গেলো এলারা। হুমড়ি খেয়ে পড়লো জেভিনের বুকে।
এলারার সান্নিধ্যে এসে যেনো সেই মিষ্টি সুঘ্রাণ আরও জোরালো হলো জেভিনের কাছে। মুখ নামিয়ে এনে এলারার গলায় মুখ গুঁজে দিলো তৎক্ষনাৎ। শিরশির করে ওঠলো এলারার সর্বাঙ্গ। কানে ভেসে এলো জেভিনের মাদকতাময় পুরুষালি হাস্কি স্বর,
" দিস স্মেল ইজ ভেরি এট্রাক্টটিভ মাই প্রিন্সেস... আই লাভ দিস সেন্ট.. "
এলারা ঢোক গিলে মিনমিনে কন্ঠে ডেকে ওঠলো,
" জেভিন....."
" ইয়েস প্রিন্সেস.... "
তৎক্ষনাৎ জেভিনের থেকে ভেসে এলো গম্ভীর নেশালো প্রত্যুত্তর। সেই কন্ঠে বুকের ধুকপুকানি বেড়ে দ্বিগুন হলো মেয়েটার। কেমন কাবু হয়ে পড়লো জেভিনের কাছে। এলারার পুনরায় কিছু বলতে নিবে তার আগেই পাঁজাকোলে তুলে নিলো জেভিন মেয়েটাকে। অষ্টাদশী জড়িয়ে ধরলো জেভিনের গলা। ছটফটে দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে বলে ওঠলো,
" আম-আমাদেরকে মিঠু আর তার পার্টনারকে দেখা
উচিত "
নরম মখমলের বিছানায় জেভিন এলারাকে শুইয়ে দিয়ে বেড সাইড টেবিল ল্যাম্প বন্ধ করতে করতে বলে ওঠলো,
" ওদের মাঝে লাভ হতে দাও মাই প্রিন্সেস। ওদেরকে ডিস্টার্ব করা আমাদের মোটেও উচিত হবে না "
অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল দু'জনের কথোপকথন। বাইরের জোনাকিগুলো নীরবে জ্বলজ্বল করে ওঠল , ঘরজুড়ে ছড়িয়ে পড়ল, এক শান্ত, উষ্ণ নীরবতা।
......
মিঠু আর তার পার্টনার পাশাপাশি একে অপরের সঙ্গে ঘেসে বসে আছে। যেনো কতো বছরের চেনা জানা তারা। এর মাঝেই ভাব জমেছে দুজনের। কেমন ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাবার আদান প্রদান করছে দেখো! ভাবা যায়....! এই কিছু মূহুর্তের পরিচয়ে একদম পার্টনার! মিঠুর কপাল খুললো তবে! শেষমেষ তারও পার্টনার জুটলো....!?
চলবে.....
( ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ☺️)
