পর্বের নাম: পর্ব - ৫: পালিয়ে যাওয়া
গল্পের লেখা:
রিমির কথা শুনে মেহু আর এক সেকেন্ডও দাঁড়াইলো না।
ও বিয়ের লাল শাড়ি পরেই দৌড় দিলো পেছনের সিঁড়ি দিয়ে। ওর পায়ে জুতা নাই, হাতে আয়ানের আংটি।
পেছনের রাস্তায় এসে দেখলো, আয়ান বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে পানি।
আয়ান বললো,
"মেহু, তুমি সত্যিই আসছো? আমি ভাবছিলাম তুমি আসবা না।"
মেহু হাঁপাইতে হাঁপাইতে বললো,
"আয়ান, তাড়াতাড়ি চলো। আব্বু জেনে গেলে আমাদের মেরে ফেলবে।"
আয়ান মেহুকে বাইকে তুলে নিলো। বাইকটা জোরে ছুটতে লাগলো।
পেছনে মেহুর বাড়ি, বিয়ে, সবকিছু ছেড়ে ওরা দুইজন এখন অজানা পথে।
অনেক দূরে গিয়ে একটা নদীর পাড়ে এসে আয়ান বাইক থামাইলো।
মেহু কাঁদতে কাঁদতে বললো,
"আয়ান, আমরা ভুল করলাম না তো? আম্মু আব্বু এখন কি করবে?"
আয়ান মেহুর চোখের পানি মুছে দিয়ে বললো,
"মেহু, ভালোবাসা কোনোদিন ভুল হয় না। তুমি আজ সাহস দেখাইছো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিবো না।"
তখনই মেহুর ফোন বেজে উঠলো। স্ক্রিনে লেখা - আব্বু কলিং...
মেহুর হাত কাঁপতেছে। ও ফোনটা ধরবে? নাকি কেটে দিবে?
যদি ধরে, আব্বু কি বলবে? ও কি মেহুকে ফিরে যাইতে বলবে? নাকি মেহুকে মাফ করে দিবে?
চলবে...
--
