পর্বের নাম: পর্ব - ৪: সকাল ১০টা
গল্পের লেখা:
আজ মেহুর বিয়ের দিন।
সকাল থেকে বাড়িতে হইচই। পার্লার থেকে মেয়ে আসছে মেহুকে সাজাইতে। লাল বেনারসি শাড়ি, গহনা, সব রেডি।
কিন্তু মেহুর চোখ বারবার ঘড়ির দিকে যাইতেছে।
৯:৪৫... ৯:৫০... ৯:৫৫...
আর ৫ মিনিট পর ১০টা। আয়ান এখন বাড়ির পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। ও শুধু ১০ মিনিট অপেক্ষা করবে।
মেহুর বুকের ভেতর ধড়ফড় করতেছে। ওর হাতে এখনো আয়ানের দেওয়া আংটিটা।
মেহুর মা এসে বললো,
"মেহু, তুই রেডি হইছোস? বরপক্ষ রওনা দিছে।"
মেহু বললো,
"আম্মু, আমি একটু ছাদে যাই? আমার দম বন্ধ লাগতেছে।"
মা বললো, "তাড়াতাড়ি আসিস।"
মেহু ছাদে গেলো। ছাদ থেকে পেছনের রাস্তাটা দেখা যায়। ও দেখলো, বাইকের উপর হেলমেট হাতে দাঁড়িয়ে আছে আয়ান। ওর চোখ মেহুর জানালার দিকে।
মেহুর চোখে পানি চলে আসলো। ও মনে মনে বললো,
"আয়ান, আমাকে মাফ করে দিও।"
ঠিক তখনই মেহুর ছোট বোন রিমি দৌড়ে ছাদে আসলো।
"আপু! তুমি এখানে? নিচে সবাই তোমাকে খুঁজতেছে। আর এইটা কি তোমার হাতে? আয়ান ভাইয়ার আংটি না?"
মেহু চমকে গেলো। রিমি সব জেনে গেছে!
রিমি মেহুর হাতটা ধরে বললো,
"আপু, তুমি যাকে ভালোবাসো, তার কাছে যাও। আব্বু আম্মুকে আমি সামলাবো। তুমি যাও আপু, এখনই যাও। ১০টা বেজে গেছে!"
মেহু কি করবে? ও কি সত্যিই সব ছেড়ে আয়ানের কাছে চলে যাবে? নাকি বিয়ের শাড়ি পরে নিচে নেমে যাবে?
চলবে...
