উপন্যাস: বিয়ে বাড়ি
লেখিকা :- হিমু চৌধুরী
-- কিছুক্ষণ পর ডাক্তার বাবু বললেন—
নাজিম: — আচ্ছা, আপনি কে বলছেন, একটু বলুন তো? আর আমার বউটা কোথায়, আপু?
-- নিপা ফোনটা হাতে নিয়ে বলল—
নিপা: — কেন দুলাভাই? শালিদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না বুঝি?
-- ডাক্তার বাবু মুচকি হেসে বললেন—
নাজিম: — না, একদমই না! আগে বউ, তারপর শালি। আমার বউয়ের কাছে ফোনটা দিন তো!
-- কথাটা নিপার গায়ে গিয়ে লাগল। তার মানে কি তাদের অপমান করছেন? এদিকে হিমি তার ডাক্তার বাবুর কথা শুনে মুচকি মুচকি হাসছে।
নিপা আবার বলল—
নিপা: — ভালো না লাগলে কিছু করার নেই গো! জানেন, শালি আগে, তারপর বউ পাবেন।
নাজিম: — বউ না থাকলে শালি পাব কোথায়?
নিপা: — দেখুন, আপনাকে একটা অফার দিই। আপনার কাছে দুটো অপশন আছে। একটা হলো, শালি নিলে বউও পাবেন। আরেকটা হলো, শুধু বউ চাইলে শালি পাবেন না। এবার বলুন, আপনি কোনটা নেবেন?
-- আচ্ছা, তোমাদের ডাক্তার বাবুর নামটাই তো বলা হয়নি! তাঁর নাম আরহাম ইসলাম নাজিম। আমরা তাঁকে নাজিম বলেই ডাকব।
নাজিম: — আমার বউ লাগবে! আর এমনিতেও আমার কোনো বোন নেই। আপনারা চাইলে আমার বোন হতে পারেন। কী বলেন, আপু?
-- নাজিমের কথা শুনে নিপা আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। বোন হয়ে গেলে ভাইয়ার সঙ্গে মজা করবে কীভাবে? ইমু পেছন থেকে আস্তে করে বলল—
ইমু: — বেডা খুব চালাক! এটা বললে তো আর চলবে না!
-- ইমুর কথা শুনে অনু ফোনটা হাতে নিয়ে বলল—
অনু: — আমাদের ভাইয়া আছে, বাট দুলাভাই নেই। আমাদের দুলাভাই লাগবে। আর ভাইয়া বললে তো বিয়েতে মজা করতে পারব না!
-- নাজিম কথাগুলো শুনে হেসে বললেন—
নাজিম: — ওকে! আপনাদের যা ইচ্ছা, তাই কইরেন। বাট এখন আমার বউটার কাছে ফোনটা দিন তো!
-- প্রভা উঠে বসে বলল—
প্রভা: — না না, আজ আর কথা বলতে হবে না। একেবারে বাসরঘরে বসে কথা বলবেন, দুলাভাই!
-- নাজিম কিছু বলার আগেই নিপা ফোনটা কেটে দিল। হিমি নিপার কাছ থেকে ফোনটা নিতে চাইলে নিপা ফোন দিল না। হিমির মুখটা মলিন হয়ে যেতেই দিশা বলল—
দিশা: — আরে, মন খারাপ করিস না। আর মাত্র দুই দিনের তো ব্যাপার!
জান্নাত: — আরে, ওর তো আর তর সইছে না! কবে যে দুলাভাইকে দেখবে!
-- বলেই সবাই একসঙ্গে হেসে উঠল। মুহূর্তেই পুরো ঘরটা হাসি-আনন্দে ভরে উঠল!
