#বাঁধন_রূপের_অধিকারী
#পর্ব - ৪
সবার উদ্দেশ্যে বলে উঠল।
"কী হচ্ছে কী? ওকে এইভাবে পশুর মতো মারছেন কেন?"
পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়ে ছিল, তারা অবাক হয়ে এই দুই বেণী করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকাল। আর যে ছেলেটা মারছিল, সে ধীর পায়ে ঘুরে দাঁড়াল। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুই পাশে বেনুনি, টানা টানা ডাগর মায়াবী চোখ রূপাকে দেখে যুবকটি মুহূর্তেই কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এইভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল।
"মুখে মাছি ঢুকে যাবে তো?"
পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে ধমকের সুরে বলল।
"এই মেয়ে কে তুমি আর এখানে কী করছো?"
রূপা ভয় পাওয়া তো দূর, উল্টো তার ওড়নার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল।
"পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না, দিব না আপনাদের। আপনারা খুব খারাপ মানুষ, একটু আগে ওই ছেলেটাকে কীভাবে মারছিলেন?"
রনি এবার দাঁত মুখ খিঁচিয়ে শাসানোর সুরে বলল।
"এই মেয়ে মুখ সামলে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও। বেশি সাহস দেখাতে এসো না।"
এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক, নাম তার ইশতিয়াক, যে এই এলাকার সব বখাটে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। ইশতিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল।
"আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দিবো।"
মুহূর্তে বাকি কয়জন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে একদম চুপসে গেল। ইশতিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকাল। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করল।
"নাম কী তোমার?"
রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলল।
"নাম দিয়ে কাম কী?"
ইশতিয়াক রূপার এমন ঠোঁটকাটা উত্তর শুনে মুগ্ধতার আবেশে মাথা নেড়ে বলল।
"তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো?"
রূপা এবার কোমরে হাত দিয়ে তড়বড় করে বলে উঠল।
"এইটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন জানলেন। যা-ই হোক, শুনুন মানুষকে এভাবে মারা একদম ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারো নেই। তাই সাবধান করছি, এইভাবে আর কাউকে মারবেন না। এই টুকুই বলার ছিল, এখন আসি, কলেজের দেরি হয়ে যাচ্ছে।"
রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিলে, পিছন থেকে ইশতিয়াক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল।
"তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিয়েছো?"
কথাটা শোনামাত্রই রূপা চট করে ঘুরে ইশতিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী গ্যাঁচ দাঁতটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উঁকি দিল। তার সেই মুক্তোঝরা হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের শনশন শব্দ থমকে গেল। ইশতিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতেই নিজের চেনা জগতটা একদম ভুলে গেল। রূপা ইশতিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল।
"কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না।"
বলেই রূপা তার ওড়নার খুঁটে পেয়ারাগুলো সামলে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইশতিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলল।
"এই মেয়েটাকে আমার চাই, যেভাবেই হোক।"
বলেই সে তার সাঙ্গপাঙ্গদের দিকে খুনে চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল।
"খোঁজ লাগা! ওর সব ডিটেইলস আমার চাই আজকের মধ্যে।"
দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন। কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন, পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে রইলেন।
রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকিয়েই থমকে গেলেন তার পা যেন সেখানেই মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল।
রানিং...!
চলবে...
