দুপুরের আকাশ জুড়ে যেন আগুনের রাজত্ব। সূর্য তার সমস্ত তেজ নিয়ে মধ্য গগনে অবস্থান করেছে।প্রখর রাতের উত্তাপে চারপাশ পুরে ছাই হোয়োর উপক্রম। রাস্তাঘাট, গাছপালা -সব ই যেন নিস্তব্ধ তাই চেয়ে আছে।দুরের পিচঢালা পথের ওপর রোদের ঝিলিক দেখে মনে হচ্ছে , সেখানে কেউ যেন আগুনের চাদর বিছিয়ে রেখেছে। গাছের লতাপাতা ও রোদের তাপে নেতিয়ে পরেছে। মাঝেমাঝে হালকা বাতাস বয়ে গেলেও তাতে নেই কোন প্রশান্তি, বরং গরমের তীব্রতা আরো স্পষ্ট হয়ে উঠছে। পাখিরাও যেন ক্লান্ত হয়ে ঘন পাতার আরালে আশ্রয় নিয়েছে।এই প্রখর গরমেও জনমানব যুক্ত পথে নেমে এসেছে এক গভীর নিস্তব্ধতা। প্রকিতি যেন প্রখর রোদের কাছে হার মেনে থমকে দাড়িয়েছে।এমন এক তপ্ত দুপুরের সময় ও যেন ধীর গতিতে এগিয়ে চলে। মনে হয় world জুরে নেমে এসেছে এক গভীর অলসতা।
সাভরার এর ঘার দিয়ে বয়ে যাচ্ছে ঘামের এক সুরু স্রত। ফর্সা মুখস্রী লাল বর্ণ ধারণ করেছে।এই বাঙলাদেশ তার একদমই পছন্দ না।এত গরমে কোন রোডে এত জ্যাম হয়ে পারে। প্রায় শখানেক গাড়ি জ্যামে আটকে আছে। সাভরার এর মাথা রাগে ফেটে পড়ার উপক্রম।তখনি পাশের গাড়ির থেকে একজন সাভরার কে বলে উঠলো
কীগো মিয়া জ্যাম ছাড়তে দেরি।চল আমরা গল্প করি।
গরমে মাথা খারাপ চাচা এসব গল্প টল্প বাদ দেন।
সাভরার সরাসরি কোন ভনিতা ছাড়াই বলে দিল ।
তা বাবা একটু পানি থাকলে পানি দাও।
গরমে মাথা অনেক গরম চাচা ।কেউ পানি চাইলে , তারে আমি নিজের ঘাম দিয়ে দেব। So , চুপ করেন।
So আবার কি বাবা?
So হচ্ছে ঘোরার ডিম। বলেই সাভরার গাড়ির ভেতর থেকে একটা পানির বোতল খুজে দিব লোকটার হাতে।
এবার এই পানিটা খান, আর চুপ থাকেন।
আচ্ছা বাবা দাও।আর কথা কমু না।
#সাভরার বাসায় প্রবেশ করেই দেখল তার স্নেক আইড বোন দুরের কাউচে বসে, তার দিকে দৃষ্টি স্থির করে আছে।সাভরার কোন কথাই না বলেই নিজের ঘড়ে চলে গেল।সারফা আগের মতই বসে রইল। প্রায় মিনিট দশেক পর সাভরার দুতোলা থেকে নিচে নামল।
কীরে এভাবে বসে আসিস কেন?
তোকে দেখছি।
ভালো। কালকের কথা কি ছিল? মনে আছে?
হুম।তা যা গিয়ে রেডি হ।
সারফা সাভরার এর কথায় চলে যেতে গিয়েও পেছন ফিরে চাইল।সে শীতল কন্ঠে বলল
কতবার বলেছি এখানে তুমি বা আপনি করে কথা বলতে।
সাভরার জবাব দেওয়ার কিছু পেল না। শুধু মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল।ছেলেটাযে সারফার থেকে অনেক ছোট তা নয়। মাত্র তিন বছরের পার্থক্য। যে কারণে সাভরার কে সারফার থেকে বড় মনে হয়। উচ্চতা 6'2, ফর্সা গায়ের রং, পেটানো দেহ ,প্রসস্থ কাঁধ, ধারালো চিবুক, হালকা গোলাপি একজোড়া ঠোঁট, মাথায় সিল্কি কালো চুল। যার কিছু অংশ কপালের ওপর ছরিয়ে রয়েছে।স্কিক প্যাক ওয়ালা বডি, যা পাতলা ব্লাক টি শার্ট এর উপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের রং তারো আলাদা রকম।কেমন হালকা নীল। আবার রোদে গেলে হালকা ধূসর বর্ণ ধারণ করে। তাঁর ভ্রু এর উপর সূক্ষ্ম একটা বাদামী তিল।ভ্রু এর উপর তিলটা চাঁদের আলোর মতো জলজল করে ।একজন পুরুষ হিসেবে তার মধ্যে কোন কমতি নেই। বরং সবকিছু বেশি বেশি আছে।
সারফা সাভরার এর নত মাথা দেখে উপরে নিজের রুমে চলে গেল।সাভরার বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।সারফাও এসে হাজির হলো।সাভরার কোন কথা না বলে গাড়ির ডোর খুলতে গিয়ে সারফার দিকে খেয়াল করল ।সে দেখল , তার ব্লাড চক্ষু বোন নিজেকে পুরো কালোই মুরিয়ে ফেলেছে।সারফা কখনো বোরকা পরিধান করে না।সাভরার এ জীবনে মনে হয় এই প্রথম সারফাকে বোরখায় দেখল । রমণী তাঁর চোখদুটো কেউ খোলা রাখেনি।সাভরার বলে ফেলল
আজ হঠাৎ এমন পোশাক পরেছ?
এমনিই।
সারফা সাভরার এর কাছে কোন কিছু গোপন রাখে না।সাভরার ও না। দুজনেরই দুই ভিন্ন চোখের শীতল চাহনি, তাদের কথার আলাদা রকম সত্যতা প্রকাশ করে।তার ওপর দুজনের যে রুপ , এ দেখে তো কেউ কিছু বলতেই পারবেনা।
সাভরার গাড়ির ডোর খুলে দিতেই, সারফার গিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পরল।
সাভরার একেবারে ঢাকার নিউমার্কেটে এসে থামল। গাড়ি থামতেই সারফা আগে গাড়ি থেকে নামল।সাভরার ও বেরিয়ে এল । দু'জনেই একসাথে কোথাও চলে গেল।
এগুলোর উপরে কিছু দেওয়া দরকার।বলল সাভরার।সারফা অন্য একটা দোকান থেকে কিছু খাবার কিনে এনে ব্যাগটার উপরের অংশে ছড়িয়ে দিল।যার আবরণে নিচের আর কিছু দেখা গেল না।
তোমার কি কিছু কেনা লাগবে? স্নেক আইড ।
না চলো
গাড়ি বাতাসের সাথে তাল মিলিয়ে শো শো শব্দ তুলে এগিয়ে যাচ্ছে। গাড়ি চলাকালীন সময়ে তারা দুজনেই বুঝতে পারল তাদের কেউ যেন অনুসরণ করছে। কিন্তু কে সেই ব্যক্তি, তাও তারা বুঝে গেল সহজেই।
বাড়ি ফিরে দুজনেই নিজেদের ঘরে চলে গেল।
কী , খেতে আসবে না নাকি?
ফিওনার ডাকে দুজনেই দ্রুত ডাইনিং এ উপস্থিত হলো।
কী রান্না করেছে মা? জিগ্যেস করল সাভরার
করলা ভাজি।সারফা সাভরার দু'জনেই একসঙ্গে বলে উঠল
কিহ্?
ফিওনা আবার শীতল কন্ঠে জবাব দিল
করলা ভাজি।চুপচাপ খেয়ে নাও।
মম এসব কী রান্না করেছ? আমি এগুলো খেতে পারব না। আমি তো জীবনে এগুলো সামনেও দেখিনি।
ফিওনা কোন জবাব দিল না।
সারফা বাধ্যের মতো খাবার খাওয়া শুরু করেছে। সারফার খাওয়া দেখে সাভরার ও খাওয়া শুরু করল।সাভরার আস্তে আস্তে সারফাকে বলল
কীরে স্নেক আইড, করলা অনেক মজা না বল । আমার কাছে তো অমৃতের মত লাগছে। আহ্ কি স্বাদ।উহ আমি তো আর এই করলার এত মিষ্টি স্বাদ গিলতে পারছি না। তোর কাছে মনে হয় ভালো লাগছে না।তিনি খেয়েই যাচ্ছিস।
সাভরার কথা বলো না।চুপচাপ খেয়ে নাও। বোনকে কেন ডিস্টার্ব করছ?ফিওনার কন্ঠ সাভরার এর কানে পৌঁছাতেই সাভরার চুপ হয়ে গেল।যা দেখে সারফা ঠোঁট টিপে হাসল।
সারফা শপিং এ গিয়ে কী কী কিনলে দেখালে না ও?নরম কন্ঠে জিজ্ঞাসা করলেন ফিওনা।প্রশ্নটা শুনে সারফার আগে সাভরার তার জবাব দিল
তেমন কিছুই কিনি নি। হালকা কিছু খাবার কেনা হয়েছে।
শুধু খাবার?
সারফা এবার উঃ দিল
হ্যাঁ মম । কিছু পছন্দ হচ্ছিল না তাই। তোমার সাথে পরে আরেকবার যাব।লাস্টবারের মত ।
আর কেউ কোন কথা বলল না।খাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল।
চলবে……
রিচেইক করা হয়নি। কোন ভুল থাকলে মাফ করবেন।
