পারব না বলছি তো।
চোখে মুখে চরম বিরক্ত টেনে ফোণের ও পাশের লোকটিকে জবাব দিল সারফা।এই মুহূর্তে তাকে নাকি ঢাকা থেকে চিটাগং যেতে হবে শুধু একটা মানুষের মুখ দেখার জন্য। যত্তসব ফালতু জিনিস।
কীরে কার সঙ্গে কথা বলছিলি সারফা?
সারফার একটা ক্লাসমেট সারফাকে জিগ্গেস করলো। অতপর কোন জবাব না পেয়ে ইভান আবার জিগ্গেস করলো,
কীরে বললি না যে।
সাদাফ এর সাথে।
কী বলল, চিটাগং যেতে?
হুম
আমি জানতাম। আমাকে ও আগেই বলেছিল কথাটা তোকে বলতে। কিন্তু তা তো সম্ভব নয়।আর তুই তো এমনি তেও যাবি না।তার ওপর আবার সাদাফ বলেছে, তাহলে তো impossible.
তোর ফালতু বকবক শেষ হলে যেতে পারিস ইভান। তোর বা অন্য কারো কথা শুনতে এই মূহুর্তে ভালো লাগছে না। ক্লান্ত স্বরে বলল সারফা।
তোকে রিকশাতে তুলে দিয়ে আসি চল।
লাগবে না। আমি নিজেই পারি । আমার তোর কোন সাহায্যের প্রয়োজন নেই। বলেই সারফা দ্রুত ক্যাম্পাস ছারল । ইভান তারপরও সারফার পিছু ছাড়ল না।সেও হাঁটছে সারফার পেছন পেছন।সারফা যে ইভান এর উপস্থিতি টের পাই না, এমন না। কতবার মানা করেছে তারপরও এমন করে।
রিকশার ভারা মিটিয়ে সারফা যেই বাসার দিকে পা বাড়াবে, ঠিক তখনই কেউ একজন সারফাকে ডাক দিল
কেমন আছো মেয়ে?
ভালো
আমি কেমন আছি জিগ্গেস করবে না?
না। এককথায় উঃ দিয়ে সারফা যেই বাসার দিকে পা বাড়াবে তখনি লোকটা সারফার হাত টেনে ধরল। এবার যেন সারফার রাগ আকাশ ছুলো। লোকটার দিকে অগ্নি চোখে তাকাতেই লোকটা নরম সুরে বাচ্চাদের মতো করে বলল
But why?
I don't like to talk with you.
তোমার ভালো না লাগলে ও আমার বেশ মজা লাগে তোমার সাথে কথা বলতে।
I don't care. বলেই সারফা বাড়িতে প্রবেশ করল। বাড়িতে প্রবেশ করেই প্রথমে সারফা গোসল করে নিজেকে ফ্রেশ করে নিল।তার পরনে একটা লং স্কার্ট আর উপরের অংশে একটা লেডিস টি শার্ট। দুধে আলতা গায়ের রং, হরিণের চোখের ন্যায় রক্তিম চোখ, পাতলা ফিনফিনে রক্ত জবা ঠোঁট, রেশমের ন্যায় সিল্কি বাদামী চুল। এযেন এক স্নিগ্ধ পরী। কিন্তু তার হরিণের ন্যায় রক্তিম চোখ দুটো সবার আগে সকলের নজর কাড়ে।চোখ জোড়া দেখে মনে হয়,কেউ যেন মাত্র ই রক্ত ঢেলে দিয়েছে।এমনো কারো চোখ হয়। পুরো রক্তময়ি দুটো চোখ। মানুষ নাকি চোখের মায়ায় পড়ে, কিন্তু তার যে রক্তিম চোখ এতো কেউ একবার অন্ধকারে আচমকা দেখলে নির্ঘাত মিনি হার্ট অ্যাটাক বা বড়টাই করবে। লাস্ট কথাটা ভেবে নিজে নিজেই ঠোঁট প্রসারিত করল সারফা।কীযে সুন্দর লাগল হাসিটা।যা কেবল ঘরের জর আসবাবপত্র গুলো মুগ্ধের ন্যায় উপভোগ করল। হাসিটা আবার সেকেন্ডেই মিলিয়ে গেল ।
সারফাদের বাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ির মতো।
সারফা রুম ত্যাগ করে ব্যালকনিতে গেল। যেখান থেকে পুরো ব্যস্ত ঢাকার শহর সহজেই একবার পরখ করে নেওয়া যায়।
এই স্নেক আইড খেতে আই। বলেই চলে গেল সারফার একমাত্র ছোট ভাই সাভরার।সারফাও আর দেরি না করে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। টেবিলে বসার সাথে সাথেই সারফার মা ফিওনা সারফাকে খাবার সার্ভ করে দিল।
এই মহিলাকে দেখে মনেই হয় না তিনি দুইটা সন্তান এর মা। ফর্সা গায়ের রং, ডাগর ডাগর চোখ, লম্বা কালো চুল।এও যেন এক স্নিগ্ধ পরী।
দুরের কাউচে বসে সাভরার মুগ্ধের ন্যায় নিজের আঁখি দ্বারা পরখ করলো দুই রমনীকে ।
সাভরার তুমিও এসো খেয়ে নাও। মহিলার রিনরিনে চিকন কন্ঠের সাথে তাল মিলিয়ে সাভরার হ্যাঁ সূচক মাথা নাড়ল।
এই স্নেক আইড সন্ধ্যায় বাইরে যাবি?
না
সপিঙ মলে নিয়ে যাব চল।
না আজকে যাব না। আগামীকাল যাব।সাভরার ও আর কোন কথা বাড়াল না।সে নিজের খাওয়ায় মনোযোগী হলো।
# রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট।
যখন পুরো ঢাকার শহর গভীর ঘুমে ব্যাস্ত, তখন ও কোথাও কোন ফিচকে কুকুর তার হাউলিঙ দিতে ব্যস্ত। ঠিক তার আশেপাশেই কোথাও কোন ব্যক্তি পরম আনন্দে নিজের ক্ষোভ মেটাতে ব্যস্ত। যেখানে কোন মুখের শব্দ নয় , কেবল ছুরির আঘাতের ফ্যাচফ্যাচ শব্দ হচ্ছে।
# সকাল আটটা বেজে দশ মিনিট।
ঘড়ির এলারম এর শব্দে ঘুম ভাঙলো সারফার। নয়টার মধ্যে তাকে ভার্সিটিতে যেতে হবে। তাই দ্রুত নিজেকে ফ্রেশ করে নিল সারফা। দ্রুত সকালের ব্রেকফাস্ট শেষ করে সারফা ভার্সিটির উদ্দেশ্যে বেড়িয়ে পরল ।
ভার্সিটির গেটের সামনে আসতেই সারফা অনেক স্টুডেন্টদের একটা ভিড় দেখতে পেল। সেখানে এগিয়ে যেতেই চোখে পড়ল সেই গতকালের লোকটা।তার নাম ছিল এহসান। নামটা সুন্দর হলেও চরিত্র টা একদম ই বাজে। মেয়েদের ইভটিজিং করা তার নিত্যদিনের কাজ ছিল। বাপরে টাকার দাপটের কারণে কেউ কখনো কোন প্রতিবাদ করতে পারেনি। লোকটাকে দেখে মনে হচ্ছে, কেউ তার ইচ্ছা মত ছুরির আঘাত করেছে তার বুকে এবং পেটে। হাতের নখ গুলো তুলে ফেলেছে। মুখের নরম মাংস চিরে ফালি ফালি করা হয়েছে।
এহসান এর মা এহসান এর লাশের পাশে বসে কাঁদছে।দুরের ছোট বোনটাও দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখে কোন জল নেই। কান্না করার মধ্যে শুধু এহসানের মাই কান্না করছে। কিন্তু এমন বাজে একটা ঘটনা দেখার পরেও সারফার মধ্যে কোন ভাবান্তর দেখা গেল না। বরাবরের মতই শীতল চাহনিতে জায়গাটা একবার পরখ করে, নিজের কাজে চলে গেল সারফা।সারফা যাওয়ার সময় খুব ভালো করেই ইভান এর উপস্থিতি টের পেল।
আমার পিছু পিছু আসছিস কেন? আগে আগেই কথাটা বলল সারফা।
তোর এহসান এর অবস্থা দেখে ভয় লাগেনি সারফার?
কেন?
কি বাজেভাবে খুন করেছে। চেহারা তো বোঝাই যাচ্ছে না।
তাতে আমার কি? যেমন মানুষ তেমন ফল পেয়েছে।এতে আবার ভয় পাওয়ার কী আছে?
না আমার না খুব ভয় হচ্ছে। আমাকেও যদি কেউ.... না না না না এসব কী ভাবছি আমি।
মনে হচ্ছে তোর ভাবনাটা ঠিক।হতেও পারে এমন কিছু ঠিক তোর সাথে। কখন কি হয়ে যায় বলা তো আর যায় না ।
ইভান আবার কিছু বলতে যাবে, কিন্তু তার আর সুযোগ দিল না সারফা।পেছন ফিরে আঙুলের ইশারায় থামিয়ে দিল ইভান কে।
আমার পিছু পিছু আর আসবি না। বলেই সারফা আবার হাটা শুরু করল। কিন্তু ইভান আবার ওর সাথে হাঁটা শুরু করল। এবার যেন সারফার চোখে আগুন জ্বলে উঠলো।সারফা পেছন ফিরে নিজের অগ্নি ছোটা রক্তিম চোখ ইভান এর চোখ বরাবর রাখতেই ইভান এক প্রকার ভয় পেয়ে গেল।আর হাঁটার সাহস পেল না। ইভান এর কাছে এই সহজ সরল মেয়েটাকে আজ অন্য রকম লাগল।এর আগে সারফা কখনো ইভান এর সাথে এমন ক্রধাননিত চোখের মিলন ঘটায় নি ।আজ হঠাৎ এমনভাবে, এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে রক্ত হরিণিকে খুজল। কিন্তু সে তো এতোক্ষণ এ তার চোখের সীমানা পার করে হাওয়ায় মিলিয়ে গেছে।
চলবে.....
রিচেইক করা হয়নি। কোন ভুল থাকলে মাফ করবেন।
