❌#কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ #❌
📖উপন্যাস:নিষিদ্ধ অধ্যায়ের শেষ পৃষ্ঠা 📖✅
📖✍️লেখিকা :জান্নাত আফরিন মায়া 📖✍️
একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনো রেড চেরি'রা,, তোমরা আবার ভেবোনা এই রিক্তা ইসলাম মায়া বা কে আবার জান্নাত আফরিন মায়া কে,, জান্নাত আফরিন মায়া আমি,, এটা আমার নাম,,আর রিক্তা ইসলাম মায়া ওইটা আমার পুরো অনলাইনের সব জায়গায় দেওয়া,, কারণ আমি আবার আব্রাহাম রিদ খান এর অনেক বড় ভক্ত তো তাই আর কি,এই জন্য তোমাদের কনফিউশন দূর করে দিলাম হিহিহি 🎉🌿💯
পর্ব ১✅
রাত ১২:৪৭ মিনিট।
রায়চৌধুরী ভিলা দক্ষিণ পাশের করিডোরে দাঁড়িয়ে আছে ইরা নওশিন। চারপাশে অন্ধকার। জানালার বাইরে বৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে বিদ্যুতের আলোয় পুরো কয়ডোটা কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে।
ইরার ডান হাত শক্ত করে ধরে রেখেছে অচেনা যুবকটি।
---হাত ছাড়ুন!
ইরার কন্ঠে ভয় থাকলেও প্রতিবাদের অভাব নেই।
যুবকটি হাত ছাড়লো না।
---চুপচাপ আমার সঙ্গে চলো।
---আপনি কে যে আপনার সঙ্গে যাব?
---এমন একজন, যে তোমাকে এই মুহূর্তে বাঁচানোর চেষ্টা করছে।
ইরা বিরক্ত হয়ে বলল,
---আমার বাঁচা মরার দায়িত্ব আপনাকে কে দিয়েছে?
যুবকটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল ,
---তোমার মা।
কথাটা শুনে ইরার বুকের ভিতর কেমন যেন করে উঠল।
---আমার মা তো মারা গেছেন!
---সবাই যা জানে, সব সত্যি না, ইরা।
ইরা এবার যুবকটির দিকে তারা ভালো করে তাকাল।
অন্ধকার মুখটা স্পর্শ দেখা যাচ্ছে না। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। অদ্ভুত স্থির, অথচ সেই চোখের জান বহু বছর জমে থাকা ক্লান্তি।
---আপনি আমার নাম জানেন কিভাবে?
---কারণ তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি।
---কিন্তু আমি তো আপনাকে চিনি না!
যুবকটি মৃদু হাসে,
---এটাই তো বড় সমস্যা।
ঠিক তখনই দক্ষিণের ঘরের দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ বাইরে এসে পড়ল।
দুজনের দৃষ্টি একসঙ্গে কাগজটার দিকে গেল।
ইরা দ্রুত যুবকটির হাত ছাড়িয়ে কাগজটা তুলে নিল।
কাগজে মাত্র একটি বাক্য লেখা ----
মেয়েটাকে আজ রাতেই বাড়ি থেকে সরিয়ে দাও। সময় শেষ হয়ে এসেছে।
ইরা আঙুল কেঁপে উঠলো।
---এটা কি? কে লিখেছে?
যুবকটি এবার প্রথমবারের মতো কিছুটা বিচলিত হলো।
---কাগজটা আমাকে দাও।
---কেন?
---কারণ এটা তোমার কাছে থাকা নিরাপদ নায়।
---আমার কাছে কিছুই নিরাপদ নয়, তাই না?আমার নিজের বাড়ি, আমার নিজের পরিবার, এমনকি আমার মৃত মায়ের স্মৃতি টুকুও না!
ইরার গলা ধরে এল।
যুবকটি কিছু বলল না।
হঠাৎ নিচতলা থেকে কারও পায়ের শব্দ ভেসে এল।
টক...টক...টক....
কয়েকজন সিঁড়ি দিয়ে উপরে উঠেছে।
যুবকটি দ্রুত ইরাকে করিডোরের পাশের দেয়ালের আড়ালে সরিয়ে দিল।
---একদম শব্দ করবে না।
---আবার আদেশ!
----ইরা,প্লিজ!
এই প্রথম বার যুবকটির কন্ঠে আদেশর পরিবর্তে অনুরোধ শোনা গেল।
---কে ওখানে?
ইরা চমকে উঠল।
এটা তো বাড়ির পুরোনো কেয়ারটেকার করিম চাচার গলা!
করিম চাচা ধীরে ধীরে করিডরের দিকে এগিয়ে আসছেন। তার হাতে একটা টর্চলাইট।
যুবকটি ইরার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল,
---আজ রাতে যা দেখেছো, কাউকে বলবে না বিশেষ করে করিম কে নয়।
ইরা অবাক হয়ে তাকাল।
---করিম চাচা কি কেন নয়?
কিন্তু উত্তর দেওয়ার আগেই যুবকটির পাশের অন্ধকার সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল।
ইরা কয়েক মুহূর্ত নির্বাক দাঁড়িয়ে রইল।
তারপর থেকে করিম চাচার কন্ঠ এল।
---ছোট মা!
ইরা ঘুরে দাঁড়াল।
---জি, চাচা?
---এই রাতে এখানে কি করছেন?
ইরা নিজেকে সামলে নিয়ে বলল,
---ঘুম আসছিল না। একটু হাঁটতে বের হয়েছিলাম।
করিম চাচা দক্ষিণের ঘরের দিকে একবার তাকালেন। তারপর ইরার দিকে তাকিয়ে বললেন।
---এই পাঁশটায় আর আসবেন না, ছোট মা।
---কেন?
বৃদ্ধ মানুষটা উত্তর না দিয়ে মাথা নিচু করলেন।
ইরা এবার সরাসরি প্রশ্ন করল,
----চাচা, ওই ঘরে কি আছে?
করিম চাচার হাতের টর্চলাইট টা কেঁপে উঠল,
---কিছু নেই।
---তাহলে ১৭ বছর ধরে তালাবদ্ধ কেন?
লোকটি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন,
তারপর ফিসফিস করে বললেন,
---কিছু দরজা বন্ধ থাকাই ভালো, ছোট মা। সব দরজা খুলতে নেই।
--------------------★★★--------------------
সকাল ৮:৩০ মিনিট।
রায়চৌধুরী ভিলা ডাইনিং রুম।
ইরা টেবিলের সামনে বসে আছি। সামনে নাস্তা সাজানো। কিন্তু খাবারের দিকে তার কোন মনোযোগ নেই।
তার মাথায় ঘুরছে গত রাতের ঘটনা গুলো।
অচেনা যুবক।
মায়ের কন্ঠ।
সাদা কাগজের সেই বাক্য।
আর করিম চাচার অস্বাভাবিক আচরণ।
---এই যে মহারানী! পৃথিবীতে ফিরে আসবি নাকি সারা জীবন প্লেটের দিকে তাকিয়ে থাকবি?
কথাটা শুনে ইরা মাথা তুলল।
সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে কাছের বান্ধবী নীলা।
নীলা আর ইরার বন্ধুত্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে। মেয়েটা কথায় কথায় হাসে, অকারনে ঝগড়া করে, আবার প্রয়োজনের সময় সবার আগে পাশে এসে দাঁড়াই।
ইরা ম্লান হেসে বলল,
---কিছু হয়নি।
নীলার চেয়ার টেনে বসে বলল,
---তোর এই কিছু হয়নি কথার মধ্যে যে বিশাল একটা কিছু হয়েছে, এটা আমি জানি।
---তুই গোয়েন্দাগিরি বন্ধ করবি?
---না।কারণ তুই আমার বান্ধবী। আর বান্ধবী জীবনের রহস্য থাকলে সেটা সমাধান করো আমার নৈতিক দায়িত্ব।
ইরা হালকা হেসে ফেলল।
নীলা এবার একটু গম্ভীর হলো।
---আচ্ছা, কাল রাতে তোর ফোন বন্ধ ছিল কেন?
---ঘুমিয়ে পড়েছিলাম।
---মিথ্যা।
---কিভাবে বুঝলি?
---কারণ তুই ঘুমানোর আগে অন্তত তিনবার আমাকে ফোন করিস। গতকাল করিসনি।তোর কন্ঠও আজ অন্যরকম লাগছে।
ইরা কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাগের ভেতর থেকে কাগজটা বের করল।
নিলা লেখাটা পড়ে চমকে উঠল।
---ইরা,এটা কে দিয়েছে?
---জানি না।
---তুই কাউকে চিনিস?
---একজন লোক এসেছিল। বলেছে, সে আমার মায়ের মৃত্যুর আগের রাত সম্পর্কে জানে।
নীলার মুখের হাসি মিলিয়ে গেল।
----তোর মায়ের মৃত্যুর আগের রাত?
ইরা মাথা নাড়ল।
---হ্যাঁ।আর মা নাকি আমাকে ওকে বিশ্বাস করতে নিষেধ করেছে।
নীলা কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল।
তারপর খুব আসতে বলল,
---ইরা তোর মায়ের মৃত্যুর ব্যাপারটা নিয়ে একটা কথা তোকে কখনো বলিনি।
ইরা এবার স্থির হয়ে গেল।
---কী কথা?
নীলা চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল,
---তোর মায়ের মৃত্যুর কয়েকদিন আগে উনি আমার বাবার সঙ্গে দেখা করেছিলেন।
---কী?
---হ্যাঁ।বাবা আমাকে বলেছিল, তোর মা নাকি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু কি কারনে, সেটা বলেনি।
ইরার হাত থেকে পান গ্লাসটা পড়ে গেল।
কাঁচ ভাঙার শব্দে সবাই তাদের দিকে তাকালো।
ইরা শুধু একটা কথাই বলতে পারলো.।
---তুই এতদিন আমাকে বলিস নি কেন?
নীলা চোখ নামিয়ে বলল,
---কারণ বাবা আমাকে নিষেধ করেছিলেন।
-------------------------*---------------
অন্যদিকে....
শহরের অভিজাত এলাকার একটি বহুতল ভবনের সর্বোচ্চ তালায় বসে আছে একজন যুবক।
সামনে ল্যাপটপ খোলা। টেবিলের ওপর কয়েকটি পুরনো ছবি।
একটি ছবিতে ইরার মা।
কি ছবিতে ছোট একটি মেয়ে।
ছবির পেছনে লেখা --
১৭ বছর আগের ১৪ ই জুলাই।
যুবকটি ফোন হাতে নিয়ে একটি নাম্বারে কল করল।
---হ্যালো।
ওপাশ থেকে একজন পুরুষের কন্ঠ শোনা গেল।
---- সব ঠিক আছে?
---না।মেয়েটা দক্ষিণের ঘরের সামনে চলে গিয়েছিল!
----তুমি ওকে থামিয়েছো?
---হ্যাঁ।
---ভালো,।কিন্তু মনে রেখো, ও যেন ওই ঘরে ঢুকতে না পারে।
যুবকটি ঠান্ডা গলায় বলল।
----আর যদি ও সত্যিটা জেনে যাই?
ও পাশের মানুষটি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন।
তারপর বলল,
---তাহলে আমাদের সবার মুখোশ খুলে যাবে।
কল কেটে গেল।
যুবকটি আবার ছবিটার দিকে তাকালো।
ছবিতে থাকা ছোট মেয়েটির মুখে আঙ্গুল বুলিয়ে ফিসফিস করে বলল,
---এত বছর পর ও তোমাকে রক্ষা করতে পারব তো, ইরা?
দুপুর ১:০০টা।
ইরা নিজের ঘরে বসে আছে।
নীলার বলা কথাগুলো মাথা থেকে সরাতে পারছে না।
তার মা মৃত্যুর আগে নীলার বাবার সঙ্গে দেখা করেছিলেন!
কিন্তু কেন?
ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো।
অপরিচিত নম্বর।
মেসেজ এ লেখা ---
---তোমার মায়ের মৃত্যুর সত্য জানতে চাইলে আজ বিকেলে পাঁচটায় পুরনো লাইব্রেরীতে এস। একা আসবে।
ইরা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল।
তারপর উত্তর দিল,
---আপনি কে?
কোন উত্তর এলো না।
কিছুক্ষণ পর আরেকটি মেসেজ এলো।
---যে মানুষটা তোমার জন্মের আগের গল্প জানে।
ইরার বুকের ভিতর ধপ করে উঠল।
জন্মের আগের গল্প?
তার মানে কি?
তখনই ঘরের দরজায় টুকরা পরল।
---ছোট মা, ভেতরে আসবো?
করিম চাচা
---আসুন।
বৃদ্ধ লোকটি ভেতরে এসে একটা ছোট খাম টেবিলের উপর রাখলেন।
---এটা আপনার জন্য এসেছে।
--কে দিয়েছে?
---একজন লোক।
---কেমন দেখতে?
করিম চাচী একটু থেমে বললেন,
---মুখটা ভালো করে দেখিনি।
ইরা খামটা খুলল।
ভেতরে একটা পুরনো ছবি।
ছবিতে তার মা দাঁড়িয়ে আছেন একজন অচেনা পুরুষের পাশে।
ইরা ছবিটা হাতে নিয়ে স্থির হয়ে গেল।
কারণ ছবিটির পুরুষটির মুখ কেউ নায়।
এত রাতে সেই অচেনা যুবকের।
ছবির পেছনে লেখা---
----যাকে তুমি শত্রু ভাবছো, সে হয়তো তোমার সবচেয়ে কাছের মানুষ, আর যাকে নিজের মানুষ ভাবছো, সেই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা।
ইরা ধীরে ধীরে মাথা তুলল।
---চাচা, এই লোকটা কে?
করিম চাচা ছবিটার দিকে তাকিয়ে যান পাথর হয়ে গেলেন।
তাঁর ঠোঁট কাপছে।
--- ছোট মা...এই ছবিটা আপনি কোথায় পেলেন?
---আপনি লোকটাকে চিনেন?
করিম চাচা উত্তর দিলেন না।
শুধু একবার ছবিটার দিকে তাকিয়ে বললেন,
---এই মানুষটাকে তো ১৭ বছর আগে......
কথাটা শেষ করার আগেই নিচতলা থেকে একটা নারীর কণ্ঠ ভেসে এলো।
----ইরা!
ইরা দরজার দিকে তাকাল।
বাহিরে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছি।
কারণ যে নারীর কন্ঠটি তাকে ডাকছে, সেই কণ্ঠস্বর তার ভীষণ পরিচিত।
এ কন্ঠ তার মায়ের।
কিন্তু তার মা তো ১৭বছর ধরে এই পৃথিবীতে নেই!
ইরা ধীরে ধীরে শিড়ির দিকে এগিয়ে গেল।
শিড়ির শেষ মাথায় একজন নারী দাঁড়িয়ে আছেন।মুখটা া স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু সাদা শাড়ির আঁচল আর পায়ের নুপুরে শব্দ শোনা যাচ্ছে।
নারীটি আবার ও ডাকলেন,
---ইরা,মা.....
----মা......?
ঠিক তখনই পেছন থেকে করিম চাচা চিৎকার করে উঠলেন।
----ছোট মা!দিকে যাবেন না!
ইরা থেমে গেল।
নারীটি ধীরে ধীরে মুখ তুললেন।
আর ইরা যা দেখল, তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না।
নারীটির মুখে তার মায়ের মতই চেহারা।
কিন্তু চোখের নিচে থাকা ছোট কালো তিলটা নেই।
ইরা কাটা কন্ঠে বলল,
---আপনি.... কে?
নারীটির মৃদু হাসলেন।
----আমাকে চিনতে পারছিস না, ইরা?
তারপর তিনি এক পা এগিয়ে এসে বললেন,
---আমি তোর মায়ের বোন
ইরা হতবাক হয়ে গেল।
কারণ ছোটবেলা থেকে সে জেনে এসেছে তার মায়ের কোন বোন ছিল না।
ঠিক সেই মুহূর্তে ইরার ফোনে আবার মেসেজ এল।
অপরিচিত নাম্বার থেকে।
----যে নারীকে তুমি এখন দেখছো,সে তোমার মায়ের বোন নয়। তাকে বাড়িতে ঢুকতে দিও না। মনে রেখো, তোমার মায়ের মৃত্যুর রাতের আসল অপরাধী এখনো তোমার আশে পাশেই আছে ।
ইরা ধীরে ধীরে ফোনটা নামিয়ে নিয়ে আনল।
তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি এবার হাসিমুখে
বললেন,
---কি হলো,, ইরামা? ভয় পাচ্ছিস কেন?
ইরা কোন উত্তর দিল না।
শুধু মনে মনে ভাবলো।
---একটা বাড়িতে এতগুলো মিথ্যা কিভাবে একসঙ্গে বেঁচে থাকতে পারে?
তার সবচেয়ে বড় প্রশ্ন--
---তার নিজের মায়ের সত্যিকারের গল্পটা আসলে কি?
চলবে......
আসসালামু আলাইকুম রেড চেরি'রা কেমন আছো সবাই,, তোমরা সবাই একটু response করো জান পাখি রা আর কমেন্ট করে জানাতে ভুলবে নাহ কেমন হয়ছে ওকে,, আর এটা যেহেতু রহস্যের উপন্যাস তাই এর সব রহস্য আস্তে আস্তে খুলবে তোমরা আবার অধৈর্য হয়ে যেওনা শেষ পর্যন্ত পড়ো মজা পাবে,, আজকের মতো টাটা বায় বায় হিহিহি
