❌#কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ #❌
📖উপন্যাস:নিষিদ্ধ অধ্যায়ের শেষ পৃষ্ঠা 📖
📖✍️লেখিকা:জান্নাত আফরিন মায়া 📖✍️
কিছু গল্প শুরু হয় ভালোবাসা দিয়ে, কিছু গল্প শুরু হয় ঘৃণা দিয়ে, আর কিছু গল্প হয় এমন এক অতীত দিয়ে, যার কথা কেউ মনে করতে চায় না।
একটি পুরনো জমিদার বাড়ি, কয়েকজন অচেনা মানুষের জীবন, একটি রহস্যময় চিঠি এবং ১৭ বছর আগের একটি ঘটনা।
---+-----+--------+-★★★------+-----+--------
রাত ১১ টা ৪৬ মিনিট।
হায়রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এসেছে।
অথচ শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটিতে আজ যেন প্রাণ ফিরে এসেছে।
বাড়িটির নাম---রায়চৌধুরী ভিলা।
দীর্ঘ ১৭ বছর ধরে বাড়িটির দক্ষিণ দিকে ঘরটি তালাবন্ধ।
কেউ সেখানে যায় না।
কেউ ঘরটির কথা মুখে আনে নাহ।
অথচ আজ সেই বন্ধ দরজার নিচ দিয়ে বেরিয়ে এসেছে একফালি আলো।
আর ভেতর থেকে ভেসে আসছে একটি মেয়েলি কন্ঠ---
---তুমি কথা দিয়েছিলে, আমাকে আর কখনো একা ফেলে যাবে না।
কিন্তু বাড়িটিতে তখন কেউ ছিল না।
অন্তত পরিবারের সবাই তাই জানত।
অন্যদিকে শহরের একটি ছোট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একটি মেয়ে।
নাম:ইরা নওশিন।
হাতে কালো ছাতা, কাঁধে কালো ব্যাগ,আর চোখে মুখে বিরক্তর চাপ।
---ধুর!এই শহরে কি কোনো গাড়ি পাওয়া যায় না?
ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো।
ইরা বিরক্ত হয়ে ফোন ধরল।
---হ্যালো?
ওপাশ থেকে কয়েক সেকেন্ড নিরব।
তাঁর পর একটা পুরুষ কন্ঠ --
---তুমি ইরা নওশিন?
---জি!কিন্তু আপনি কে?
আজ রাতেই তোমার বাসায় ফেরা উচিত নয়।
---কেন?আমার বাসার সামনে বাঘ বসে আছে নাকি?
---বাঘ নয়।এমন একজন যাকে তুমি মৃত বলে জানো।
ইরার মুখের হাসি মুহুর্তেই মিলিয়ে গেল।
---আপনি কী বলতে চাইছেন?
কিন্তু ততক্ষণে কল কেটে গেছে।
ইরা ফোনের দিকে তাকিয়ে রইল।
ঠিক সে-ই মুহূর্তে তার পেছনে একটি কালো গাড়ি এসে থামল।
গাড়িটির জানালার কাচ ধিরে ধিরে নিচে নামল।
ভেতর থেকে একজন পুরুষ বলল--
---মিস ইরা নওশিন?
ইরা তাকাল।
লোকটির চোখে অদ্ভুত এক শীতলতা।
সে আবার বলল।
আপনার জন্য একটা চিঠি আছে।
---কার চিঠি?
লোকটি সামনের সিট থেকে একটি পুরনো খাম বের করল।
খামের ওপর কাঁপা হাতে লেখা ---
---ইরার হাতে পৌঁছানোর আগে চিঠি খুলবে না।
ইরা খামটির দিকে তাকিয়ে রইল।
কারণ লেখাটা তার খুব পরিচিত।
এটা তার মায়ের হাতের লেখা।
কিন্তু তার মা যে পাঁচ বছর আগে মা-রা গেছেন।
--------------------★★★----------------
যে চিঠি খুলা নিষেধ❌
----মৃত মানুষরা কখনো ফিরে আসে না, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু কথা জীবিতদের জীবন বদলে দিতে পারে।
রাত ১১ টা ৫২ মিনিট।
রায়চৌধুরী ভিলার বিশাল ঘড়িটা টিক টিক শব্দে সময় জানিয়ে যাচ্ছে।
বাইরে তখন বৃষ্টি হচ্ছে।
ইরা নওশিন নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানার এক কোণে বসে আছে। তার হাতে সেই পুরনো খাম।
খামের উপর কাঁপা হাতে লেখা।
ইরার হাতে পৌঁছানোর আগে চিঠি খুলবে না।
লেখাটা দেখলেই ইরার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠে।
পাঁচ বছর!
পুরো পাঁচ বছর হয়ে গেছে তার মা মারা গেছেন অথচ আজও মায়ের হাতের লেখা দেখলে মনে হয় মানুষটা বুঝি পাশের ঘরেই আছেন।
ইরা কাঁপা হাতে খামটা ছুয়ে বলল,
---মা তুমি কী লুকিয়েছিলে আমার কাছ থেকে?
কোনো উত্তর এল না।
শুধু জানালার কাচে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়তে লাগল।
হঠাৎ ফোনটা বেজে উঠল।
Unknown Number.
ইরা কিছুক্ষণ স্কিনের দিকে তাকিয়ে থেকে কল রিসিভ করল।
---হ্যালো?
ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা।
তারপর একটা মেয়েলি কন্ঠ।
---চিঠিটা পেয়েছো?
ইরা চমকে উঠল!
---আপনি কে?
---এখন পরিচয় দেওয়ার সময় হয়নি।
---তাহলে ফোন কেন করেছেন কেন?
---কারণ তুমি এমন একটি দরজাখুলতে যাচ্ছ, যেটা একবার খুললে আর কখনো বন্ধ করতে পারবে না ।
---দেখুন, এসব ধাঁধার মতো কথা আমার একদম পছন্দ না। কে আপনি সেটা আগে পরিষ্কার করে বলুন।
ওপাশ থেকে মৃদু দীর্ঘশ্বাস শোনা গেল।
---তোমার মাও ঠিক এভাবেই কথা বলতেন।
ইরার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল।
---আপনি আমার মাকে চিনতেন?
---খুব ভালো করেই।
---তাহলে বলুন, আমার মায়ের কি হয়েছিল? পাঁচ বছর আগে উনি সত্যিই মারা গেছিলেন তো?
ওপাশের মানুষটা কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর ফিসফিস করে বলল।
---ইরা,দক্ষিণের ঘরটাই যেও না।
কল কেটে গেল।
ইরা ফোনের দিকে তাকিয়ে রইল।
তার মাথায় একটাই প্রশ্ন --
দক্ষিণের ঘরে আসলে আছে কি?
রায়চৌধুরী ভিলা --দক্ষিণের ঘর
অন্যদিকে ভিলার দক্ষিণ পাশের করিডোর।
সেখানে বহু বছর ধরে একটা ঘর তালাবদ্ধ।
পরিবারের কেউ কখনো ঘরটা নিয়ে কথা বলে না।
এমনকি পুরনো কাজের লোকেরা ও ঘরটার পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে চলে যায়।
কিন্তু আজ সেই ঘরের দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে।
ভেতর থেকে ভেসে আসছে মেয়েলি গুন গুন শব্দ।
একজন মানুষ করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে আছে।
হাতে একটা পুরনো ছবি।
ছবিতে তিন জন মানুষ।
কিন্তু মাঝখানের মানুষটির মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া।
লোকটা ছবির দিকে তাকিয়ে নিচে সুরে বলল।
---এত বছর পড়ে ও তুমি ফিরে এলে,ইরা?
তখনই ঘরের ভিতর থেকে একটা শব্দ।
ঠক!ঠক!ঠক!
লোকটা তড়িঘড়ি করে ছবিটা পকেটে ঢুকিয়ে ফেলল।
তারপর দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলল।
---আর মাত্র কয়েকটা দিন। তারপর সব শেষ।
ভেতর থেকে মেয়েলি কন্ঠে বেশ এল।
---না...এবার সব শুরু হবে।
রাত ১২টা 15 মিনিট।
ইরা আর ঘুমাতে পারছে না।
তার মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরছে।
ঠিক তখনই দরজায় টোকা পড়ল।
---আপু,?
এটা বাড়ির পুরোনো কাজের মেয়ে রেশমি কন্ঠ!
ইরা দরজা খুলল।
---কি হয়েছে?
রেশমি ইতস্তত করে বলল,
---আপু,আপনার জন্য একটা জিনিস এনেছি।
---কী
রেশমি হাতের ছোট্ট কাগজটা এগিয়ে দিল।
---দক্ষিণের ঘরের সামনে পেয়েছি।
ইরা কাগজটা হতে নিয়ে খুলল।
ভেতরে মাত্র একটা লাইন লেখা ---
----তোমার মা শেষ বার এই ঘরেই এসেছিলো।
ইরার চোখ বড়ো হয়ে গেল।
---রেশমি এটা কে দিয়েছে?
---জানি না আপু, তবে একটা কথা বলল।
---বলো।
রেশমি দরজার বাইরে একবার তাকিয়ে ফিসফিস করে বলল,
---আপু, আপনি এই বাড়িতে আসার পর থেকে অনেক কিছু বদলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাড়ির সবাইকে বিশ্বাস করবেন না।
ইরা কিছু বলার আগে রেশমী চলে গেল।
ইরা দরজা বন্ধ করে কাগজটা টেবিলে রাখল।
তারপর খামের দিকে তাকাল।
মায়ের চিঠি।
দক্ষিণের ঘর।
অচেনা ফোনকল।
কিছু যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা।
অচেনা জায়গা একটি অন্ধকার ঘর।
টেবিলের ওপর কয়েকটি পুরনো ছবি ছড়িয়ে আছে।
একজন যুবক জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে।
---হ্যাঁ, সপ চিঠিটা পেয়েছে।
ওপাশ থেকে প্রশ্ন এল,
---চিঠিটা কি খুলেছে?
---না।
---,খুলতে দেওয়া জাবে না।
যুবকটি কিছুক্ষণ চুপ করে রইলো।
তারপর বলল,
---কিন্তু আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখব?
ওপাশের কন্ঠ কঠিন হয়ে উঠল।
---এত দিন প্রয়োজন।
---আর যদি সে নিজেই সব জেনে যায়?
---তাহলে তাকে থামাতে হবে।
যুবকটি চোখ বন্ধ করলো।
তারপর ধিরে বলল,
---এবার আর কাউকে হারাতে চাই না।
কল কেটে গেল।
সে টেবিলের উপর লেখা ছবিটি হাতে নিল।
ছবিতে ছোট একটা মেয়ে, পাশে দাঁড়িয়ে আছেন নাকি নারী।
বুকের পেছনে লেখা ----
ইরা,হীরা ১৭ বছর আগের সেই প্রতিশ্রুতি ভুলে যেও না।
যুবকটি ছবির উপর আঙ্গুল বলি বলল।
---তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি।
-------------------★★★--------------------
রাত ১২:৪৭ মিনিট
ইরা বিছানায় বসে ছিল।
হঠাৎ তার মনে হলো,করিডোরে কেউ হাটছে।
সে দরজার কাছে গিয়ে কান পাতল।
পায়ের শব্দ দক্ষিণের ঘরে দিকে যাচ্ছে।
ইরা ধীরে দরজা খুলল।
করিডোর ফাঁকা।
কিন্তু দক্ষিণের ঘড়ের দরজা টা আজ সামান্য খোলা।
যে দরজায় সে পাঁচ বছর ধরে কখনো ফাঁকা দেখেনি।
ইরা কয়েক পা এগিয়ে গেল।
দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে একটা পরিচিত কন্ঠ ভেসে এল।
---ইরা....
ইরার৷ বুকের ভেতর কেঁপে উঠল।
এই কন্ঠ!
এই কন্ঠ সে চেনে।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে যে কণ্ঠ টা তার স্মৃতিতে বাজে।
যে কন্ঠ পাঁচ বছর আগে চিরতরে হারিয়ে গেছে বলে সবাই তাকে জানিয়েছিল।
এটা তার মায়ের কন্ঠ!
ইরা কাঁপা গলায় বলল,
---মা....?
ঠিক তখনই পেছন থেকে কেউ তার হাত শক্ত করে ধরে ফেলল।
একটি পুরুষ কন্ঠ কানে এল---
----এক পা ও সামনে এগোবে না,ইরা!
ইরা চমকে পেছনে তাকাল।
অন্ধকারে দাঁড়িয়ো থাকা মানুষটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না।
শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল।
লোকটা নিচু স্বরে বলল,
---তুমি যদি আজ এই ঘরে ঢুকো, তাহলে তোমার জীবনের সব চেয়ে বড় সত্যিটা জেনে যাবে ।
ইরা ভেজা চোখে বলল,
----কে আপনি?
লোকটা কেয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল,
---এমন একজন, যে তোমার মায়ের মৃত্যুর আগের রাতে সব কিছু জানে।
আর তার পরই ঘরের ভেতর থেকে আবার সেই কন্ঠ ভেসে এল ---
---ইরা...ওকে বিশ্বাস করো না।
চলবে.....
আসসালামু আলাইকুম 😇আমার রোড চেরিরা সবাই কেমন আছো,, এটা আমার লেখা প্রথম উপন্যাস কেমন হয়ছে বলবে এর একটা পর্ব লিখতে আমার ১:৩০ মিনিট সময় লাগে তোমরা সবাই প্লিজ প্লিজ প্লিজ কমেন্ট করবে ওকে আর ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে তাহলে আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ,, আজকের মতো টাটা বায় বাশ।
