#অভিমানী_সময়ের_পাশে_তুমি
#লেখনীতে_মাহি
#পর্ব৩
শুক্রবার সকাল ১০:১৫,
সেই দিক থেকে আমাইরার আজ ভার্সিটি বন্ধ। তা সত্ত্বেও আমাইরার আজ বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তন্নী বিছানায় বসে গালে হাত দিয়ে বড় বোনের রেডি হওয়া খুব মনোযোগ সহকারে দেখে চলেছে। আমাইরা মূলত ফায়াদ এর সাথে দেখা করতে যাচ্ছে। সেদিনের পর দুই সপ্তাহ হয়ে গেছে তাদের দেখা করার। আমাইরার ভার্সিটি, ফায়াদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়া সবমিলিয়ে আর দেখাই করা হয়নি এর মাঝে। আজ অবশেষে তারা দেখা করবে। আমাইরা peach কালারের থ্রি পিস পড়েছে, বরাবরের মতোই মাথায় হিজাব বাঁধলো। চোখে কিছুটা কাজল দিয়ে, হাতে ঘড়িটা পড়ে নিয়েই আয়নার সামনে এপাশ ওপাশ ঘুরে নিজের ফাইনাল লুকটা দেখে নিলো। মুখে হাসি ফুটিয়ে ছোট বোনকে বিদায় দিয়ে আমাইরা বেরিয়ে পড়লো। আমাইরার মা তাদের চাচীর বাড়ি গেছে। রাতেই আবার ফিরে আসবে। তাই আর বেশি সমস্যা পোহাতে হয়নি।
রিকশায় উঠে বসলো আমাইরা। বেশকিছুক্ষন পর একটা জায়গায় এসে থামলো। গরমটা আজকে বেশ কমই আছে। এই লেকের ধারেই ফায়াদ তাকে প্রপোজ করেছিল। ধানমন্ডির লেকটা তার বেশ ভালো লাগে। চারপাশে বড় বড় গাছ, ঠান্ডা বাতাস, সেই বাতাসে কিছুক্ষণ পরপর পানির ঢেউ খেলার শব্দ বেশ রোমাঞ্চকর লাগে তার। সামনের দিকে কয়েক কদম হেঁটে যেতেই দূর থেকে আমাইরা Dark green কালার শার্ট পড়িহিত একজন যুবককে গাছের সাথে ঠ্যাস দিয়ে লেকের ধারে বসে থাকতে দেখা গেলো। মানুষটিকে দেখে আমাইরা হাঁটার গতি বাড়িয়ে মানুষটার সামনে ধপ করে বসে পড়লো। ফায়াদ প্রিয় মানুষটির উপস্থিতি টের পেয়ে পানির দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো ৷ আমাইরার চোখে চোখ রাখলো। কাজল কালো চোখের দিকে তাকিয়ে ফায়াদ আনমনে বিড়বিড়িয়ে বেশ কিছুটা জোড়েই বলে ওঠলো,
" #তোমার_ওই_কাজল_কালো_চোখে_দেখি
#আমার_সর্বনাশ! "
ফায়াদের কথা শুনে আমাইরা ফিক করে হেসে দিলো। আমািরার হাসি দেখে ফায়াদও নিচের ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে ওঠলো। পুনরায় আমাইরার দিকে তাকিয়ে বলে ওঠলো,
" কেমন আছো স্নিগ্ধাবতী? "
বার কয়েক পল্লব ঝাপটালো আমাইরা। হাসি হাসি মুখ করে মাথা নেড়ে বলল,
" খুউউব ভালো! "
ফায়াদ হাসলো। তাদের মধ্যে চলতে থাকলো বেশকিছুক্ষন নিরবতা। ফায়াদ পূর্ন আঁখি মেলে তাকালো আমাইরার দিকে। আমাইরার দৃষ্টিও ফায়াদের দিকে। চোখে চোখ রেখে ফায়াদ ঠোঁট কামড়ে রসিকতার স্বরে বলে ওঠলো,
" তা আমার দিকে এভাবে তাকিয়ে থাকবেন না মিস! আজ কি আমার প্রেমে পড়লেন নাকি? "
মাথা নিচু করে আমাইরা ঠোঁট চেপে হাসলো। লোকটা কি তার সাথে মজা করছে নাকি! আঁখিদ্বয় তুলে বলে ওঠলো,
" আপনার প্রেমে তো সবসময়ই পড়ি মিস্টার! তাতে কি কোনো সন্দেহ আছে? "
প্রতুত্তরে ফায়াদ নিঃশব্দে হাসলো। একটা ঠান্ডা হিমেল হাওয়া তাদের দুজনার শরীর স্পর্শ করে গেলো।
হতাশ কন্ঠে ফায়াদ আওড়ালো,
" আপনার সাথে আমার মায়ের পরিচয় হওয়ার পর থেকে তো সারাদিন শুধু আমার মা আপনার নামই করে যায়, আমি তো আজকাল কারোর চোখেই পড়ছি না "
আমাইরা বাঁকা হেসে বলল,
" আর ইউ হিংসা মি মিস্টার ফায়াদ? "
কথাটা বলেই দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ওঠলো।
বেশকিছুক্ষন সময় অতিবাহিত হলো। ফায়াদের পকেটে থাকা ফোনটা বেজে ওঠতেই পকেট থেকে বের করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ একজন কিছু বলার পরপরই ফায়াদের মুখের রং পরিবর্তন হয়ে গেলো মুহূর্তেই। " আমি আসছি " বলে কলটা কেটে দিয়ে বসা থেকে ওঠে দাঁড়ালো ফায়াদ। সাথে সাথে আমাইরাও ওঠে দাঁড়ালো। ফায়াদের চোখে মুখে চিন্তার ছাপ। আমাইরা চিন্তিত কন্ঠে বলল,
" ফায়াদ কি হয়েছে আপনাকে এতো চিন্তিত দেখাচ্ছে কেন? বলুন না কি হয়েছে? "
ফায়াদের হৃৎস্পন্দনের গতি বেড়ে চলেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয়েছে কিছুক্ষণের ব্যবধানেই। শুকনো ঢোক গিলে বলে ওঠলো,
" আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, মায়ের হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে, প্রতিবেশিরা মাকে হাসপাতালে ভর্তি করেছে "
কথাটা কোনোরকম বলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আমাইরা হাত টেনে ধরে বলল,
" আমিও যাবো আপনার সাথে "
কিছুক্ষণ আমাইরার পানে তাকিয়ে থাকলো ফায়াদ। মাথা নেড়ে আমাইরাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে হাঁটা দিলো দুজন।
সন্ধ্যা ৭:৩০,
আমাইরা সবেমাত্র বাড়িতে পা রাখলো। ফায়াদের মা এখনো হাসপাতালে ভর্তি। পুরোপুরি সুস্থ নন। দেখা করতে গিয়ে ফায়াদের মা আমাইরার হাত ধরে বলেছিলেন যাতে কখনো তার ছেলেটাকে ছেড়ে না যায়। কদিনই বা আর বাঁচবে সে, তখন তো তার ছেলেটা পুরোপুরিভাবে একা হয়ে যাবে। আমাইরা কথা দিয়েছে যে সে কখনো ফায়াদকে ছেড়ে যাবে না, একা করে দিয়ে যাবে না। বেশ নিশ্চিন্ত হলেন ফায়াদের মা আমাইরার কথায়। বিনিময়ে মন ভুলানো হাসি ফুটে ওঠেছিলো তার ঠোঁটে।
বাড়িতে পা রাখতেই আচমকা গালে এসে শক্ত হাতের থাপ্পড় পড়লো। বেশকিছুক্ষন বাকরুদ্ধ হয়ে গেলো আমাইরা। ফর্সা গালে পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট। পাশেই তাকিয়ে দেখলো তার বাবা মো : আলতাফ পারভেজ দাঁড়িয়ে। চোখ দিয়ে ক্রোধ ঝরছে। রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। সেখানে তন্নী ও মর্জিনা খাতুনও উপস্থিত। আমাইরার চোখে পানি ছলছল করে ওঠল। ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগেই তিনি গর্জে ওঠে বলতে লাগলেন,
" তোমার এতোটা অধঃপতন হয়েছে, আদর দিয়ে দিয়ে মাথায় ওঠিয়ে ফেলেছি। একটা সামান্য স্কুল মাস্টারের বেকার ছেলের সাথে তুমি দেখা করতে যাচ্ছো, আবার রাত বিরেতে বাড়ি ফিরছো। বেশ ভালোই তো করছো। তোমার রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। "
আমাইরার চোয়াল শক্ত হয়ে এলো। চোখে তার আর নেই কোনো নোনা পানি। সে বেশ বুঝতে পারছে কার কথা বলতে চাইছে তার বাবা। নিজের রাগকে সংযত করে ঠান্ডা কন্ঠে বলল,
" ফায়াদের নামে একটা বাজে কথা বলবে না বাবা। ওনার বাবা স্কুল মাস্টার হলেও কিন্তু ওনি একজন মানুষ ছিলেন। নিজের ভাষা ঠিক করো "
আমাইরার শান্ত কন্ঠে বলা কথাতে আরও বেশি করে জ্বলে ওঠলো আলতাফ পারভেজ। চিৎকার করে বলতে লাগলো,
" নিজের ভাষা কি ঠিক করবো। মানসম্মান তো রাখলে না আমাদের। তোমার ব্যাকগ্রাউন্ডের সাথেও তো যায় না ওই ছেলের। তুমি আমাকে মানুষ শিখাতে আসো। বেকার ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক। কি খাওয়াবে তোমাকে ওই ছেলে। পারবে তো না কিছু করতে "
মাথায় রাগ চড়ে বসলো আমাইরার। বারংবার ওই ছেলে ওই ছেলে বলে সম্বোধন করে চলেছে। বেকার তাতে কি? সে কি মানুষ নয়? গর্জে ওঠে বলে ওঠলো,
" তখন থেকে কি বেকার ছেলে বেকার ছেলে করে যাচ্ছো। ছেলেটাকি মানুষ না। ভুলে যেও না বাবা তুমিও কিন্তু আগে চেয়ারম্যান ছিলে না, তুমিও কিন্তু সামান্য চাকরি করতে। এখন চেয়ারম্যান হয়ে তোমার মধ্যে অহংকারে ভরে গেছে। তুমি মানুষকে মানুষ বলে গন্য করো না। অধঃপতন আমার না তোমার হয়েছে এটা বলো। এতোটা অহংকার করো না বাবা ঝড়ে পড়ে যেতে কিন্তু কিছু সেকেন্ডও লাগবে না। "
আলতাফ পারভেজ মেয়ের কথায় অবাকের চরম সীমায় পৌঁছালেন। মর্জিনা খাতুনের দিকে তাকিয়ে বলতে লাগলেন,
" দেখো তোমার মেয়েকে, কিরকম বাবার সাথে তর্ক করছে। বেয়াদবের চরম সীমায় পৌঁছে গেছে তোমার মেয়ে। হবে না কেন চলে তো একটা লম্পট, বেকার ছেলের সাথে। "
আমাইরার নিজের অবস্থাতে থেকেই বলল,
" খবরদার বাবা তুমি ফায়াদকে লম্পট বলবে না। কতটুকু চেনো তুমি ওনাকে যে ওনার সম্পর্কে এতোকিছু বলছো। ভুলে যেও না বাবা আমি কিন্তু তোমারই মেয়ে। তুমি করতে পারলে আমিও কিন্তু করতে পারি। "
আলতাফ পারভেজ আর আমাইরার মাঝে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক চলতে থাকলো। কথা কাটাকাটির এক পর্যায়ে আলতাফ পারভেজ আমাইরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল,
" তোমার ওই বেকার ছেলের প্রতি কদিন ভালোবাসা থাকে আমিও দেখবো। পেটে ভাত না থাকলে এই ভালোবাসা এমনিই সব যাবে। ওই ছেলের সাথে তুমি আর দেখা করবে না "
আমাইরা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল,
" ছাড়ো বাবা। তুমি এরকম করতে পারো না। বাবা..... "
আলতাফ পারভেজ আমাইরাকে একটা রুমে নিয়ে ছুঁড়ে দিয়ে দরজা বাহির থেকে আটকে তালা মেরে দিলেন।, আমাইরার মোবাইল আর তালার চাবি নিজের কাছে রেখে দিলেন। যাওয়ার আগে তন্নী আর মর্জিনা খাতুনকে বলে দিলেন যাতে এই দরজা কোনোভাবে খোলা না হয়।
আমাইরা ভেতর থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো,
" বাবা দরজা খোলো বলছি, তুমি কিন্তু ঠিক করছো না। এর দায় কিন্তু তোমাকেই দিতে হবে। বাবা......! "
আমাইরা ধপ করে মাটিতে বসে হু হু করে কেঁদে ওঠলো। কিভাবে এখন সে ফায়াদের সাথে যোগাযোগ করবে? কিভাবে সে অসুস্থ আন্টির খবর নেবে?
তন্নীর চিন্তায় মাথা ভনভন করতে লাগলো। কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। এখন কি করবে? মর্জিনা খাতুন শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলতে লাগলেন,
" তোর বোন কেন এরকম করতে গেলো। ওর বাবা যে বেকার ছেলেকে মানবে না সেটা ও বুঝতে পারেনি "
তন্নীর রাগ হলো এবার। রাগান্বিত কন্ঠে বলে ওঠলো,
" তুমিও তো এখন বাবার মতোই শুরু করলে মা। তুমি অন্তত আপুর পাশে থাকতে। ভালো খুব ভালো!। তোমাদেরকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভাবতে হবে না তোমাদেরকে আপুকে নিয়ে। আপু যাকে ভালোবেসেছে সে কেমন তা তোমাদের জানাও লাগবে না। তোমরা তোমাদের মানসম্মান, ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে পড়ে থাকো। অসহ্য!"
বলেই তন্নী হনহন করে চলে গেলো। তাকে এখন অনেক কিছু ভাবতে হবে। কিভাবে আমাইরা ফায়াদের মিল দিবে তা নিয়ে অনেক ভাবা লাগবে তার।
চলবে....
[বি.দ্র: ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ]
