#অভিমানী_সময়ের_পাশে_তুমি
#লেখনীতে_মাহি
#পর্ব২
বড় বোনের মুখ থেকে সব শুনে তন্নীর মুখ হা হয়ে গেলো। চোখগুলো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে। এতোদিন তার বোন কিনা ভিতরে ভিতরে কাউকে কিছু না জানিয়ে তিন বছর ধরে প্রেম করছে!
আমাইরা তন্নীর হা করা মুখটা বন্ধ করে এক গাল হেসে বলল,
" এরকম হা করে থাকিস না বোন আমার নাহলে হাতি, মশা, তেলাপোকা যা আছে সব ঢুকে যাবে "
তেলাপোকার কথা শুনে তন্নী গা গুলিয়ে এলো, চোখ মুখ কুঁচকে শোয়া থেকে ওঠে বসে চোখ মুখ বিকৃত করে বলে ওঠলো,
" ছিঃ,,, তুই এগুলো কি বলিস বলতো আপু, ওয়াক! থুহ! "
তন্নীর কথা শুনে আমাইরা ফিক করে হেসে দিলো। বোনের মতোই শোয়া থেকে ওঠে বসে পড়লো। থুতনিতে হাত দিয়ে তন্নীর দিকে তাকিয়ে থাকলো হাসি হাসি মুখ করে।
কিছুক্ষণের মধ্যেই তন্নী কুঁচকানো চোখ মুখ স্বাভাবিক হয়ে এলো। অবাক কন্ঠে বলল,
" আপু..... আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না। সামান্য কানের দুল থেকে তোদের প্রেম করা শুরু হয়ে গেলো!! "
বোনের কথায় আমাইরা হাসলো। বলল,
" হুমম প্রথমে আমারও খুব অবাক লাগতো জানিস! "
বলেই কয়েকবছর পেছনে পাড়ি জমালো আমাইরা।
,,,,,,,,তখন আমাইরা সবেমাত্র এসএসসি পাশ করেছে। তাই হাতে অনেক সময় ঘুরাঘুরি করার জন্য ৷ পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকম মেলা বসতো আমাইরাদের এলাকায়। তখনও বসেছিল। শখের বসে নীল শাড়ি পড়েছিল, মাথায় হিজাব বেঁধে বান্ধবীদের সাথে মেলায় গিয়েছিল। মেলায় মানুষের ভিড়ে ঢুকা দায় হয়ে পড়ে একপ্রকার। মানুষের ভিড়ে ঠেলেঠুলে আমাইরা একটা দোকানের সামনে এসে দাঁড়ালো ৷ দোকানটা হলো কসমেটিকস এর। সেখানে এন্টিক বিভিন্ন গয়না, কানের দুল, আন্টি সাথে আরো অনেক কিছু ছিলো ৷ কসমেটিকস এর প্রতি আমাইরার কোনো কালেই ইন্টারেস্ট ছিলো না। তাই দোকান থেকে যেই চলে যেতে নিবে তখনই একজোড়া কানের দুলের উপরে চোখ পড়লো তার। যেকোনো মেয়েরই সেই কানের দুলগুলো পছন্দ হয়ে যাবে।
রুপালি রঙের ঝুমকা, গাঢ় ও পুরনো ধাতব শোভায় তৈরি। উপরের গোল অংশে সূক্ষ্ম দানাদার নকশা, ছোট ছোট বিন্দু দিয়ে সাজানো বৃত্তগুলো একটির পর একটি স্তরে তৈরি। ঝুমকার নিচের অংশ অর্ধগোলাকার, চারপাশে ছোট ছোট মুক্তোর মতো সাদা দানা ঝুলছে। দুলগুলো ভারি নয়, কিন্তু দেখতে রাজকীয়, যেন ঐতিহ্য আর আধুনিকতার মিশেল।কিছুটা এন্টিক টাইপের মতো মনে নয়।
আমাইরা ঘুরে গিয়ে কানের দুলগুলো হাতে তুলে নিলো। বেশ পছন্দ হয়েছে তার এগুলো ৷ দোকানদার যা দাম চেয়েছে তাই দিয়েই আমািরা সেগুলো কিনে নিলো। মেলায় ঘুরতে ঘুরতে প্রায় বিকাল হয়ে গেছে । বান্ধবীদের সাথে ফুচকা, চটপটি খেয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো আমাইরা। বিকালের দিকে মানুষ কিছুটা কমেছে মেলায়। বান্ধবীরা তো অনেক কিছু কিনে ফেলেছে। মনে তো হয় পুরো কসমেটিকস এর দোকান ওঠিয়ে নিয়ে চলে এসেছে।
বান্ধবীদেরকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আমাইরা। হঠাৎ কি মনে করে যেনো আমাইরা ব্যাগ হাতিয়ে কানের দুলগুলো বের করলো। একটা পেলেও আরেকটা পাচ্ছে না কিছুতেই সে। ব্যাগ তন্নতন্ন করে খুঁজেও পেলো না। আমািরা এবার কান্না করে দেবে দেবে ভাব। যাই একটা জিনিস ভালো লেগেছিল তার সেটাও কিনা সে হারিযে ফেলল । রাস্তা ঘুরে ঘুরে যতটা সম্ভব আমাইরা দুলের জোড়াটা খুঁজতে লাগলো ৷ কিছুতেই পেলো না। মেলায় নিশ্চয়ই মানুষের ধাক্কাধাক্কিতে কোথাও পড়ে গেছে।
খুব করে কান্না আসতে লাগলো আমাইরার৷ পছন্দের দুলের একটা আর খুঁজে পাবে না ভেবে চোখ দিয়ে ঝরঝরে করে পানি গড়িয়ে পড়তে লাগলো ৷ তখনই কিছুটা দূর থেকে ভেসে এলো একটি কন্ঠ,
" এক্সকিউজ মি, এটা কি আপনার? "
আমাইরা চকিত চোখে পেছনে ফিরে তাকালো ৷ তার থেকে দশ ইঞ্চির মতো দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। গায়ের রং শ্যামলা। পড়নে Turquoise Blue কালার শার্ট, কালো প্যান্ট।শার্টের হাতাগুলো ফোল্ড করা। চোখে চিকন কালো ফ্রেমের চশমা। চুলগুলো পেছনে ঠেলে আঁচরিয়ে রাখা। আমাইরা বার কয়েক অবাক ভেজা চোখে পল্লব ঝাপটালো। কথাটা তাকে বলছে নাকি বুঝার জন্য আশেপাশে চোখ বুলালো একবার। না সে আর সামনে থাকা ছেলেটা বাদে রাস্তায় আপাতত কেউ নেই এখন ৷
আমাইরার ভাবগতি বুঝতে পেরে ছেলেটা হেসে বলে ওঠলো,
" জ্বী আপনাকেই বলছি, এই কানের দুলটা কি আপনার( হাত উঁচিয়ে একটা কানের দুল দেখালো) ? "
ছেলেটার হাতে থাকা তার কাঙ্ক্ষিত পছন্দের কানের দুলটি পেয়ে ছেলেটার কাচে ছুটে গেলো আমাইরা। ছেলেটার হাত থেকে কানের দুলটা নিয়ে জিজ্ঞাসু কন্ঠে বলল,
" হ্যাঁ তো এটা আমার, কোথায় পেলেন আপনি এটা? জানেন আমি এটা খুঁজে পাচ্ছিলাম না "
ছেলেটা হেসে উত্তর দিলো,
" আমি এটা মেলায় পেয়েছি। আপনাকে আমি দেখেছিলাম দুল জোড়া কিনতে, তারপর আসার সময় দেখি সেই কসমেটিকস দোকানের সামনেই একটা দুল পড়ে আছে ৷ ভাবলাম এটা আপনার কিনা তাই আপনার পিছু নিয়ে এখানে আসলাম। এসে দেখি আপনি খুঁজে চলেছেন "
আমাইরা আশ্চর্য চোখে তাকিয়ে রইলো কিছুক্ষণ ছেলেটির দিকে। মাথায় কথাগুলো ক্যাচ করতেই মুখে হাসি ফুটে উঠলো। কুশিতে গদগদ হয়ে বলে লাগল ,
" আপনাকে অনেক অনেক Thank you, এটা আমার পছন্দের দুল, আপনি না দিলে তো বোধহয় আমি আর খুঁজেই পেতাম না এটা "
ছেলেটি হেসে জবাব দিলো,
" না না Thank you বলার কিছু নেই। আমার জন্য যে কারোর মুখে হাসি ফুটেছে এটাই অনেক। ভালো থাকবেন "
কথাটা বলে ছেলেটি পেছন ঘুরে চলে যেতে নিলে আমাইরা বলে ওঠলো,
" আপনার নামটা তো বললেন না? কোথায় থাকেন আপনি? "
আমাইরার কথা শুনে ছেলেটির পা থমকালো। পেছনে ঘুরে হাসিমাখা মুখেই বলল,
" আমার নাম ফায়াদ তানভীর। আমি এই এলাকায় থাকি না, অন্য এলাকায় থাকি। এই এলাকায় বড় করে মেলা হচ্ছে দেখে এখানে এসেছিলাম "
আমাইরাও ছেলেটির মতো হাসিমাখা মুখে বলল,
" আমার নাম আমাইরা মেহিকা, আমি এই এলাকাতেই থাকি। তাহলে আপনিও ভালো থাকবেন কেমন। আসি! টাটা! "
কথাটা বলেই আমাইরা খুশিতে লাফাতে লাফাতে বাড়ির দিকে গেলো।
ফায়াদের ঠোঁটে হাসি ফুটে ওঠলো। কয়েককদম পেছনে গিয়ে ঘুরে সামনের দিকে ফিরে তার গন্তব্যে হাঁটা লাগালো।
বর্তমান,
শরীর ঝাঁকুনি অনুভব হতেই আমাইরা তার ভাবনা থেকে ফিরে এলো। তাকিয়ে দেখলো তন্নী ঝাঁকিয়ে চলেছে৷
হেসে উত্তর দিলো,
" কি হয়েছে? "
তন্নী আমাইরার মুখোমুখি বসে দরজার দিকে একবার চোখ বুলিয়ে ফিসফিস করে বলতে লাগলো,
" সে নাহয় বুঝলাম, পরে তোরা কিভাবে একে অপরের প্রেমে পড়লি সেটা বল। "
ছোট বোনের কৌতুহল দেখে আমাইরার ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠলো। মাঝারি সাইজের চুলগুলো কানের পেছনে গুঁজতে গুঁজতে বলতে শুরু করলো,
" তারপর আমি কলেজে উঠলাম, আমি যে কলেজে পড়তাম সেই কলেজ থেকে দুই তিন মিনিট হাঁটলেই একটা ভার্সিটি সামনে পড়ে। সেই ভার্সিটিতে ওনি পড়তেন। থার্ড ইয়ারে। এর মধ্যে অবশ্য বেমালুম আমি ওনাকে ভুলে গিয়েছিলাম। মাথা থেকেই বেরিয়ে গেছিলো। কলেজের নবীন বরণে যেদিন গিয়েছিলাম সেদিন কলেজ থেকে ফেরার পথে ওনার সাথে দ্বিতীয়বারের মতো আমার দেখা হয়। ওনার পড়নে ছিলো সাদা শার্ট। চুলগুলো ছিলো এলোমেলো, চোখে বরাবরের মতোই চিকন কালো ফ্রেমের চশমা। গলায় ওনার আইডি কার্ড ঝুলছিল। ওনাকে একবার দেখার পরই আসার পুনরায় সেদিনের কথা মনে পড়েছিল। তারপর আবার আলাপ হলো তার সাথে। ওনার কথা বলার স্টাইলগুলো আমার বেশ লাগতো। খুব ভদ্রও ও মার্জিত ছিলো । সচরাচর এমন ছেলে খুব কমই দেখা যেতো।
তারপর থেকে কলেজে গেলে প্রায়ই দেখা হতো ওনার সাথে।যখন বুঝতে পারলাম যে আমার মনে ওনি প্রতিনিয়ত বিচরন করে বেড়াচ্ছেন তখনই সিদ্ধান্ত নিলাম যে ওনি যাই মনে করুক আমি ওনাকে প্রপোজ করবো......."
ামাইরার কথা শেষ হওয়ার আগেই তন্নী অবাক হয়ে বলল,
" আপু!!!! তুই প্রপোজ করেছিলি!!! আমি তো জাস্ট অবাকককক!!"
আমাইরা হেসে পুনরায় বলতে আরম্ভ করলো,
" এই কয়েকদিনে ওনার সম্পর্কে সবকিছু জানতে পারলেওআমার সম্পর্কে আমি কিছু বলার আগেই নানারকম বাঁধা পড়তো। যেমন, ওনার ক্লাস শুরু হয়ে যেতো, নয়তো ওনার ল্যাবে কাজ থাকতো ব্লা ব্লা ব্লা...! যেদিন আমি ওনাকে প্রপোজ করবো বলে নদীর ধারে বসে আছি সেদিনই ওনি আমাকে প্রপোজ করেছিল। দুইডজন কাচের রেশমি চুড়ি দিয়ে। ওনি চুড়িগুলো নিজের আসা যাওযার টাকা থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে কিনেছিলেন। বিশ্বাস কর সেদিনের মতো খুশি আমি বোধহয় কখনো হতে পারিনি। দামী জিনিসের থেকে ভালোবেসে দেওয়া ছোটখাটো জিনিসগুলোর দাম কেউ দিতে পারে না, কারন সেগুলোতে থাকে ভালোবাসা। আমরা সেদিনই একে অপরকে ওয়াদা করেছিলাম কখনো ছেড়ে যাবো না, হাজার সমস্যা, বিপদে একে অপরের পাশে থাকবো।
তারপর ওনি মাস্টার্স কমপ্লিট করলেন, এর মাঝেই জানতে পারলেন আমার বাবা এলাকার চেয়ারম্যান। ওনি অনেক চেষ্টা করছিলেন একটা চাকরীর জন্য। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরও ওনার যখন চাকরী হচ্ছিলো না তখন নিজেকে ওনি আমার অযোগ্য মনে করতে লাগলেন। কোনো বাবা চাইবেনা তার মেয়েকে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে, তাই নিযে ওনি খুব ডিপ্রেসড ছিলেন । ধীরে ধীরে নিজের থেকেও বিশ্বাস হারিয়ে ফেলছিলেন। হাজার চেষ্টার পরও যখন ওনার চাকরী হচ্ছিল না সেদিন ওনি খুব কেঁদেছিলেন জানিস। ভয় পাচ্ছিলেন খুব.... "
আমাইরার কথার মাঝে তন্নী জিজ্ঞেস করে ওঠলো,
" কিসের ভয় আপু? "
আমাইরা এক গাল হেসে বলল,
" আমাকে হারানোর ভয়। পাগল লোক একটা! "
তন্নী কৌতুহলী কন্ঠে বলে ওঠলো,
" তারপর কি হয়েছিল? "
ছোট বোনের দিকে একপলক তাকিয়ে আমাইরা বলতে লাগলো,
" ওনাকে আমি থামাইনি। অনেকক্ষণ কেঁদেকেঁটে যখন মনটা হালকা হয়েছে তারপর আমি বুঝিয়েছি যে আমাকে হারানোর ভয় যেনো ওনার মনটাকে বিষিয়ে না দেয়। এতো করে যে ওনার ভেতরকার ধৈর্য্য, চেষ্টা করার ক্ষমতা সেসব কিছু ধীরে ধীরে তলিয়ে যাবে। ওনার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আল্লাহ ছাড়া আর কারোর ক্ষমতা নেই ওনার থেকে আমাকে দূরে সরানোর । "
তন্নী হাসলো। মনে মনে দোয়া করলো যেনো তাদের ভালোবাসা পূর্নতা পায়। তার জন্য যা যা করতে হবে এই তন্নী তার বড় বোনের জন্য তাই করবে। গালে হাত দিয়ে প্রশ্ন করলো,
" তা আমার দুলাভাই এর কোনো ছবি আছে? একটু দেখা আমাকে "
আমাইরা তন্নীর চোখের দিকে তাকাতেই দুবোনই হেসে ওঠল। আমাইরা মাথা নাড়িয়ে বালিশের কাছে থাকা মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি ঘেটে একটা ছবি বের করে তন্নীর সামনে ধরে বলল এটা ফায়াদ ৷
তন্নী হাতে মোবাইলটা নিয়ে ছবিটার দিকে তাকালো। যেখানে একটা ছেলে খয়েরী রঙের শার্ট আর কালো প্যান্ট পড়ে আছে। শ্যামলা গায়ের রঙে বেশ মানিয়েছে। চুলগুলো কোনোরকম ঠেলেঠুলে ঠিক করা। চোখে কালো চিকন ফ্রেমের চশমা। শার্টের হাতাগুলো ফোল্ড করা। প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে গাছের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসি ফুটে আছে। তন্নীর মুখ হা হয়ে গেলো। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল,
" ইয়ারররর এটা আমার দুলাভাই!! মাশাআল্লাহ মাশাআল্লাহ। "
আমাইরার হাসলো বোনের দিকে তাকিয়ে। আমাইরার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বোনের হাত শক্ত করে ধরে আশ্বাস দিয়ে বলল,
" কোনো চিন্তা করিস না আপু, ভাইয়া ঠিক একটা চাকরী পেয়ে যাবে। তোদেরকে এক করতে যা যা করতে হয় আমি তাই তাই করবো। যে তোকে এতোটা ভালোবাসে তাকে কখনো ছেড়ে যাস না। আমি তোর সাথে আছি ম্যারা বেহেন। তোদেরকে কবুল না পড়িয়ে আমি ছাড়বো না। "
কথাটা বলেই আমাইরা আর তন্নী হেসে ওঠল।
চলবে....
[ বি.দ্র : ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ]
