#বৃষ্টি_ভেজা_এক_সন্ধ্যায়
#নাবিলা_সৈয়দ
৯.
আমি সন্তান সম্ভবা শুনে যতটা খুশি হয়েছিলেন আমার শ্বশুর, যখন জানতে পারলেন ব্যাপারটা বনোয়াট, মিথ্যা, উনার মুখ দেখার মতো হলো। আমার ফুপি শাশুড়িকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। রিনা চৌধুরী ভাইয়ের মুখে মোটামুটি অপমানিত হয়ে রাগ করে বসলেন। তিনি আর এ বাড়িতে থাকবেন না। ব্যাগ প্যাক করে চলে যাবেন বলে একদম তৈরি। শাশুড়ির স্বামীর সাথে সম্পর্কের ঠিক না থাকলেও, ননদের সাথে ছিল গলায় গলায় ভাব। ধরলেন ঝাপটে। তিনি যেতে দিবেন না কোনোমতে রিনা খানকে রাগ করে।
আড্রিয়ানের বড় ভাইয়ের বউ এসে হাজির হলেন সেই মুহুর্তে। তিনিও রিনা চৌধুরীকে তেল মালিশ করতে লাগলেন। ফুপি শাশুড়ি এত তেল পেয়ে সিদ্ধান্ত নিলেন তিনি আরো দু-দিন থেকে যাবেন। একবার আমাকে আড্রিয়ানের ভাবী বললেন তোষামোদ করতে। আমি অনড় দাঁড়িয়ে রইলাম। কারণ আমি এ বাড়ির বউ না। টাকার জন্য কাজ করা মানুষ। আমার ক্লাইন্টের একজন আত্মীয় চলে যাচ্ছে তাতে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ থাকাটা কাজের বাহিরে চলে যায়। ব্যবসায় প্রেম, ভালোবাসা, মায়া, আবেগ দেখানো নীতির বিরুধী কাজ।
রিনা চৌধুরী চোখ মুছে যখন বললেন,”আমি থেকে যাব, আমার শাশুড়ি স্বস্থির নিঃশ্বাস ফেললেও, আমার শ্বশুর মুখ বাঁকিয়ে ভেংচি কাটলেন। বিড়বিড় করতে করতে নিজের লাইব্রেরি রুমের দিকে অগ্রসর হলেন। বলতে শোনলাম,”জানতাম থাকবে, এমনি ভান করছিল।
তারপর আবার শ্বশুর ঘাড় ফিরিয়ে তাকিয়ে ডাকলেন,”বেলা? মা, এদিকে আসুন।
আমি বাধ্য বৌমার ন্যায় উনার পেছনে ছুটলাম। আড্রিয়ানের বড় ভাবী কানপড়া দিচ্ছিল শুনলাম আমার নামে। আমি বেয়াদব, উগ্র, বেপরোয়া খারাপ, আমার কিছু আসলো গেল না। উনি যা যা বলেছেন তা একটাও ভুল কথা না।
শ্বশুর মশাইয়ের লাইব্রেরি রুমে ঢুকে দরজা আটকে দিলাম। তিনি গিয়ে বসলেন নিজ আসনে। চারিদিকে ছড়ানো ছিটানো বইয়ের ভীরে আমার চোখ আটকাল একটা বইয়ের দিকে। বই বললে ভুল হবে, মলাট দিয়ে বাঁধানো ডাইরির মতো কিছু। এতদিন জিনিস ল্টা আমি খেয়াল করিনি। এই রুমে এসেছি আর বেরিয়ে গেছি। আজ ভালো করে তাকানোতে ধরা পড়েছে চোখে। এর মধ্যে শ্বশুর আমাকে ডাকলেন আবার,”বেলা?
চোখ নির্দিষ্ট দিকে স্থির রেখে আমি উত্তর দিলাম,”জ্বি!
“এদিকে এসে বসুন।
আদেশ দিলেন কী? আমি মানলাম সেই আদেশ। শ্বাস ফেলে গিয়ে বসলাম চেয়ারে। বললাম,” জ্বি বলুন, কীভাবে সাহায্য করতে পারি?
আমার শ্বশুর কিয়ৎক্ষণ চুপ রইলেন। নীরবতা পালন শেষে বললেন,”আড্রিয়ানের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে আপনার?
আমি মাথা দোলালাম। একে একে সকল কথা পাচার করলাম আমার শ্বশুরের কাছে। তিনি হাত বাড়িয়ে আমার মাথা ছুঁয়ে দিলেন। উনার চোখের দিকে তাকিয়ে আমি বললাম,”আরে, আরে, এত স্নেহ এর মানে কী?
উনি আমার চুলে হাত বোলালেন অনেকক্ষণ। জিজ্ঞেস করলেন,”আড্রিয়ান সব জেনে গেছে না?
আমি মাথা দুলিয়ে বললাম,”হ্যাঁ!
হাসলেন আমার শ্বশুর। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে রেখেই বললেন,”যেহেতু ও সব জেনে গেছে তাই ওর বিশ্বস্ততা অর্জন করুন ওকে নিজের প্রেমে ফেলুন।
কপালে গাঢ় ভাঁজ ফেললাম আমি। শ্বশুর মশাইয়ের আজাব গুজাব বুদ্ধিতে এসেছিল আড্রিয়ানকে আমাদের প্ল্যানের কথা জানানো। আমার শ্বশুর আগে থেকেই জানতেন আড্রিয়ান আমাকে ওর হয়ে কাজ করার প্রস্তাব দিবে। এবং সে আমার শ্বশুরের ভাবনা মিথ্যে করিনি।
ও যখন আমাকে প্রস্তাব রাখল ওর হয়ে কাজ করার জন্য, আমি এক কথায় রাজী হয়েছিলাম রিয়াদ চৌধুরীর পূর্ব পরিকল্পনার অংশ বলে। প্রথম থেকে প্ল্যানে আড্রিয়ানের প্রেমিকা ভাগানোর মিশন থাকলেও, প্রেমে ফেলার কোনো মিশন ছিল না। তাই বললাম,”এটা তো স্ক্রিপ্ট এ ছিল না, প্রেমে ফেলা আসলো কোথা থেকে?
আমার শ্বশুর থতমত খেলেন না। তিনি আরাম করে বসে নিজের চশমা হাত দিয়ে একটু নাড়ালেন। বললেন,”এসে গেছে একভাবে। এখন আপনার কাজ নিজের প্রেমে ফেলা।
আমি কপালে হাত রেখে ভাবতে বসলাম। ঠোঁটটা শ্লেষ করে সামান্য উচিয়ে বললাম,”আপনি আমাকে দিয়ে উল্টাপাল্টা কাজ করিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাচ্ছেন, তাই না?
আমার শ্বশুর এতদিনে বুঝে গেছিলেন আমি টাকা বলতে অজ্ঞান। তাই তিনি সেই ট্রিক ইউজ করলেন, বললেন আমাকে আমার পাওনা টাকার দশগুণ দেয়া হবে আর লোভী আমি, যে কাজটা করতে রাজী ছিলাম না। সে টাকার গন্ধ পেতেই অকপটে রাজী হয়ে গেল। রিয়াদ চৌধুরী বললেন,“অনেক কষ্ট হবে প্রেমে ফেলতে, তাই পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করুন।
আমি একটু ভাবসাব নিয়ে বললাম,”এটা কোনো বিষয়ই না, সেকেন্ডের ভেতর প্রেমে ফেলে দিব।
আমার শ্বশুর আমার সেই আত্মগরিমা উড়িয়ে দিয়ে বললেন,”বেশি ভাব নিবেন না বেলা। আড্রিয়ান আপনাকে বিন্দুমাত্র পছন্দ করে না।
“পছন্দ করে না?
“ উঁহু করে না। শুধুমাত্র আমার আর আপনার ভেতরের খবর বের করার জন্য সে আপনাকে ব্যবহার করছে।
আমি কপাল কুঞ্চিত করলাম। বললাম,“বেলাকে ব্যবহার করছে ও? ও’কে তো ওর প্রেমিকা খেয়ে ছেড়ে দিয়ে একদম ঠিক কাজ করেছে।
আমার শ্বশুর বললেন,”আহ্ বেলা, অশ্লীল বাক্য ব্যবহার থেকে বিরত থাকুন।
আমি মাথা দুলিয়ে বললাম,”এখন আপনার ভেতরের প্রতিভা ব্যবহার করে বলুন তো, আড্রিয়ান আমাকে কত পার্সেন্ট পছন্দ করে?
আমার শ্বশুর কিয়ৎক্ষণ চুপ থেকে বললেন,”শুনলে আপনার মন ভেঙে যাবে।
আমি কথাগুলো উড়িয়ে দিলাম। বললাম,”আরে বলুন, শ্বশুর মশাই, আমি কিছু মনে করব না।
“দুশো পার্সেন্ট…
আমি কথা কেটে দিয়ে বললাম,”দুশো পার্সেন্ট যদি পছন্দ করে তাহলে তো আমাদের প্রেম হতে দু-সেকেন্ড ও লাগবে না। আপনি না শ্বশুর মশাই…
কথা শেষে খ্যাকখ্যাক করে হাসলাম। আমার হাসি ধূলিসাৎ করতে সময় লাগল না আমার শ্বশুরের । বললেন,”দুশো পার্সেন্ট পছন্দ না, অপছন্দ করে।
থাপ্পড় মেরে মেরে হাসছিলাম টেবিলে। আমার সেই হাসি মুখটা পানসে বর্ণের হয়ে গেল। বললাম,”দুশো পার্সেন্ট অপছন্দ করে, হাহ্, এত অপছন্দ করে?
আমার কথার মধ্যেই শ্বশুর রিয়াদ চৌধুরী বললেন,”বলতে ভুলে গেছিলাম, মায়নাস ০.০২০০ পার্সেন্ট অপছন্দ করে আপনাকে।
আমি হতাশ হলাম। ধপাস করে মাথা ফেললাম টেবিলের উপর। কপাল নাক শব্দ করে পড়ার আগেই শ্বশুর আমার মাথার নিচে হাত রেখে দিলেন। বললেন,”সাবধানে, ব্যথা পাবেন।
আমি হতাশভাবেই তার হাতের উপর ভর ছেড়ে দিলাম। বললাম,”জটিল হবে প্রেমে ফেলা। আমার এখন কী হবে? এত অপছন্দ করে আমাকে বুঝতেই পারলাম না।
আমার হতাশায় সমান হতাশ হলেন শ্বশুরমশাই। তিনি আমাকে সান্ত্বনা দিলেন। প্রেমে ফেলে দেওয়ার জন্য উৎসাহ দিতে থাকলেন, কিন্তু আমি সেসব শোনার মুডে নেই। আমাকে নাকি ও-ই দু-টাকার, পাগলা গারদ ফেরত আড্রিয়ান অপছন্দ করে। ব্যাপারটা ভাবতে গিয়েই মাথা দপদপ করে জ্বলে ওঠল। আচ্চা মতো কয়েকটা থাপ্পড় মারতে পারলে ভালো লাগত। মাথার উপর তুলে আছাড় মেরে মেরে মারতে পারলে আরো বেশি ভালো লাগত।
কথাটা ভাবতে গিয়েই হৃদয়ে আলাদা এক প্রশান্তি অনুভব করলাম। অনুভব হলো আড্রিয়ানকে এই মুহুর্তে জ্বালাতে পারলে আমার শান্তি লাগবে। তাই নিজের শান্তির খোঁজে বেরোলাম। পুরো বাড়ি হন্নে হয়ে খোঁজলাম ওই ব্যাটাকে। নেই কোথাও! আমার সারাটাদিন বিষন্ন হয়ে কাটল। কিছু করার মতো খুঁজে পেলাম না। আড্রিয়ানের কথা শাশুড়ির কছে জিজ্ঞেস করার পর জানাতে পারলাম লোকটা নাকি কী কাজে গিয়েছে। আমি শ্বাস ফেললাম। দীর্ঘ শ্বাস। আমার সারাদিন কাটল বিরক্তি, একঘেয়েমি নিয়ে। অতিষ্ঠ হয়ে ঘুমালাম কতক্ষণ। সন্ধ্যা নামার পরপর এসেই হাজির হলেন আড্রিয়ান। ঘরে ঢোকার আগে নক করলেন। আমি তখন শুয়ে ছিলাম হাত পা ছড়িয়ে। রুমে ঢুকেই গলা খাঁকারি দিয়ে বললেন,”দিন কেমন কাটল?
আমি উত্তর দিলাম না। বিছানায় হাত পা ছড়িয়ে এমন ভঙ্গিতে শুয়ে থাকলাম যেন আড্রিয়ান এসেছেন আমি দেখিনি। আমি ছাড়া এই প্লেনেটে কোনো মানুষের অস্তিত্ব নেই। তিনি কাশি দিলেন আবার। বললেন,”বেলা, শুনছ?
উনি টাই খুলে আমার দিকে এগিয়ে এলেন। আমার পাশে দাঁড়িয়ে বললেন,”শরীর খারাপ তোমার?
আমি পাত্তা দিলাম না ব্যাটাকে। আমার মনে তখন কড়া নাড়ছে রিয়াদ চৌধুরীর কথা। মাইনাস জিরো, জিরো টু জিরো জিরো পার্সেন্ট অপছন্দ করেন আড্রিয়ান আমাকে। বুকটা বিষিয়ে ওঠল না চাইতেও। বিছানা থেকে ওঠে আড্রিয়ানকে পাশ কাটিয়ে যেতে নিব, তিনি আমার হাত ধরে নিলেন। আমি খ্যাপা নয়নে উনার দিকে তাকালাম। উনি বললেন,”আমি আবার কী করলাম? এভাবে তাকাচ্ছো কেন? শরীর খারাপ কী তোমার?
উনার হাত থেকে ঝটকা মেরে নিজের হাত ছাড়ালাম। ক্ষুব্ধ স্বরে বললাম,”ফাক ইউ্যের শরীর খারাপ। সারাদিন একবার খোঁজ নিতে পারলেন না আর এখন এসে জিজ্ঞেস করছেন শরীর খারাপ নাকি না?
উনি স্তব্ধ চোখে বললেন,”আমি ব্যস্ত ছিলাম। তুমি কী আমার অপেক্ষায় ছিলে নাকি, বেলা?
আমি মধ্যমা আঙুল বের করে উনাকে দেখালাম। আড্রিয়ান হতবাক, হতবম্ব। নিজের হতবম্ব ভাব কাটাতে পারলেন না। বললেন,”আমাকে ফাক দেখাচ্ছ কেন তুমি? হোয়াটস ইউ্যের প্রবলেম? আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছি আর তুমি আমার সাথে এই ব্যবহার করছ?
আমি উনার কথায় পাত্তা দিলাম না। চুল ঝাড়া মেরে চলে গেলাম। নিজেই বুঝতে পারলাম না আমি ধীরে ধীরে আড্রিয়ানকে পছন্দ করতে শুরু করেছি। তাকে ছাড়া একা একা দিন কাটানো আমার জন্য মুশকিল হয়ে পড়ছিল। একঘেয়েমি, বিরক্তি কাজ করত। আমি রাগ পোষণ করেছি তার উপর কোনো অধিকার বোধ ছাড়া। হয়তো আমার হারার প্রথম ধাপ শুরু হয়তো হয়েছিল ওভাবেই।
চলবে…
