আমি ইসাবেলা। তিন মাস পূর্বে রিহ্যাব থেকে ছাড়া পেয়েছি। আশ্চর্যজনক ব্যাপার কী জানেন? আমার যার সাথে বিয়ে হয়েছে সে ও গতকাল রিহ্যাব থেকে ছাড়া পেয়েছে। ব্যাপারটা আমার মন পুলকিত করছে। আমি খুবই আনন্দিত। আমাদের এত মিল দেখে আমার খুশিতে নাচতে মন চাইছে, কিন্তু এই মুহুর্তে আমি বিছানায় বসে আছি চুপটি করে। লাফালাফি ঝাপাঝাপি একদম করা যাবে না। আম্মু বারবার বলে দিয়েছে শ্বশুর বাড়ি গিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করবে না। এজন্য ভদ্র মেয়ের মতো আছি। সামনে দাঁড়ানো আমার স্বামী ধুমধাম লাফাচ্ছে। যা বলছে তা শোনার বিন্দুমাত্র আমার ইচ্ছে নেই এই মুহুর্তে। তাই পুরোনো স্মৃতি একটু ভাবার কথা ভাবছি।