#উপন্যাস:ফিরে আসার ঠিকানা
#সুমাইয়া আক্তার সায়মা
#সূচনা: পর্ব ১
[ উক্ত গল্পটি একটা কাজিন লাভ রিলেটেড গল্প। আমি আশা করি গল্পটি সবার কাছেই ভালো লাগবে।আর যদি না লাগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না।ভালো না লাগলে স্কিপ করে যাবেন।]
"এই নিহু। নিহু। ওঠ। কলেজ এ যাবি নাহ? কিরে ওঠ।"
মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে ডাকতে হয়রান নাজিহা চৌধুরী । কিন্তু এই মেয়ের উঠার কোনো নাম গন্ধও নেই। সে তো গভীর ঘুমে ডুবে আছে। নাজিহা বেগম এবার প্রচুর বিরক্ত হলেন। বুজলেন এই মেয়েকে এইভাবে ডেকে কোনো লাভ হবে না। উঠবে নাহ এই মেয়ে এতো সহজে। তাই তিনি বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটি হাতে তুলে নেন। এরপর গ্লাসটি কাত করে পুরো গ্লাস ভর্তি পানি নীহুর মুখে ঢেলে দেন। ঘুমের ঘোরে মুখের উপর পানি এসে পড়তেই ধড়ফড়িয়ে শোয়া থেকে উঠে বসে নীহু। চমকে এপাশ ওপাশ তাকাতেই দেখে তার মা গ্লাস হাতে রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে। মায়ের এই রাগান্বিত দৃষ্টি দেখে নিহু ভড়কে যায়। নিজ মনে ভাবতে থাকে ' এইরে আজকেও উঠতে দেরি করে ফেলেছি, মা তো রেগে ফায়ার হয়ে আছে দেখছি। আল্লাহ বাঁচাও।' নিহুর চিন্তা ভাবনার মাঝেই নাজিহা বেগমের কর্কশ কণ্ঠ কানে ভেসে আসে ওর " তোকে প্রত্যেক দিন ঘুম থেকে তোলার জন্য এতো যুদ্ধ করতে কেনো? কবে এই অভ্যেস বদলাবি তুই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আমি যেনো আর ডাকা না লাগে।"এই বলে নিহুকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি ঘর থেকে বের হয়ে যান। মা চলে যেতেই নিহু দেয়াল ঘড়ির দিকে তাকায়; এমা ,,, 8 টা বেজে গেছে দেখছি। কিন্তু আমার তো 9 টায় ক্লাস আছে।'' এই বলে আর এক সেকেন্ড ও সময় নষ্ট না করে সে জলদি ওয়াশরুমের দিকে ছুট লাগায় ।৫ মিনিটের মধ্যে সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। এবং ছট জলদি রেডি হতে থাকে।
নীহারিকা রেডি হয়ে নিচে নামতেই দেখে সারা রেডি হয়ে সোফায় বসে আছে। সারা নিহুর চাচাতো বোন নিহুর বাপ চাচারা ৩ ভাই। বড় ভাইয়ের নাম "সারবান চোধুরী"। উনার স্ত্রীর নাম"সিমরান চৌধুরী " । তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম "শাহরিয়ার সায়ান চৌধুরী"আর মেয়ের নাম
"সাফরিন চৌধুরী সারা" । মেজো চাচ্চু
" সাফোয়ান চৌধুরী" । তার স্ত্রী "আরিফা চৌধুরী "। তাদের দুই ছেলে। বড় ছেলে" আদ্রিয়ান চৌধুরী আহাদ" আর ছোট ছেলের নাম
" আহিয়ান চৌধুরী আয়ান "।
নিহুকে নিচে নামতে দেখেই সারার রাগ তরতর করে বেড়ে যায়। এই মেয়েটার জন্য প্রত্যেকদিন ওর কলেজে যেতে দেরি হয়। সারার রাগান্বিত চোখ মুখ দেখে নিহু মুখ কাচুমাচু করতে থাকে।
সারা নিহুর দিকে তাকিয়ে বলে ওঠে,"কিরে লেদখোর? এতক্ষণে আসার সময় হলো তোর? বেয়াদোব একটা।আজকেও তোর জন্য আমার ক্লাসে যেতে দেরি হবে। তাড়াতাড়ি আয় অসভ্য মেয়ে।"
এই বলে সারা দরজার দিকে পা বাড়ায়। সারাকে চলে যেতে দেখে নিহু ও তার পিছু নেয়। ঠিক তখনি সিমরান চৌধুরী পিছন থেকে বলে ওঠেন," কিরে নিহু নাস্তা করবি না? না খেয়েই চলে যাচ্ছিস যে?"
বড় আম্মুর কথায় নিহু পিছু না ফিরেই উত্তর করে," না বড় আম্মু। সময় নেই। ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব।" এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।
নীহারিকা এবং সারা দুইজনেই একই কলেজে পড়ে। এইবার তারা ইন্টার 1st ইয়ার এ বিজ্ঞান বিভাগ এ পড়াশোনা করছে। তারা দুইজন কলেজে গেট দিয়ে ঢোকার সাথে সাথেই ওদের দেখেই ছুটে আসে। ওরা ও এদের জন্যই ক্লাসে যায়নি। অপেক্ষা করছিল। ওরা ৫ জন সবসময় একসাথে থাকে।নীহারিকা , সারা, ইরাম, সায়েম এবং তুষার। ওদেরকে দেখে সায়েম বলে," কিরে আজকেও তোরা কলেজে লেট? " তখনই সারা নিহুর দিকে রেগে তাকায়। সারার দৃষ্টি দেখে বাকিদের আর কিছু বুঝতে বাকি থাকে নাহ্ যে এই মেয়ের জন্যই আজকেও ওদের দেরি হয়েছে। তাই কেউ আর কোনো কথা না বাড়িয়ে সবাই একসাথে ক্লাসরুম এর দিকে পা বাড়ায় ।আজকেও স্যারের কাছে বকা খেতে হবে ওদের।
ক্লাস শেষে ওরা সবাই ক্লাস থেকে বের হয়ে মাঠের এক কোণে আড্ডা দিতে গোল হয়ে বসে। সবার মাঝখান থেকে ইরাম হঠাৎ করেই বলে ওঠে," কিরে নিহু, তোর ওই ক্রাশটার কি খবর রে? " ইরামের কথা শুনে সহসাই নিহুর মুখটা চুপসে যায়। আলভী ভাইয়াকে সে অনেক দিন ধরেই পছন্দ করে। কিন্তু বলার মতো সাহস পাচ্ছে না কোনো ভাবেই।তার মনে সবসময় একটা কথাই আসতে থাকে,, যদি আলভী ভাইয়া না করে দেয়? যদি ওনার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে ?তাহলে কি হবে? এই ভেবেই সে কিছু বলার সাহস পায় না । নিহুকে এমন চুপসে যেতে দেখে তুষার মজার ছলেই বলে ওঠে,," আরে বলে দে। বাঁশ খেলে খাবি। ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? বলে দে। বলে দে। এতে যদি ওই ছেলে থাপড়ে তোর মুখের নকশা ও বদলে দেয় তাতেও কোনো সমস্যা নেই। তুইই বলে দে সব। কিরে বলবি? "
তুষারের এই টিটকারী মার্কা কথা শোনামাত্রই নিহু রেগে তাকায় ওর দিকে। এরপর কিছু না বলেই সেইখান থেকে উঠে চলে যায়। নিহুকে উঠে চলে যেতে দেখেই ওর পিছু পিছু সারা ও ছুটে। বাকিরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। কি হলো এইটা? তারপর সবকিছু বোধগম্য হতেই বাকিরা রাগান্বিত দৃষ্টিতে তুষারের দিকে তাকায়।এই ছেলেটা সবসময়ই এমন ফাজিল। নিহুকে না রাগালে ওর শান্তি হয় না। ইরাম তুষারকে বলে ওঠে," এই সমস্যার কি তোর? ওকে না রাগলে তোর পেটের ভাত হজম হয় না? খবিশ একটা।"
তুষার ওদের কথা শুনে অবাক হওয়ার ভান ধরে ,,, যাহহ বাবা ।সে আবার কী করলো? একটু মজাই তো করলো।এতে এমন রিয়েক্ট করার কি আছে? এখন কি এদের জন্য একটু মজা ও করা যাবে না নাকি? আশ্চর্য।,,, ওর ভাবনার মাঝেই সামনে তাকাতেই দেখে ইরাম আর সায়েম উঠে চলে যাচ্ছে।ওদেরকে চলে যেতে দেখে তুষার ও ওদের পিছু পিছু দৌড় দেয়।
∆ কলেজ থেকে বাড়িতে এসেই নিহু গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে আসে।সকালে ও কিছু খেয়ে যায়নি বেচারি । খিদেয় পেট চু চু করছে।নিচে নেমে দেখে তেমন কেউ নেই নিচে। দুপুরের খাওয়া শেষে সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে।শুধুমাত্র বড় আম্মু সোফায় বসে টিভি দেখছেন। পায়ের শব্দ শুনে সিমরান চৌধুরী পিছু ফিরে তাকান। নিহু কে সিঁড়ি বেয়ে নামতে দেখে তিনি জিজ্ঞেস করেন,," কিরে খাবি না ? সকালেও তো কিছু খাস নি। খেতে দিবো তোকে? "
বড় আম্মুর কথায় সায় দিয়ে নিহু বলে ওঠে,," হ্যাঁ বড় আম্মু ।খেতে দাও তাড়াতাড়ি । খিদায় পেটের মধ্যে ইদুর লাফালাফি করছে" ।ওর কথা শুনে সিমরান চৌধুরী হাসতে হাসতে বসা থেকে উঠে কিচেনের দিকে যান। তারপর খাবার নিয়ে এসে ওকে খেতে দেন। বড় আম্মুকে খাবার নিয়ে আসতে দেখে নিহু ছট জলদি চেয়ার টেনে খেতে বসে পড়ে। যেই না খাবার মুখে দিবে ওমনি কলিং বেল টা বেজে উঠে। কলিং বেল এর আওয়াজ শুনেই নিহুর হাত থেমে যায়। সহসা চেয়ার ছেড়ে উঠতে নিলেই সিমরান বেগম বাধা দেন।বলেন।,," তুই বস।আমি দেখছি।" এই বলে তিনি দরজার দিকে পা বাড়ান।
বড় আম্মু যেতেই নিহু আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিন্তু বালাইষাট । বেচারির খাওয়া আর হলো কই। বড় আম্মুর মূখে ওই নাম শুনেই তো আবার ও বেচারির খাওয়া হাত টা থেমে যায় এবং সে চমকে পিছু ফিরে তাকায়।
সিমরান চৌধুরী দরজা খুলেই থমকে দাঁড়ান। অবাক হওয়া কণ্ঠে বলে ওঠেন,,সায়ান ?? বাবা তুই? ,,,,,,,,,,,,
চলবে??
{🛑 আসসালামুয়ালাইকুম সবাইকে। আমি একজন নতুন লেখিকা।এর আগে কোনো গল্প লিখা হয় নি আমার।এইটাই প্রথম ।আসা করি সবার কাছে ভালো লাগবে গল্পটি । লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন}
#ফিরে আসার ঠিকানা
#সুমাইয়া আক্তার
#পর্ব ২
"সায়ান? বাবা তুই? "
বড় আম্মুর কথা কানে পৌঁছাতেই নিহু খাওয়া বন্ধ করে ঘাড় বাকিয়ে সদর দরজার দিকে তাকায় ।ওমনি বিস্ময়ে বেচারির চোখ বড় বড় হয়ে যায়। একি,,, এ সে কাকে দেখছে? সায়ান ভাই ? কিন্তু কী করে ? উনার না আরও ৭ মাস পরে আসার কথা ছিল ? তাহলে উনি এখন কিভাবে ? "
এদিকে এতবছর পর ছেলেকে দেখতে পেয়ে সিমরান চৌধুরী আবেগে আপ্লুত হয়ে পড়েন ।ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে আসা কণ্ঠে বলেন," সায়ান? বাবা আমার ।কতদিন পর তোকে দেখলাম ।কেমন আছিস তুই ? আজকে আসবি বলিসনি কেনো ? "
মাকে জড়িয়ে ধরে সায়ান ,," আম্মু ।আজকে আসবো বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো বলো?
ছেলের বুকে মাথা রেখে ছেলেকে জড়িয়ে ধরে সিমরান চৌধুরী বলেন,,," এতো সারপ্রাইজ দিতে কে বলেছে তোকে ? কী দরকার ছিল এইসব সারপ্রাইজ দেওয়ার ? হ্যাঁ রে বাবা,,,আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর ? "
_সায়ান,,," না আম্মু । কোনো অসুবিধা হয়নি ।"
সিমরান চৌধুরী আর কোনো কথা না বাড়িয়ে ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন ।তারপর চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন ,,," কই গো সায়ানের বাবা ? দেখো কে এসেছে ? এই ছোট ,, মেজো ,,? কই রে তোরা ? দেখে যা কে এসেছে? "
_
এইদিকে নিহু এখনো একইভাবে বসে আছে।ওর চোখে বিস্ময় । বেচারি এখনো ঘোরের মধ্যে পড়ে আছে ।
বড় জা এর ডাক শুনে নাজিহা চৌধুরী এবং আরিফা চৌধুরী দ্রুত নিজেদের ঘর থেকে বের হয়ে আসেন । একে একে বাড়ির প্রত্যেকে নিজেদের ঘর থেকে বের হয়ে আসে ।প্রত্যেকের চোখে বিস্ময় আর অবিশ্বাস ।কেউ বিশ্বাসই করতে পারছেনা সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ।
সারা ভাইকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে ।কান্না করতে করতে বলে,," ভাইয়া ।তুমি ? কেমন আছো তুমি ? এই ৫ বছরে আমার কথা তোমার একবারও বুঝি মনে পড়েনি তোমার ? আসলে না কেনো এতগুলো বছরে একটি বার ও ? "
বোনকে এক হাতে নিজ বাহুডোরে জড়িয়ে ধরে সায়ান বলে,," এই বোকা মেয়ে । কাদছিস কেনো ? ভাইয়া এসেছি তো ।আর কাদতে হবে না । দেখি দেখি ।,"" এই বলে বোনের মুখ নিজের দুই হাতের আজলায় নিয়ে চোখের পানি মুছে দিতে থাকে । সারা ওর একমাত্র ছোট বোন। বোনটা যে তার বড্ড আদরের ।
এইবার সারবান চোধুরী ছেলের পাশে এসে দাঁড়ান । ছেলের কাঁধে হাত দিয়ে বলে ওঠেন ,," আজকে আসবি যে বললি না কেনো ? বললে তো আমি আনতে যেতে পারতাম ।একা একা আসতে গেলি কেনো ?"
বাবার কথা শুনে সায়ান বাবার দিকে তাকায় ।বলে ওঠে ,," তোমরা আর কষ্ট করে কেনো যেতে ? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সবাইকে । তাই কাউকে কিছু বলিনি ।আর তাছাড়া আমার আসতে কোনো অসুবিধা হয়নি।এই নিয়ে এতো কথা বাড়ানোর দরকার নেই ।"
সারবান চৌধুরী আর কথা বাড়ালেন নাহ ।এই ছেলেকে কিছু বলে লাভ নেই । এই ছেলে সবসময় নিজের ইচ্ছেমতোই চলবে ।যেমনটা করেছে ৫ বছর আগে । হুট করেই সিদ্ধান্ত নিয়ে বসে সে বিদেশ যাবে । সেখানে গিয়ে পড়াশোনা করবে । এইটা শুনে সারবান চৌধুরী প্রথমে দ্বিমত করলেও শেষমেষ ছেলের জোরাজুরিতে রাজি হন । ছেলের এই একঘেয়েমি জেদের কথা মনে করেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি ।একে একে বাড়ির সবাই এসে কথা বলে ,,কেমন আছে জিজ্ঞাসা করে । সবাই কথা বললেও নিহু নিশ্চুপ ।সে এখনো আগের মতোই একই জায়গায় বসে আছে । এই লোককে দেখলেই ওর ভয় করে । সবসময় কেমন গম্ভীর আর রাগী রাগী মুখ করে থাকে । এ লোকের সাথে কথা বলবে কি করে ও ? দেখলেই তো গলায় নিশ্বাস আটকে যায় । এই যেমন এখন আটকে গেছে ।
এতক্ষণে সায়ানের চোখ পড়ে নিহুর দিকে ।ওমনি তার আঁখিযুগল থমকে যায় ।সামনে বসা সপ্তদশীকে দেখেই ওর হৃদস্পন্দন এর গতি বেড়ে যায় । থমকে যাওয়া দৃষ্টি নিয়ে কেমন করে চেয়ে থাকে নিহুর দিকে । ঘোর লেগে যায় বেচারার । নিজ মনে ভাবতে থাকে ,,,,,,"" কত্ত বড় হয়ে গেছে আমার ফুল টাহ্ । ইশ,,, কতদিন পরে দেখলাম আমার বাটারফ্লাই টাকে ।এইটা আমার বাটারফ্লাই এতো? ""
ওর ভাবনার মাঝেই আয়ান ওর কাঁধ চাপড়ে বলে ,," " এইভাবে তাকিয়ে কি দেখছো ব্রো ? এইটা তোমার বাটারফ্লাই এ ।"
আয়ানের কথা কানে যেতেই সহসা ঘোর থেকে বের হয় সায়ান । আয়ানকে কিছু না বলেই সামনের দিকে পা বাড়ায় ।
সায়ানকে নিজের দিকে আসতে দেখেই আতঙ্কে চোখ কপালে উঠে যায় নিহুর। একি এই লোক ওর দিকে আসছে কেনো ? কী করবে ও এখন ? উঠে চলে যাবে ?
এই ভাবনা মাথায় আসতেই নিহু চেয়ার ছেড়ে উঠে যেতে চায় । কিন্তু ওমা । এটা কি হচ্ছে ? সে পা নাড়াতে পারছে নাহ কেনো ? মনে হচ্ছে কেউ ওর পা নিচে ফ্লোর এর সাথে আঠা দিয়ে আটকে দিয়েছে । অনেক চেষ্টা করেও সে কিছুতেই উঠতে পারছে না চেয়ার ছেড়ে ।
নিহুর চেষ্টা করার মাঝেই সায়ান ওর সামনে এসে দাঁড়ায়। নিহু ভড়কে যায়। অবাক হওয়া চোখে সম্মুখের লোকটার পানে তাকায় । তার তাকিয়ে থাকার মাঝেই ওর কানে ভেসে আসে সায়ানের গম্ভীর কণ্ঠস্বর,,"" এমন হা করে তাকিয়ে আছিস কেনো ? মুখ বন্ধ কর ।মাছি ঢুকে যাবে নয়তো । পরে ভাতের বদলে মাছি খাস বসে বসে ।""
এরপর নিহুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সোফায় গিয়ে বসে পড়ে ।
এদিকে নিহু হতবাক হয়ে কেবল তাকিয়ে থাকে ।
পরক্ষণে সবটা বোধগম্য হতেই রাগে মাথার তালু জলে ওঠে তার ।অপমান ,,,, ? আমাকে অপমান করলো ? এই আমাকে ? অসভ্য ,,বেয়াদব লোক একটা ,,,""
মনে মনে সায়ানকে গালি দিতে থাকে । কিন্তু সামনে গিয়ে কিছু বলার মতো সাহস বেচারির নেই।
বললে যদি থাপ্পড় মেরে দেয় ? অত বড় ৬ ফুট লম্বা একটা লোকের হাতের থাপ্পড় যদি তার মতো একটা চুনোপুঁটি খায় । তাহলে কি আর আস্ত থাকবে তার ? ভাবনা শেষ হতেই ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিহু । তারপর আস্তে আস্তে সিঁড়ির দিকে পা বাড়ায় । উদ্দেশ্য এক দৌড়ে দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়া । যেই ভাবা সেই কাজ । এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় নিহু ।আজকে আর ঘর থেকে বের হবে না সে।
নাজিহা চৌধুরী সায়ানকে সোফায় বসে থাকতে দেখে গিয়ে কিচেন থেকে এক গ্লাস শরবত করে আনেন । এরপর তা সায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলেন ,,"" এই নে । শরবত টা খেয়ে নে । জার্নি করে এসেছিস ফ্রেশ লাগবে একটু । নে ধর ।""
সায়ান হাত বাড়িয়ে ছোট আম্মুর হাত থেকে শরবতের গ্লাস টা নেয় । এরপর ছোট করে বলে,," ধন্যবাদ ছোট আম্মু ,""
নাজিহা বেগম মুচকি হেসে সেইখান থেকে প্রস্থান করেন ।
সায়ান শরবত টা শেষ করেই মাকে ডাকে ,,"" আম্মু ? আম্মু ? ""
ছেলের ডাক শুনেই সিমরান চৌধুরী তড়িঘড়ি করে কিচেন থেকে বের হয়ে আসেন । ছেলে আসার খুশিতে তিনি ছেলের সব ছেলের পছন্দের খাবার রান্নার ব্যবস্থা করছিলেন ।
ছেলের কাছে এসে সিমরান চৌধুরী বলেন ," কি হয়েছে বাবা ? কিছু লাগবে ? ডাকছিস কেনো ? ""
মায়ের কথার উত্তরে সায়ান ,,"" আমার রুমটা কি এখনো আমার আছে ? ফ্রেশ হতে যেতাম ।কোন রুমে যাব ? ""
ছেলের কথায় সিমরান চৌধুরী হেসে ফেলেন ।
বলেন,," পাগল ছেলে।কোন রুমে যাবি মানে? তোর রুম তোরই আছে । আমি গতকাল এ পরিষ্কার করে রেখেছি । তুই তো বলিসনি আসবি যে। বললে নাহয় আজকে আবার পরিষ্কার করে রাখতাম । তুই বস আমি নাহয় আবার গুছিয়ে দিয়ে আসছি । ""
মায়ের কথা শুনে সায়ান মাকে বাঁধা দিয়ে বলে ,,""
লাগবে না। এইটুকু আমিই করে নিতে পারব । তোমার আর কষ্ট করতে হবে না ।""
এই বলে বসা ছেড়ে উঠে দাঁড়ায় । এরপর নিজের লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে ।...........
চলবে ??
{ 🛑আসসালামুয়ালাইকুম সবাইকে। নতুন নতুন লেখালেখি তে আসায় ভুল হতে পারে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন}
