#উপন্যাস:ফিরে আসার ঠিকানা
#সুমাইয়া আক্তার সায়মা
#সূচনা: পর্ব ১
[ উক্ত গল্পটি একটা কাজিন লাভ রিলেটেড গল্প। আমি আশা করি গল্পটি সবার কাছেই ভালো লাগবে।আর যদি না লাগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না।ভালো না লাগলে স্কিপ করে যাবেন।]
"এই নিহু। নিহু। ওঠ। কলেজ এ যাবি নাহ? কিরে ওঠ।"
মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে ডাকতে হয়রান নাজিহা চৌধুরী । কিন্তু এই মেয়ের উঠার কোনো নাম গন্ধও নেই। সে তো গভীর ঘুমে ডুবে আছে। নাজিহা বেগম এবার প্রচুর বিরক্ত হলেন। বুজলেন এই মেয়েকে এইভাবে ডেকে কোনো লাভ হবে না। উঠবে নাহ এই মেয়ে এতো সহজে। তাই তিনি বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটি হাতে তুলে নেন। এরপর গ্লাসটি কাত করে পুরো গ্লাস ভর্তি পানি নীহুর মুখে ঢেলে দেন। ঘুমের ঘোরে মুখের উপর পানি এসে পড়তেই ধড়ফড়িয়ে শোয়া থেকে উঠে বসে নীহু। চমকে এপাশ ওপাশ তাকাতেই দেখে তার মা গ্লাস হাতে রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে। মায়ের এই রাগান্বিত দৃষ্টি দেখে নিহু ভড়কে যায়। নিজ মনে ভাবতে থাকে ' এইরে আজকেও উঠতে দেরি করে ফেলেছি, মা তো রেগে ফায়ার হয়ে আছে দেখছি। আল্লাহ বাঁচাও।' নিহুর চিন্তা ভাবনার মাঝেই নাজিহা বেগমের কর্কশ কণ্ঠ কানে ভেসে আসে ওর " তোকে প্রত্যেক দিন ঘুম থেকে তোলার জন্য এতো যুদ্ধ করতে হয় কেনো? কবে এই অভ্যেস বদলাবি তুই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আমি যেনো আর ডাকা না লাগে।"এই বলে নিহুকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি ঘর থেকে বের হয়ে যান। মা চলে যেতেই নিহু দেয়াল ঘড়ির দিকে তাকায়; এমা ,,, 8 টা বেজে গেছে দেখছি। কিন্তু আমার তো 9 টায় ক্লাস আছে।'' এই বলে আর এক সেকেন্ড ও সময় নষ্ট না করে সে জলদি ওয়াশরুমের দিকে ছুট লাগায় ।৫ মিনিটের মধ্যে সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। এবং ছট জলদি রেডি হতে থাকে।
নীহারিকা রেডি হয়ে নিচে নামতেই দেখে সারা রেডি হয়ে সোফায় বসে আছে। সারা নিহুর চাচাতো বোন নিহুর বাপ চাচারা ৩ ভাই। বড় ভাইয়ের নাম "সারবান চোধুরী"। উনার স্ত্রীর নাম"সিমরান চৌধুরী " । তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম "শাহরিয়ার সায়ান চৌধুরী"আর মেয়ের নাম
"সাফরিন চৌধুরী সারা" । মেজো চাচ্চু
" সাফোয়ান চৌধুরী" । তার স্ত্রী "আরিফা চৌধুরী "। তাদের দুই ছেলে। বড় ছেলে" আদ্রিয়ান চৌধুরী আহাদ" আর ছোট ছেলের নাম
" আহিয়ান চৌধুরী আয়ান "। নীহারিকার বাবা সবার ছোট ।নাম সাহান চৌধুরী,, উনার স্ত্রীর নাম নাজিহা চৌধুরী ।
নিহুকে নিচে নামতে দেখেই সারার রাগ তরতর করে বেড়ে যায়। এই মেয়েটার জন্য প্রত্যেকদিন ওর কলেজে যেতে দেরি হয়। সারার রাগান্বিত চোখ মুখ দেখে নিহু মুখ কাচুমাচু করতে থাকে।
সারা নিহুর দিকে তাকিয়ে বলে ওঠে,"কিরে লেদখোর? এতক্ষণে আসার সময় হলো তোর? বেয়াদোব একটা।আজকেও তোর জন্য আমার ক্লাসে যেতে দেরি হবে। তাড়াতাড়ি আয় অসভ্য মেয়ে।"
এই বলে সারা দরজার দিকে পা বাড়ায়। সারাকে চলে যেতে দেখে নিহু ও তার পিছু নেয়। ঠিক তখনি সিমরান চৌধুরী পিছন থেকে বলে ওঠেন," কিরে নিহু নাস্তা করবি না? না খেয়েই চলে যাচ্ছিস যে?"
বড় আম্মুর কথায় নিহু পিছু না ফিরেই উত্তর করে," না বড় আম্মু। সময় নেই। ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব।" এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।
নীহারিকা এবং সারা দুইজনেই একই কলেজে পড়ে। এইবার তারা ইন্টার 1st ইয়ার এ বিজ্ঞান বিভাগ এ পড়াশোনা করছে। তারা দুইজন কলেজে গেট দিয়ে ঢোকার সাথে সাথেই ওদের দেখেই ওদের বন্ধু সবগুলা ছুটে আসে। ওরা ও এদের জন্যই ক্লাসে যায়নি। অপেক্ষা করছিল। ওরা ৫ জন সবসময় একসাথে থাকে।নীহারিকা , সারা, ইরাম, সায়েম এবং তুষার। ওদেরকে দেখে সায়েম বলে," কিরে আজকেও তোরা কলেজে লেট? " তখনই সারা নিহুর দিকে রেগে তাকায়। সারার দৃষ্টি দেখে বাকিদের আর কিছু বুঝতে বাকি থাকে নাহ্ যে এই মেয়ের জন্যই আজকেও ওদের দেরি হয়েছে। তাই কেউ আর কোনো কথা না বাড়িয়ে সবাই একসাথে ক্লাসরুম এর দিকে পা বাড়ায় ।আজকেও স্যারের কাছে বকা খেতে হবে ওদের।
ক্লাস শেষে ওরা সবাই ক্লাস থেকে বের হয়ে মাঠের এক কোণে আড্ডা দিতে গোল হয়ে বসে। সবার মাঝখান থেকে ইরাম হঠাৎ করেই বলে ওঠে," কিরে নিহু, তোর ওই ক্রাশটার কি খবর রে? " ইরামের কথা শুনে সহসাই নিহুর মুখটা চুপসে যায়। আলভী ভাইয়াকে সে অনেক দিন ধরেই পছন্দ করে। কিন্তু বলার মতো সাহস পাচ্ছে না কোনো ভাবেই।তার মনে সবসময় একটা কথাই আসতে থাকে,, যদি আলভী ভাইয়া না করে দেয়? যদি ওনার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে ?তাহলে কি হবে? এই ভেবেই সে কিছু বলার সাহস পায় না । নিহুকে এমন চুপসে যেতে দেখে তুষার মজার ছলেই বলে ওঠে,," আরে বলে দে। বাঁশ খেলে খাবি। ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? বলে দে। বলে দে। এতে যদি ওই ছেলে থাপড়ে তোর মুখের নকশা ও বদলে দেয় তাতেও কোনো সমস্যা নেই। তুইই বলে দে সব। কিরে বলবি? "
তুষারের এই টিটকারী মার্কা কথা শোনামাত্রই নিহু রেগে তাকায় ওর দিকে। এরপর কিছু না বলেই সেইখান থেকে উঠে চলে যায়। নিহুকে উঠে চলে যেতে দেখেই ওর পিছু পিছু সারা ও ছুটে। বাকিরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। কি হলো এইটা? তারপর সবকিছু বোধগম্য হতেই বাকিরা রাগান্বিত দৃষ্টিতে তুষারের দিকে তাকায়।এই ছেলেটা সবসময়ই এমন ফাজিল। নিহুকে না রাগালে ওর শান্তি হয় না। ইরাম তুষারকে বলে ওঠে," এই সমস্যার কি তোর? ওকে না রাগলে তোর পেটের ভাত হজম হয় না? খবিশ একটা।"
তুষার ওদের কথা শুনে অবাক হওয়ার ভান ধরে ,,, যাহহ বাবা ।সে আবার কী করলো? একটু মজাই তো করলো।এতে এমন রিয়েক্ট করার কি আছে? এখন কি এদের জন্য একটু মজা ও করা যাবে না নাকি? আশ্চর্য।,,, ওর ভাবনার মাঝেই সামনে তাকাতেই দেখে ইরাম আর সায়েম উঠে চলে যাচ্ছে।ওদেরকে চলে যেতে দেখে তুষার ও ওদের পিছু পিছু দৌড় দেয়।
∆ কলেজ থেকে বাড়িতে এসেই নিহু গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে আসে।সকালে ও কিছু খেয়ে যায়নি বেচারি । খিদেয় পেট চু চু করছে।নিচে নেমে দেখে তেমন কেউ নেই নিচে। দুপুরের খাওয়া শেষে সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে।শুধুমাত্র বড় আম্মু সোফায় বসে টিভি দেখছেন। পায়ের শব্দ শুনে সিমরান চৌধুরী পিছু ফিরে তাকান। নিহু কে সিঁড়ি বেয়ে নামতে দেখে তিনি জিজ্ঞেস করেন,," কিরে খাবি না ? সকালেও তো কিছু খাস নি। খেতে দিবো তোকে? "
বড় আম্মুর কথায় সায় দিয়ে নিহু বলে ওঠে,," হ্যাঁ বড় আম্মু ।খেতে দাও তাড়াতাড়ি । খিদায় পেটের মধ্যে ইদুর লাফালাফি করছে" ।ওর কথা শুনে সিমরান চৌধুরী হাসতে হাসতে বসা থেকে উঠে কিচেনের দিকে যান। তারপর খাবার নিয়ে এসে ওকে খেতে দেন। বড় আম্মুকে খাবার নিয়ে আসতে দেখে নিহু ছট জলদি চেয়ার টেনে খেতে বসে পড়ে। যেই না খাবার মুখে দিবে ওমনি কলিং বেল টা বেজে উঠে। কলিং বেল এর আওয়াজ শুনেই নিহুর হাত থেমে যায়। সহসা চেয়ার ছেড়ে উঠতে নিলেই সিমরান বেগম বাধা দেন।বলেন।,," তুই বস।আমি দেখছি।" এই বলে তিনি দরজার দিকে পা বাড়ান।
বড় আম্মু যেতেই নিহু আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিন্তু বালাইষাট । বেচারির খাওয়া আর হলো কই। বড় আম্মুর মূখে ওই নাম শুনেই তো আবার ও বেচারির খাওয়া হাত টা থেমে যায় এবং সে চমকে পিছু ফিরে তাকায়।
সিমরান চৌধুরী দরজা খুলেই থমকে দাঁড়ান। অবাক হওয়া কণ্ঠে বলে ওঠেন,,সায়ান ?? বাবা তুই? ,,,,,,,,,,,,
চলবে??
{🛑 আসসালামুয়ালাইকুম সবাইকে। আমি একজন নতুন লেখিকা।এর আগে কোনো গল্প লিখা হয় নি আমার।এইটাই প্রথম ।আসা করি সবার কাছে ভালো লাগবে গল্পটি । লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।🤍🕊️}
