# আমার পিচ্চি #
লেখিকা : জান্নাতুল ফেরদৌস
পর্ব :২
জান্নাতের অনুনয়-বিনয় দেখে বড় মা এবার একটু নরম হলেন। তিনি বললেন, "আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু কাল থেকে যদি ঠিকঠাক মতো খাবার না খাস, তবে তোর বড় বাবা আর তোর বাবাকে বলতে বাধ্য হব! তোর স্কুলে যাওয়াসহ সবকিছু বন্ধ করে দেব। তুই না খেয়ে এভাবে চললে অসুস্থ হয়ে পড়বি, জানিস না? কাল থেকে খাওয়া বন্ধ করলে আমি সত্যি তোর সবকিছু বন্ধ করে দেব।"
জান্নাত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, "আচ্ছা ঠিক আছে বড় মা, তুমি আর কাউকে বলো না। কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাক। কাল থেকে আমি অবশ্যই খেয়ে যাব।"
এই বলে জান্নাত ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। ড্রাইভার তাকে স্কুলের গেটে নামিয়ে দিল। জান্নাত স্কুলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই কোথা থেকে যেন দৌড়ে এসে আদিবা তার ওপর একপ্রকার ঝাঁপিয়ে পড়ল।
জান্নাত খানিকটা বিরক্তি নিয়ে বলল, "এই সর! বেশি ঘেঁষাঘেঁষি করিস না তো, একদম ভালো লাগে না! তোর জন্য কালকে সারাদিন একা একা কাটাতে হয়েছে। তুই যে আমার সাথে এভাবে করিস, আমার কিন্তু একদম ভালো লাগে না।"
আদিবা দুষ্টুমি করে বলে উঠল, "আহা! এত ভাব নিচ্ছিস কেন বল তো? কাল যখন আমার বয়ফ্রেন্ড হবে, তখন তোকে আর পাত্তাই দেব না! চল এবার, ভেতরে চল।"
দুজনে একসাথে স্কুলের ভেতরে যাওয়ার সময় হঠাৎ এক বখাটে ছেলে তাদের পথ আটকে দাঁড়াল। সে আদিবাকে উদ্দেশ্য করে বলল, "কিরে, কেমন আছিস?"
আদিবা মুখ ঘুরিয়ে বলল, "তোর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার মতো ফালতু সময় আমাদের নেই। চল জান্নাত, এখান থেকে যাই।"
ঠিক তখনই ছেলেটি জান্নাতের দিকে তাকিয়ে বলল, "জান্নাত, আমি তোমাকে পছন্দ করি। তুমি যদি রাজি না হও, তবে আমি তোমাকে তুলে নিয়ে যাব!"
এ কথা শুনে জান্নাত গর্জে উঠল, "তুই জানিস আমি ভূঁইয়া বংশের একমাত্র মেয়ে? যে আমাদের দিকে চোখ তুলে তাকাবে, তার চোখ উপড়ে ফেলার ক্ষমতা আমার এবং আমার পরিবারের আছে! সো বি কেয়ারফুল, আমাদের থেকে দূরে থাকবি। আমি যদি খেপে যাই, তবে তুই কে, তোর বাপ কে, আর তোর চৌদ্দগোষ্ঠী কে—সেসব দেখার সময় আমার থাকবে না! আমি ভূঁইয়া বংশের একমাত্র বেপরোয়া মেয়ে, যাকে দেখলে পুরো পরিবার মাথায় তুলে রাখে, আর তুই আমাকে এসব ভয় দেখাচ্ছিস? খবরদার! আমার আর আমার বান্ধবীর থেকে দূরে থাকবি, নয়তো ভালো হবে না!"
এ কথা বলে দুই বান্ধবী তাকে পেছনে ফেলে সোজা ক্লাসের উদ্দেশ্যে চলে গেল।
দুটি ক্লাস শেষ করার পর তারা ক্লাসরুম থেকে বেরিয়ে মাঠের এক কোণে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বসল। পুরো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে ছিল এবং গাছের নিচে লাল লাল কৃষ্ণচূড়া ফুল পড়ে পুরো মাটিকে যেন রঙিন করে রেখেছিল। জান্নাত মাটি থেকে কয়েকটি ফুল কুড়িয়ে নিল।
ফুলগুলো হাতে নিয়ে সে বলল, "জানিস আদিবা, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ফুল। ফুল কুড়িয়ে নিলেও ভালোবাসা যায়, কিনে নিলেও ভালোবাসা যায়, আবার দূর থেকে দেখেও ভালোবাসা যায়! ফুল এমন একটা জিনিস যা দেখলে আমার মন ভরে যায়। দুনিয়ায় ফুল ছাড়া সুন্দর আর কিছুই আমি দেখি না। কেউ যদি আমাকে রাস্তা থেকে একটা ফুল কুড়িয়ে এনে দেয়, তবেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। আর যদি কিনে দেয়, তবে তো আকাশছোঁয়া খুশি হব!"
কথাটা শুনে আদিবা আর দেরি না করে মাটি থেকে একটা সুন্দর কৃষ্ণচূড়া কুড়িয়ে নিল। তারপর জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে বলল, "নাও বেবি, এটা তোমার জন্য!"
জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে ফুলটা হাতে নিয়ে বলল, "এই যে দেখ, তোর এইটুকু ফুলেই আমি কত খুশি হয়েছি! আমার আর কিচ্ছু লাগে না।" এই বলে জান্নাত আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরল।
আদিবা জান্নাতের মাথায় হাত রেখে বলল, "জানিস জান্নাত, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কী? তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া!"
জান্নাত হেসে উঠে বলল, "তাই নাকি বেবি? তা মনে রাখিস, আমি ছাড়া তোর লাইফে যেন দ্বিতীয় কেউ আসতে না পারে!"
এভাবে দুজনে হেসে হেসে গল্প করতে লাগল। আজকে তাদের আর ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই তারা স্কুলের বাইরে বেরিয়ে এল। জান্নাত বাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর গাড়ি গেটের সামনে এসে পৌঁছাল। আদিবাকে বিদায় জানিয়ে জান্নাত বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলো।
বাড়িতে ঢোকার পর জান্নাতের মা নূর ভূঁইয়া তাকে দেখেই চিন্তিত হয়ে বললেন, "কিরে, তোর কি শরীর খারাপ? এত তাড়াতাড়ি চলে আসলি যে?"
জান্নাত বিষণ্ন মুখ করে বলল, "মা, একটু জুস দেবে? মাথাটা প্রচন্ড ব্যাথা করছে... মাইগ্রেনের ব্যাথা উঠেছে।"
জান্নাতের মাঝে মাঝেই মাইগ্রেনের তীব্র যন্ত্রণা শুরু হয়, আর তখন সে এভাবে স্কুল থেকে চলে আসে। মাইগ্রেনের ব্যাথা উঠলে সে একদম চুপচাপ হয়ে যায়, কারো সাথে কথা বলে না—যা পরিবারের প্রতিটি মানুষের জন্য ভীষণ কষ্টদায়ক। মাইগ্রেন যেন তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
জান্নাত চোখে জল নিয়ে বলল, "সবাই বলে আমি নাকি পৃথিবীর সবচেয়ে আদরের মেয়ে। কিন্তু দেখো মা, আল্লাহ আমাকে শান্তিতে থাকতে দেয় না! এই মাইগ্রেন আমাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে, মা... শেষ করে দিচ্ছে!" এ কথা বলে জান্নাত তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল।
মা নূর ভূঁইয়া জান্নাতকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, "তুই এভাবে কাঁদিস না রে মা! তুই তো আমার ফুটফুটে ফুল। কত চিকিৎসা করাচ্ছি, তুই ঠিক হয়ে যাবি। প্রয়োজনে তোকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাব, তাও তুই এভাবে কাঁদিস না।"
ততক্ষণে জান্নাতের কান্নার শব্দে বাড়ির সবাই সেখানে চলে এল এবং তাকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগল। কিন্তু জান্নাত কারো কথা না শুনে তার ব্যাগটা নিচে রেখেই নিজের রুমে চলে গেল।
রুমে গিয়ে সে একটা সুতি গেঞ্জি আর হাফ প্যান্ট পরে চুলগুলো ছেড়ে দিল। তারপর ঘরের দরজা-জানালা সব বন্ধ করে দিয়ে অন্ধকারের জন্য চোখের ওপর একটি রুমাল দিয়ে বেঁধে চুপচাপ শুয়ে পড়ল। কারণ মাইগ্রেনের ব্যাথা উঠলে একদম অন্ধকার আর নিঃশব্দ ঘর ছাড়া তার আরাম মেলে না। এভাবে শুয়ে শুয়ে সে টানা ১০-১২ ঘণ্টার মতো ঘুমিয়ে কাটালো। দিন পার হয়ে রাত নামায় অন্ধকারে একা থাকলেও তার ভয় লাগল না, কারণ মাইগ্রেনের ব্যাথার তীব্রতায় সে অচেতন হয়ে ঘুমাচ্ছিল।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জান্নাত সুন্দর করে রুমের বাইরে এল। ড্রইংরুমে গিয়ে দেখে বাড়ির সবাই এখনো চিন্তিত মুখে বসে আছে। সে আস্তে করে বলল, "কী হলো? তোমরা সবাই এভাবে চুপচাপ বসে আছো কেন?"
তার মা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, "তোর মাথার ব্যাথা কমেছে রে মা?"
জান্নাত বলল, "হাঁ কমেছে। মা, একটু চা খাবো।"
চা জান্নাতের সবচেয়ে প্রিয় জিনিস। যত খারাপ লাগুক বা ভালো লাগুক, দিনে কয়েকবার তার চা চাই-ই চাই। চা না পেলে তার চলেই না।
মা তাড়াতাড়ি তার জন্য চা বানিয়ে আনলেন। বিস্কুট দিয়ে চা খেতে খেতে জান্নাতকে তার বাবা সাফওয়ান ভূঁইয়া বললেন, "তোর মাথা ব্যাথা কি আজকে বেশি হয়েছিল? কালকে কি একবারে ডাক্তারের কাছে যাবি?"
বাবার কথা শুনে জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, "না, যেতে হবে না। পরে একসময় যাব। এখন ডাক্তারের কাছে যেতে ভালো লাগছে না।"
এ বলে সে চা খাওয়া শেষ করল। একটু পর ড্রইংরুমের টিভিটা চালিয়ে দেখতে শুরু করল। পরিবারের সবাই জানত যে জান্নাতের আজ মাথা ব্যাথা হয়েছিল, তাই কেউ তাকে ঘাটালো না। সব ভাই- বোনেরা এসে তার পাশে বসে সঙ্গ দিতে লাগল। তারা সবাই মিলে অনেকক্ষণ দুষ্টুমি আর খেলাধুলা করল।
খেলাধুলা শেষ করে জান্নাত আবার নিজের রুমে ফিরে গেল। রুমে গিয়ে কিছু সময় পড়াশোনা করল, তারপর মা নূর ভূঁইয়ার পাশে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল।
চলবে..........
