#আমার পিচ্চি #
লেখিকা: জান্নাতুল ফেরদৌস
সূচনা পর্ব ১
ভূঁইয়া বাড়িতে আজ নেমেছে উৎসবের আমেজ। বহু বছর পর এই পরিবারে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান, যা প্রতিটি মানুষের জন্য যেন পরম আনন্দের বার্তা নিয়ে এসেছে। এই আনন্দের জোয়ারে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে ভূঁইয়া বাড়ির সবাই। ড্রইংরুমে তখন আনন্দের হাওয়া; বাড়ির পাঁচ ছেলেও যেন তাদের আকাশের চাঁদ হাতে পেয়েছে—ছোট্ট বোনকে ঘিরে সবার উচ্ছ্বাস আর নাচানাচি যেন থামতেই চায় না!
দেখতে দেখতে কেটে গেছে ১৫টি বছর। ভূঁইয়া বাড়ির সেই আদরের মেয়ে জান্নাতুল ফেরদৌস এখন পনেরো বছরে পা দিয়েছে, পড়ছে নবম শ্রেণীতে। পুরো পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় ভালোবাসা আর আদরের কোনো কমতি ছিল না তার। আর সেই অতিরিক্ত আদরেই সে হয়ে উঠেছে কিছুটা রাগী, জেদি আর চঞ্চলা; অবশ্য বাড়ির সবার কাছে এটা একদমই স্বাভাবিক।
একদিন জান্নাত ড্রইংরুমে বসে আছে, ঠিক তখনই অফিস থেকে বাড়ি ফিরলেন তার বাবা সাফওয়ান ভূঁইয়া, বড় আব্বু নিহাল ভূঁইয়া এবং ছোট আব্বু তারেক ভূঁইয়া। তারেক ভূঁইয়া একজন সিআইডি (CID) অফিসার, কাজের সূত্রে প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। এছাড়া পরিবারে রয়েছে জান্নাতের মা নূর ভূঁইয়া, বড় আম্মু ইরাম ভূঁইয়া এবং ছোট আম্মু নিলা ভূঁইয়া। ভাইদের মধ্যে রয়েছে বড় আম্মুর একমাত্র ছেলে সৌরভ ভূঁইয়া, জান্নাতের আপন বড় ভাই ইসলাম ভূঁইয়া, এবং ছোট আব্বুর দুই ছেলে জুবায়ের ভূঁইয়া ও শান্ত ভূঁইয়া।
বাবা আর চাচারা ঘরে ফিরতেই জান্নাত দৌড়ে তাদের কাছে গেল। তারা দুজন ভালোবাসার উপহার হিসেবে তার হাতে তুলে দিলেন একরাশ চকলেট আর আইসক্রিম। মহা খুশিতে জান্নাত সেগুলো নিয়ে একছুটে সোফায় গিয়ে বসে পড়তে লাগল।
মেয়ের এই কাণ্ড দেখে মা নূর ভূঁইয়া মৃদু ধমকের সুরে বললেন, "এমন করে প্রশ্রয় দিয়ে মেয়েটাকে একবারে নষ্ট করছ তোমরা!"
তবে মা প্রতিদিন এমন বললেও বাবা আর চাচারা তাতে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তারা মুচকি হেসে নিজেদের ঘরের দিকে চলে গেলেন, আর জান্নাত সোফায় বসে আইসক্রিম আর চকলেটের স্বাদ নিতে লাগল।
ঠিক তখনই বাড়ি ফিরল ছোট ভাই জুবায়ের ভূঁইয়া। সে সোজা দৌড়ে জান্নাতের কাছে এসে আবদারের সুরে বলল, "আমায় একটা দে না বোনু, প্লিজ! 🥺"
জান্নাত মুখ বাঁকিয়ে জবাব দিল, "সকালে যে আমাকে 'শাকচুন্নি' বলেছিলি, মনে আছে?" এ কথা শুনে জুবায়ের কাঁদো কাঁদো মুখ করে বোনের দিকে তাকায়। তারপর বলে, "বোনু, সরি! আর এরকম বলব না। তুই না অনেক ভালো বোনু? আমায় একটা দে না, প্লিজ বোনু!"
জান্নাত জুবায়েরের ওরকম কাঁদো কাঁদো চেহারা দেখে গলে যায় এবং তার ভাইকে একটি চকলেট ও একটি আইসক্রিম দিয়ে দেয়। চকলেট-আইসক্রিম হাতে পেয়েই জুবায়ের এক লাফে সোফা থেকে উঠে সোফার পেছনে গিয়ে বলে, "আরে, আমি তো তোর থেকে এগুলো নেওয়ার জন্যই এসব বলেছি! তুই শুধু শাকচুন্নিই না, তুই হলি শেওড়া গাছের পেতনি!"
এ কথা শুনে জান্নাত হাতের সবকিছু রেখে জুবায়েরকে মারার জন্য তার পেছনে পেছনে ছুটতে শুরু করে। ঠিক তখনই বাড়ির বড় ছেলে সৌরভ মেইন দরজা দিয়ে ঘরে ঢোকে। জান্নাত এক দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বিচার দেয়, "ভাইয়া, দেখো দেখো! জুবায়ের আমাকে বলছে আমি নাকি শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি! আমার চুল নাকি লম্বা লম্বা, আমাকে দেখতে নাকি ভূতের মতো লাগে!"
কথা শুনে জুবায়ের বলে ওঠে, "তোকে আমি এসব কখন বললাম? তোকে শাকচুন্নি আর পেতনি তো বলেছি ! না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। জানো, ও আমাকে আরও কত বাজে বাজে কথা বলছে!"
জান্নাত তখন আরও বানিয়ে বানিয়ে বলতে থাকে, "জানো ভাইয়া? ও আমার থেকে চকলেট আর আইসক্রিম নিয়ে এখন আমার নামেই বদনাম করছে! দেখছো? আমার মতো এত সুন্দর একটা মেয়েকে এসব বলে! তুমি ওকে কিছু বলবে না?"
সৌরভ জান্নাতের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় এবং জুবায়েরকে অনেক বকাঝকা করে। জুবায়ের মাথা নিচু করে ভাইয়ার সব বকা চুপচাপ মেনে নেয়। এদিকে জান্নাত বিজয়ীর হাসি হেসে নাচতে নাচতে তার আইসক্রিম-চকলেট নিয়ে নিজের রুমে চলে যায়।
রুমে গিয়েই জান্নাত তার বেস্ট ফ্রেন্ড আদিবাকে কল দেয়। কল ধরে আদিবাকে দেখায় যে আজকে তার জন্য কত চকলেট আনা হয়েছে! তারপর সারাদিন যা যা ঘটেছে সব এক এক করে বলে। জান্নাত রাগ দেখিয়ে আদিবাকে জিজ্ঞেস করে, সে কেন আজকে স্কুলে আসেনি? তার জন্য কতক্ষণ জান্নাত স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল! এরপর কথা বলতে বলতে একপর্যায়ে জান্নাত জিজ্ঞেস করে, "কালকে তুই স্কুলে যাবি তো?"
আদিবা ইতিবাচক উত্তর দিলে জান্নাত বলে, "হুম, আমিও যাব।" কথা শেষ করে তারা ফোন রেখে দেয়।
ঠিক তখনই জান্নাতের মা নিচ থেকে তাকে ডাক দেন। জান্নাত সুন্দর করে নিচে নেমে আসে। ড্রইংরুমে সবাইকে দেখে সে গিয়ে তার বাবা আর বড় আম্মুর মাঝখানে বসে। জান্নাত বসতেই দুই ভাই (বাবা ও বড় আব্বু) ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দেন। জান্নাত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, "আজকে কী কী রান্না করেছ?"
বড় আম্মু ইরাম ভূঁইয়া হেসে বলেন, "আজকে তোর সব প্রিয় প্রিয় খাবার রান্না করেছি।"
জান্নাত সানন্দে বলে, "সত্যি?"
অমনি জুবায়ের পাশ থেকে বলে ওঠে, "এই, এই! রোস্টের বড় পিসটা কিন্তু আমাকে দিবি!"
জান্নাত সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, "কেন? তুই বড় পিস কেন খাবি? আমি বড় পিস খাব! বড় মা, তুমি আমাকেই বড় পিসটা দেবে!"
এ নিয়ে দুই ভাই-বোনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। তাদের এই কাণ্ড দেখে বাড়ির সবাই হেসে ফেলে। শেষমেশ বড় মা রোস্টের বড় পিসটা জান্নাতকেই দেন। জান্নাত জয়ীর ভঙ্গিতে জুবায়েরের দিকে তাকিয়ে এক গা জ্বালানো ভেংচি কাটে। এভাবেই হাসিখুশি পরিবেশে তাদের নৈশভোজ শেষ হয়।
খাওয়াদাওয়া শেষে জান্নাত সুন্দর করে নিজের রুমে চলে যায়। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমানোর প্রস্তুতি নেয়। জান্নাত কিন্তু একদম একা রুমে থাকতে পারে না, একা থাকলে তার ভীষণ ভয় লাগে, বিশেষ করে সে অন্ধকার খুব ভয় পায়। তাই তার মা নূর ভূঁইয়া প্রায় সবসময়ই তার সাথে ঘুমান। কখনো কখনো সে তার ছোট আম্মুর সাথেও ঘুমায় আবার কখনো বড় আম্মু সাথে ও ঘুমায়।
আর কোনো কারণে যদি জান্নাত রুমে একা থাকে, তবে তার ভাইদের কেউ না কেউ তাকে পাহারা দেয়। একটু পর পর এসে দেখে যায় সে কী করছে বা কোনো কিছুতে ভয় পাচ্ছে কি না। ভূঁইয়া বাড়ির একমাত্র আদরের কন্যা হওয়ায় সে সবার চোখের মণি। তাকে কেউ কোনোদিন কড়া কথা বলে না, একটা বকা পর্যন্ত দেয় না! জান্নাত যেভাবে বলে, যা করতে চায়—সবাই সেটাই মেনে নেয়। জগত সংসারের কোনো দুঃখ বা আঘাত যেন তাকে স্পর্শ করতে না পারে, তাই বাড়ির ভাই, বাবা, চাচা, মা ও কাকিরা সব সময় তাকে চোখে চোখে রেখে আগলে রাখে। জান্নাত সকাল সকাল ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে নামে। তারপর সে কারো নজর এড়িয়ে চুপিচুপি না খেয়েই দরজার দিকে পা বাড়ায়। ঠিক তখনই তার বড় মা তাকে দেখে ফেলেন এবং হালকা ধমক দিয়ে বলেন, "একদম বাইরে যাবি না! তাড়াতাড়ি এসে খেতে বোস।"
জান্নাত মিনতি করে বলে, "বড় মা, আজকে খাব না, কাল খেয়ে যাব। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, বড় মা!"
তা দেখে তার বড় মা এবার একটু রাগী স্বরে বলেন, "তোকে বলছি না চুপচাপ খেয়ে যেতে? না খেয়ে একদম বের হবি না!"
জান্নাত তখন আদুরে গলায় অনুনয় করে বলে, "বড় মা, প্লিজ! আজকের দিনটা যাই, কাল থেকে ঠিকমত খেয়ে যাব, সত্যি বলছি! আজকে আর জোর কোরো না বড় মা, কাল খেয়ে নেব, প্লিজ বড় মা!"
চলবে................
