#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[১১]
_''এই হিডেন ক্যামেরাটা বোধহয় আপনার। সেদিন গেস্টরুমে ফেলে এসেছিলেন।''
কথাখানা শুনে হিমাদ্রি তাকাল টেবিলের ওপর রাখা ক্যামেরার দিকে।
অস্বীকার করারও উপায় নেই কারণ ক্যামেরায় তার নাম খোদাই করা।
হাতেনাতে ধরা পড়ে সে বিচলিত হলো না, ঘাবড়ালোও না। বরং শীতল চাহনিতে মাহিনূরের চোখের দিকে তাকিয়ে রইল। ক্যামেরা তার মাহিনূর জানে তারমানে ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে৷ বুঝে গেছে বাড়ির ভেতরটা কেমন জানার জন্যই ক্যামেরা সঙ্গে নিয়ে গিয়েছিল। মেয়েটির দিকে তাকালেও সে ভুলেও তার চোখের দিকে তাকাল না। চোখের দৃষ্টি পড়ার সুযোগ দিলো না। বরং শান্ত হয়ে পাশের ড্রয়ার থেকে মোটাসোটা একটা খাতা বের করল। তারপর সেটা তার দিকে ঠেলে দিলো। সেখানে ভিন্ন ভিন্ন জাতের ঘোড়ার ছবি আর জাত সম্পর্কে লেখা আছে। হিমাদ্রি খাতা খুলে ঘোড়ার ছবিগুলো দেখতে দেখতে ছোট্ট করে জবাব দিলো,
_''ফেলে আসিনি, রেখে এসেছি।''
এতক্ষণ পর জবাব পেয়ে মাহিনূর মুচকি হাসল। হাসল তার নেত্রজোড়া।
হিমাদ্রি ধূর্ত প্রকৃতির ইতিমধ্যে বুঝে গেছে। হিডেন ক্যামেরা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। এটা মোটেও সাধারণ কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তার অন্য কোনো উদ্দেশ্যও রয়েছে। নতুবা ক্যামেরা কেন? কি চায় সে? এখানে কেন এসেছে? ধরা পড়ে সহজে স্বীকার করবে না এটাও জানার কথা। কারণ কোনো পুরুষ নারীর কাছে সহজে নত হতে চায় না। মানতে চায় না তাদের ভুল হয় কিংবা হতে পারে। তারা এই মনোভাবে চলে এক অবলা নারীর কাছে নত হবো কেন? মানবো কেন তাদের খোঁড়া যুক্তি?মূলত মানতে গেলেই তাদের পুরুষালি ইগো হার্ট হয়। আর তখনই হিংস্র হতেও তাদের বাঁধে না। মাহিনূর যখন একমনে এসবই ভাবছিল। হিমাদ্রি তখন খাতায় নজর বুলাচ্ছিল। মাহিনূরের ইচ্ছে ছিল না কথা বাড়ানোর। তবুও কৌতূহলবশত নিচুস্বরে জিজ্ঞাসা করেই বসলো,
_''কেন?''
_''যাতে আপনার মুখোমুখি হতে পারি।''
একথা শুনে মাহিনূর অবাক হলো না বরং ঠোঁট এলিয়ে এবারও মুচকি হাসল৷ তবে তার হাসিটুকু নেকাবের আড়ালেই রয়ে গেল। বুঝতে দিলো না সামনের মানুষটার চালাকি ধরে ফেলেছে। তারা কেউই কারো দিকে তাকিয়ে নেই। অথচ দুজনই শিকারী রূপে একে অন্যেকে কথার প্যাঁচে ফেলতে প্রস্তুত। অথচ মুখের ভঙ্গিমা এমন যে তাদের মতো শান্ত মানুষ আর একটিও নেই। তখন হিমাদ্রির দৃষ্টি নিবদ্ধ খাতায় আর মাহিনূরের দৃষ্টি টেবিলের ওপর। উসমান সাহেব দূর থেকে আরেকবার তাদের দেখে গেলেন। মেয়ের প্রতি উনার অগাধ বিশ্বাস। আর হিমাদ্রিকে তার নিজের লিমিট বুঝিয়েছেন। আশা করা যাচ্ছে, সেও বুঝেছে উনার কথার মানে। তারপরও যদি সীমা অতিক্রম করে তাকে প্রাণ নিয়ে ফিরতে দিবেন কী না ভাবতে হবে। কারণ উনি যেমন ভালোবাসা দেখাতে পারেন তেমনিই কঠোরতা দেখাতেও কাপন্য করেন না। আর মেয়ের বেলায় একপ্রকার বিবেকহীন তিনি। এসব ভাবতে ভাবতে প্রস্থান করতেই হিমাদ্রিও পেছনে তাকাল। এতক্ষণ তার পেছনে কারো উপস্থিতি টের পেয়েছে। উসমান সাহেব বোধহয় মেয়েকে একা ছেড়ে শান্তি পাচ্ছে না। অথচ সে এখন অবধি কিছু বলেনি, করেওনি। সে অপেক্ষায় আছে মাহিনূর তাকে কিছু জিজ্ঞাসা করুক। জানতে চাক, সে কেন তার মুখোমুখি হতে চায়। কিন্তু মাহিনূর কিছুই জিজ্ঞাসা করল না। সে সামনে বসে আছে তাও মেয়েটি
তাকে পাত্তা দিচ্ছে না। তাতেও রাগ করল না বরং মনে মনে হাসল। তার ধৈর্যশক্তি নিয়ে ডিপার্টমেন্টে প্রশংসারবাণী শুনেছে। পা নাচাতে নাচাতে
প্রশ্ন ছুঁড়ল,
_'' তা কোন ঘোড়ার কাঁধে পা রেখে আপনারা রাজত্ব টিকিয়ে রাখছেন?আই মিন, কোটি কোটি টাকা লাভবান হচ্ছেন?''
মাহিনূর এতক্ষণ কান খাড়া করে হিমাদ্রির কথা শোনার অপেক্ষায় ছিল।
সেও জানতে ইচ্ছুক হিমাদ্রি কেন তার মুখোমুখি হতে চায়। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করতে পারছিল না৷ কিন্তু এমন খোঁচা মারতে দেখে চুপ রইল না। নিজের ল্যাপটপ অন করতে করতে শান্তসুরে জবাব দিলো,
_''খোঁচা দিলেন বুঝি? সমস্যা নেই ,যার খোঁচাখুঁচি করা স্বভাব সে খোঁচা ছাড়া চলতে পারে না৷ তো যা বলছিলাম, আসলে ঘোড়ার ব্যবসা খুচরো খয়রাতে চলে না। আর চলে না বলেই এটা সবার জন্য না। আমরা কিন্তু একেবারে রাজত্বও তৈরি করিনি। যা দেখছেন একটু একটু করে আমার বাবার করা পরিশ্রমের ফল।''
_'' বেশ ভালো বাংলা বলতে পারেন। বিডিতে গিয়েছেন কখনও?''
_''আমার বাবা-মা খাঁটি বাঙালি। বলতে পারাটা স্বাভাবিক নয় কি?''
পরের প্রশ্নটা সূক্ষ্ণভাবে এড়িয়ে গেল মাহিনূর। ব্যাপারখানা বুঝে হিমাদ্রি মুচকি হাসল। কেন জানি বড্ড হাসি পাচ্ছে তার। তখনই তার ফোনের রিংটোন বেজে উঠল। মুনতাসীরের নাম্বার দেখে উঠে দাঁড়াতেই মাহিনূর চেপে রাখা প্রশ্ন করেই ফেলল,
_''মুখোমুখি হতে চাওয়ার কারণ?''
এতক্ষণে লাইনে আসছে দেখে হিমাদ্রি ফিচেল হাসল। জবাব দিলো,
_''টাইম ওভার মিস, মাহিনূর সিদ্দিকী। কথাটা বলার পাঁচ মিনিট তেইশ সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে। এবং দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই ব্যাপারে আর একটা শব্দও আপনাকে জানাব না। জানাতে বাধ্যও নই।''
একথা বলে কানে ফোন ঠেকিয়ে দরজামুখো যেতে যেতেই বলল,
_'' তবে হ্যাঁ, পতনের যাত্রায় আপনাকে অভিনন্দন।''
শেষ কথাখানা একটু নিচুস্বরে বলল। বোঝা গেল না ফোনের মানুষটাকে
বলল নাকি তাকে। মাহিনূরের কান অবধি কথাখানা পৌঁছেছে। তাই সে
চেয়ারে হেলান দেয় বসল। টেবিলে টোকা দিতে দিতে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে সেও জানাল,
_''আপনার পতনেও অভিনন্দন কমান্ডো সাহেব।''
এইটুকু বলে নিঃশব্দে হেসে নিজের কাজে মন দিলো। পরক্ষণেই কিছু একটা মনে হতেই তার মামাকে কল দিলো। মামা কল রিসিভ করে কিছু কথা বলল আর সে চুপ করে শুনল। এবং মুহূর্তেই অবগত হলো আরাফ ভুঁইয়া ও ডাক্তার মিরা আহমেদের একমাত্র পুত্র হিমাদ্রি শেহজাদ ব্যবসা শিখতে আসেনি। এসেছে একটা গোপন মিশনে। সেই সঙ্গে তাদের প্রতি নজরদারি করতে। তার অন্য সঙ্গীরা অবস্থান করছে আলবোর্জ পর্বতের গহীন জঙ্গলে। সম্ভবত তারা খুব তাড়াতাড়ি খোরসানের সীমান্তে হামলা চালাবে। কারণ আফগানিস্তান সংলগ্ন দক্ষিণ ও পূর্ব খোরাসানের সীমান্ত
একটু বেশিই সংবেদনশীল। ওই সীমান্ত দিয়ে অবৈধ মাদক চোরাচালান, মানব পাচার, অননুমোদিত অনুপ্রবেশ চলে। শুধু যে এসব তা নয়, বরং
আন্তর্জাতিক অপরাধ চক্র স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস পাচার করছে। এসব জানাজানির পর ইরান সরকার সীমান্তে বেশ কড়া পাহারা বসিয়েছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন ইরানের প্রশাসন বাংলাদেশের কমান্ডোদের কেন এলাও করছে? কেন অন্যদেশে প্রশাসন হয়ে এদেশের সীমান্তের হামলা চালাবে? নাকি এসবের পেছনেও কোনো কারণ লুকিয়ে আছে? মাহিনূর হিমাদ্রির ব্যাপারে সব জেনেও বিপরীত প্রতিক্রিয়া দেখাল না। হিমাদ্রিকে দেখে সে এমনকিছুই সন্দেহ করেছিল। আর সন্দেহ করার কারণ তার হাঁটা চলা, চোখের চাহনি, স্মার্টলি কথা বলার ভঙ্গি, তবে হ্যাঁ চতুর মানুষটা চুলের কাটটা নরমাল রেখেছে। যাতে চট করে কেউ তার পেশা ধরতে না পারে। কিন্তু সে হয়তো এটা জানেনা, প্রশাসনের ট্রেনিংপ্রাপ্ত লোকদের মাঝে অন্যরকম ব্যাপার থাকে। সাধারণ মানুষদের মাঝে তাদেরকে বিশেষ মনে হয়। মাহিনূর কল কেটে ইংলিশে লেপটপে হিমাদ্রি শেহজাদ নাম লিখে সার্চ করল। কিন্তু অনেক হিমাদ্রির নামের আইডি চলে এলো কিন্তু কাঙ্ক্ষিত মানুষটার আইডি পেল না সে। তার বাংলাদেশি নাম্বারটা আগে নিতে হবে। তাহলে হয়তো আরো কিছু জানতে পারবে। নূরাইদ তখন একটা ঘোড়ার ছবি আর্ট করছিল। আর্ট করতে ভীষণ ভালো লাগে তার। কিন্তু বাবা পশুপাখির আর্ট করা পছন্দ করেননা। সে আর্টই ভালো পারে তা না, সে সুমধুর সুরে কোরআন তেলাওয়াতও করতে পারে। হ্যাঁ, বোনের মতো এত ভালো পারে না তবে বাবা-মা বলেছে তারটাও খারাপ হয়না৷ মাহিনূর ভাইয়ের দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়াল। তারপর দরজার দিকে একবার তাকিয়ে ভাইয়ের পাশে বসল। তারপর আদুরে স্পর্শে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে ডাকল,
_''ভাইজান।''
বোনের ডাক শুনে নূরাইদ চট করে মাথা তুলে তাকাল। এই ডাকটা তার ভীষণ প্রিয়। বড় আপু যখনই 'ভাইজান' বলে ডাকে তখন তার নিজেকে বড় বড় মনে হয়। খুব খুশি খুশি লাগে। সে বোনের ডাকে জবাব দিলো,
_''জ্বি আপু। কিছু বলবে?''
_''হুম। তোমার সঙ্গে সিক্রেট কথা আছে।''
ফিসফিস করে বলল মাহিনূর। তার দেখে নূরাইদও ফিসফিস করে জানতে চাইল,
_"সিক্রেট কথা? কি কথা আপু? আব্বুজান কি আবার চুরি করে মিষ্টি খেয়েছে?''
_''উহুম, না। আমি যা বলি মন দিয়ে শোনো। আমি জানি আমাদের নতুন মেহমান খুব ভালো একজন মানুষ। উনার সঙ্গে কথা বলবে। গল্প করবে, খেলবে, উনি সাহায্য চাইলে সাহায্য করবে৷ তবে আমার ব্যাপারে যদি কখনো কোনো কথা জিজ্ঞাসা করে বলবে না। মনে থাকবে? যদি আমার কথা রাখো তাহলে তোমার পছন্দের যোজেহ কাবাব, পারসিয়ান পুডিং আর বাস্তানি সোনতি (জাফরানি আইসক্রিম) করে খাওয়াব।''
পছন্দের খাবারের নাম শুনে নূরাইদের বাচ্চা মন খুশিতে গদগদ হয়ে উঠল। সে কথা দিলো হিমাদ্রি কিছু জিজ্ঞাসা বলবে না। ভাইকে ম্যানেজ করতে পেরে মাহিনূর মুচকি হাসল। কেন জানি তার মন বলছে হিমাদ্রি নূরাইদকে দিয়েও টোপ ফেলবে। বাচ্চারা আবার যা বলে সত্যি বলে কি না। তাদের ব্যাপারে কিছু জানার চেষ্টা চালাবে। এখন দেখা যাক, তার আন্দাজ ঠিক হয় কি না।
এদিকে শুকনো একটা গাছের গুঁড়ির ওপর বসে আছে মুনতাসীর। হাতে
কোকোকোলার ক্যান। মাঝে মাঝে ক্যানে চুমুক দিচ্ছে। হিমাদ্রির বাবা-মা বিকেলের দিকে ঢাকায় ফিরে গেছেন। ধারার বিয়েতে আবার আসবেন। তবে যাওয়ার আগে তার জন্য অনেক খাবার দিয়ে গেছেন। তার রুমের ছোট্ট ফ্রিজটায় নানান ধরনের খাবারে ভর্তি। এছাড়া আছে শুকনো কিছু খাবার-দাবার। সে একমনে ফোন স্ক্রল করছে৷ এখানে নেটওয়ার্ক পাচ্ছে ভালোই তাই মশা কামড়ালেও উঠছেনা। দুদিন অফলাইনে থাকায় তার ইনবক্সে মেসেজের জ্যাম লেগেছে। চেনা- অচেনা আইডি থেকে প্রচুর মেসেজ এসেছে। সে একে একে ফ্রেন্ডসদের মেসেজের রিপ্লাই করছে। জানাচ্ছে, কোথায় আছে, কেমন আছে। তার কিছু বিজনেস পার্টনারও নানান ধরনের অ্যান্টিক ফুলদানির ছবি পাঠিয়েছে। সেগুলো দেখে অল্প কথায় রিপ্লাই করল। কারেন্ট নাই। বাতাসও নাই। বসে বসে থাকতে গা ঘেমে একাকার। পরনে ডিপ ব্লু ম্যাগি হাতা টি-শার্ট আর বেজ রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট। বরাবরের মতো একহাতে লেদারের কালো ব্রেসলেট। সন্ধ্যার পর কারেন্ট গেছে আসার নাম নেই। সে খেয়াল করেছে, রোজ সন্ধ্যার পরপর কারেন্ট গেলে এখানকার মেয়ে-বউয়ের যেন ঈদ লাগে। আশেপাশের বাড়ি থেকে মেয়ে-বউরা এসে জড়ো হয় চালতা তলায়। শুরু হয় গল্প। এই গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই। রোজকার মতোই আজও কারেন্ট যাওয়া মাত্রই তারাও হাজির হয়েছে। সবার হাতে হাত পাখা। একদল বাচ্চারা হইহই করে খেলছে। সে একদূরে আড়াল হয়েই বসেছে তবে সবার গল্প কানে আসছে। এক মহিলা প্রথমে শুরু করল উনার নাকি কোমরের ব্যাথা। ব্যাথার চোটে আজ সারাদিন উঠতে পারে নি। উনার কথা শুনে উপস্থিত সকলের যার যেখানে যত ব্যাথা ছিল একে একে জানা গেল। কবিরাজ, ডাক্তার বেটে খেয়েও নাকি কারো কারো ব্যাথা কমেনি। কি ভয়ংকর কথাবার্তা! সে এতদিন জানত, গাছগাছালি ওষুধ বেটে খেতে হয়। কিন্তু ওষুধের সঙ্গে ডাক্তার-কবিরাজ বেটেও যে
খাওয়ার যায় আজ জানল। এভাবে একের পর এক কথার স্রোত গিয়ে ঠেকলো তালেবের বউ সুমনা নামের একজনের কাছে। সুমনা চাচাতো দেবরের সঙ্গে প্রেম করে। হাতেনাতে ধরা পড়েছিল মাসখানেক আগে, তারপর গতপরশু নাকি আবার ধরা পড়েছে। সুমনার কথা বাদে এবার এলো রূপা ভাবির কথা। দোকানদারের ছেলে মাসুমের সঙ্গে নাকি তার গোপনে কিসব চলছে। পুরো গ্রামে নাকি রটে গেছে মাসুম রাতে রূপার কাছে যায়। এসব শুনে মাসুমের বউ নাকি বাপের বাড়ি চলে গেছে। সে নাকি স্বামীর ভাত খাবে না। এই নিয়ে কারো কারো আফসোস হলো তো কেউ দোষ দিলো মাসুমের বউয়ের। সে কেমন ধারার মেয়ে যে স্বামীকে ধরে রাখতে পারে না? বউ ভালো হলে স্বামীর বাইরে যাওয়ার কথা না।
মুনতাসীর কপালের ঘাম মুছতে মুছতে একবার তাকাল মহিলা মহলের দিকে। মহিলা মানুষ এত কথা বলতে পারে! মনে হচ্ছে, এরা বাড়ি থেকে
কথা রেডি করেই এসেছে এখন টপিক অনুযায়ী উগলে দিচ্ছে। সে আর সেদিকে মন না দিয়ে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে লাগল। তখনই কোথা থেকে দৌড়াতে দৌড়াতে দুটো কুকুর এসে পেছনে দাঁড়াল। লাল কুকুরটা চলে গেল আর কালো কুকুরটা এদিক-ওদিক তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ একপা উঁচু করে তার পিঠে প্রসাব করতে লাগল। আচমকা এহেন কাণ্ডে তড়িৎ উঠে দাঁড়াল মুনতাসীর। পিঠ বাঁকা করে হতভম্ব হয়ে তাকিয়ে রইল কুকুরটির দিকে। কেমন অভদ্র কুকুর ভাবা যায়! সে কিছু বলার আগে উল্টে কুকুরটি ঘেউ ঘেউ করে ডেকে উঠল।
অপরাধ করে তাকেই ঘেউ ঘেউ করে বকছে দেখে সেও বলে উঠল,
_''তুই ঘেউ, তোর বাপে ঘেউ, শালা M. D কোথাকার।''
রাগে তার শরীর জ্বলে উঠল। কানা কুকুর চোখে দেখে না। সিরাজ তখন পাশ কাটিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পুরো ঘটনাটুকুই আন্দাজ করেছে।
তবে কুকুরকে ইংলিশ বলায় বেশ অবাক হলো। কৌতূহল আটকাতে না পেরে জিজ্ঞাসা করেই ফেলল,
_'' M.D কি ভাই? কুত্তা তো ইংলিশ বোঝে না। বাংলায় কন।''
_''মাদারদো'চ এর আপডেট ভার্সন। ভদ্র বেশে আছি গালি দিতে পারব না। তাই কোনোমতে কাজ চালিয়ে নিচ্ছি।''
তার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে নীরবে চলে গেল সিরাজ। ঠোঁটের কোণে হাসি। এখানে দাঁড়ালে আর হাসি আটকাতে পারবে না। ''শহরের পাগল'' উপাধি দিয়ে সে দ্রুত প্রস্থান করল।
মুনতাসীর ক্ষিপ্ত দৃষ্টিতে কুকুরটার দিকে তাকিয়ে আছে। এখন আবারও তাকে শাওয়ার নিতে হবে। অসহ্য! সে রাগে ক্ষোভে কুকুরটাকে মারার জন্য ইট খুঁজলেও পেল না। কুকুরটা যেন চট করে তার মনোভাব বুঝে গেল, বেচারা প্রসাব করে যেন বিপদে পড়েছে। বিপদ সংকেত টের পেয়ে দৌড়ে পালিয়ে গেল। মুনতাসীরও বাড়ির দিকে পা বাড়াতেই তার ফোনে রিংটোন বেজে উঠল। কল রিসিভ করে হিমাদ্রি 'হ্যালো' বলার আগেই সে বলল,
_''ফ্রি হবি কখন? কিছু কথা ছিল।''
একথা বলে সে নিজের রুমের দিকে হাঁটা ধরল। হিমাদ্রিও আশেপাশে তাকিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে জবাব দিলো,
_''ফ্রি আছি। কোনো সমস্যা? ''
মুনতাসীর ফোনের ফ্ল্যাশ অন করে একদৌড়ে তার রুমে প্রবেশ করল। তখনই কারেন্ট এসে আবারও চলে এলো। রুমের দরজা বন্ধ করে তার চার্জার লাইট অন করল। তারপর বিনব্যাগের ওপর বসল। শরীর নোংরা বিছানায় যাওয়া যাবে না। তারপর ধীরে সুস্থে বলতে লাগল,
_''সম্ভবত ধারা এ বিয়েতে রাজি না। আজান ভুঁইয়া মেয়েটাকে গতকাল
প্রচুর মেরেছে। কথায় কথায় মারে। মানুষ অবলা পশুকেও এভাবে মারে না। বিশ্বাস কর, আমার না খুব ইচ্ছে করে আজান ভুঁইয়ার হাতটা মুচড়ে ভেঙে দেই। একটা পা গেছে যত্ন করে একটা হাতও অকেজো করে দেই।
মানুষ এত জাওরা কিভাবে হয়, ভাই? তোর বাড়িতে এসে অবধি যা যা দেখছি, প্রতিনিয়ত আমার হাত নিশপিশ করে। তুই তো এটাও জানিস, হাতাহাতি-মারামারি করার কারণে প্রতিমাসে জেলের বাতাস খাওয়ার
অভ্যাস আমার আছে। ওসবে আমি ভয় পাই না। কিন্তু কথা হচ্ছে, আমি
বর্তমানে ভদ্রবেশে আছি। তাছাড়া আছি বন্ধুর গ্রামের বাড়ি। অনেস্টলি বলছি ভাই, তোর বংশের কিছু পুরুষ আসলেই কাপুরুষ। বিবেক বলতে কিচ্ছু নেই তাদের। একভাই রাতে বউ পিটিয়ে পায়ে ঘুঙুর পরিয়ে নাচায় আর আরেকভাই নিজের বউ-মেয়েদের দেখতে পারেনা। কেমন অসুস্থ পরিবেশ। অসুস্থ মানসিকতা। আর..আরেকটা কথা।''
অকপটে বলা মুনতাসীরের কথাগুলো শুনে হিমাদ্রি টু শব্দটি করল না। কারণ এখানে এক শব্দও মিথ্যা নয়। সে জানে, তার বাড়ির পরিবেশটা অসুস্থ পরিবেশ। মুনতাসীরকে হঠাৎ কথার মাঝে থেমে গেল দেখে সে জিজ্ঞাসা করল,
_'' আর? বাকিটুকু শেষ কর।''
_''ধারা বোধহয় তোদের পাশের বাড়ির ওই ছেলেটাকে পছন্দ করে।''
_''কাকে, আরিজ ভাইকে?''
_''হুম। জানিস তুই?''
_''জানি।''
_''তাহলে কিছু কর।''
হিমাদ্রি নিরুত্তর। উসমান সাহেব দরজার কাছে এসে তাকে কথা বলতে দেখে চলে গেলেন। ইশারায় বোঝালেন অতিথিশালায় চলে যেতে। উনি কিছু কাজে বাইরে যাবেন। হিমাদ্রি সম্মতিসূচক মাথা নাড়িয়ে ধীরপায়ে হাঁটতে লাগল। মাহিনূর আর নূরাইদও বের হলো তখন। উসমান সাহেব ছেলে-মেয়েদের বাড়িতে রেখে কাজে চলে গেলেন। হিমাদ্রিও নিজের রুমের প্রবেশ করে জানালার সামনে দাঁড়াল। তারপর ধীরে সুস্থে বলল,
_'' ধারার দিকটা একতরফা। যদি দুজনের দিক থেকে কিছু একটা হতো
তাহলে আমি একাই সব সামলে নিতাম। তাছাড়া বিয়েটা তো একদিনের ছেলেখেলা না। সারাজীবনের ব্যাপার। আজান ভুঁইয়া আর শামীম ভুঁইয়া আরিজ ভাইয়ের সঙ্গে একটু বেশিই অবিচার করে ফেলেছে। আর আমি আরিজকে যতটুকু চিনি উনি মরে গেলেও ধারাকে বিয়ে করবে না। এর কারণ ধারা ভুঁইয়া বাড়ির মেয়ে।''
মুনতাসীর বিরক্ত মুখে হিমাদ্রির কথাগুলো শুনল। নীতিবাক্য শুট করে না তার। কেন জানি গা পিত্তি জ্বলে যায়। এবারও তাই হলো। সে বলল,
_''ওই ছেলেকে তুলে নিয়ে যাই? কয়েকঘা বসিয়ে দুজনের বিয়ে পরিয়ে দেই? বিয়ে হয়ে গেলে সংসার আবার করবে না? সুন্দরী বউ ঘরে ঘুরঘুর করলে পুরুষমানুষ আর কয়দিন বৈরাগী থাকে? ওই আরিজ ফারিজও দেখবি লাইনে এসে যাবে।''
হিমাদ্রি হাসল না আবার রাগও দেখাল না৷ সে জানে মুনতাসীর বরাবরই এমনই৷ তার মাথায় যত্তসব আজগুবি বুদ্ধি চলে। কিন্তু এই পাগলটাকে
কে বোঝাবে জীবন এত সোজা না। সিনেমার মতো সহজ না সবকিছু।
আরিজ মেধাবী একটা ছেলে অথচ তার চাচা ছেলেটার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। দিনমজুরের মতো দিন যাপন করে। অভাব অনটন তাদের নিত্য সঙ্গী। অথচ আরিজের বাবা থাকাকালীন তাদের অবস্থাও ভালোই ছিল। কিন্তু সুখের সময় যে ক্ষণস্থায়ী। বাবাও মারা গেল, সংসারে অভাব হানা দিলো। এই সুযোগটাই লুফে নিলেন আজান ভুঁইয়া। এসব ঘটনার মাস দুয়েক পর সে সব জেনেছিল। চাচাকেও যথাসাধ্য বুঝিয়েছিল কিন্তু
মানতে নারাজ আজান ভুঁইয়া। এই নিয়ে পরে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। পরে সে তার বাবাকে বলেছিল আরিজকে ভালো স্যালারির
একটা চাকরির ব্যবস্থা করতে দিতে। কিন্তু আরিজ হাসিমুখে প্রস্তাবখানা ফিরিয়ে দিয়েছে। ছেলেটার আত্মসম্মানবোধ দেখে ভালোও লেগেছিল।
আর এতকিছুর পর আরিজ ধারাকে মানবে এটা ভাবা বোকামি। অবশ্য আরিজের জায়গায় সে থাকলে একই কাজই করতো। তাছাড়া ধারার জন্য পাত্র সে নিজে ঠিক করেছে। ছেলের নাম তানভীর আলম। পেশায়
সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাবা-মায়ের একমাত্র ছেলে। তারা ভীষণ ভদ্র।
তার চেনা-জানা বিধায় জানে ধারা ভালো থাকবে। যতই চাচাতো বোন হোক নিজের বোনের মতোই দেখে। জেনে-বুঝে বোনের খারাপ কখনোই চাইবেনা সে। আবার বোনের পছন্দ মোতাবেক অন্যের গলায় বোনকে জোরপূর্বক ঝুলানোর কাজ করবে না। তার দ্বারা হবেও না। এতে ধারা ভালো থাকবে না। কারণ জোরপূর্বক সংসার করা যায় না। মুনতাসীর তখনও হিমাদ্রির জবাবের অপেক্ষায়। আগ বাড়িয়ে বন্ধুর বোনের প্রতি দরদ দেখানো ভালোও দেখায়না। সে এই ক'দিনে বুঝেছে ভুঁইয়া বাড়ি বাহিরেরটা যতটা সুন্দর ভেতরের পরিবেশ ততটাই জঘন্য। এখানে ভালো কিছু আশা করা বোকামি। দুই বন্ধু দুদিক থেকে নিশ্চুপ। নীরবতা ভাঙল হিমাদ্রি। তার আবেগ জিনিসটা নেই বললেই চলে। আবেগে পড়ে কোনো সিদ্ধান্তও নেয় না। তার কাছে কোনো পথ দূর্গম হলো সেটাই উত্তম। কষ্ট হবার ফলে শটকার্ট পথ খোঁজে না৷ হয়তো তারই প্রমাণ দিতে আজকেও
শীতল কণ্ঠে বলে উঠল,
_''বিয়ের সকল দায়িত্ব তোর ওপর দিলাম। বেস্টটুকু চাই কিন্তু।''
মুনতাসীর জবাব দিলো না। চোয়াল শক্ত করে রুমের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। অতঃপর থমথমে সুরে জিজ্ঞাসা করল,
_''আসবি না তুই?''
_''না, এজন্যই তো তোকে গ্রামে পাঠিয়েছিলাম। পাঁচ গ্রামের মানুষ যেন বিয়ের অনুষ্ঠান অবাক চোখে দেখে।''
মুনতাসীর হাসল। বোনের ভালোবাসা পাইয়ে দিচ্ছে না অথচ সে পড়ে আছে অনুষ্ঠান নিয়ে। হিমাদ্রির কানেও পৌঁছালো তার বিদ্রুপের হাসি। তাতেও রাগ তো দূর ঠোঁটে আপনাআপনি হাসি ফুটল। ঠিক এই কারণে মুনতাসীর তার বেস্টফ্রেন্ড। মুনতাসীরের মধ্যে অতিরঞ্জিত কিছুই নেই। তার মনে যা মুখেও তা। এটাও বুঝল, এই মুহূর্তে বন্ধু তাকে ভুল বুঝল। তাই সে বলল,
_'' ধর, তুই কাউকে ভীষণ ভালোবাসিস। খুব যত্ন করে স্বপ্ন বুনিস তার সঙ্গেই ঘর বাঁধবি। তোদের ভালোবাসা একদিন পূর্নতা পাবে। একদিন
সেসব আমাকে মানে তোর বন্ধুকে সেসব জানালি। আমিও সব জেনে তোর ভালোবাসার মানুষটাকে একদিন দেখলাম। মাস খানিক পর তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়েও করে ফেললাম। তখন কেমন হবে?
তখন আমার সঙ্গে সম্পর্ক রাখবি? আমার বাড়ির অন্য মেয়েকে বিয়ে করবি ? চোখের সামনে দেখতে পারবি তোর মানুষটা এখন আমার সঙ্গে থাকছে, আমার বাচ্চার মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানতে পারবি? কষ্ট হবে না? প্রতিটা দিন এই কষ্টে গুমরে মরবি না? যদি তোর উত্তরটা 'হ্যাঁ' হয় তাহলে আরিজকে ছেড়ে দে। ছেলেটা যথেষ্ট সহ্য করেছে। ভাগ্য খারাপ বলে, যারা তার সঙ্গে এত অবিচার করেছে তাদের আড়তেই কাজ করে খাচ্ছে। মুখে হাসি ফুটিয়ে মা-বোনকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাকে এবার তার মতো থাকতে দে। ধারার ভাগ্যে যদি সুখ থাকে দেখবি এই বিয়ের মাধ্যমে তার জীবন বদলে যাবে। সে এবার সুখের মুখ দেখবে। জানিসই তো, আমার আবেগ কম, তবে একেবারে বিবেকহীনও নই। যার কারণে বোন কাঁদছে জেনেও তাকে এবার ছেড়ে দিতে বলছি।''
মুনতাসীর হতবাক হয়ে সব শুনল। চট করে উঠে জানালার দিয়ে উঠানে তাকাল। বকুল তার মেয়ে দোয়াকে কোলে করে দাঁড়িয়ে আছে। বাটিতে খাবার নিয়ে উঠানে হাঁটতে হাঁটতে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। দুয়ে দুয়ে চার মিলাতে এবার কষ্ট হলো না তার। তবে মনের মধ্যে আরেকটা প্রশ্ন উঁকি মারল। সে আবার কথা চেপে রাখতে পারেনা তাই সরাসরি জিজ্ঞাসা করল,
_''আরিজ আর শামীম সমবয়সী। তবে কি তারা বন্ধু ছিল?''
_''বেস্টফেন্ড ছিল। এক প্লেটে দুজন ভাত খেতো।''
মুনতাসীরের মুখটা মলিন হয়ে গেল। তার গলা দিয়ে আর একটা কথাও বের হলো না। সে খেয়াল করেছে আরিজ ভুঁইয়া বাড়িতে আসেনা। আর বকুল উঠান পেরিয়ে বাইরে যাওয়ার সাহস করেনা। যদিও যায় সেদিন শামীম তাকে প্রচণ্ড মারে। মারতে মারতে অবচেতন করে ফেলে। এভাবে আরো কিছু বিষয়ে কথাবার্তা বলে কল কাটল। কিন্তু হিমাদ্রি একচুলও নড়ল না, তার দৃষ্টি স্থির ফোনের দিকেই নিবদ্ধ। সে জানে মুনতাসীর এ মুহূর্তে তাকে কল বা মেসেজ করবে। করবেই করবে! যদি না করে সে তার বন্ধুকে চিনতেই পারেনি। দশ থেকে উল্টে গুনতে লাগল। দশ, আট, সাত, ছয় বলার সঙ্গে সঙ্গে সত্যি সত্যিই তার ফোনের মেসেজ টোনে বেজে উঠল। মুনতাসীর মেসেজ করেছে,
_''বন্ধু!''
মেসেজ দেখে হিমাদ্রির ঠোঁটের কোণে বিজয়ীর হাসি ফুটল। হাসল তার নেত্রজোড়াও। সে চটজলদি রিপ্লাই করল,
_''বল।''
_'' ডিসিশন ফাইনাল, তোর বউকে আমি সবসময় 'ভাবিমা' বলে ডাকব।
যাতে এই ডাকের মাধ্যমে একটা পবিত্র ভাব বজায় থাকে, কোনোদিন যাতে আমার মনে কোনো কুচিন্তা না আসে। বন্ধু রে, আমি তোর জীবনে আরেকটা শামীম হতে চাই না। বন্ধুর সুখ কেড়ে নিতে চাই না। এই পাপ
করার আগে আমার মৃত্যু হোক। ভবিষ্যতে যদি কোনো বড় ভুল করেও বসি, প্রয়োজনে আমার বুকে ছু/রি চালিয়ে দিস তবুও বন্ধুত্ব ভেঙে দিস না। বন্ধুত্বের বিচ্ছেদ আমি কোনোভাবেই মানতে পারব না।"
চলবে....!!
