#বিষন্ন_বাসর
#পর্ব-৭
#সাদিয়া_খান(সুবাসিনী)
পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটা হচ্ছে খাবার। অনেক সময় একমুঠো খাবারের জন্য মানুষকে ভীষণ হাহাকার করতে হয়। বিশেষ করে সে যদি হয় কোনো পরিবারের কাছে বাড়তি কেউ।প্রয়োজন পড়ে না সে কি করছে না করছে, সারা দিন খাবার খেয়েছে কি না।তার মুখের সামনে থেকে যদি আহার কেড়েও নেওয়া হয় নিরুপায় হয়ে কেবল দু গ্লাস পানি খেয়ে বিছানায় চলে যেতে বাধ্য হয় সেই মানুষগুলো।এই মানুষগুলো জীবনে সবসময় আতঙ্কে থাকে। কখনো কোনো বিষয় নিয়ে হাসতে তারা ভয় পায় কারণ একটাই,"এখন হাসলে পরে কাঁদতে হবে।"
কিন্তু পেটের ক্ষুধা কোনো বাহানা মানে না।খাবারের গন্ধে তাদের একমুঠ খাবারের আশা করে, এটাই তাদের ভুল।আলবিনা এই ভুলটা জীবনে এতো এতো বার করেছে যে একটা সময় নিজের প্রতি তার ঘৃণা শুরু হয়ে গিয়েছিল। শখ আহ্লাদের কোনো খাবার তার ভাগ্যে ছিল না।তার যা জুটতো তাই খেয়ে নিতো।গরুর গোস্ত,ইলিশের স্বাদ কেবল দূর থেকেই পেয়েছে দীর্ঘ বছর।আজ ব্যতিক্রম হলো। প্লেটে থাকা খাবারগুলো দেখে চোখে জ্বালা করছে তার। দুই একবার মুখে দিয়ে আর গিলতে পারলো না সে। বারান্দার দিকে মুখ করে বসে রইল।পাওয়া না পাওয়ার হিসেব যে মিলছে না। আজ সায়মাকে বউয়ের সাজে কেমন লাগছে?সেজুতির সাথে কি আদনানের বিয়ের কথাটা পাকাপাকি হয়ে গেছে?আর তার ভাই?সে তো প্রতিদিন বিছানা না ফেলে দিলে ঘুমাতে পারে না।গতকাল কি করে ঘুমিয়েছে?দাদুকে ইনসুলিনটা কে দিয়ে দিলো?মায়ের কোমরের ব্যথা নিয়ে রান্নাঘরে কাজ করতে হচ্ছে? কোনো প্রশ্নের জবাব তার কাছে নেই।একটা সময় সে ভাবতো পেট ভরে, প্লেট ভরে খাবার নিয়ে খাবে কিন্তু এই মুহুর্তে প্লেট ভর্তি খাবার থাকলেও মন পড়ে আছে ওই বাড়িতে। নিজেকে ব্যস্ত করার খাতিরে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছিলো।লাগেজ থেকে শাড়ি বের করে গুছিয়ে রাখলো ক্লোজেটে। ঠিক সেই মুহুর্তে দরজায় কড়া নাড়লো কেউ
"ভিতরে আসুন।"
"রোদেলা মামনি আসছে।আপনাকে নিচে যেতে বলে।"
"রোদেলা কে?আর কে নিচে যেতে বলেছে?"
"রোদেলা মামনি হচ্ছে ছোটো আব্বার পিয়ারের মানুষ। সে এই বাড়িতে যা বলে সবাই তাই করে।"
"আমি বের হতে পারবো না।প্রয়োজন হলে আসতে বলুন।আর আপনি এগুলো নিয়ে যান।"
কাজের লোক খানিকটা গজগজ করতে করতে চলে গেল।কিছু সময় পর রোদেলা এসে দাঁড়ালো দরজায়।আলবিনা তখন বুকশেলফ গুছিয়ে রাখছে।তার পিছনে দাঁড়িয়ে রোদেলা বলল,
"প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। ইচ্ছে করলেই সব করা যায় না।"
"সময়ের সাথে সব পরিবর্তন করা যায় এবং হতে হয়।"
"আপনি বেশ মানিয়ে নিয়েছেন দেখছি।"
"কিছু বলবেন?"
" যে মেয়েটাকে তার বাপ ভাই দূর দূর করে তাড়িয়ে দিলো সে মির্জা বাড়িতে টিকে থাকবে কি করে?"
"দেখা যাক রোদেলা আপু।চিন্তা করবেন না।আপনার জায়গা আমি নিতে যাচ্ছি না।আশা করি আপনিও আমায় বিরক্ত করবেন না।"
রোদেলা যা ভেবে এসেছিল কিছুই করতে পারলো না। সে চলে যাওয়ার পর আলবিনা হাত বাড়িয়ে মির্জার ব্যাটার পাঞ্জাবি হাতে নিলো।নিয়ে ভাবছিল
"এটা কামিজ হিসেবে পরলেও মন্দ হবে না।"
কিন্তু কি ভেবে আবার রেখে দিলো।এমনিতেই লুঙ্গি নিয়ে বেশ লজ্জায় আছে সে। আলবিনার কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল ও করেনি।ঘুম ভাঙলো কারোর উষ্ণ হাতের স্পর্শে।কেউ একজন তার পেটের উপর হাত রেখে দিব্যি ঘুমিয়ে আছে। পাশ ফিরে তাকিয়েই দেখলো তার সদ্য গোজানো স্বামী ঘুমিয়ে আছে তার পাশে। ঠেলেঠুলে তাকে সরিয়ে দিতে চাইলে আরো জোর করে জরিয়ে ধরছে তাকে। দীর্ঘশ্বাস ফেলে আলবিনা তার কানের কাছে মুখ নিয়ে বলল,
"বিশ্বাস করেন মির্জা ব্যাটা, এই মুহুর্তে আমাকে না ছাড়লে আমি আপনাকে গন ধোলাই দিব।"
"স্বামী দ্রোহী নারী! এভাবে কেউ হুমকি দেয়?"। বলেই ওর পেটের উপর রাখা হাত দিয়ে আলতো চিমটি কাটলো সে। আলবিনা কিছু বলার পূর্বেই সে আরো ফিসফিস করে বলল,
" আমার শরীরে আরেকটা বার একটা চিমটি দিলে আপনার গুষ্টির কাঁ্ধে হাল জুড়বো মির্জার ব্যাটা।"
"তুমি রাজি থাকলে আমি এক্ষুণি তোমার এই দুই পায়ের দায়িত্ব আমার কাধে তুলে নিতে পারি। দিবে আমায়?"
লোকটার কথা শুনে ফাঁকা ঢোক গিললো সে।কারণ অবাধ্য হাতটা যে এই মুহুর্তে তার পুরো শরীরে ঘুরছে।
চলবে(আগামীকাল ৮টার মধ্যে এই পর্বের লাইক ৪কে পড়লে পরবর্তী পর্ব আগামীকালকেই দিব।আজ ক্লান্ত আর লিখতে পারছি না)
