#বিষন্ন_বাসর
#পর্ব-৬
#সাদিয়া_খান(সুবাসিনী)
লাগেজ থেকে একে একে বত্রিশটা শাড়ি বের করলো আলবিনা।প্রতিটা শাড়ির সাথে আলাদা আলাদা ব্লাউজ, পেটিকোট। অবাক বিষয় হচ্ছে ড্রেসগুলোও তার একদম মাপে আনা হয়েছে। ভ্রু কুঁচকে তাকালো সে মির্জার ব্যাটার দিকে। কিছু না বলে সাদা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলো কিন্তু শুনতে পেল,
"নতুন বউ লজ্জায় লাল হয়ে থাকে। তাই তাকে লাল শাড়ি পরতে হয় বিয়ের পরের দিন সকালে।"
"ঠিক কাকে দেখে লজ্জায় লাল হবো?ভাসুর তো নেই আমার। দেবর ও নেই।আর সদ্য পাতানো স্বামী?আপনাকে দেখে আমার কেন যেন লজ্জা পায় না।"
"সত্যি?"
"তিন সত্যি, তিন কবুলের মতো সত্যি।"
"মানলাম।তোমার কোমরের ডান পাশের তিন ইঞ্চি উপরের তিলের মতো সত্যি।কিংবা কোমরের বা দিকে.......
অন্য কিছু বলার পূর্বেই আলবিনা এসে তার মুখ চেপে ধরে বলল,
" আপনি একটা ডাকাত। মির্জার ব্যাটা, আপনি.....
"তোমার তো আমার প্রতি কোনো লজ্জা নেই।তাছাড়া কেউ যদি ঠেলে ঠুলে রাতে এসে আমার উপর দিয়ে হাত পা দিয়ে ঘুমায় তখন আমার কি করার থাকে?এলাকার ছোট্টো ভাই?"
"আপনি চরম লেভের অসভ্য মানুষ।"
"বউয়ের তিল দেখলে অ'সভ্য হলে তোমার জন্ম হলো কি করে সেটা ভাবার বিষয়।"
"আল্লাহ চাইছেন তাই আমার জন্ম হয়েছে। আমার জন্ম নিয়েই সব সমস্যা।সত্যি যদি জন্মটা না হতো!"
তামাশার ছলে শুরু হওয়া কথাটা আলবিনার একটা দুর্বল জায়গায় ভীষণ কড়া ভাবে আঘাত করে বসেছে। তার জন্ম নিয়ে বরাবর সবার আপত্তি। বাপ চাচা, দাদা দাদী সবার থেকে এই জন্মের খোটাটা সে পেয়েছে। সন্তান ব্যথা পেলে বাবাগো কিংবা মাগো বলে চিৎকার করে। কিন্তু তার কাছে কোনো দিন এইটুক বলার অধিকার ছিল না।কারণ ব্যথা পেয়ে বাবাগো বলে আর্তনাদ করলে ওর দাদীর আত্মায় ছ্যাৎ করে উঠতো, বয়স্ক মানুষের কথা চিন্তা করেই আলবিনার মা নিষিদ্ধ করেছিল হাজার ব্যথা পেলেও সে যেন ভুলেও কান্না না করে। শুরুর দিকে ব্যথা পেলেও সে দূরে গিয়ে কাঁদতো, খেলতে গেলে আঘাত পেলেও বাড়িতে বলতো না।তার হাত পায়ের কত কাটা ছেড়া কেবল দুর্বা ঘাস আর কচুর কষ দিয়ে ভালো করেছে তার হিসেব নেই। এইতো এখন যেমন ওয়াশরুমে ঢুকতেই পায়ের বুড়ো আংগুলে আঘাত লেগেছে এক মুহুর্ত দাঁড়িয়ে ঠান্ডা পানি দিলো অথচ চোখে পানি আসেনি। তার জায়গায় সায়মা কিংবা সেজুতি হলে সেদিন ওরা বিছানা থেকে নামতো না।হাত ধোয়ার পানি নিয়েও ওদের সামনে দিতে হতো।নশের উদ্দিন বিশ্বাস করেন মেয়ের বিয়ের আগের কপালে যদি সুখ থাকে বিয়ের পরে তারা হয় রাজরানী আর বাবার বাড়িতে মেয়েদের সব ইচ্ছে আদর যত্ন করে দিতে হয়।যদি শ্বশুরবাড়ি না পায়?
ভীষণ কান্না পেল আলবিনার। সে কাঁদলো।গতকাল থেকে কাঁদেনি। ওয়াশরুমে ফ্লোরে বসে দীর্ঘ সময় কাঁদলো।বাহিরে নিশ্চয়ই শোনা যাচ্ছে,মনে হলো দরজার সামনে নি:শব্দে কেউ দাঁড়িয়ে আছে।
লাল শাড়ি পরে স্বামীর পিছন পিছন হেঁটে নিচে নামলো আলবিনা।নিয়ম অনুযায়ী সবাইকে খাবার বেড়ে দিবে।কিন্তু তার স্বামী তাকে পাশে বসিয়ে প্লেটে একটা পরোটা তুলে দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল,
"ওর পায়ে ব্যথা আম্মু।আজকে এসব নিয়ম কানুন বাদ দাও।ও আগে সুস্থ হোক।"
"এটুক হাঁটলে কিছুই হবে না আব্বা।ওকে আসতে দাও।"
আলবিনা উঠে দাঁড়ালো কিন্তু মা ছেলের কথা চলছেই।এই পর্যায়ে তার মা বলেই ফেলল,
"এতো বেশি আহ্লাদী হলে তোমার কোলে বসিয়ে রাখো।হাঁটার কি দরকার।"
"ঠিক বলেছো আম্মু।"
এক টানে বাড়ি ভর্তি মানুষের সামনে আলবিনাকে নিজের কোলের উপর বসিয়ে নিলো সে। লজ্জায়, অপমানে মাথা নিচু হয়ে গেল মেয়েটার। কিন্তু স্বামী নামক আ'সামীটা দিব্যি খাবার খাচ্ছে।সে ডিম তুলে তার মুখের সামনেও ধরলো।আলবিনা ভুলেও মুখ খুললো না।বাধ্য হয়ে তাকে কোলে তুলে রুমে ফিরতে ফিরতে মায়ের উদ্দেশ্যে বলল,
"দিলে তো মা আমার নতুন নতুন বউটাকে লজ্জায় ফেলে।বেচারী কিছু খেতেও পারলো না।রুমে খাবার পাঠাও।"
রুমে ফেরার পথেই আলবিনার সাথে তার কথার যুদ্ধ বাণ শুরু হয়ে গেছে।
"আপনি এতোগুলো মানুষের সামনে লজ্জায় ফেললেন কেন?ওরা কি ভাববে?আমি তো ননীর পুতুল না।"
"এটা মির্জা বাড়ি। এখানে যদি স্বামী তার স্ত্রীর পাশে না থাকে তবে স্ত্রী এক মুহুর্তও টিকে থাকবে না এই বাড়ির অন্দরমহলে। এই বাড়ির প্রতিটা ইট পাথর এর স্বাক্ষী।আজ যদি তার না বুঝানো হয় তুমি একমাত্র ক্ষমতাধর আমার জীবনে কাল ওরাই তোমাকে গি'লে খাবে।"
"বিয়েটা কেন করলেন?"
আলবিনাকে বিছানার উপরে বসিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো মানুষটা।চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল,
"আমার অনেক লুঙ্গি গামছা আছে। কার সাথে শেয়ার করবো মানুষ পাচ্ছিলাম না।তাই বিয়েটা করলাম।যাতে বউয়ের সাথে নিজের লুঙ্গি ভাগাভাগি করে পরতে পারি।"
আলবিনা পাশে থাকা বালিশ ছুড়ে মেরে বলল,
"আজ ফিরেন আপনি, আপনার বারোটা আমি বাজাবো।"
"এটা তুমি করতে পারো না বউ। তুমি যদি আমার অসহায়ত্বের সুযোগ নাও তাহলে আমি মুখ দেখাবো কি করে?এই সমাজে বিবাহিত পুরুষের যে কোনো দাম নেই যদি তার বউ তাকে ভালো না বাসে।আমার এতো বড় ক্ষতি তুমি করতে পারো না।"
অভিনয় দেখে আলবিনা অবাক হয়ে রইলো।সে দীর্ঘশ্বাস ফেলে কিছু বলার আগেই দরজায় কড়া নাড়লো কেউ। মির্জার ব্যাটা বেরিয়ে যাওয়ার আগে আবার ফিরে এলো।বালিশের তলা থেকে লোডেড পি'স্ত 'ল নিতেও ভুললো না।শুধু বলে গেল,
"অপেক্ষায় থাকো বউ, ফিরে এসে আমার বারোটা বাজানো আমি নিজেই আদায় করে নিবো।"
চলবে(এডিট ছাড়া,রেসপন্স করবেন)
