#বিষন্ন_বাসর
#পর্ব-৪
#সাদিয়া_খান(সুবাসিনী)
আলবিনার মায়ের বিয়ের গয়নাগুলো যেদিন ভাগ হয়েছিল তার সন্তানদের মাঝে সেদিন আলবিনার ভাগে কিছুই পড়েনি।সবাই বলেছিল ওর বিয়েটা হবে সবার পরে, ভাই বোনেরা গয়না দিয়ে ভরিয়ে দিবে অথচ মেয়েটা খালি পায়ে জুতো ছাড়া হেঁটে গেছে।ওর জুতোর একটা ঘরের সামনে উল্টো পড়ে আছে অন্য কোথায় কে জানে? আলবিনার মা সেই জুতোটা হাতে নিয়ে অন্য জুতো খুঁজতে লাগলো।বেশ দূরে একটা চেয়ারের নিচে পেয়েও গেল।জুতো জোড়া হাতে নিয়ে ঘরে প্রবেশ করতেই দেখলো সেজুতি আর সায়মা বেরিয়ে আসছে আলবিনার ঘর থেকে।দুই বোনের হাত ভর্তি আলবিনার জমানো চুড়ি। নানান প্রকার চুড়ি। কাঁচের চুড়ি,কাঠের চুড়ি আবার সুতোর চুড়ি।প্রতিদিন হেঁটে গিয়ে টিফিনের টাকা বাঁচিয়ে, সালামি জমিয়ে কিনেছিল মেয়েটা। আজ সেগুলো দুই বোনের হাতে দেখে সে বলল,
"বিনার ঘরে ওর জিনিসপত্র রেখে আয়।"
"কেন আম্মা?ও তো নেই। নিলে কি হবে?তাছাড়া আব্বা বললো ওকে আর বাড়িতে আনবে না।এগুলো পড়েই থাকবে।"
"রেখে আয়।"
"না আম্মা। ও ধরতে দিতো না।আজ সুযোগ পেয়েছি।"
"তোরা দিতিস ওকে কিছু?দিয়েছিস কখনো নিজের ভাগের কিছু?মনে পড়ে স্কুলের এক অনুষ্ঠানে তোর সোয়েটার গায়ে দিয়ে গিয়েছিল?আর তুই সবার সামনে ওর গা থেকে সেটা খুলে নিয়েছিলি।অথচ তুই তার দুই বছর আগেই ওটা পরা বাদ দিয়েছিলি আর সেজুতি তোর মনে নেই?তোর একটা স্বাদের কলম নিয়ে ও পরীক্ষা দিতে গিয়েছিল বলে তুই ওর সব ফুলগাছগুলো তুলে ফেলেছিলি? কি দিয়েছিস ওরা তোকে?আমিও দেইনি, দিব কি করে? আমিও যে তোদের মতোই।আজ দেখ আমার বিয়ের গয়না তোরা ভাগে পেয়েছিস, তোরা না কি ওকে বানিয়ে দিবি।আর আমার ছোট্ট বিনা এক কাপড়ে খালি পায়ে বাপের ঘর ছেড়েছে।কেন এসব হলো আমি বুঝি নাই সেজুতি?তোর কি মনে হয়?মা খুব বোকা?না রে মা বোকা না।তুই আনিসকে পছন্দ করিস বলে মেয়েটার কপাল থেকে সব কেড়ে নিলো তোর বাপ তাই না?যে আগুনে আমার মেয়েকে তোরা ঠেলে দিয়েছিস না?দেখবি সেখানেই ও রাজরানী হয়ে থাকবে।মির্জারা ঘরের বৌকে মাথায় তুলে রাখে।আমি দোয়া করি আমার বিনা সুখী হোক।"
এক মুহুর্ত অপেক্ষা করে না ভদ্রমহিলা। নিজের ঘরে ঢুকে গয়নার বাক্স নিয়ে বসে। নিজের শাড়ি আর গয়নাকে আজ সমান চার ভাগে ভাগ করে। আর কারোর কথা শুনে, অবুঝ বুঝ নিয়ে মেয়েকে ঠকাবে না সে। তার স্বামী ঘরে ঢুকে এসব দেখে বিস্মিত হলো।বড় মেয়ের ভাগটা স্বামীর সামনে রেখে বাকীটা আলমারিতে তুলে রাখলো।নশের উদ্দিন গয়না কম দেখে জিজ্ঞেস করলো,
"গয়না কম কেন?বাকীগুলো দাও।"
"আজ যে মেয়ে এক কাপড়ে বিদেয় হলো তার ভাগ নিয়ে কাল বুঝিয়ে দিয়ে আসবেন।"
"ওর জন্য আমি কোনো দিন কোনো কিছু বানাইনি।ওর কিছু লাগবে না।"
"ও আপনার মেয়ে না?"
দীর্ঘ শ্বাস ফেললেন নশের উদ্দীন। লুকোচুরি না করে বললেন,
"ওকে দেখতে ইচ্ছে করে না আমার।ও যখন কষ্ট পায় মনে হয় অভিনয় করছে। ভাত দিয়ে পালছি, থাকতে দিয়েছি এর থেকে আর কিছু ইচ্ছে করে না।বাড়তি খরচ মনে হয়।কতোবার ভেবেছি এতিম খানায় নিয়ে দিয়ে আসি কিংবা শহরে কাজে দিয়ে দিব কিন্তু তুমি কষ্ট পাবে বলে দেইনি।না হলে ওর জন্য আমি গার্মেন্টসে চাকরিও ঠিক করেছিলাম।"
হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আলবিনার মা।তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। মনে মনে প্রার্থনা করলো,মেয়েটা চলে গিয়ে তবে বেঁচে গেছে।
মির্জা বাড়ির একটা নিয়ম হচ্ছে নতুন বর-বৌ সবাইকে একত্রে বসিয়ে এক পাত বেড়ে খাওয়াবে তারপর স্বামীর সাথে এক প্লেটে ভাত খাবে কিন্তু আজ ছেলের নিষেধের কারণে গিন্নি কোনো আয়োজন করেনি।মেয়েটা হেঁটে যাওয়ার সনয় খেয়াল করেছে পা খুড়িয়ে হাঁটছে। পারিবারিক ডাক্তারকে খবর দিয়েছে। হাতের কাজ সেরে যার হাত দিয়ে কাপড় পাঠিয়েছিল তাকে ডেকে পাঠালো।
"কাপড় দিয়ে এসেছিস?কি করছে মেয়েটা?"
"বসেছিল দেখলাম।কি দেখে আব্বায় ওই মেয়ে আনলো তার থেকে আমাদের রোদেলা আম্মা কত ভালো ছিল। আম্মায় মেলা কষ্ট পাবো যখন ওই বৌ দেখব।"
"রোদেলা ওর জায়গায় ঠিক আছে। বৌয়ের জন্য তার কোনো যত্নে কম হবে না।"
দরজার সামনে দাঁড়িয়ে সেটাও শুনলো আলবিনা।স্বামীর র'ক্ষিতাও তবে আগে থেকেই এই বাড়িতে আছে। হাসলো সে সাথে লুঙ্গিটা বেশ টাইট করে বেধে একপাশে একটু গুঁজে দিলো।হালকা লাগছে এখন।শরীর ছেড়ে আসছে তার ঠিক সেই সময় দরজা খুলে প্রবেশ করলো আলবিনার একমাত্র স্বামী।আলবিনা তাকে দেখে অনেকটা চমকে গেছে। তাকে দেখেও না দেখার ভান করে পাঞ্জাবি খুলল যুবক।উদাম শরীরে হাতে বায়োডিন এবং তুলো নিয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল,
"বৌ এর দায়িত্ব পালন করো মির্জার ব্যাটার বৌ।ড্রেসিং করে দাও।"
"ঘরের বৌ আমি, নার্স না।"
"আমার তো মনে হলো তুমি বৌ না। আমার এলাকার ছোট্ট ভাই।বাই দ্যা ওয়ে ছোট্ট ভাই আমার লুঙ্গিতে আরাম পাচ্ছেন?একটু খেয়াল রাখবেন আমি পুরুষ হয়েই রাতে লুঙ্গি ঠিক রাখতে পারি না আপনি এটা পরে কিভাবে ঘুমাবেন?"
চলবে( রেসপন্স করবেন)
