#বিষন্ন_বাসর
#পর্ব-৫
#সাদিয়া_খান(সুবাসিনী)
নতুন আত্মীয় বাড়ি থেকে আগামীকাল সায়মার বিয়েতে কেউ থাকবে না।নশের উদ্দিন কাউকে আমন্ত্রণ জানায়নি।একটা দায়িত্ব ছিল ওর ভাইয়ের পক্ষ থেকে, মেয়েকে বিয়ে দিয়ে সেই দায়িত্ব ও শেষ করেছে। ফোনের অপাশ থেকে এটাই শুনলো আলবিনা।শুনে তার মুখ কিছুটা বিকৃত হলো।বাংলা একটা গালি মনে মনে দিয়ে তাকালো সদ্য ভাই পাতানো স্বামীর দিকে।যে এখন তার মতোই একটা লুঙ্গি পরে বসে আছে।পার্থক্য একটাই,সে উদাম শরীরে বসে আছে তার সামনে।প্রতিদিন ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে হবে ভেবে খানিকটা খুশি খুশি হলো আলবিনা। জোর করে বিয়ে দিয়ে একটা উপকার তো নশের উদ্দীন করেছে, সেটা হলো তার ইন্সটাগ্রামের রিলসের ওই পর পুরুষ দেখে মন ভালো করার চেয়ে হালাল ভাবে তার স্বামীকে দেখবে।হোক ওগুলো এ আই ভিডিও তবুও তো পর পুরুষ ছিল।কথা বলতে বলতে অন্য মনষ্ক হয়ে যাওয়ায় অপর পাশের কথাগুলো ঠিক মতো শুনলো না সে।তার বাবা - মা হয়তো কিছু নিয়ে কথা কাটাকাটি করছে। সে কিছু না বলে কল কেটে দিলো।এই মুহূর্তে তার ভীষণ ক্ষুধা পেয়েছে। বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি, খাবার নিজ থেকে নিয়ে খাওয়ার পরিবেশ কখনোই তার পক্ষে ছিল না।বাধ্য হয়ে এক গ্লাস পানি নিতে উঠছিল।ঠিক সেই মুহুর্তে লুঙ্গির মধ্যে পা লেগে প্রায় পড়ে যাচ্ছিলো।ভাগ্যিস মির্জার ব্যাটাটা ছিল।সে দ্রুত এসে এক হাতে তাকে আরেক হাতে লুংগির গোছাটা ধরেছে।
" তোমার পায়ে আঘাত লেগেছে?বলোনি কেন?"
"সুযোগ হয়নি।তাছাড়া বিয়ে করে বউ এনেছেন সামান্য তার জন্য ব্লাউজ পেটিকোট আনতে না পারেন দুই তিন শ টাকার একটা থ্রি পিস এনে দিতেন।থাক বাদ দিন।আমি আমার কাপড় কেচে দিয়েছি।আমাকে আগামীকাল একটা বার সকাল সকাল ও বাড়ি নিয়ে যাবেন?"
"কেন?"
"আমার কয়েকটা কাপড় নিয়ে আসতাম।আর কিছু বই খাতাও তো আছে।"
"তুমি লেখাপড়া করবে?"
"আপনারা করাবেন না? "
"আজ পুরো জেলা জেনে গেছে তুমি আমার স্ত্রী।আমার শত্রু সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আলবিনা।তবে তুমি.....
" কিন্তু "
"কোনো কিন্তু নয়।একা একা কোথাও যাওয়া যাবে না।"
আলবিনা চুপচাপ বসে রইল।কিছুক্ষণ পর একজন এসে তাদের খাবার দিয়ে গেছে। আলবিনা ধীরে ধীরে খাবার খেয়ে বিছানায় এক পাশে ঘুমিয়ে পড়েছে।অযথা কোনো নাটকীয়তা সে চায়নি কারণ এই কয়েক ঘন্টায় মির্জার ব্যাটাকে আর যাই হোক কাপুরুষ মনে হয়নি।সে তাকে জোর করবে না এটা সে বুঝে গেছে। অন্তত নিরাপদ অনুভব করছে সে।
একটা টেক্সট আসার পর দরজা খুলে বেরিয়ে গেল আলবিনার তথাকথিত মির্জার ব্যাটা।কিছু সময় পর দুটো লাগেজ দিয়ে গেল কেউ। এসির কারণে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমিয়েছে মেয়েটা। পা দুটো বেরিয়ে আছে। নিজ হাতে সেই ক্ষত পরিষ্কার করে মলম লাগাচ্ছিল ঠিক তখন একজন বলল,
"ছোটো আব্বা, এমপি সাহেব ডাকতেছে আপনাকে।"
বাবার ব্যক্তিগত অফিসরুমে খুব একটা আসা হয় না তার। দরজায় কড়া নেড়ে সে ভিতরে প্রবেশ করলো।
"নশের উদ্দিনের মেয়ে কেন?"
"শত্রুকে ভাঙতে হয় তার ঘরে ঢুকে। তাই তার মেয়েই।"
"ওর ভাতিজির সাথে বিয়ে ঠিক করেছিলাম।"
"মাত্র দশ লাখে সেই বিয়ে বিক্রি হয়ে গেছে।"
"মেয়েটা চালাক, রাগী এবং জেদি স্বভাবের মান। তুমি কি পারবে ওকে দিয়েই সব করাতে?"
"বাবা, মির্জা বাড়ির ছেলেরা বিয়ে একটাই করে। বউকে তারা মাথায় রাখে তাই না?"
"হুম।বউ হচ্ছে সৃষ্টিকর্তার অশেষ রহমতের। নিশ্চয়ই সমাদর করা উচিত।"
"সাতমহল কমপ্লেক্স এপার্টমেন্ট নাম্বার ৪বি। কিছু মনে পড়ে বাবা?"
চকিতে চমকে উঠলো সানোয়ার মির্জা।ছেলের ধুরন্ধরপনায় মুগ্ধ হয়ে বললেন,
"বাপের কুকামের হিসেব ও তো রাখতে জানো দেখছি।"
"রাখতে হয় বাবা।আমি বুঝাতে চাচ্ছি আজ আপনার গদি আমার মায়ের জন্য অনেকটা টিকে আছে।মামারা না থাকলে এইখানে অন্তত আসতেন না।সেই আপনি প্রতি সপ্তাহে দুই রাত কি করেন বাহিরে? মা জানলে অবশ্যই লোক লাগাবেন।"
"হুমকি দিচ্ছো?"
"সাবধান করছি।কবুল বলেছি তো ওই নিমকহারামের বেটি আমার বউ।ও মরলেও আমার নামেই ম'রবে।আপনি আপনার হাত সামলে রাখবেন।"
ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সানোয়ার মির্জা। ছেলের ঠান্ডাস্বরের হুমকি তার মনে ভয় ধরায়নি ধরিয়েছে তার চাহনি।ছেলেকে হাতের বশে রাখতেই সে বিয়ে ঠিক করেছিল ওই মেয়ের সাথে।ওই মেয়েটাকে দামী শাড়ি, গয়না দিয়ে হাতে রাখা যেত কিন্তু আলবিনাকে তা সম্ভব নয়।ওর কোনো দুর্বলতা নেই। না আছে লোভ কিন্তু সবটাই যে জেদ। সিগারেট মুখে নিয়েই কল দিলো সে নশের উদ্দীনের ভাইয়ের কাছে।রাত হলেও তার হিসেব চাই আজকের এই ঘটনার।
গভীর রাতে আলবিনার ঘুম ভাঙলে সে খেয়াল করলো তার লুঙ্গি ঠিক আছে কি না?সে পায়ের সাথে স্ট্যাপলার করে ঘুমিয়েছিল।ঠিক দেখে স্বস্তি পেল সে। কিন্তু পাশে খালি দেখে বারান্দায় তাকালো।সেখানে দাঁড়িয়ে কথা বলছে মির্জার ব্যাটা। কি বলছে শোনার জন্য কান পাততেই শুনলো,
"না মাল ফ্রেশ আছে। ডান বা বাম যেটায় নেন।এক দর ১০ লাখ। আমার বাড়িতেই আছে। ফ্রেশ না থাকলে আপনার কথা এতো রাতে শুনতাম?না কিছু সন্দেহ করবে না।হ্যাঁ প্রথমে আপত্তি করবে কিন্তু একবার বশে আনলে আর আপত্তি থাকবে না।"
চোখ মুখ শুকিয়ে গেল আলবিনার।সে মনে মনে আল্লাহ কে ডাকলো।এটাই ছিল তবে শেষ পরিণতি? ওই মির্জার ব্যাটা শেষ পর্যন্ত তার কিডনি দুটো দশ লাখে বেঁচে দিলো? আর ওই কিনা এই মানুষকে ভালোভেবে ছিল?
চলবে(রেসপন্স করবেন)
