#বিষন্ন_বাসর
#পর্ব-৩
#সাদিয়া_খান(সুবাসিনী)
চাচা ফুপুরা তখন একে একে গেটের সামনে দাঁড়িয়ে। কেউ কেউ বলছে মেয়েটাকে মানুষ করতে তো আর কম টাকা পয়সা খরচ করেনি, বাপ মায়ের এটুক আবদার যদি পূরণ না করতে পারে এই মেয়ে থেকে কি লাভ?আবার কেউ বলল, মেয়েটার আজ বিয়ে হচ্ছে। সে সারা জীবনের জন্য পর হচ্ছে, অন্তত কেউ তো মেয়েটাকে একটু জড়িয়ে ধরে স্বান্তনা দাও।অথচ কেউ কিছুই করলো না।দুয়ারে হয়তো কোথাও একটা কিছু ভেঙ্গে পড়েছিল।কচ করে ঢুকে গেল আলবিনার পায়ে। দাঁত মুখ খিচে এক মুহুর্ত দাঁড়ালো। আম্মা ভাবলো হয়তো মেয়ে তার ডাকেই থেমেছে। আলবিনা ধীরে ধীরে বসলো।মাটি লাগা পায়ের থেকে কাঁচের তিনটে টুকরো বের করলো।বিয়ের অনুষ্ঠানের জন্য মরিচ বাতি দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে, সেগুলোই ভেঙে পড়েছিল। অন্য সময় হলে কেঁদে বাড়ি মাথায় না তুললেও প্রিয় মানুষটাকে অন্তত দেখাতো। আজ সে সামনে থাকলেও ফিরে চাইলো না।এগিয়ে গেল গেটের দিকে। বাহিরে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলের অবস্থা দেখে মনে মনে আলবিনা বলল,
"মির্জার ব্যাটার দাপট আছে।না হলে নশের উদ্দীনের বাড়ির সামনে নির্বাচনী প্রচারণায় একটা বাইক আসতে পারে না আর তার মেয়েকে....
তার মেয়ে? পুরো বাক্য আর ভাবতে পারে না আলবিনা।কোথাও সুঁচ ফোটার যন্ত্রণা হয় তার। নিজের বাবা মা কীভাবে এতোটা স্বার্থপর হতে পারে? বাবা কীভাবে পারে এক মেয়ের জন্য অন্য মেয়েকে এভাবে ভাসিয়ে দিতে? আলবিনা সবচেয়ে ছোটো মেয়ে।সবাই ওর মাকে সায়মার মা কিংবা সাহেলের মা বলে ডাকে।সায়মা সাহেল জমজ হয়েছিল।এরপর সেজুতি, সবশেষে আলবিনা। সেজুতির মা বলে না বলে ওর মন খারাপ হতো তাই আব্বা আম্মাকে সেজুতির মা বলে ডাকে।বড়রা পরিবারের জন্য সবসময় বেশি ভাবে বলে ভালোর ভাগটা তাদের।মাঝের সন্তানের প্রতি না কি সব সময় অবহেলা হয় তাই ওর ভাগেও ভালোটা।আর ছোটো হিসেবে সবার আদর তো আলবিনা পাচ্ছেই। বাড়তি করে তাকে আদর দেওয়ার কি আছে? কিছু নেই বলেই পাঁচ বছর পার হলেও কেউ মনে করে তাকে স্কুলে ভর্তি করানোর কথা,দাঁত নড়লেও কেউ দাঁত ফেলে দেয়নি কিংবা জুটেনি কান ফোটানোর পর একজোড়া দুল।বাকী দুই বোনের মতো।তবুও আলবিনার কোনো আফসোস ছিল না। সে বড় দুই বোনের বেঁচে যাওয়া কাপড়, বাড়তি শখ আহ্লাদ সবটা নিয়েই নিজের মতো গুছিয়ে নিয়েছিল।আজ এই যে এক কাপড়ে বাড়ি ছাড়ছে এটা তার নিজের উপবৃত্তির টাকা দিয়ে কেনা। নিজের গোছানো এক টুকরো জগৎ ছেড়ে বেরিয়ে যেতেও কোনো আফসোস হলো না।কষ্ট হলো বাড়ির পিছনে অযত্নে বেড়ে উঠা মরিচ গাছটার জন্য।ওই ভাঙ্গা কুলোটার জন্য যেটায় দ সে ফুল কুড়িয়ে আনতো কিংবা ওই ছোঁচা বিড়ালটার জন্য। বিড়ালটার বাচ্চা হবে, কই খাবার খুঁজবে?তার ভাগের মাছটার আধখানা দিয়ে দুই বার ভাত মেখে দিতো সে। কান্না দলা পাকিয়ে এলো।গাড়িতে উঠে কাঁচের জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। ভাবলো 'রিজিকের মালিক আল্লাহ।আমি কিছুই না।'
মনে হলো পুরো রাস্তা মটরসাইকেলের প্যারেড চলছিল।মির্জা বাড়ির গেটের সামনে ঢুকতেই একে একে আতশ বাজি হতে লাগলো।হৈচৈ শুরু হয়ে গেছে। ভীত বিড়ালিনীর ন্যায় ওই মির্জার ব্যাটার পিছনেই লুকালো আলবিনা।তার মাথায় এখন ঘোমটা দেওয়া।হুট করে দুটো বাজি একসাথে ফোটার কারণে সে শব্দে বেশ ভয় পেয়ে তার সদ্য বিবাহিত স্বামীর চাদরের একটা কোণা ধরেছে। স্বামী কি বুঝলো কে জানে?সে পিছন ফিরে তাকে দেখে মুহূর্তেই পাঁজা কোলে তুলল। সবাই হৈ হৈ করে উঠেছে। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সে উচ্চস্বরে বলল,
"এইযে মির্জা সাহেবের বৌ! মির্জার ব্যাটা আজ বিয়ে করে মির্জার ব্যাটার বৌ নিয়ে ঘরে ফিরেছে। বৌ ঘরে তুলুন।"
বয়স পঞ্চাশের এক মহিলা বেরিয়ে এলো ধীরে ধীরে। তার গায়ে সাধারণ শাড়ি কিন্তু বুঝা যাচ্ছে এইবাড়িতে সেই কত্রী।আলবিনা নিচু হয়ে সালাম দিলো।সালামের উত্তর নিয়ে সে বলল,
"তোমার সাথে বিয়ে কেন?বিয়ে তো হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে।আর আজ হুট করে কেন বিয়ে?"
"আমি জানি না।"
"বেশ জানতে হবে না।ঘরে যাও। দেখে তো মনে হচ্ছে বাপের বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছে।যাও কাপড় পাঠাচ্ছি।হাত মুখ ধুয়ে নাও।"
আলবিনা ঠোঁট কামড়ে হাসলো।এক নরক থেকে তবে অন্য নরকে এসে পড়লো সে? কিছু সময় পর একটা লাল রঙা শাড়ি এলো।কেবল শাড়ি সাথে আর কিছুই না। যে শাড়িটা দিয়ে গেল সে বলল,
"তোমার সাথে লাগেজে নিশ্চয়ই তোমার মাপের বাকী কাপড় আছে?ওগুলো দিয়ে পরো।আমরা তো আর তোমার জন্য কিছু কিনিনি।"
সাদিয়া_খান(সুবাসিনী)
আলবিনা কিছু না বলে কাপড়টা হাতে নিলো।সবাই চলে যাওয়ার পর ক্লোজেট খুলে মির্জার ব্যাটার টিশার্ট এবং এক রঙা একটা লুঙ্গি বের করে ঢুকল ওয়াশরুমে।সে বুঝে গেছে নিজেকে যতোটা দুর্বল দেখাবে লোক তাকে তত ভাঙবে। যদি মরতে হয় তবে মির্জার ব্যাটাকে নিয়েই ম'রবে।ওর বিয়ের স্বাদ জন্মের তরে ঘুচাবে।
চলবে( রেসপন্স করবেন।একটু বড় বড় কমেন্ট করা যায় না?)
