#বিষন্ন_বাসর
#পর্ব-২
#সাদিয়া_খান(সুবাসিনী)
মেয়ের পা ধরে মা বসে আছে৷ আশেপাশের দুই একজন মা চাচী নানান কথা বলতেছে। যে মা জন্ম দিলো, বড় করলো সেই মায়ের সংসার ভাঙতে বসেছে এই মেয়ে।এমন মেয়ে থাকার থেকে জন্মের সময় লবন খাইয়ে মেরে ফেলাও ভালো।অথচ তার মা কেবল শাড়ির একটা কোণা ধরে আছে।অপবাদ সবটা শুনছে আলবিনা কিন্তু সে জবাব দিচ্ছে না।নশের উদ্দিন ফোন বের করার আগেই গেটের কাছে কয়েকটা মোটর সাইকেল এসে থামার শব্দ হলো।কয়েকটা নয় মনে হচ্ছে প্রায় শ'খানেক মটর সাইকেল এসে থেমেছে। কালো পাঞ্জাবি পরিহিত এক যুবক এসে দাঁড়িয়েছে দরজায়।অন্য সময় হলে নশের উদ্দীন বিরক্ত হয়ে তাকাতো কিন্তু আজ তার চোখে এক লোভ দেখলো আলভিনা।যুবক চুপচাপ তাকিয়ে আছে আলবিনার দিকে। হাত ঘড়ি ঠিক করতে করতে বলল,
"মির্জার ব্যাটা?বেশ ইন্টারেস্টিং নাম তো!"
মুহুর্তেই ঘরের পরিবেশ বদলে গেল। আলবিনার মা উঠে দাঁড়ালো। মেয়েকে হাত ধরে টেনে ভিতরে নিতে চাইলো। কিন্তু মেয়ে নড়ছে না। সামনে দাঁড়িয়ে থাকা যুবকের জুতোর দিকে তাকালো একবার ভদ্রমহিলা। র'ক্ত! র'ক্ত লেগে আছে।ওদের সব কাজ অজানা নয়। এই নরপি'শাচের হাতে মেয়েকে তুলে দিতে মন কাঁপছে তার। সেঁজুতির দিকে তাকালো একবার।সেঁজুতি যেমন তার মেয়ে আলবিনাও তো মেয়ে। অন্যের মেয়ের করা পাপের ফল তার মেয়ে কেন বইবে? প্রতিবাদ করতে চাইলো কিন্তু ততক্ষণে দেরী হয়ে গেছে।মা বাবার প্রতি এক বুক অভিমান নিয়ে ওই যুবকের দিকে এগিয়ে গেল মেয়েটা।পাশাপাশি সোফায় বসে বলল,
"বিয়ে পড়ান কাজী সাহেব।"
যুবক ধীরে ধীরে এগিয়ে এলো। পাশে বসলো রমনীর।কাজী বিয়ে পড়ানো শুরু করার আগে হাত ইশারায় থামতে বলল। আশেপাশের দুই একজন বলেও ফেলল এসব।
কনেকে কোনো ভাবেই বিয়ের কনে মনে হচ্ছে না।তার পরণে লাল নয় গোলাপি শাড়ি। চুল এলোমেলো হয়ে আছে। খোঁপার ফুলগুলো পড়ে যাচ্ছে একে একে।কোনো প্রসাধনী নেই। অন্তত মাথার একটা ওড়না? এই মেয়েটা এতোটাই বেশি হয়ে গেছে এই পরিবারে? আলবিনা তখনো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে।সে এগিয়ে এসে বলল,
"আমি আজ তোমার ভালো করলাম। বাপ মা কোনো দিন সন্তানের ক্ষতি চায় না।"
আলবিনা কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল,
"বিয়ে পড়াবেন না কি আমি উঠবো?"
যুবকের ইশারায় বিয়ে পড়ানো শুরু হলো।যুবক নিজের চাদরের একটা অংশ তুলে দিলো কনের মাথায়।কবুল বলার সময় একটা বার আলবিনার বুক কাঁপলো।মনে পড়লো তার সদ্য সদ্য প্রেমের কথা।নিশ্চয়ই এতোক্ষণে সে নিজেও এসে দরজায় দাঁড়িয়েছে। দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে কিন্তু এটাও জানে সে গেলে তাকে ফিরিয়ে দিবে লোকটা।কেন দিবে এটাও সে জানে।সেজুতির যে সে ভীষণ পছন্দের। আব্বার কানে আজ সকালেই কথাটা তুলেছে আম্মা। আজ হোক কাল হোক মেয়ের এই পছন্দও আব্বা তাকে দিবেই। তাকে চুপ থাকতে দেখে পাশে বসা যুবক বলল,
"মির্জার ব্যাটার বউ,কবুল বলো।এতোক্ষণ যে ঠোঁট দিয়ে হুমকি দিচ্ছিলে সেই ঠোঁট যদি না খোলো তবে আমি কিন্তু ছিড়ে ফেলবো।"
আলবিনা তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল,
"কবুল।"
সেজুতি আলবিনার পাশে এসে দাঁড়াতে চাইলেও আলবিনা হাত সরিয়ে নিলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো।দরজার দিকে পা বাড়াতেই ওর মা এগিয়ে এলো। তাকে বুকে আগলে ধরতে চাইলে আলবিনা কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল,
"বাবা মাকে তালাক দেওয়া যায় না কাজী সাহেব?বাপ মা সন্তানকে ত্যাজ্য করতে পারে,সন্তান পারে না?পারলে আজ এই মুহুর্তে আমি আমার বাপ মাকে আমার জীবন থেকে ত্যাজ্য করে গেলাম।আমার মরার খবর শুনেও যেন তারা কোনো দিন মির্জার দুয়ারে না যায়।"
এক মুহুর্ত অপেক্ষা করলো না আলবিনা।বাপের ঘর থেকে এক কাপড়ে, খালি পায়ে বেরিয়ে গেল।যাওয়ার সময় একটা বার পিছন ফিরে চাইলো না।কেবল বলল,
"আপনাদের মান সম্মান বাঁচিয়ে আমাকে জন্ম দেওয়ার ঋণ শোধ করলাম।আজ থেকে আমি এতিম।মা-বাপ ওয়ালা এতিম।"
চলবে( রেসপন্স করবেন কিন্তু।তাহলে আগামীকাল আগামী পর্ব দিব)
